EV Blast - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 06 Jun 2022 11:19:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এবার আগুন লাগলো Hero electric স্কুটারে ! দুর্ঘটনার কারধে পুড়ে ছাই হয়ে গেলো সম্পূর্ণ বডি। https://www.91mobiles.com/bengali/ev-fire-hero-photon-electric-scooter-burnt-in-odisha/ https://www.91mobiles.com/bengali/ev-fire-hero-photon-electric-scooter-burnt-in-odisha/#respond Fri, 27 May 2022 12:16:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26532 Electric Scooter-এ আবারও বিষ্ফোরণ

The post এবার আগুন লাগলো Hero electric স্কুটারে ! দুর্ঘটনার কারধে পুড়ে ছাই হয়ে গেলো সম্পূর্ণ বডি। first appeared on 91Mobiles Bengali.

]]>
Electric Scooter-এ আগুন লাগার ঘটনা আজকাল প্রতিনিয়ত‌ই শোনা যাচ্ছে। প্রতি সপ্তাহে কোনো না কোনো খবর সামনে আসছে, যেখানে বৈদ্যুতিক যানবাহনে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। একদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে মানুষ ব্যাটারি স্কুটার কেনার চেষ্টা করছে, অন্যদিকে ব্যাটারি স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা electric গাড়ির প্রতি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এমনই একটি খবর এবার সামনে আসলো ওড়িশা থেকে, যেখানে হিরো কোম্পানির ইলেকট্রিক স্কুটার Hero Photon-এ এমনভাবে আগুন লেগেছে যে ব্যাটারি সহ স্কুটারটির বডিও জ্বলে গেছে।

Hero Photon electric scooter fire

আমরা ইটি-অটোর মাধ্যমে Hero Electric Scooter-এর আগুন লাগার খবরটি পেয়েছি। খবর অনুযায়ী, এই দুর্ঘটনাটি ঘটেছে 25 মে ওড়িশায়, সেখানে মাত্র 8 মাস আগে কেনা একটি স্কুটারে আগুন লেগে গেছে। বলা হচ্ছে, স্কুটারের ব্যাটারির ত্রুটির কারণে নয়, চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। যে ইলেকট্রিক স্কুটারটিতে আগুন লেগেছে তার নাম হিরো ফোটন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিরো ফোটন স্কুটারের মালিক তার গাড়িটি চার্জে বসিয়ে ছিলেন। এমতাবস্থায় তিনি চার্জিং রুম থেকে কিছু ফাটার শব্দ শুনতে পান। রুমে গিয়ে দেখেন, যে বোর্ডে ইলেকট্রিক স্কুটারটি চার্জে দেওয়া হয়েছিল সেখানে স্পার্কিং হচ্ছে এবং ধোঁয়া ছড়াচ্ছে। লোকটি প্লাগটি সরানোর আগেই অনেক দেরি হয়ে যায় এবং আগুন স্কুটারে পৌঁছে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বৈদ্যুতিক স্কুটারের পিছনের অংশ পুড়ে গলে যায়।

চার্জিঙের সময় বোমার মতো ফাটলো ব‍্যাটারি

একই মাসে, তেলেঙ্গানার করিমনগরে অনুরূপ একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি স্কুটারের ব্যাটারি চার্জ করার সময় হঠাৎই বিস্ফোরিত হয়। বৈদ্যুতিক স্কুটারটি চার্জ করার সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় স্কুটারটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে, যে বিষয়ে ভারত সরকারও কঠোর ব‍্যবস্থা অবলম্বন করতে চলেছে।

The post এবার আগুন লাগলো Hero electric স্কুটারে ! দুর্ঘটনার কারধে পুড়ে ছাই হয়ে গেলো সম্পূর্ণ বডি। first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ev-fire-hero-photon-electric-scooter-burnt-in-odisha/feed/ 0
চার্জ করার সময় ইলেকট্রিক স্কুটিতে ভয়াবহ বিস্ফোরণ! আরও একবার ভয়ের কারণ হল ই-স্কুটার! https://www.91mobiles.com/bengali/electric-scooter-battery-explodes-in-telangana/ https://www.91mobiles.com/bengali/electric-scooter-battery-explodes-in-telangana/#respond Wed, 11 May 2022 03:18:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25824 ফের বিস্ফোরণের কবলে ইলেকট্রিক স্কুটার

The post চার্জ করার সময় ইলেকট্রিক স্কুটিতে ভয়াবহ বিস্ফোরণ! আরও একবার ভয়ের কারণ হল ই-স্কুটার! first appeared on 91Mobiles Bengali.

