Facebook - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 12 Mar 2026 13:32:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে 16 বছরের কম বয়সীদের জন্য ব্যানড হচ্ছে Social Media! এই রাজ্যে হল সূচনা https://www.91mobiles.com/bengali/social-media-ban-for-children-under-16-in-karnataka-read-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/social-media-ban-for-children-under-16-in-karnataka-read-report-in-bengali/#respond Thu, 12 Mar 2026 14:55:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=74706 কর্ণাটকে ব্যানড হল ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যাবহার

The post ভারতে 16 বছরের কম বয়সীদের জন্য ব্যানড হচ্ছে Social Media! এই রাজ্যে হল সূচনা first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তরুণদের উপস্থিতি ক্রমশ বেড়েই চলেছে। বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা Instagram, Snapchat, YouTube ও Facebook এর মতো প্ল্যাটফর্মগুলিতে দিনের বেশ কয়েক ঘন্টা করে সময় কাটাতে শুরু করেছে এবং এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিন্তাভাবনার ওপর। এইসব কারণে গত বছর অস্ট্রেলিয়াতে ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানড করা হয়েছিল। এবার ভারতেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ভারত সরকারের মন্ত্রী বার্ষিক বাজেট পেশ করার সময় 16 বছরের চেয়ে কম বয়সীদের জন্য Social Media Ban করার কথা জানিয়েছেন।

ভারতে ছোটদের জন্য অফিসিয়ালি সোশ্যাল মিডিয়া ব্যাবহার নিষিদ্ধ হতে পারে এবং কর্ণাটকের মধ্য দিয়ে এর সূচনা হতে পারে। ভারতে প্রথম এই রাজ্যেই 16 বছরের চেয়ে কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানড করা হতে পারে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তাঁর বার্ষিক বাজেট ঘোষণার সময় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ছোটদের অত্যাধিক স্মার্টফোন ব্যাবহার তাদের ওপর খারাপ প্রভাব ফেলছে এবং এই কুপ্রভাব থেকে তরুণদের বাঁচানোর জন্য‌ই 16 বছরের চেয়ে কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যাবহার নিষিদ্ধ করা হবে। তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ বা টাইমলাইন সম্পর্কে কিছু জানানো হয়নি।

কর্ণাটক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধকারী দেশের প্রথম রাজ্যে পরিণত হয়েছে। তবে মজার বিষয় হল, দেশের ‘সিলিকন ভ্যালি’ নামে পরিচিত ব্যাঙ্গালুরু এই রাজ্যেই অবস্থিত এবং এখানে গুগল, মাইক্রোসফট ও আমাজনের মতো বড় বড় নামজাদা টেক কোম্পানির অফিস পর্যন্ত রয়েছে। জানিয়ে রাখি গোয়ার আইটি মিনিস্টার জানিয়েছেন সেখানেও সোশ্যাল মিডিয়া ব্যানড করার ব্যাপারে আলোচনা চলছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশের বিধানসভাতেও ছোটদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যাবহারের নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে বিল প্রস্তাব করা হয়েছে।

আজকের দিনে দাঁড়িয়ে ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্মার্টফোন বাজার। আশেপাশে নজর রাখলে দেখা যায় প্রতিটি বাড়িতে সদস্য সংখ্যার সমান বা বেশি সংখ্যক স্মার্টফোন রয়েছে এবং প্রতিটি ফোনেই ইন্টারনেট কানেকশন রয়েছে। এর ফলে বাড়ির ছোট সদস্যদের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট অত্যন্ত সুলভ হয়ে উঠেছে। ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে ভিডিও দেখার সময় কি ধরনের কন্টেন্ট সামনে আসবে সেই বিষয়েও কোনো গ্যারান্টি নেই। এর ফলে সোশ্যাল মিডিয়া কম বয়সীদের মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোটদের মধ্যে সোশ্যাল মিডিয়ার নেশা শুধুমাত্র ভারত নয়, বরং গোটা বিশ্বে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার সরকার তাদের দেশে ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানড করেছে। ব্রিটেন, ডেনমার্ক ও গ্ৰীসের মতো বিভিন্ন দেশে এই বিষয়ে চিন্তাভাবনা চলছে। কর্ণাটকে এই নিয়ম কবে থেকে কার্যকর হবে এবং দেশের অন্যান্য রাজ্যে এই সংক্রান্ত কি পদক্ষেপ নেওয়া হবে বর্তমানে সেই দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ।

আপনার মতে, 16 বছরের চেয়ে কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যাবহার করা উচিৎ কি না? Instagram, Snapchat, YouTube ও Facebook এর মতো প্ল্যাটফর্মগুলিতে প্রতিদিন কয়েক ঘন্টা করে সময় কাটানো, রিল ও কন্টেন্ট তৈরি করা এবং দেখার প্রভাব সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না।

