FAU:G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 28 Jan 2021 17:47:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা https://www.91mobiles.com/bengali/tiktok-and-58-other-chinese-apps-permanently-banned-in-india/ https://www.91mobiles.com/bengali/tiktok-and-58-other-chinese-apps-permanently-banned-in-india/#respond Thu, 28 Jan 2021 11:00:21 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=14030 আর লঞ্চ হবে না TikTok

The post মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সরকার দেশে টিকটক, উইচ‍্যাট, ইউসি ব্রাউজারসহ একসঙ্গে মোট 59টি চাইনিজ অ্যাপ ব‍্যানড করেছিল। গত বছর অর্থাৎ 2020 এর জুন মাসে এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু ব‍্যানড হ‌ওয়ার পর‌ও দীর্ঘদিন ধরে কানাঘুষো চলতে থাকে যে জনপ্রিয় শর্ট ভিডিও মেকিং অ্যাপ টিকটক আবার দেশে ফিরে আসতে পারে। কিন্তু এবারের একটি নতুন রিপোর্ট টিকটক প্রেমীদের শেষ আশাও চিরতরে মুছে গেল।

টিকটক ডেভেলপারদের পক্ষ থেকে দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফেকশন টেকনোলজিতে দেওয়া জবাব সন্তোষজনক ছিল না। ভারতে পুরোপুরি ভাবে জনপ্রিয় চাইনিজ অ্যাপ টিকটক ব‍্যানড হয়ে যাওয়ার পর পাবজির কামব্যাক নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সরকারের পক্ষ থেকে PUBG Mobile India কে অনুমোদন দেওয়ার পর আবার তা বাতিল করে দেওয়া হয়। কিন্তু তাও গেমারদের মধ্যে গুজব শোনা যাচ্ছে ভারতে এখনও কোম্পানি তাদের পাবজি গেমটি ফিরিয়ে আনতে পারে।

রিপোর্ট অনুযায়ী টিকটকের মূল কোম্পানি বাইটডান্স শীঘ্রই তাদের ভারতীয় কর্মচারীদের ছাটাই করার পরিকল্পনা করছে। কোম্পানি The Wire ওয়েবসাইটকে জানিয়েছে, “প্রথমদিকে আমাদের ধারণা ছিল শীঘ্রই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের অ্যাপ অন অপারেশন থাকলেও সমস্ত কর্মচারীর দায়িত্ব আমরা নিতে পারব না। আমরা এখনও এটাই জানি না যে ভারতে কবে ফিরতে পারব।”

চিরতরে ব‍্যানড হ‌ওয়ার কারণ

Ministry of Electronics and Information Technology (Meity) এর রিপোর্টে বলা হয় ভারতে গত বছর ব‍্যানড করা 59টি পুরোপুরি ব‍্যানড করা হয়েছে এবং এগুলি ফিরে আসার আর কোনো আশা নেই।

ব‍্যানড হয়েছে 208টি চীনা অ্যাপ

সরকারের পক্ষ থেকে গত বছর মোট 208টি চাইনিজ অ্যাপ ব‍্যানড করা হয়েছে। এখন দেখার যে প্রথম 59টি অ্যাপের মতো পরবর্তী ব‍্যানড হ‌ওয়া অ্যাপগুলির ব‍্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়।

10 কোটির বেশি ইউজার

মনে করিয়ে দিই, ভারতে টিকটকের 10 কোটিরও বেশি ইউজার ছিল এবং এদের মধ্যে অনেকের টিকটক থেকে আয়‌ও হত। এক‌ইভাবে ভারতে পাবজির‌ও বিপুল সংখ্যক ভক্ত ছিল। কিন্তু এই মাসেই আবার দেশে মেড ইন ইন্ডিয়া FAU:G গেম পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মুছে গেল TikTok প্রেমীদের শেষ আশা, বন্ধ হল ভারতে ফেরার শেষ রাস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tiktok-and-58-other-chinese-apps-permanently-banned-in-india/feed/ 0
চীনা গেম PUBG এর জায়গা নেবে ‘Made in India’ FAU:G, হার মানবে অন্য সব গেম https://www.91mobiles.com/bengali/pubg-mobile-ban-made-in-india-faug-game-announced-launching-soon/ https://www.91mobiles.com/bengali/pubg-mobile-ban-made-in-india-faug-game-announced-launching-soon/#respond Fri, 04 Sep 2020 15:20:37 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12176 মার্কেটে আসছে নতুন গেম FAU:G