]]>
বেশ কিছুদিন ধরেই একের পর এক ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি তেলেঙ্গানার করিমনগর জেলায় একটি ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক রিপোর্টে বলা হয়েছে, করিমনগর জেলার রামাদুগু মণ্ডল এলাকায় একটি ব্যাটারি চালিত স্কুটি চার্জ করার সময় হঠাৎ স্কুটারের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ হয়। ঘটনাট ঘটেছে রামচন্দ্রপুর গ্রামে, রবিবার গভীর রাতে ওই ইভির মালিক তার বাড়ির বাইরে ইলেকট্রিক স্কুটারটি চার্জ দিচ্ছিলেন। এছাড়াও কয়েকটি ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের করা তদন্তে জানা গেছে যে কিছু ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সেল ও মডিউলে ত্রুটির কারণে আগুন লেগেছে।

ইলেকট্রিক স্কুটারে আগুন

এই বিষয়ে পুলিশ জানিয়েছে যে, ইলেকট্রিক স্কুটিতে অগ্নিকাণ্ডের পর গাড়ির কিছু অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। যদিও, এই ঘটনায় সবচেয়ে কেউ হতাহত হয়নি। তবে এই ইলেকট্রিক স্কুটারটি কোন কোম্পানির সেটা এই রিপোর্টে বলা হয় নি।

কিছুদিন আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি, বারবার ইভি তে আগুন লাগার ঘটনায় ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছিলেন যাতে তারা ত্রুটিপূর্ণ ইভি গুলো স্বেচ্ছায় ফিরিয়ে নেয়। তারপর Ola ইলেকট্রিক, Okinawa এবং Pure EV এর ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী কোম্পানি গুলো প্রায় 7,000টি ইলেকট্রিক টু-হুইলার ফেরত নিয়েছে। যদিও তারপরেও ইলেকট্রিক টু-হুইলারে অগ্নিকান্ডের ঘটনা কমেনি ।

তদন্ত করেছে সরকার, পেশ করা হয়েছে রিপোর্ট

আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েক দিনে ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার অনেক সামনে এসেছে। দু’টি ঘটনায় মানুষের মৃত্যুও হয়েছে। এক মাসের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারগুলিতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর ভারত সরকার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

এরপর তদন্তে তিনটি কোম্পানির অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়। রিপোর্টে আরও জানানো হয়েছে যে Ola ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে ব্যাটারি সেলের পাশাপাশি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে সমস্যা ছিল। Okinawa এর ক্ষেত্রে, সেল এবং ব্যাটারি মডিউলে সমস্যা ছিল এবং Pure Ev তে ব্যাটারির কেসিং এ সমস্যা ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চার্জ করার সময় ইলেকট্রিক স্কুটিতে ভয়াবহ বিস্ফোরণ! আরও একবার ভয়ের কারণ হল ই-স্কুটার! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/electric-scooter-battery-explodes-in-telangana/feed/ 0
ইলেকট্রিক স্কুটার এর নাম শুনলেই ভয় পাচ্ছেন ক্রেতারা, আবারও আগুনে ঝলসে গেল ইলেকট্রিক স্কুটার https://www.91mobiles.com/bengali/okinawa-electric-scooter-catches-fire-again-tamilnadu/ https://www.91mobiles.com/bengali/okinawa-electric-scooter-catches-fire-again-tamilnadu/#respond Mon, 02 May 2022 02:52:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25476 ফের Okinawa ই-স্কুটারে অগ্নিকান্ডের ঘটনা সামনে এল

The post ইলেকট্রিক স্কুটার এর নাম শুনলেই ভয় পাচ্ছেন ক্রেতারা, আবারও আগুনে ঝলসে গেল ইলেকট্রিক স্কুটার first appeared on 91Mobiles Bengali.

]]>
এপ্রিলের শেষের দিকে তপ্ত গরমে মানুষের যে কি ভয়াবহ অবস্থা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনাও। যদিও গরমের কারণে ব্যাটারি চালিত স্কুটিতে আগুন ধরছে কিনা, সেটা তদন্তের বিষয়। তবে বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার ঘটনা কিছুতেই কমছে না। প্রসঙ্গত, শনিবার (30 এপ্রিল) আরেকটি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে এসেছে। তথ্য অনুযায়ী, ঘটনাটি তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা সতীশ নামে এক ব্যক্তির ইলেকট্রিক স্কুটারে হঠাৎ আগুন লেগে যায়।

ইলেকট্রিক স্কুটারে আগুন

সংবাদ সংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা সতীশ, নিজের ইলেকট্রিক স্কুটারে করে অফিসের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান যে সিটের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। সিট ওঠাতেই তিনি লক্ষ্য করেন যে তার ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে।

স্কুটারের সিটে আগুন লাগার কিছুক্ষণ পরেই স্কুটারটি ধোঁয়ায় জ্বলতে থাকে, ওই ব্যক্তি কোনক্রমে নিজের জীবন রক্ষা করেন। রিপোর্টে বলা হয়েছে, গত বছর এই ইলেকট্রিক স্কুটারটি কিনেছিলেন সতীশ। এবার যেই ইভিতে আগুন লেগেছে সেটি হল Okinawa ইলেকট্রিক স্কুটার। এর আগেও Okinawa ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে এসেছে।

আরেকটি ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে

এই ঘটনাটি ছাড়াও দেশের অন্যান্য রাজ্যেও ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। যার মধ্যে মধ্যপ্রদেশের ভোপালের, চার্জ দেওয়ার সময় হঠাৎ একটি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায়। আগুনে পুড়ে যায় সেই স্কুটারটি। বলা হচ্ছে যে স্কুটারটি ভোপাল ক্রাইম ব্রাঞ্চে নিযুক্ত এক কনস্টেবলের, যিনি দুই মাস আগেই স্কুটারটি কিনেছিলেন।

