Facebook Tips and Tricks - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Aug 2024 06:34:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করার সবথেকে সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-facebook-password/ https://www.91mobiles.com/bengali/how-to-check-facebook-password/#respond Tue, 23 Jul 2024 07:23:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51156 ফেসবুক পাসওয়ার্ড reset করার কিছু সহজ পদ্ধতি

The post জেনে নিন ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করার সবথেকে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি ফেসবুকের পাসওয়ার্ড রিসেট না করেও ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। আজকাল প্রায় ব্যক্তির একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকায় সবসময় সব পাসওয়ার্ড মনে রাখা সম্ভব হয় না। ফেসবুক সিকিউরিটির কারণে তাদের অ্যাপ বা ওয়েবসাইটে পাসওয়ার্ড দেখার সুবিধা দেয় না। তবে একটা উপায় রয়েছে, যার সাহায্যে আপনি আপনার Facebook পাসওয়ার্ড চেক করতে পারবেন।

পাসওয়ার্ড Reset না করে Facebook পাসওয়ার্ড খুঁজে বের করার পদ্ধতি

আপনি চাইলে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট না করেও ফেসবুক পাসওয়ার্ড বের করতে পারেন। এর জন্য আপনাকে নীচের স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান, নিচে স্ক্রোল করুন এবং Google সিলেক্ট করুন।

স্টেপ 2: আপনাকে প্রোফাইল এর ঠিক নিচে ‘Manage Your Google Account’-এ যেতে হবে।

স্টেপ 3: তারপর ‘সিকিউরিটি’ ট্যাবে যান, নিচে স্ক্রোল করুন এবং Password Manager সিলেক্ট করুন।

স্টেপ  4: তারপর Facebook সিলেক্ট করুন এবং আপনার আনলক পিন বা প্যাটার্ন লিখুন।
স্টেপ 5: ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য পাসওয়ার্ড ফিল্ডে unhide আইকনে ক্লিক করুন। তারপর আপনি মোবাইলে আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন।

কিভাবে iOS এ ফেসবুক পাসওয়ার্ড চেক করবেন?

আপনি iOS ডিভাইসেও Facebook পাসওয়ার্ডও চেক করতে পারবেন।

স্টেপ 1: iOS ডিভাইসের সেটিংসে যান এবং পাসওয়ার্ড সিলেক্ট করুন।
স্টেপ 2: সেভ করা পাসওয়ার্ড এ পৌঁছনোর জন্য টাচ আইডি ব্যবহার করুন বা আপনার ডিভাইসের পাসকোডটি লিখুন।

স্টেপ 3: নিচে স্ক্রোল করুন এবং ‘facebook.com‘-এ ক্লিক করুন। এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন।

কিভাবে ল্যাপটপে ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করবেন?

আপনি ল্যাপটপের মাধ্যমেও ফেসবুকের পাসওয়ার্ড জানতে পারবেন। এর জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করুন:

স্টেপ 1: আপনার ল্যাপটপ বা ডেস্কটপে Google Chrome খুলুন এবং ব্রাউজারের উপরের ডানদিকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
স্টেপ 2: তারপর সেটিংস সিলেক্ট করুন এবং পাশের মেনুতে ‘অটোফিল‘ এ ক্লিক করুন।
স্টেপ 3: এখানে আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ 4: আপনার Facebook পাসওয়ার্ডের পাশে Unhide আইকনে ক্লিক করুন।
স্টেপ 5: আপনার ডেস্কটপে পিন লিখুন। এর পরে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন।

কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন (ইমেল ছাড়া)?

আজকাল অনেকেই ডিভাইসে একবার লগইন করে ডিটেইলস ভুলে যায়। পরবর্তী সময় যখন নতুন কোনো ডিভাইস বা ব্রাউজারে ফেসবুক খোলার প্রয়োজন হয়, তখন পাসওয়ার্ড ভুলে যায়। তবে চিন্তার কোন নেই, কারণ আপনি ইমেল ছাড়াই ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে পারেন। যদি আপনার ফোন নম্বর আপনার Facebook অ্যাকাউন্টে সেভ থাকে, তাহলে আপনি নীচের স্টেপগুলি অনুসরণ করে আপনার Facebook পাসওয়ার্ড রিসেট করতে পারবেন:

স্টেপ 1: প্রথমে ফেসবুকের লগইন পেজে যান এবং Forgotten Account এ ক্লিক করুন। তারপর একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনি পাসওয়ার্ড রিকোভারির অপশন পাবেন।