The post ভারতে 16 বছরের কম বয়সীদের জন্য ব্যানড হচ্ছে Social Media! এই রাজ্যে হল সূচনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/social-media-ban-for-children-under-16-in-karnataka-read-report-in-bengali/feed/ 0
16 বছরের কম বয়সীদের জন্য ব্যান হল সোশ্যাল মিডিয়া! এই দেশে শুরু হল নতুন আইন https://www.91mobiles.com/bengali/social-media-ban-in-australia-for-children-under-16-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/social-media-ban-in-australia-for-children-under-16-know-details-in-bengali/#respond Thu, 14 Nov 2024 08:05:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58032 তরুণদের জন্য অস্ট্রেলিয়াতে ব্যান হল সমস্ত সোশ্যাল মিডিয়া

The post 16 বছরের কম বয়সীদের জন্য ব্যান হল সোশ্যাল মিডিয়া! এই দেশে শুরু হল নতুন আইন first appeared on 91Mobiles Bengali.

]]>
দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ার নেশা সমস্ত সাধারণ মানুশকে পেয়ে বসছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত বয়সের মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত। 3 বছরের শিশু থেকে শুরু করে 60 বছর বয়সী বৃদ্ধ সকলকেই স্মার্টফোনে আঙ্গুল চালাতে দেখা যায়। শরীর ও মন উভয়ের ওপর সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব সম্পর্কে সচেতন হয়ে 16 বছরের কম বয়সী তরুণদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করা হতে পারে।

Social Media Ban

অস্ট্রেলিয়াতে 16 বছরের কম বয়সী তরুণদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ঘোষণা করে জানিয়েছেন সরকার দেশের ছোটদের মানসিক স্বাস্থের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নতুন পলিসি চালু করতে চলেছে। এই নতুন আইন 2025 সালের মধ্যে চালু করা হবে। সোশ্যাল মিডিয়ার ব্যাবহার রোধের জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবং এই বিষয়ে চারদিকে সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে ঠিক মনে করছে, আবার অনেকের মতে এটি ভুল সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যাবহারের ফলে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়ছে। এর ফলে ছোটদের পাশাপাশি যুবকদেরও ক্ষতি হচ্ছে। সরকারের নতুন আইন কোনো রকম ছাড় ছাড়াই Instagram, Facebook, TikTok, X (Twitter) এবং YouTube এর মতো সমস্ত জনপ্রিয় অ্যাপের ওপর ইউজারদের বয়সের ভিত্তিতে প্রযোজ্য হবে।

জুবকদের জন্য কতটা ক্ষতিকর সোশ্যাল মিডিয়া?

এটি অত্যন্ত বড় একটি প্রশ্ন এবং এই বিষয়ে প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। উদাহরণস্বরূপ ইনস্টাগ্রামের প্রসঙ্গ ধরা যেতে পারে। এই অ্যাপে স্ক্রল করতে করতে হঠাৎ করেই আপত্তিকর কন্টেন্ট সামনে চলে আসে। Instagram reels তৈরির চক্করে অনেক ইউজার বেশ ঝুঁকি নিয়ে বসেন। বিগত সময়ে ভারতে এই ধরনের বহু ঘটনা ঘটেছে যেখানে Influencer নামে পরিচিত অনেক যুবক অতিরিক্ত দুঃসাহসী পদক্ষেপ নিয়ে তাদের প্রাণ হারিয়েছেন।

ভারতে বহু পূর্বেই TikTok ব্যান হয়েছে এবং এই অ্যাপের জন্য দেশে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল। তাই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট শিশু ও যুবক মনকে বিভ্রান্ত করতে পারে বললে খুব একটা ভুল বলা হবে না। অস্ট্রেলিয়ার এই নতুন পলিসি যথেষ্ট কঠোর এবং এর ফলে টিনেজাররা বিক্ষুদ্ধ হতে পারেন।

16 বছরের চেয়ে কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান কতটা কার্যকর হবে এখন সেটাই দেখার। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়াকে দেখে ভারত সহ অন্যান্য বিভিন্ন দেশ এই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে প্নুমান করা হচ্ছে। Australia Social Media Ban এর এই প্রসঙ্গে পাঠকদের মতামত জানার জন্য আমরা আগ্রহী হয়ে রইলাম।

The post 16 বছরের কম বয়সীদের জন্য ব্যান হল সোশ্যাল মিডিয়া! এই দেশে শুরু হল নতুন আইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/social-media-ban-in-australia-for-children-under-16-know-details-in-bengali/feed/ 0
জেনে নিন ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করার সবথেকে সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-facebook-password/ https://www.91mobiles.com/bengali/how-to-check-facebook-password/#respond Tue, 23 Jul 2024 07:23:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51156 ফেসবুক পাসওয়ার্ড reset করার কিছু সহজ পদ্ধতি