কিছুদিন আগেই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি ইলেকট্রিক স্কুটার গুলিতে ক্রমাগত অগ্নিকাণ্ডের ঘটনায় নির্মাতাদের নির্দেশ দিয়েছিলেন যাতে কোম্পানি তাদের ত্রুটিপূর্ণ ইলেকট্রিক স্কুটারগুলি ফিরিয়ে নেয়। তারপর Ola ইলেকট্রিক, Okinawa এবং Pure Ev এর মতো ইলেকট্রিক স্কুটার নির্মানকারী কোম্পানি প্রায় 7,000টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নিয়েছিল। কিন্তু তারপরও থামছে ই-স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে, যার ফলে যারা ই-স্কুটার ব্যবহার করছেন তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ইলেকট্রিক স্কুটার এর নাম শুনলেই ভয় পাচ্ছেন ক্রেতারা, আবারও আগুনে ঝলসে গেল ইলেকট্রিক স্কুটার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/okinawa-electric-scooter-catches-fire-again-tamilnadu/feed/ 0
1441টি ইলেকট্রিক স্কুটার পুনরায় চেক করার জন্য ফিরিয়ে নিল OLA electric, এককের পর এক EV তে আগুন লাগায় বড় পদক্ষেপ নিল কোম্পানি https://www.91mobiles.com/bengali/ola-electric-recalls-1441-electric-scooters-for-safety-check/ https://www.91mobiles.com/bengali/ola-electric-recalls-1441-electric-scooters-for-safety-check/#respond Mon, 25 Apr 2022 12:11:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25222 Okinawa এর পর Ola electric ও চেক করার জন্য ফিরিয়ে নিল তাদের ই-স্কুটার

The post 1441টি ইলেকট্রিক স্কুটার পুনরায় চেক করার জন্য ফিরিয়ে নিল OLA electric, এককের পর এক EV তে আগুন লাগায় বড় পদক্ষেপ নিল কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
Ola Electric এর ইলেকট্রিক স্কুটার সাথে সাথে চর্চার কেন্দ্রবিন্দু তে আছে। কখনও তাদের অত্যাধুনিক ডিজাইন এর কারণে তো কখনও ফিচারের জন্য আবার বিস্ফোরণের জন্য, বারবার শিরোনামে এসেছে কোম্পানি। বেশ কিছুদিন ধরেই Ola electric স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। তাই স্কুটারগুলি পুনরায় চেক করার জন্য Ola তাদের 1441 ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নিয়েছে। গত সপ্তাহে, কেন্দ্রীয় সরকার জানিয়েছিলেন যে ইলেকট্রিক গাড়িতে কেন আগুন লাগছে, সেই বিষয়ে কড়া তদন্ত করা হবে এবং যদি এতে কোম্পানিগুলির ত্রুটি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Okinawa এবং PureEV-এর মতো কোম্পানিগুলির ইলেকট্রিক স্কুটারগুলিতেও আগুনের খবর সামনে এসেছে। অনেকের মতে ইলেকট্রিক যানবাহনে এই ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকলে মানুষের এই ইলেকট্রিক গাড়ির উপর আস্থা আরও কমে যাবে।

ইভিতে অগ্নিকান্ডের ঘটনার তদন্ত শুরু হবে

কয়েক সপ্তাহ আগে, ইলেকট্রিক গাড়িতে আগুন লাগার কারণ খোঁজার জন্য তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় সরকার। তিনি এইজন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছে। Okinawa তাদের ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার পরে তদন্তের জন্য 3,215 টি ইলেকট্রিক যানবাহন ফিরিয়ে নিয়েছে ।

Ola electric রবিবার একটি বিবৃতি জারি করে জানায় যে কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটার গুলি পরীক্ষা করার জন্য একটি ব্যাচে 1,441টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নিচ্ছে। Ola তাদের বিবৃতিতে বলেছে যে তারা ইভি সেফটি পলিসি সাপোর্ট করে। এর সাথে, কোম্পানি আরও জানায় যে ওলার ইলেকট্রিক স্কুটারে আগুনের ঘটনার প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে এটি বাহ্যিক কারণে ঘটেছে। তদন্তের জন্য তারা একটি ব্যাচের সমস্ত ইলেকট্রিক যানবাহন ফিরিয়ে নিচ্ছে ।

ভারতের লক্ষ্য হল 2030 সালের মধ্যে মোট টু-হুইলার এবং মোটরবাইকের বিক্রি 80 শতাংশ হোক, বর্তমানে তা মোট বিক্রির 2%। কেন্দ্রীয় সরকার স্থানীয় পর্যায়ে ইলেকট্রিক গাড়ি তৈরির জন্য দেশীয় কোম্পানিগুলোকে কোটি কোটি ডলার দিয়ে উৎসাহিত করছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 1441টি ইলেকট্রিক স্কুটার পুনরায় চেক করার জন্য ফিরিয়ে নিল OLA electric, এককের পর এক EV তে আগুন লাগায় বড় পদক্ষেপ নিল কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ola-electric-recalls-1441-electric-scooters-for-safety-check/feed/ 0
প্রকাশ্যে এল আরও একটি ইলেকট্রিক স্কুটিতে আগুন লাগার ঘটনা! মানুষকে আতঙ্কিত করে তুলেছে এই কোম্পানি https://www.91mobiles.com/bengali/pure-ev-battery-scooty-blastin-india-see-the-video/ https://www.91mobiles.com/bengali/pure-ev-battery-scooty-blastin-india-see-the-video/#respond Wed, 20 Apr 2022 09:39:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24947 হঠাৎ করে আগুনের ঝলসে গেল PureEV Pluto ই-স্কুটার