The post চীনা গেম PUBG এর জায়গা নেবে ‘Made in India’ FAU:G, হার মানবে অন্য সব গেম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে PUBG ব‍্যানড হ‌ওয়ার পর ভারতের ডেভেলপারদের জন্য এক নতুন পথ উন্মোচন হয়ে গেছে। PUBG ব‍্যানড করার পর থেকেই কানাঘুষো শুরু হয়ে গেছে যে এবার হয়তো কোনো ‘মেড ইন ইন্ডিয়া’ ব‍্যাটেল রয়‍্যাল গেম মার্কেটে আসবে। পাবজি নিষিদ্ধ হ‌ওয়ার মাত্র দুই দিনের মধ্যেই ভারতীয় মোবাইল গেম পাবলিশার্স nCore Games ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড: গার্ডস’ বা FAU:G নামে নতুন অ্যাকশন গেম ঘোষণা করে দিয়েছে। GOQii, FAU:G এর সিইও বিশাল গোন্ডালের কথা থেকে জানা গেছে এই অ্যাপটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির :আত্মনির্ভর অ্যাপ’ প্রজেক্টের অধীনে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: তবে কি ফিরে আসছে MISS CALL এর দিন? জেনে নিন কতটা বাড়তে পারে কল ও ডেটার দাম

FAU:G গেমটি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেন্টারশিপে বানানো হয়েছে। এখনও পর্যন্ত আপকামিং FAU:G গেম সম্পর্কে কোনো বিশেষ তথ্য জানা যায়নি। কিন্তু টীজার দেখে মনে করা হচ্ছে FAU:G বা FAU-G একজন প্লেয়ার বনাম মাল্টিপ্লেয়ার শুটার গেম হবে যা PUBG Mobile এর মতো করেই খেলতে হবে। ভারত সরকারের পক্ষ থেকে PUBG Mobile এবং PUBG Mobile Lite সহ 116টি অ্যাপ ব‍্যানড করার পরেই এই গেমটি লঞ্চের ঘোষণা করে দেওয়া হয়েছে।

মনে করিয়ে দিই গত বুধবার ভারত সরকার চীনকে সায়েস্তা করার উদ্দেশ্যে 118টি অ্যাপ ব‍্যানড করে দিয়েছে। এর আগেও জুন মাসের শেষে ভারত সরকার TikTok সহ আরও অনেকগুলি জনপ্রিয় অ্যাপ ব‍্যানড করেছে। প্রত‍্যেক বার‌ই সরকার অ্যাপ ব‍্যানড করার পেছনে মূল কারণ হিসেবে রাষ্ট্রীয় সুরক্ষাকে দায়ী করেছে। এবারের ব‍্যানড করা অ্যাপের লিস্টে পাবজি ছাড়াও আরও অনেক জনপ্রিয় অ্যাপ আছে। লিস্টে পাবজি মোবাইল লাইট, লুডো, বাইডু, সুপার ক্লিন, শাওমির শেয়ারসেভ, উইচ‍্যাট ওয়ার্ক, সাইবার হান্টার ও এর লাইট ভার্সন, গেম অফ সুলতানস, গো এস‌এম‌এস প্রো, মার্বেল সুপার ওয়ারের পর্যন্ত নাম আছে।

আরও পড়ুন: 120Hz AMOLED ডিসপ্লে এবং 48MP কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে OnePlus 8T, লিক হয়েছে ফোটো

ইন্ডিয়ান আর্মিতেও ব‍্যানড করা হয়েছে PUBG

কিছু দিন আগে ভারতীয় সেনাবাহিনী তাদের সৈন‍্যদের জন্য Facebook, Instagram, Truecaller ও PUBG সহ মোট 89টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। মূলত এইসব অ্যাপগুলি সেনার ব‍্যাক্তিগত তথ‍্য‌ই  যে চুরি করবে তা নয়, অফিসিয়াল তথ্য চুরি যাওয়ার‌ও সম্ভাবনা আছে। তবে সেনাবাহিনীর ব‍্যানড করা অ্যাপের লিস্ট অপেক্ষাকৃত ছোট হলেও যথেষ্ট বেশি কঠোর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post চীনা গেম PUBG এর জায়গা নেবে ‘Made in India’ FAU:G, হার মানবে অন্য সব গেম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-mobile-ban-made-in-india-faug-game-announced-launching-soon/feed/ 0