The post জেনে নিন ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করার সবথেকে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি ফেসবুকের পাসওয়ার্ড রিসেট না করেও ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। আজকাল প্রায় ব্যক্তির একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকায় সবসময় সব পাসওয়ার্ড মনে রাখা সম্ভব হয় না। ফেসবুক সিকিউরিটির কারণে তাদের অ্যাপ বা ওয়েবসাইটে পাসওয়ার্ড দেখার সুবিধা দেয় না। তবে একটা উপায় রয়েছে, যার সাহায্যে আপনি আপনার Facebook পাসওয়ার্ড চেক করতে পারবেন।

পাসওয়ার্ড Reset না করে Facebook পাসওয়ার্ড খুঁজে বের করার পদ্ধতি

আপনি চাইলে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট না করেও ফেসবুক পাসওয়ার্ড বের করতে পারেন। এর জন্য আপনাকে নীচের স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান, নিচে স্ক্রোল করুন এবং Google সিলেক্ট করুন।

স্টেপ 2: আপনাকে প্রোফাইল এর ঠিক নিচে ‘Manage Your Google Account’-এ যেতে হবে।

স্টেপ 3: তারপর ‘সিকিউরিটি’ ট্যাবে যান, নিচে স্ক্রোল করুন এবং Password Manager সিলেক্ট করুন।

স্টেপ  4: তারপর Facebook সিলেক্ট করুন এবং আপনার আনলক পিন বা প্যাটার্ন লিখুন।
স্টেপ 5: ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য পাসওয়ার্ড ফিল্ডে unhide আইকনে ক্লিক করুন। তারপর আপনি মোবাইলে আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন।

কিভাবে iOS এ ফেসবুক পাসওয়ার্ড চেক করবেন?

আপনি iOS ডিভাইসেও Facebook পাসওয়ার্ডও চেক করতে পারবেন।

স্টেপ 1: iOS ডিভাইসের সেটিংসে যান এবং পাসওয়ার্ড সিলেক্ট করুন।
স্টেপ 2: সেভ করা পাসওয়ার্ড এ পৌঁছনোর জন্য টাচ আইডি ব্যবহার করুন বা আপনার ডিভাইসের পাসকোডটি লিখুন।

স্টেপ 3: নিচে স্ক্রোল করুন এবং ‘facebook.com‘-এ ক্লিক করুন। এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন।

কিভাবে ল্যাপটপে ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করবেন?

আপনি ল্যাপটপের মাধ্যমেও ফেসবুকের পাসওয়ার্ড জানতে পারবেন। এর জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করুন:

স্টেপ 1: আপনার ল্যাপটপ বা ডেস্কটপে Google Chrome খুলুন এবং ব্রাউজারের উপরের ডানদিকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
স্টেপ 2: তারপর সেটিংস সিলেক্ট করুন এবং পাশের মেনুতে ‘অটোফিল‘ এ ক্লিক করুন।
স্টেপ 3: এখানে আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ 4: আপনার Facebook পাসওয়ার্ডের পাশে Unhide আইকনে ক্লিক করুন।
স্টেপ 5: আপনার ডেস্কটপে পিন লিখুন। এর পরে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন।

কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন (ইমেল ছাড়া)?

আজকাল অনেকেই ডিভাইসে একবার লগইন করে ডিটেইলস ভুলে যায়। পরবর্তী সময় যখন নতুন কোনো ডিভাইস বা ব্রাউজারে ফেসবুক খোলার প্রয়োজন হয়, তখন পাসওয়ার্ড ভুলে যায়। তবে চিন্তার কোন নেই, কারণ আপনি ইমেল ছাড়াই ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে পারেন। যদি আপনার ফোন নম্বর আপনার Facebook অ্যাকাউন্টে সেভ থাকে, তাহলে আপনি নীচের স্টেপগুলি অনুসরণ করে আপনার Facebook পাসওয়ার্ড রিসেট করতে পারবেন:

স্টেপ 1: প্রথমে ফেসবুকের লগইন পেজে যান এবং Forgotten Account এ ক্লিক করুন। তারপর একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনি পাসওয়ার্ড রিকোভারির অপশন পাবেন।

স্টেপ 2: আপনার যদি ইমেল বা ইউজারনেম মনে থাকে তাহলে আপনি লগইন পেজে Forgotten Password এও ক্লিক করতে পারেন।
স্টেপ 3: তারপর আপনি আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে পাসওয়ার্ড রিসেট কোড সহ একটি টেক্সট মেসেজ পাবেন। ডেটা ফিল্ডে আপনার ফোন নম্বর লিখুন, তারপরে সার্চ অপশনে ক্লিক করুন।
স্টেপ 4: এর পরে আপনি যেখানে পাসওয়ার্ড রিসেট কোড পেতে চান সেটি বেছে নিন। তারপর Continue তে ক্লিক করুন।
স্টেপ- 5: আপনার ফোনে আসা কোড লিখুন, তারপর Continue-তে ক্লিক করুন।

স্টেপ 6: তারপর পরবর্তী পেজে আপনার নতুন পাসওয়ার্ড টাইপ করুন। আপনাকে নতুন পাসওয়ার্ড দুবার টাইপ করতে হতে পারে। এভাবে আপনি সফলভাবে ইমেইল ছাড়াই ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন (ফোন নম্বর ছাড়া)?