The post প্রকাশ্যে এল আরও একটি ইলেকট্রিক স্কুটিতে আগুন লাগার ঘটনা! মানুষকে আতঙ্কিত করে তুলেছে এই কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
1987 সালে, ‘আগ হি আগ’ নামে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল, যেখানে ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা এবং চাঙ্কি পান্ডের মতো জনপ্রিয় তারকারা ছিলেন। আবারও শিরোনামে এই লাইনটি, তবে এবার সিনেমা নয়, মোটর বাইকের জন্য শিরোনামে এই লাইন। গত কয়েকদিনে এতগুলি ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে যে ইলেকট্রিক স্কুটারের কথা শুনলেই মানুষ ভয় পেয়ে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমরা Okinawa এর ডিলার শোরুমে একটি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার খবর পেয়েছিলাম। এর আগে জিতেন্দ্র ইলেকট্রিক গাড়ির 20টি গাড়ি কনটেইনারেই পুড়ে গিয়েছিল এবং এখন PureEv ইলেকট্রিক স্কুটারের আগুন মানুষকে বিপাকে ফেলেছে। এবার তেলেঙ্গানার একটি শহরে PureEv ইভি স্কুটারে আগুন লেগেছে।

আপনারা জানলে অবাক হবেন যে মাত্র কিছুদিনের মধ্যেই এখন PureEV এর চারটি গাড়িতে আগুন লাগার খবর সামনে এসেছে। একের পর এক এরকম রিপোর্ট সামনে আসায় কোম্পানির ব্যাটারি চালিত স্কুটারের মান নিয়ে প্রশ্ন উঠছে।

কখন কিভাবে এই স্কুটিতে আগুন লেগেছে?

এই ঘটনাটি তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গল শহরের ঘটনা। যেখানে রাস্তার পাশে পার্ক করা একটি লাল রঙের PureEV Pluto মডেলের গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এই আগুনের একটি ভিডিওও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্কুটারটি ধোঁয়ায় পুড়ছে। ইলেকট্রিক স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন ধরলে যেমন শব্দ শোনা যায়, এই।ভিডিওতেও তেমনই একটি শব্দ শোনা গেছে। তবে বেশিরভাগ ইলেকট্রিক গাড়িতেই এভাবে আগুন ধরে যায়।

PureEV স্কুটিতে অগ্নিকাণ্ডের এটি চতুর্থ ঘটনা। এর আগে হায়দ্রাবাদে দুটি স্কুটারে এবং গত মার্চ মাসে চেন্নাইয়ে কোম্পানির একটি স্কুটারে আগুন লেগেছিল। গত এক বছরে দেশে 20 টিরও বেশি ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে।

ব্যাটারি চালিত স্কুটিতে কি ধরনের সমস্যা দেখা যাচ্ছে?

এর আগে Okinawa স্কুটারে আগুন লেগে একই পরিবারের দুজন সদস্য, বাবা-মেয়ের মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল গত মার্চ মাসে।

সম্প্রতি ওলা ইলেকট্রিক স্কুটিতে একটি ভিন্ন ধরনের সমস্যা প্রকাশ পেয়েছে। যেখানে একটি সফটওয়্যারের ত্রুটির কারণে নিজের গাড়িটি রিভার্স গিয়ারে চলে যায় এবং একটি ছোট দুর্ঘটনাও ঘটে। আরেকটি ঘটনায় একটি নতুন ওলা স্কুটি হঠাৎ ভেঙে যেতে দেখা যায়।

অন্যদিকে Jitendra electric স্কুটি সম্পর্কে আরেকটি বড় ঘটনা সামনে এসেছে, যেখানে কন্টেইনারে করে যাওয়া স্কুটিতে আগুন ধরে যায় এবং 20টি স্কুটি একই সাথে নষ্ট হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রকাশ্যে এল আরও একটি ইলেকট্রিক স্কুটিতে আগুন লাগার ঘটনা! মানুষকে আতঙ্কিত করে তুলেছে এই কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pure-ev-battery-scooty-blastin-india-see-the-video/feed/ 0
কেন এই ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছিল? জানানো হল কোম্পানির পক্ষ থেকে, জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/fire-okinawa-ev-dealership-due-to-short-circuit-says-company/ https://www.91mobiles.com/bengali/fire-okinawa-ev-dealership-due-to-short-circuit-says-company/#respond Tue, 19 Apr 2022 09:57:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24872 শর্ট সার্কিটের কারণে Okinawa ডিলারশিপে আগুন ধরেছিল

The post কেন এই ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছিল? জানানো হল কোম্পানির পক্ষ থেকে, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
তামিলনাড়ুর একটি Okinawa অটোটেক ডিলারশিপে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছিল, তারপরে খবর পাওয়া যায় যে শোরুমে পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটারেও আগুন লেগে গেছিল। Okinawa এবার অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে দিয়েছে, তারা বলেছে যে ইমারতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।কোম্পানির তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইলেকট্রিক স্কুটারে কোনও ভাবে আগুন লাগেনি। চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি কী ছিল এবং এখন কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কি জানানো হয়েছে।

শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল

কোম্পানি একটি রিপোর্টে জানিয়েছে যে, ইমারতের প্যানেলের তারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ডিলারশিপও বিষয়টি স্পষ্ট করেছে। কোম্পানি টেক সাইট গ্যাজেটস 360-কে জানিয়েছে যে, এই ঘটনাটি সম্প্রতি OLA, Okinawa , Pure EV এবং অন্যান্য ইলেকট্রিক স্কুটারগুলিতে আগুন লাগার পরে ঘটেছে, সেখানে বলা হয়েছিল যে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুন ধরেছিল।

Okinawa ডিলারশিপে আগুন

আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি তামিলনাড়ুর Okinawa ডিলারশিপের শোরুমে আগুন লেগেছিল। এই অগ্নিকাণ্ডে কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা সঠিক সময়ে আগুন নিভিয়ে ফেলে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে আগুন এতটাই ভয়াবহ ছিল যে ডিলারশিপের ভিতরের অনেক জিনিস পুড়ে ছাই হয়ে গেছিল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ডিলারশিপের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। এই ধোঁয়ায় এবং আগুনের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অনুমান করা যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সরকারি তদন্তের রিপোর্ট এখনও আসেনি। বেশ কিছুদিন ধরেই ভারতে বিভিন্ন ই স্কুটারে আগুন ধরার খবর পাওয়া যাচ্ছিল।

Okinawa ইলেকট্রিক স্কুটারে 11 এপ্রিল তিরুপুরে এবং 26 মার্চ ভেলোরে আগুন লেগেছিল। এই স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারিই আগুনের লাগার কারণ বলে মনে করা হয়েছে। এই ব্যাটারিগুলির আগুনও ভয়ানক কারণ তারা জ্বললে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, যেখানে তাদের নিভানোর জন্য জল দিলে রাসায়নিক বিক্রিয়া লিথিয়াম হাইড্রক্সাইড গ্যাস তৈরি হয়।

EV চার্জ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

আপনার কাছে যদি ইলেকট্রিক গাড়ি থাকে, তাহলে চার্জ করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি চার্জ করার জন্য যে সকেটটি ব্যবহার করছেন তার ভোল্টেজ চেক করতে ভুলবেন না। এছাড়াও, তীব্র সূর্যের আলোতে EV চার্জিংয়ে রাখবেন না। রাতে চার্জে রেখে দেওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। ব্যাটারির তাপমাত্রা বেড়ে গেলে সাথে সাথে চার্জ করা বন্ধ করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কেন এই ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছিল? জানানো হল কোম্পানির পক্ষ থেকে, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fire-okinawa-ev-dealership-due-to-short-circuit-says-company/feed/ 0
Okinawa ডিলারশিপে রাখা ই-স্কুটারে আগুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও https://www.91mobiles.com/bengali/fire-breaks-out-in-e-scooter-parked-at-okinawa-dealership/ https://www.91mobiles.com/bengali/fire-breaks-out-in-e-scooter-parked-at-okinawa-dealership/#respond Mon, 18 Apr 2022 13:12:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25127 ফের আগুনের কবলে Okinawa ই-স্কুটার

The post Okinawa ডিলারশিপে রাখা ই-স্কুটারে আগুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
তামিলনাড়ুর Okinawa Autotech ডিলারশিপ আউটলেটের ভিতরে একটি EV তে আগুন ধরার খবর সামনে এসেছে। সেই আউটলেটে অগ্নিদগ্ধ EV এর ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরেই একের পর এক ইলেকট্রিক স্কুটারে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে , Okinawa ব্যাটারি ত্রুটি পরীক্ষা করার জন্য এবং পরিষেবার জন্য তিন হাজারেরও বেশি Praise Pro ই-স্কুটার ফিরিয়ে এনেছিল।

Okinawa ডিলারশিপে পার্ক করা ই-স্কুটারে আগুন

তামিলনাড়ুতে Okinawa এর একটি ডিলারশিপে পার্ক করা একটি ই স্কুটারে হঠাৎ আগুন লেগে যায়। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মানুষের হতাহতের খবর নেই। আশেপাশের বাসিন্দারা মিলে সময়মতো আগুন নেভায়। এর পরই সেই ঘটনাটির ভিডিও ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিতে এই ডিলারশিপের ভিতরে অগ্নিদগ্ধ ই-স্কুটার ক্ষতিগ্রস্ত আউটলেটটি দেখা যাচ্ছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ডিলারশিপের ভিতরের অনেক জিনিস পুড়ে ছাই হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, ডিলারশিপের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়া দেখেই অনুমান করা যাচ্ছে যে, সেই Okinawa আউটলেটে বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কি কারণে এই ই-স্কুটারে আগুন ধরলো, সেই সম্পর্কে সরকারি তদন্তের রিপোর্ট এখনও সামনে আসেনি। বেশ কিছুদিন ধরেই ভারতে ইলেকট্রিক স্কুটারে আগুন ধরার খবর পাওয়া যাচ্ছে।