স্টেপ 2: আপনার যদি ইমেল বা ইউজারনেম মনে থাকে তাহলে আপনি লগইন পেজে Forgotten Password এও ক্লিক করতে পারেন।
স্টেপ 3: তারপর আপনি আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে পাসওয়ার্ড রিসেট কোড সহ একটি টেক্সট মেসেজ পাবেন। ডেটা ফিল্ডে আপনার ফোন নম্বর লিখুন, তারপরে সার্চ অপশনে ক্লিক করুন।
স্টেপ 4: এর পরে আপনি যেখানে পাসওয়ার্ড রিসেট কোড পেতে চান সেটি বেছে নিন। তারপর Continue তে ক্লিক করুন।
স্টেপ- 5: আপনার ফোনে আসা কোড লিখুন, তারপর Continue-তে ক্লিক করুন।

স্টেপ 6: তারপর পরবর্তী পেজে আপনার নতুন পাসওয়ার্ড টাইপ করুন। আপনাকে নতুন পাসওয়ার্ড দুবার টাইপ করতে হতে পারে। এভাবে আপনি সফলভাবে ইমেইল ছাড়াই ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন (ফোন নম্বর ছাড়া)?

আপনি যদি ফোন নম্বর ছাড়া ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে নিচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করুন:

স্টেপ 1: Facebook লগইন পেজে যান এবং আপনার ডিটেইলস দিয়ে লগ ইন করুন।
স্টেপ 2: তারপর তিনটি Horizontal line এ ক্লিক করুন।
স্টেপ 3: মেনুতে যাওয়ার পরে Settings and Privacy তে যান।
স্টেপ 4: তারপর সামনে আসা অপশনগুলি থেকে সেটিংসে ট্যাপ করুন।
স্টেপ 5: তারপর আপনি একটি নতুন পেজ দেখতে পাবেন, সেখানে security and Login এ ক্লিক করুন।
স্টেপ 6: তারপরে প্রদত্ত অপশনগুলি থেকে Change Password এ ক্লিক করুন।
স্টেপ 7: তারপর নতুন পেজে সবার প্রথমে আপনার পুরানো ফেসবুক পাসওয়ার্ড লিখুন এবং তারপর নতুন পাসওয়ার্ড টাইপ করুন। শেষে Save Changes এ ক্লিক করুন। এইভাবে আপনি ফোন নম্বর ছাড়াই ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

The post জেনে নিন ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করার সবথেকে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-facebook-password/feed/ 0
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-delete-facebook-account-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-delete-facebook-account-full-process-in-bengali/#respond Wed, 22 May 2024 08:35:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49787 ফেসবুক অ্যাকাউন্ট একবার ডিলিট করে ফেললে পুনরায় সেই অ্যাকাউন্ট আর এক্টিভেট করা যায় না

The post ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট Facebook এ ইউজাররা অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া এবং ডিএক্টিভেট করার অপশন পান। একটি Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া এবং ডিএক্টিভেট করার মধ্যে পার্থক্য হল যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেন তাহলে পরবর্তী সময়ে আপনি আবার আপনার অ্যাকাউন্ট পুনরায় এক্টিভেট করতে পারবেন। অন্যদিকে আপনি যদি একবার আপনার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি পুনরায় আর ফিরে পাবেন না। আপনার পোস্ট, ফটো, ভিডিও এবং কমেন্ট স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।

আপনি যদি Facebook-এ আপনার অনলাইন প্রাইভেসি নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন বা নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান, তাহলে আপনি Facebook এ আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেট বা ডিলিট করে ফেলতে পারেন। এই পোস্টে আপনাদের Facebook অ্যাকাউন্ট ডিএক্টিভেট এবং ডিলিট পরার পদ্ধতিগুলি জানানো হল।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে সেটিংস এবং প্রাইভেসিতে যেতে হবে। এখানে আপনাকে Settings and Security তে ক্লিক করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে Privacy তে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে Facebook Information অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: এখানে আপনি সবার শেষে Deactivation এবং Deletion এর অপশন দেখতে পাবেন। আপনাকে ডিলিট এবং ডিএক্টিভেট এর মধ্যে যে কোন একটি অপশন বেছে নিতে হবে।

এই পোস্টের শুরুতেই আপনাদের জানানো হয়েছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনি আপনার অ্যাকাউন্ট এক্টিভেট করতে পারবেন। কিন্তু আপনি একবার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেললে, আপনি ভবিষ্যতে আর ফেসবুক অ্যাকাউন্ট এক্টিভেট করতে পারবেন না, আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পাশাপাশি ফেসবুক থেকে আপনার পোস্ট, ফটো এবং ভিডিওর মতো ডেটা গুলিও ডিলিট হয়ে যাবে।