আপনি যদি ফোন নম্বর ছাড়া ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে নিচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করুন:

স্টেপ 1: Facebook লগইন পেজে যান এবং আপনার ডিটেইলস দিয়ে লগ ইন করুন।
স্টেপ 2: তারপর তিনটি Horizontal line এ ক্লিক করুন।
স্টেপ 3: মেনুতে যাওয়ার পরে Settings and Privacy তে যান।
স্টেপ 4: তারপর সামনে আসা অপশনগুলি থেকে সেটিংসে ট্যাপ করুন।
স্টেপ 5: তারপর আপনি একটি নতুন পেজ দেখতে পাবেন, সেখানে security and Login এ ক্লিক করুন।
স্টেপ 6: তারপরে প্রদত্ত অপশনগুলি থেকে Change Password এ ক্লিক করুন।
স্টেপ 7: তারপর নতুন পেজে সবার প্রথমে আপনার পুরানো ফেসবুক পাসওয়ার্ড লিখুন এবং তারপর নতুন পাসওয়ার্ড টাইপ করুন। শেষে Save Changes এ ক্লিক করুন। এইভাবে আপনি ফোন নম্বর ছাড়াই ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

The post জেনে নিন ফেসবুক পাসওয়ার্ড খুঁজে বের করার সবথেকে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-facebook-password/feed/ 0
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-delete-facebook-account-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-delete-facebook-account-full-process-in-bengali/#respond Wed, 22 May 2024 08:35:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49787 ফেসবুক অ্যাকাউন্ট একবার ডিলিট করে ফেললে পুনরায় সেই অ্যাকাউন্ট আর এক্টিভেট করা যায় না

The post ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট Facebook এ ইউজাররা অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া এবং ডিএক্টিভেট করার অপশন পান। একটি Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া এবং ডিএক্টিভেট করার মধ্যে পার্থক্য হল যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেন তাহলে পরবর্তী সময়ে আপনি আবার আপনার অ্যাকাউন্ট পুনরায় এক্টিভেট করতে পারবেন। অন্যদিকে আপনি যদি একবার আপনার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি পুনরায় আর ফিরে পাবেন না। আপনার পোস্ট, ফটো, ভিডিও এবং কমেন্ট স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।

আপনি যদি Facebook-এ আপনার অনলাইন প্রাইভেসি নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন বা নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান, তাহলে আপনি Facebook এ আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেট বা ডিলিট করে ফেলতে পারেন। এই পোস্টে আপনাদের Facebook অ্যাকাউন্ট ডিএক্টিভেট এবং ডিলিট পরার পদ্ধতিগুলি জানানো হল।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে সেটিংস এবং প্রাইভেসিতে যেতে হবে। এখানে আপনাকে Settings and Security তে ক্লিক করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে Privacy তে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে Facebook Information অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: এখানে আপনি সবার শেষে Deactivation এবং Deletion এর অপশন দেখতে পাবেন। আপনাকে ডিলিট এবং ডিএক্টিভেট এর মধ্যে যে কোন একটি অপশন বেছে নিতে হবে।

এই পোস্টের শুরুতেই আপনাদের জানানো হয়েছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনি আপনার অ্যাকাউন্ট এক্টিভেট করতে পারবেন। কিন্তু আপনি একবার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেললে, আপনি ভবিষ্যতে আর ফেসবুক অ্যাকাউন্ট এক্টিভেট করতে পারবেন না, আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পাশাপাশি ফেসবুক থেকে আপনার পোস্ট, ফটো এবং ভিডিওর মতো ডেটা গুলিও ডিলিট হয়ে যাবে।

 

The post ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-delete-facebook-account-full-process-in-bengali/feed/ 0
ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-know-in-bengali/#respond Wed, 24 Apr 2024 07:45:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48763 ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির সহজ পদ্ধতি

The post ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Facebook বর্তমানে গোটা বিশ্বে ব্যাবহৃত সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট। ফেসবুকে অ্যাকাউন্ট তৈরিও যথেষ্ট সহজ। যদি এখনও পর্যন্ত আপনার ফেসবুকে অ্যাকাউন্ট না থেকে থাকে তবে আজ আমরা আপনাকে খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি। সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের মাধ্যমে ইউজাররা ফটো ও ভিডিও পোস্ট, আর্টিকেল শেয়ার, গ্রুপ শেয়ার এবং বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্টে থাকা যায়। ফেসবুকে কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাকাউন্ট তৈরি করা যায়। এই পোস্টে আমরা কম্পিটার এবং স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

ফেসবুক আইডি তৈরির পদ্ধতি

ইউজাররা ফেসবুক অ্যাকাউন্ট কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাক্সেস করা যায়। এখানে উভয় প্ল্যাটফর্ম থেকে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

  • কম্পিটারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট
  • স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি

কম্পিটারের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমেই facebook.com ওপেন করুন। “ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট”-এ ক্লিক করুন।