খবর অনুযায়ী, নিম্নমানের ব্যাটারি, ডিজাইনে ত্রুটি এবং টেস্টিং এর সময় অবহেলার কারণে এই EV গুলোতে আগুন ধরার ঘটনা সামনে আসছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Okinawa ডিলারশিপে রাখা ই-স্কুটারে আগুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fire-breaks-out-in-e-scooter-parked-at-okinawa-dealership/feed/ 0
আবারও আগুনের কবলে ই-স্কুটার, একসঙ্গে পুড়ে ছাই হয়ে গেল 20 টি ইলেকট্রিক স্কুটার https://www.91mobiles.com/bengali/20-jitendra-ev-electric-scooters-catch-fire-nasik-india/ https://www.91mobiles.com/bengali/20-jitendra-ev-electric-scooters-catch-fire-nasik-india/#respond Mon, 11 Apr 2022 16:43:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24512 একসাথে 20 টি ইলেকট্রিক স্কুটারে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য।

The post আবারও আগুনের কবলে ই-স্কুটার, একসঙ্গে পুড়ে ছাই হয়ে গেল 20 টি ইলেকট্রিক স্কুটার first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘদিন ধরেই সামনে আসছে একের পর এক ইলেকট্রিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, যার ফলে ইলেকট্রিক গাড়ি কতটা নিরাপদ এই প্রশ্নটি এখন সবার মাথায় ঘুরছে। এবার ইলেকট্রিক গাড়িতে অগ্নিকাণ্ডের এমন একটি ঘটনা সামনে এসেছে, যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। আসলে, নাসিকে একটি ট্রান্সপোর্ট কনটেইনারে লোড করার পরে জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকল (Jitendra Electric Vehicles) এর 20টি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায়। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে, সেই ঘটনায় নাকি 40 টি গাড়িতে আগুন লেগেছে । একসাথে এতগুলি ই-স্কুটারে আগুন লাগার প্রসঙ্গে কোম্পানি বলেছে যে, তারা আগুন লাগার মূল কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করছে।

Jitendra EV

9 এপ্রিল স্কুটারগুলি বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। কোম্পানি ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং আগুনের কারণ নির্ণয় করতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। রিপোর্ট অনুসারে, জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকেলস তাদের নাসিক ফ্যাক্টরিতে মোট 40টি ইলেকট্রিক স্কুটার একসাথে একটি কন্টেইনার লোড করেছিল। যদিও এই ঘটনায় কেও আহত হয়নি বলেই জানা গেছে।

কোম্পানি ET Auto কে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছে যে 9 এপ্রিল তাদের কারখানার গেটের কাছে একটি স্কুটার ট্রান্সপোর্ট কনটেইনারে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। তাদের টিম দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা এটাও জানিয়েছে যে তাদের কাছে নিরাপত্তা সবার আগে। তাই ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে, আর খুব শীঘ্রই তারা এই দুর্ঘটনার কারণ বের করে নেবে।

এর আগেও আগুন লেগেছে বহু ইলেকট্রিক স্কুটারে

ভারতে গ্রীষ্মের শুরু থেকে এখনও পর্যন্ত ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার এটি পঞ্চম ঘটনা। এর আগে 26 শে মার্চ পুনেতে OLA S1 Pro স্কুটারে প্রথম আগুন লাগার ঘটনা সামনে আসে।তারপর একই দিনে, একটি Okinawa স্কুটারের ব্যাটারিতে আগুন লাগে, সেই ঘটনাটি ঘটেছিল ভেলোরে, যেখানে একজন ব্যক্তি এবং তার 13 বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছিল। তার কয়েক দিন পরে, তামিলনাড়ুতেও PureEV-তে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে।

এই সব ঘটনা গুলি প্রকাশ্যে আসার পরে সারা দেশে বিক্রি হওয়া ইলেকট্রিক যানবাহনের সুরক্ষা এবং স্থায়িত্ব নিয়ে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে৷ সড়ক পরিবহন মন্ত্রক CFEES এর কাছে আগুনের কারণ অনুসন্ধান করে এই মাসের শেষের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। Ather এর সিইও তরুণ মেহতা বলেছেন যে এই ইলেকট্রিক স্কুটারগুলির ব্যাটারি প্যাকগুলি বাইরে থেকে আনা হয়েছে যা ভারতীয় আবহাওয়ার জন্য ডিজাইন করা হয়নি, আর সেই কারণেই এমন ঘটনা ঘটছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবারও আগুনের কবলে ই-স্কুটার, একসঙ্গে পুড়ে ছাই হয়ে গেল 20 টি ইলেকট্রিক স্কুটার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/20-jitendra-ev-electric-scooters-catch-fire-nasik-india/feed/ 0
আরও একবার আগুনের গ্রাসে এই জনপ্রিয় কোম্পানির ইলেকট্রিক স্কুটার https://www.91mobiles.com/bengali/electric-scooter-pure-ev-catches-fire-video-viral/ https://www.91mobiles.com/bengali/electric-scooter-pure-ev-catches-fire-video-viral/#respond Wed, 30 Mar 2022 05:30:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24070 আবারও Electric scooter এ আগুন, চিন্তায় ক্রেতারা

The post আরও একবার আগুনের গ্রাসে এই জনপ্রিয় কোম্পানির ইলেকট্রিক স্কুটার first appeared on 91Mobiles Bengali.