 

The post ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-delete-facebook-account-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-and-smartphone-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-and-smartphone-full-process-in-bengali/#respond Wed, 31 May 2023 05:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40688 ফেসবুক আইডি তৈরির পদ্ধতি

The post জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Facebook বর্তমানে গোটা বিশ্বে ব্যাবহৃত সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট। ফেসবুকে অ্যাকাউন্ট তৈরিও যথেষ্ট সহজ। যদি এখনও পর্যন্ত আপনার ফেসবুকে অ্যাকাউন্ট না থেকে থাকে তবে আজ আমরা আপনাকে খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি। সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের মাধ্যমে ইউজাররা ফটো ও ভিডিও পোস্ট, আর্টিকেল শেয়ার, গ্রুপ শেয়ার এবং বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্টে থাকা যায়। ফেসবুকে কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাকাউন্ট তৈরি করা যায়। এই পোস্টে আমরা কম্পিটার এবং স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

ফেসবুক আইডি তৈরির পদ্ধতি

ইউজাররা ফেসবুক অ্যাকাউন্ট কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাক্সেস করা যায়। এখানে উভয় প্ল্যাটফর্ম থেকে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

  • কম্পিটারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট
  • স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি

কম্পিটারের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমেই facebook.com ওপেন করুন। “ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট”-এ ক্লিক করুন।

  • পরবর্তী পেজে নাম, পদবি অথবা ইমেইল আইডি বা ফোন নম্বর টাইপ করুন।
  • এরপর ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড টাইপ করুন।
  • এরপর জন্ম তারিখ টাইপ করে নিজের লিঙ্গ সিলেক্ট করুন।

  • এবার সাইন-আপে ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট ক্রিয়েট ফিনিশ করার পর ইমেইল আইডি এবং ফোন নাম্বার কনফার্ম করুন।

মোবাইলের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ ওপেন করে “সাইন আপ”-এ ক্লিক করুন।

  • এরপর আপনাকে Get Started-এ ক্লিক করতে হবে।

  • অন স্ক্রিন ইন্সট্রাকশন ফলো করুন এবং নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করুন।
  • এবার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিন।

  • এবার ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড লিখুন।
  • সাইন আপে ট্যাপ করুন।

ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট প্রসেস সম্পূর্ণ করার জন্য প্রদত্ত ফোন নাম্বার অথবা ইমেইল আইডি কনফার্ম করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-and-smartphone-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-revive-blocked-facebook-id-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-revive-blocked-facebook-id-full-process-in-bengali/#respond Sun, 02 Apr 2023 10:10:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38515 ফেসবুকের গাইডলাইন লঙ্ঘন করলেও ডিএক্টিভেট হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

The post জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট।
  • ব্লক ফেসবুক অ্যাকাউন্ট চালু করার জন্য আবেদন করতে হবে।
  • যদি অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্লক করা হয়,তাহলে 30 দিনের মধ্যে পুনরুদ্ধার করা যেতে পারে।

আজকে আমরা আপনাদের বন্ধ হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়ে জানাবো। ফেসবুকে একটি অ্যাকাউন্ট বন্ধ করার দুটি উপায় রয়েছে। হয় ইউজাররা তাদের অ্যাকাউন্টটি নিজেরাই ডিএক্টিভেট করে দেয় অথবা ফেসবুক কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে Facebook অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়।এই অবস্থায় অ্যাকাউন্ট পুনরায় খুলতে আপনাকে আবেদন করতে হবে। এই পোস্টে আপনাদের স্টেপ বাই স্টেপ জানানো হল যে কিভাবে বন্ধ হয়ে যাওয়া Facebook অ্যাকাউন্ট পুনরায় খোলা যেতে পারে। আরও পড়ুন: সমুদ্রে পড়ে যাওয়ার পরেও সুরক্ষিত Apple Watch, চার্জে দেওয়া মাত্রই হল অন, অবিশ্বাস্য ঘটনায় হইচই নেটপাড়ায়!