  • পরবর্তী পেজে নাম, পদবি অথবা ইমেইল আইডি বা ফোন নম্বর টাইপ করুন।
  • এরপর ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড টাইপ করুন।
  • এরপর জন্ম তারিখ টাইপ করে নিজের লিঙ্গ সিলেক্ট করুন।

  • এবার সাইন-আপে ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট ক্রিয়েট ফিনিশ করার পর ইমেইল আইডি এবং ফোন নাম্বার কনফার্ম করুন।

মোবাইলের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ ওপেন করে “সাইন আপ”-এ ক্লিক করুন।

  • এরপর আপনাকে Get Started-এ ক্লিক করতে হবে।

  • অন স্ক্রিন ইন্সট্রাকশন ফলো করুন এবং নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করুন।

  • এবার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিন।

  • এবার ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড লিখুন।
  • সাইন আপে ট্যাপ করুন।

ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট প্রসেস সম্পূর্ণ করার জন্য প্রদত্ত ফোন নাম্বার অথবা ইমেইল আইডি কনফার্ম করতে হবে।

The post ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-know-in-bengali/feed/ 0
জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-and-smartphone-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-and-smartphone-full-process-in-bengali/#respond Wed, 31 May 2023 05:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40688 ফেসবুক আইডি তৈরির পদ্ধতি

The post জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Facebook বর্তমানে গোটা বিশ্বে ব্যাবহৃত সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট। ফেসবুকে অ্যাকাউন্ট তৈরিও যথেষ্ট সহজ। যদি এখনও পর্যন্ত আপনার ফেসবুকে অ্যাকাউন্ট না থেকে থাকে তবে আজ আমরা আপনাকে খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি। সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের মাধ্যমে ইউজাররা ফটো ও ভিডিও পোস্ট, আর্টিকেল শেয়ার, গ্রুপ শেয়ার এবং বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্টে থাকা যায়। ফেসবুকে কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাকাউন্ট তৈরি করা যায়। এই পোস্টে আমরা কম্পিটার এবং স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

ফেসবুক আইডি তৈরির পদ্ধতি

ইউজাররা ফেসবুক অ্যাকাউন্ট কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাক্সেস করা যায়। এখানে উভয় প্ল্যাটফর্ম থেকে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

  • কম্পিটারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট
  • স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি

কম্পিটারের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমেই facebook.com ওপেন করুন। “ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট”-এ ক্লিক করুন।

  • পরবর্তী পেজে নাম, পদবি অথবা ইমেইল আইডি বা ফোন নম্বর টাইপ করুন।
  • এরপর ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড টাইপ করুন।
  • এরপর জন্ম তারিখ টাইপ করে নিজের লিঙ্গ সিলেক্ট করুন।

  • এবার সাইন-আপে ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট ক্রিয়েট ফিনিশ করার পর ইমেইল আইডি এবং ফোন নাম্বার কনফার্ম করুন।

মোবাইলের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ ওপেন করে “সাইন আপ”-এ ক্লিক করুন।

  • এরপর আপনাকে Get Started-এ ক্লিক করতে হবে।

  • অন স্ক্রিন ইন্সট্রাকশন ফলো করুন এবং নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করুন।
  • এবার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিন।

  • এবার ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড লিখুন।
  • সাইন আপে ট্যাপ করুন।

ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট প্রসেস সম্পূর্ণ করার জন্য প্রদত্ত ফোন নাম্বার অথবা ইমেইল আইডি কনফার্ম করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-create-a-facebook-account-on-desktop-and-smartphone-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-revive-blocked-facebook-id-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-revive-blocked-facebook-id-full-process-in-bengali/#respond Sun, 02 Apr 2023 10:10:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38515 ফেসবুকের গাইডলাইন লঙ্ঘন করলেও ডিএক্টিভেট হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

The post জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট।
  • ব্লক ফেসবুক অ্যাকাউন্ট চালু করার জন্য আবেদন করতে হবে।
  • যদি অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্লক করা হয়,তাহলে 30 দিনের মধ্যে পুনরুদ্ধার করা যেতে পারে।

আজকে আমরা আপনাদের বন্ধ হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়ে জানাবো। ফেসবুকে একটি অ্যাকাউন্ট বন্ধ করার দুটি উপায় রয়েছে। হয় ইউজাররা তাদের অ্যাকাউন্টটি নিজেরাই ডিএক্টিভেট করে দেয় অথবা ফেসবুক কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে Facebook অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়।এই অবস্থায় অ্যাকাউন্ট পুনরায় খুলতে আপনাকে আবেদন করতে হবে। এই পোস্টে আপনাদের স্টেপ বাই স্টেপ জানানো হল যে কিভাবে বন্ধ হয়ে যাওয়া Facebook অ্যাকাউন্ট পুনরায় খোলা যেতে পারে। আরও পড়ুন: সমুদ্রে পড়ে যাওয়ার পরেও সুরক্ষিত Apple Watch, চার্জে দেওয়া মাত্রই হল অন, অবিশ্বাস্য ঘটনায় হইচই নেটপাড়ায়!