]]>
ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার খবর এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, OLA S1 স্কুটারে আগুন ধরার ভিডিও ভাইরাল হয়েছে। সেই খবরের পরপরই, আরেকটি ইলেকট্রিক স্কুটারে আগুন লেগে যায়, যেখানে বাবা-মেয়ের মৃত্যু হয় এবং এখন আবার একটি ইলেকট্রিক স্কুটারে আগুনের তথ্য সামনে আসছে। এবার Pure EV কোম্পানির ইলেকট্রিক স্কুটারে আকস্মিক আগুন লাগার জেরে মানুষের মনে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে।

Pure EV Electric Scooter

ET Auto এর মতে, উত্তর চেন্নাইয়ের উপকণ্ঠে মানজামপাক্কাম এলাকায় মাথুর টোল প্লাজার কাছে Pure Ev এর একটি ইলেকট্রিক স্কুটারে হঠাৎ আগুন ধরে যায়। লাল রঙের এই ইলেকট্রিক স্কুটারটিতে ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে, আপনাদের মনে করিয়ে দেব যে গত বছরের সেপ্টেম্বরেও Pure Ev এর ইলেকট্রিক স্কুটারে আগুনের ঘটনা সামনে এসেছিল।

pure-ev-epluto-7g

অনেক ইলেকট্রিক স্কুটার ছাই হয়ে গেছে

Pure EV ইলেকট্রিক স্কুটার ছাড়াও অনেক নির্মাতার ইভিতে আগুন লেগেছে। গত বছরের অক্টোবরে ওকিনাওয়ার একটি স্কুটারে আগুন ধরে যায়। এরপরই HCD India এর স্কুটারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এছাড়াও, সম্প্রতি ওকিনাওয়াতে আগুন এবং তামিলনাড়ুর ভেলোরে বৈদ্যুতিক স্কুটারে আগুন লেগে যাওয়ায় বাবা-মেয়ের মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

আগুন লাগার কারণ কি?

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইলেকট্রিক গাড়িতে আগুন লাগার পেছনে আছে এর ব্যাটারি। এই ব্যাটারিতে অনেক কারণে আগুন ধরতে পারে এবং একবার স্ফুলিঙ্গ জ্বলে উঠলে আগুন ভয়াবহ রূপ নেয় যা নিয়ন্ত্রণ করাও কঠিন। এই ইলেকট্রিক যানগুলিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলি চার্জ করা হয় যা গাড়ি চালানোর শক্তি সরবরাহ করে। লিথিয়াম-আয়ন ব্যাটারি কম থাকলে বারবার চার্জ করা যায় এবং এটিই এর সবচেয়ে বড় শক্তি।

गूगल से ली गई सांकेतिक तस्वीर
गूगल से ली गई सांकेतिक तस्वीर

EV চার্জ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

আপনারও যদি ইলেকট্রিক গাড়ি থাকে, তাহলে চার্জ করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি চার্জ করার জন্য যে সকেটটি ব্যবহার করছেন তার ভোল্টেজ ক্ষমতা পরীক্ষা করতে ভুলবেন না। এছাড়াও, তীব্র সূর্যের আলোতে EV চার্জিংয়ে রাখবেন না। রাতে চার্জে রেখে দেওয়ার অভ্যাস এড়িয়ে চলুন এবং সময়ে সময়ে এটি পরীক্ষা করুন। যদি ব্যাটারির তাপমাত্রা বেড়ে যায়, অবিলম্বে চার্জ করা বন্ধ করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আরও একবার আগুনের গ্রাসে এই জনপ্রিয় কোম্পানির ইলেকট্রিক স্কুটার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/electric-scooter-pure-ev-catches-fire-video-viral/feed/ 0
কেন আগুন লাগে ই-স্কুটারে? ইলেকট্রিক স্কুটার চার্জ করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন https://www.91mobiles.com/bengali/how-to-charge-electric-scooter-safely-electric-vehicles/ https://www.91mobiles.com/bengali/how-to-charge-electric-scooter-safely-electric-vehicles/#respond Tue, 29 Mar 2022 11:47:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24001 Electric scooter থাকলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।

The post কেন আগুন লাগে ই-স্কুটারে? ইলেকট্রিক স্কুটার চার্জ করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহান্তে ভারতীয় ইলেকট্রিক গাড়ির মার্কেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, দেশের বিভিন্ন এলাকা থেকে ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক জায়গায় দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও আরেকটি ঘটনায় ১৩ বছরের একটি মেয়ে এবং তার বাবা মারা গেছেন। এই দুটি ঘটনাই সারা দেশ সহ EV মার্কেটকে স্তম্ভিত করেছে, অন্যদিকে ইলেকট্রিক যানবাহনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যারা ইলেকট্রিক যানবাহন কিনতে ইচ্ছুক ছিলেন তারাও বিভ্রান্তিতে পড়ে গেছেন যে ইলেকট্রিক যানবাহন কেনা উচিত কি না৷

ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে , অন্য ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। তামিলনাড়ুর ক্ষেত্রে, সেই স্কুটারের মডেল এবং ব্র্যান্ডের তথ্য প্রকাশ করা হয়নি, তবে পুনেতে যে স্কুটারটিতে আগুন লেগেছে সেটি হল Ola S1 Pro, দেশের সবচেয়ে আলোচিত ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটি। এই ইলেকট্রিক স্কুটার গুলো কতটা নিরাপদ, সেটা নিয়ে সাধারণ মানুষ চিন্তিত। এই ঘটনাগুলি ইলেকট্রিক গাড়িগুলি সম্পর্কে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে, আর এখন বড় প্রশ্ন হল আদেও ইলেকট্রিক যানবাহন কেনা উচিত কিনা?

how to charge electric scooter safely electric vehicles

ইলেকট্রিক গাড়িতে আগুন লাগে কেন?