যদি আপনি নিজে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেন তাহলে এভাবে চালু করা যাবে

আপনি যদি নিজের Facebook অ্যাকাউন্টটি নিজেই নিষ্ক্রিয় করে থাকেন তবে এটি পুনরায় চালু করা খুব সহজ। কিন্তু এটি তখনই সম্ভব হবে যখন আপনি আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিএক্টিভেট করবেন। তারপর আপনি পুনরায় লগইন করতে পারেন এবং যখনই চান অ্যাকাউন্টটি আবার ব্যবহার করতে পারেন। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট রিকোভার করার জন্য আপনার কাছে 30 দিন রয়েছে। আপনি এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি পুনরায় এক্টিভেট করতে পারেন। অ্যাকাউন্ট এক্টিভেট করার জন্য আপনাকে এই স্টেপগুলি অনুসরণ করতে হবে।

স্টেপ 1: প্রথমে আপনাকে Facebook https://www.facebook.com খুলতে হবে।

স্টেপ 2: লগ ইন পেজে আপনাকে রেজিস্ট্রার ইমেল বা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন এর সাথে সাথে আপনার ডিএক্টিভেট অ্যাকাউন্ট পুনরায় শুরু হবে। অন্যদিকে আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনাকে Forgot Password-এ ক্লিক করতে হবে এবং নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।

যেসব ইউজাররা তাদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিএক্টিভেট করেছেন, তাদের অ্যাকাউন্ট পুনরায় খুলতে ক্যান্সেল ডিএক্টিভেশন বাটনে ক্লিক করতে হবে। এইভাবে, ডিএক্টিভেট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টটি পুনরায় শুরু করা যেতে পারে। আরও পড়ুন: ভারতে লঞ্চের জন্য প্রস্তত Lava Blaze 2, আমাজনে 10 হাজার টাকার চেয়েও কম দামে হবে সেল

ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করলে এভাবে আপিল করুন

যদি আপনার অ্যাকাউন্ট ফেসবুক দ্বারা ব্লক করা হয় তাহলে আপনি Facebook এ লগইন করার সাথে সাথে ‘Account disabled’ মেসেজ পাবেন। আপনার অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য আপনাকে আবেদন করতে হবে। Facebook তার প্ল্যাটফর্মে তখনই কোন অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে যখন কেউ তার ফেসবুকের শর্তাবলী লঙ্ঘন করে। যার মধ্যে রয়েছে ভুয়া নাম দিয়ে জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যাম মেসেজ বা অন্য ইউজারদের সঙ্গে খারাপ ব্যবহার করা। ফেসবুকের টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা https://www.facebook.com/terms ভিজিট করে পড়তে পারেন।

Facebook দ্বারা একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় চালু করা একটু সমস্যা জনক। যদি আপনার অ্যাকাউন্ট Facebook দ্বারা ব্লক করা হয়, আপনি অবশ্যই রেজিস্ট্রার ইমেলে তার তথ্য পাবেন। এর থেকে আপনি জানতে পারবেন যে কোন কারণে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলা হয়েছে। এর জন্য আপনাকে ফেসবুকে আপিল করতে হবে। আরও পড়ুন: 8GB RAM এর সঙ্গে গীকবেঞ্চে তালিকাভুক্ত iQOO Z7x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

স্টেপ 1: প্রথমে আপনাকে আপনার ব্রাউজারে ফেসবুক হেল্প সেন্টার খুলতে হবে। ফেসবুক হেল্প সেন্টারের লিঙ্ক – https://www.facebook.com/help/contact/logout?id=260749603972907

স্টেপ 2: এবার আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রার ইমেল এবং মোবাইল নম্বর লিখতে হবে। তারপর ফেসবুকে ইউজারদের নাম এবং আপনার আইডি প্রুফ সংযুক্ত করতে হবে। তার পরে আপনাকে এডিশনাল ইনফো বক্সে আপিল মেসেজ করতে হবে।

যদি আপনার ফেসবুক প্রোফাইলের নাম আপনার অফিসিয়াল নামের থেকে আলাদা হয় তাহলে আপনি ফেসবুককে সেটা জানাতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট ফেসবুকের গাইডলাইন লঙ্ঘনের কারণে সাসপেন্ড করা হয়, তাহলে আপনি তাদের কারণও বলতে পারেন। আপনার মেসেজটি লেখার পরে, আপনাকে নীচে থাকা সেন্ড বাটনে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাতে হবে। আরও পড়ুন: গুগল প্লে সাপোর্ট ডিভাইস লিস্টে দেখা গেল Vivo Y78+, শীঘ্রই হতে পারে লঞ্চ

কয়েকদিন পর ফেসবুক আপনার অনুরোধের উত্তর দেবে এবং আপনাকে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট এক্টিভেট হবে কি না। যদি আপনার অ্যাকাউন্টটি এক্টিভেট না হয় তবে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-revive-blocked-facebook-id-full-process-in-bengali/feed/ 0