যদি আপনি নিজে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেন তাহলে এভাবে চালু করা যাবে

আপনি যদি নিজের Facebook অ্যাকাউন্টটি নিজেই নিষ্ক্রিয় করে থাকেন তবে এটি পুনরায় চালু করা খুব সহজ। কিন্তু এটি তখনই সম্ভব হবে যখন আপনি আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিএক্টিভেট করবেন। তারপর আপনি পুনরায় লগইন করতে পারেন এবং যখনই চান অ্যাকাউন্টটি আবার ব্যবহার করতে পারেন। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট রিকোভার করার জন্য আপনার কাছে 30 দিন রয়েছে। আপনি এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি পুনরায় এক্টিভেট করতে পারেন। অ্যাকাউন্ট এক্টিভেট করার জন্য আপনাকে এই স্টেপগুলি অনুসরণ করতে হবে।

স্টেপ 1: প্রথমে আপনাকে Facebook https://www.facebook.com খুলতে হবে।

স্টেপ 2: লগ ইন পেজে আপনাকে রেজিস্ট্রার ইমেল বা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন এর সাথে সাথে আপনার ডিএক্টিভেট অ্যাকাউন্ট পুনরায় শুরু হবে। অন্যদিকে আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনাকে Forgot Password-এ ক্লিক করতে হবে এবং নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।

যেসব ইউজাররা তাদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিএক্টিভেট করেছেন, তাদের অ্যাকাউন্ট পুনরায় খুলতে ক্যান্সেল ডিএক্টিভেশন বাটনে ক্লিক করতে হবে। এইভাবে, ডিএক্টিভেট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টটি পুনরায় শুরু করা যেতে পারে। আরও পড়ুন: ভারতে লঞ্চের জন্য প্রস্তত Lava Blaze 2, আমাজনে 10 হাজার টাকার চেয়েও কম দামে হবে সেল

ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করলে এভাবে আপিল করুন

যদি আপনার অ্যাকাউন্ট ফেসবুক দ্বারা ব্লক করা হয় তাহলে আপনি Facebook এ লগইন করার সাথে সাথে ‘Account disabled’ মেসেজ পাবেন। আপনার অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য আপনাকে আবেদন করতে হবে। Facebook তার প্ল্যাটফর্মে তখনই কোন অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে যখন কেউ তার ফেসবুকের শর্তাবলী লঙ্ঘন করে। যার মধ্যে রয়েছে ভুয়া নাম দিয়ে জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যাম মেসেজ বা অন্য ইউজারদের সঙ্গে খারাপ ব্যবহার করা। ফেসবুকের টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা https://www.facebook.com/terms ভিজিট করে পড়তে পারেন।

Facebook দ্বারা একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় চালু করা একটু সমস্যা জনক। যদি আপনার অ্যাকাউন্ট Facebook দ্বারা ব্লক করা হয়, আপনি অবশ্যই রেজিস্ট্রার ইমেলে তার তথ্য পাবেন। এর থেকে আপনি জানতে পারবেন যে কোন কারণে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলা হয়েছে। এর জন্য আপনাকে ফেসবুকে আপিল করতে হবে। আরও পড়ুন: 8GB RAM এর সঙ্গে গীকবেঞ্চে তালিকাভুক্ত iQOO Z7x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

স্টেপ 1: প্রথমে আপনাকে আপনার ব্রাউজারে ফেসবুক হেল্প সেন্টার খুলতে হবে। ফেসবুক হেল্প সেন্টারের লিঙ্ক – https://www.facebook.com/help/contact/logout?id=260749603972907

স্টেপ 2: এবার আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রার ইমেল এবং মোবাইল নম্বর লিখতে হবে। তারপর ফেসবুকে ইউজারদের নাম এবং আপনার আইডি প্রুফ সংযুক্ত করতে হবে। তার পরে আপনাকে এডিশনাল ইনফো বক্সে আপিল মেসেজ করতে হবে।

যদি আপনার ফেসবুক প্রোফাইলের নাম আপনার অফিসিয়াল নামের থেকে আলাদা হয় তাহলে আপনি ফেসবুককে সেটা জানাতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট ফেসবুকের গাইডলাইন লঙ্ঘনের কারণে সাসপেন্ড করা হয়, তাহলে আপনি তাদের কারণও বলতে পারেন। আপনার মেসেজটি লেখার পরে, আপনাকে নীচে থাকা সেন্ড বাটনে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাতে হবে। আরও পড়ুন: গুগল প্লে সাপোর্ট ডিভাইস লিস্টে দেখা গেল Vivo Y78+, শীঘ্রই হতে পারে লঞ্চ