সাম্প্রতিক এই ঘটনার উদাহরণ নিলে, বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার কারণ হল এর ব্যাটারি। এই ব্যাটারিতে অনেক কারণে আগুন ধরতে পারে এবং একবার স্ফুলিঙ্গ জ্বলে উঠলে আগুন ভয়াবহ রূপ নেয় যা নিয়ন্ত্রণ করাও কঠিন। এই ইলেকট্রিক যানগুলিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলি চার্জ দেওয়া হয়, যার সাহায্যে গাড়ি চালানো যায়। লিথিয়াম আয়ন ব্যাটারি কম থাকলে বারবার চার্জ করা যায় এবং এটিই এর সবচেয়ে বড় শক্তি।

লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন লাগার অনেক কারণ রয়েছে, যা নিচে উল্লেখ করা হল। এই ব্যাটারিগুলির আগুনও বিপজ্জনক কারণ এই ধরনের যানবাহনে আগুন লাগলে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, যেখানে তাদের নিভানোর জন্য জল যোগ করা হলে রাসায়নিক বিক্রিয়া লিথিয়াম হাইড্রক্সাইড গ্যাস তৈরি করে। হাইড্রোজেন গ্যাস অত্যন্ত দাহ্য এবং একবার এই গ্যাসে আগুন ধরলে তা নিভানো খুবই কঠিন।

how to charge electric scooter safely electric vehicles

বৈদ্যুতিক গাড়ি চার্জ করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন

1. ব্যাটারির শারীরিক ক্ষতির কারণে এতে আগুন ধরে যায়। যদি এই ব্যাটারিতে কোন আঘাত থাকে বা যদি কোন ধারালো বস্তু দ্বারা ছিদ্র হয়ে যায়, তাহলে তাদের সার্কিট ব্যর্থ হয়। এই ধরনের সার্কিট এর কারণে আগুন ধরে যায় এবং বড় বিস্ফোরণ এর সম্ভাবনাও থাকে , যা প্রচন্ড বিপজ্জনক

2. থার্মাল রানওয়ে অর্থাৎ ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধিও এতে আগুন লাগার একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। এই তাপমাত্রা বাইরে এবং ভেতরে উভয় স্থানেই হতে পারে। সাম্প্রতিক দুর্ঘটনার উদাহরণ নিয়ে ওলা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে আগুন লাগার কারণ বলা হচ্ছে স্কুটারটি দীর্ঘসময় রোদে দাঁড় করিয়ে রাখা। সূর্যের তাপ ব্যাটারির বাইরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে স্কুটার অতিরিক্ত গরম হয়ে যায় আর স্কুটারে আগুন ধরে যায়।

Top 5 most affordable cheapest electric cars in India

3. ব্যাটারির ভেতরের তাপমাত্রা সম্পর্কে কথা বললে, এটি অনেক কারণ বেড়ে যেতে পারে। এর মধ্যে একটি কারণ হল ব্যাটারি অতিরিক্ত চার্জ করা। বেশির ভাগ ভারতীয়ই ব্যাটারি ওভার চার্জ করে ভুল করে থাকেন। এটি শুধুমাত্র ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেই নয় মোবাইল ফোন ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য। অতিরিক্ত চার্জে থাকা ব্যাটারির এতে বিস্ফোরণ এর সম্ভাবনা অনেক বেড়ে যায়।

4. প্রতিটি চার্জিং ডিভাইসের নিজস্ব আলাদা ভোল্টেজ পাওয়ার আছে। কমবেশি উভয়ই সেই ডিভাইসের ক্ষতি করতে পারে। আপনার ইলেকট্রিক গাড়ির চার্জ কত অ্যাম্পিয়ার ভোল্ট সাপোর্ট করে তা জানা জরুরি। আপনার গাড়িটিকে একই পাওয়ার সকেট বা প্লাগ দিয়ে চার্জ করা উচিত। অতিরিক্ত বা কম ভোল্টেজ ব্যাটারির আয়ুও কমিয়ে দেয় এবং ক্ষতিও করে।

how to charge electric scooter safely electric vehicles

5. বৈদ্যুতিক যানবাহন চার্জ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি চার্জ করার জন্য যে সকেটটি প্লাগ করছেন সেটি যেন ঢিলা না হয়। সকেট এর তারও মাপসই করা উচিত। আলগা বা খারাপ ওয়্যারিং এবং সকেট ভোল্টেজগুলিকে স্থিতিশীল থাকতে দেয় না এবং সেই সাথে স্পার্ক সৃষ্টি করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কেন আগুন লাগে ই-স্কুটারে? ইলেকট্রিক স্কুটার চার্জ করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-charge-electric-scooter-safely-electric-vehicles/feed/ 0