কয়েকদিন পর ফেসবুক আপনার অনুরোধের উত্তর দেবে এবং আপনাকে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট এক্টিভেট হবে কি না। যদি আপনার অ্যাকাউন্টটি এক্টিভেট না হয় তবে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-revive-blocked-facebook-id-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সহজ পদ্ধতি, রইল বিস্তারিত https://www.91mobiles.com/bengali/how-to-delete-and-deactivate-facebook-account-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-delete-and-deactivate-facebook-account-full-process-in-bengali/#respond Tue, 14 Feb 2023 07:00:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36789 ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার পদ্ধতি

The post জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সহজ পদ্ধতি, রইল বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Facebook বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
  • ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার অপশন পাওয়া যায়।
  • ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেটের মধ্যে তফাৎ সম্পর্কেও এখানে জানানো হল।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার অপশন পাওয়া যায়। ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার মধ্যে পার্থক্য হল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে পড়ে আবার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করা যায়। অন্যদিকে অ্যাকাউন্ট ডিলিট করে দিলে অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে সমস্ত পোস্ট, ফটো, ভিডিও, কমেন্ট ও চ্যাট পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আরও পড়ুন: বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত

যদি ইউজাররা ফেসবুকে তাদের অনলাইন প্রাইভেসি নিয়ে চিন্তিত হন না সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখতে চান তবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। নিচে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে জানানো হল।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং ডিঅ্যাক্টিভেট করার পদ্ধতি

স্টেপ 1 : প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।

স্টেপ 2 : এবার “সেটিংস অ্যান্ড প্রাইভেসি” অপশনে যান। এখানে “সেটিংস অ্যান্ড সিকিউরিটি” তে ক্লিক করুন।

স্টেপ 3 : এবার “প্রাইভেসি” তে ক্লিক করুন এবং এখানে “ফেসবুক ইনফরমেশন” অপশনে যান।

স্টেপ 4 : এখানে একদম শেষে “Deactivation and Deletion” অপশন রয়েছে। এখান থেকে নিজের প্রয়োজন অনুযায়ী ডিলিট বা ডিঅ্যাক্টিভেটের মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিন।

আগেই বলা হয়েছে একবার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে ভবিষ্যতে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা যায়। অন্যদিকে একবার অ্যাকাউন্ট ডিলিট করে দিলে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার কোনো সুযোগ থাকে না। এক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়। তবে প্রথম অ্যাকাউন্টের পোস্ট, ফটো এবং ভিডিও পাকাপাকিভাবে হারিয়ে যাবে। আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটাসহ Jio প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিঙের সুবিধা, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সহজ পদ্ধতি, রইল বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-delete-and-deactivate-facebook-account-full-process-in-bengali/feed/ 0
নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক! https://www.91mobiles.com/bengali/woman-from-netflix-show-laid-off-by-meta-know-reason-in-bengali/ https://www.91mobiles.com/bengali/woman-from-netflix-show-laid-off-by-meta-know-reason-in-bengali/#respond Tue, 13 Dec 2022 14:32:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34714 Meta নভেম্বর মাসে প্রায় 11,000 কর্মী ছাঁটাই করেছে

The post নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক! first appeared on 91Mobiles Bengali.

]]>
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের পরে, এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুকের কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন একজন ভারতীয় মহিলা। আসলে Meta এর USA৷ তে প্রোডাক্ট ম্যানেজার ভূমিকায় কর্মরত ইঞ্জিনিয়ার Surbhi Gupta কে বরখাস্ত করা হয়েছে। তিনি 2009 সাল থেকে আমেরিকায় কর্মরত ছিলেন। সম্প্রতি Surbhi Netflix এর জনপ্রিয় শো ‘Indian Matchmaking’-এ তাকে দেখা গেছিল। কাজ থেকে ছাঁটাইয়ের পরে Surbhi মনে করছেন যে এবার অন্য চাকরি খুঁজে পেতে তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আরও পড়ুন: লঞ্চ হল Motorola এর সস্তা স্মার্টফোন Moto G Play (2023), কম দামেই পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

 ই-মেইল থেকে জানতে পেরেছেন বিষয়টি

Surbhi Gupta 2018 সালে ‘মিস ভারত-ক্যালিফোর্নিয়া’ জিতেছিলেন, চাকরি থেকে বহিস্কৃত হওয়ার পরে সংবাদ মাধ্যম BBC কে তিনি জানিয়েছেন যে তিনি ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কিত একটি মেইল ​​পেয়েছিলেন, তার পরে তিনি তার কম্পিউটার এবং অফিসের জিমেও প্রবেশ করতে পারেননি।

এছাড়াও তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার জীবনটাকে ঠিক ভাবে দাড় করাতে তার পনের বছর সময় লেগেছে। তিনি বলেছিলেন যে মেইল পাওয়ার পর তার টাইটানিক ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কারণ সে একে একে বিভিন্ন জিনিসের অ্যাক্সেস হারাচ্ছিলেন – প্রথমে অফিস, তারপর ইমেল, তারপর ল্যাপটপ। যদিও Meta সুরভীকে অবিলম্বে অফিস থেকে চলে যেতে বলে নি। তবে, তার অফিসের শেষ মাস হল জানুয়ারি।তিনি বলেন যে এখন তার প্রথম কাজ হল যত তাড়াতাড়ি সম্ভব অন্য চাকরি খোঁজা, কারণ Surbhi এর H1-B ভিসা রয়েছে, যার মানে তিনি META ছাড়ার পরে 60 দিনের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। আরও পড়ুন: 5 জানুয়ারী ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা সহ Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

কেন টেক কোম্পানি কর্মীদের ছাঁটাই করছে?

Meta গত মাসে প্রায় 11,000 কর্মী ছাঁটাই করেছে, অর্থাৎ মোট কর্মচারীর 13 শতাংশ। তবে Meta একমাত্র এমন কোম্পানি নয় যারা কর্মী ছাঁটাই করছে, কারণ Twitter, Amazon , BYJUs এবং আরও অনেকে এর আগে হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে।

এই ছাঁটাইয়ের পিছনে কোম্পানি গুলির ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। বলা হচ্ছে যে মহামারী চলাকালীন কোম্পানিগুলো প্রচুর চাকরি দিয়েছিল, যার কারণে ধীরে ধীরে তাদের।লোকসান শুরু হয় এবং তাদের এই লোকসান কমাতে এখন তারা কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে। ছাঁটাইয়ের পিছনে আরেকটি সম্ভাব্য কারণ হল 2023 সালে মন্দার সম্ভাবনা। আরও পড়ুন: Jio-Airtel কে টক্কর দিতে প্রস্তুত BSNL, সরকারের তরফে জানানো হল BSNL 5G লঞ্চের তারিখ!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/woman-from-netflix-show-laid-off-by-meta-know-reason-in-bengali/feed/ 0
How to create a Facebook ID : ফেসবুকে অ্যাকাউন্ট নেই? জেনে নিন সহজে সহজেই আইডি তৈরির পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-create-facebook-account-on-desktop-and-smartphone-proccess-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-create-facebook-account-on-desktop-and-smartphone-proccess-in-bengali/#respond Tue, 27 Sep 2022 07:20:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32182 সহজে ফেসবুক অ্যাকাউন্ট তৈরির উপায়

The post How to create a Facebook ID : ফেসবুকে অ্যাকাউন্ট নেই? জেনে নিন সহজে সহজেই আইডি তৈরির পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Facebook বর্তমানে গোটা বিশ্বে ব্যাবহৃত সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট। ফেসবুকে অ্যাকাউন্ট তৈরিও যথেষ্ট সহজ। যদি এখনও পর্যন্ত আপনার ফেসবুকে অ্যাকাউন্ট না থেকে থাকে তবে আজ আমরা আপনাকে খুব সহজ সরল পদ্ধতির মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি। সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের মাধ্যমে ইউজাররা ফটো ও ভিডিও পোস্ট, আর্টিকেল শেয়ার, গ্রুপ শেয়ার এবং বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্টে থাকা যায়। ফেসবুকে কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাকাউন্ট তৈরি করা যায়। এই পোস্টে আমরা কম্পিটার এবং স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

How to create a Facebook account / ফেসবুক আইডি তৈরির পদ্ধতি

ইউজাররা ফেসবুক অ্যাকাউন্ট কম্পিটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাক্সেস করা যায়। এখানে উভয় প্ল্যাটফর্ম থেকে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

  • কম্পিটারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট
  • স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি

কম্পিটারের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমেই facebook.com ওপেন করুন। “ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট”-এ ক্লিক করুন।

  • পরবর্তী পেজে নাম, পদবি অথবা ইমেইল আইডি বা ফোন নম্বর টাইপ করুন।
  • এরপর ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড টাইপ করুন।
  • এরপর জন্ম তারিখ টাইপ করে নিজের লিঙ্গ সিলেক্ট করুন।

  • এবার সাইন-আপে ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট ক্রিয়েট ফিনিশ করার পর ইমেইল আইডি এবং ফোন নাম্বার কনফার্ম করুন।

মোবাইলের মাধ্যমে ফেসবুকে আইডি তৈরির পদ্ধতি

  • প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ ওপেন করে “সাইন আপ”-এ ক্লিক করুন।

  • এরপর আপনাকে Get Started-এ ক্লিক করতে হবে।

  • অন স্ক্রিন ইন্সট্রাকশন ফলো করুন এবং নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করুন।
  • এবার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিন।

  • এবার ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড লিখুন।
  • সাইন আপে ট্যাপ করুন।

ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট প্রসেস সম্পূর্ণ করার জন্য প্রদত্ত ফোন নাম্বার অথবা ইমেইল আইডি কনফার্ম করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post How to create a Facebook ID : ফেসবুকে অ্যাকাউন্ট নেই? জেনে নিন সহজে সহজেই আইডি তৈরির পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-create-facebook-account-on-desktop-and-smartphone-proccess-in-bengali/feed/ 0