Fire Bolt - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 12 Jan 2024 11:15:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাজারে এসে গেল সিম কার্ড সহ স্মার্ট ওয়াচ, দাম মাত্র 6 হাজার টাকারও কম https://www.91mobiles.com/bengali/fire-boltt-dream-smartwatch-features-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/fire-boltt-dream-smartwatch-features-and-specifications-in-bengali/#respond Fri, 12 Jan 2024 11:15:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45804 ভারতে লঞ্চ হয়েছে Fire Boltt Dream স্মার্ট ওয়াচ

The post বাজারে এসে গেল সিম কার্ড সহ স্মার্ট ওয়াচ, দাম মাত্র 6 হাজার টাকারও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে ঘ্রিও যথেষ্ট স্মার্ট হয়ে গেছে। আগে যেখানে শুধু সময় দেখার কাজে লাগত এখন সেখানে ঘড়ি ব্যাবহার করেই ফোন কল পর্যন্ত করা যায়। বিভিন্ন কোম্পানি e-SIM Smart Watch সহ ওয়াচ মার্কেটে নিয়ে আসছে। এবার ভারতে ফিজিক্যাল সিম স্লট সহ স্মার্ট ওয়াচ লঞ্চ করা হয়েছে। এই ঘড়ির নাম Fire Boltt Dream Smartwatch। এই ওয়াচের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে জানানো হল।

সিম সহ ঘড়ি

Fire Boltt Dream Smartwatch এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ওয়াচে সিম কার্ড ব্যাবহার করা যায়। সিম কার্ড ব্যাবহার করে এই ওয়াচে 4G LTE নেটওয়ার্ক ব্যাবহার করা যায় অর্থাৎ এতে LTE Calling করা যায়। এতে ন্যানো সিম কার্ড ভরা যায়। কোম্পানি এটির নাম রেখেছে Wristphone। এই ওয়াচে অন্যান্য সমস্ত স্মার্ট ওয়াচের ফিচারই রয়েছে।

Fire Boltt Dream এর স্পেসিফিকেশন

  • ডায়াল: এই ওয়াচে 320 x 386 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.02 ইঞ্চির এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Fire Boltt Dream ওয়াচে কর্টেক্স-এ7এমপি কোয়াড কোর সিপিইউ রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী টি820 এমপি1 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ওয়াচে 2GB RAM এবং ডেটা স্টোর করার জন্য এতে 16GB RAM দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 4জি এলটিই, জিপিএস, ব্লুটুথ এবং ওয়াইফাই রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 800mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ওয়াচ ফুল চার্জ হলে 36 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম।
  • হেল্থ মনিটরিং: এতে Heart rate monitoring, menstrual tracking, Blood pressure monitor, Sleep monitoring, Activity tracker এবং Breath training এর মতো বিভিন্ন হেল্থ মনিটরিং ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ওয়াচে Android OS, Google Play Store, 300+ Sports modes, VR Workout, Voice Assistant, Rotating Crown, Function Button এবং Cloud-based watch faces এর সঙ্গে Inbuilt Mic ও Speaker রয়েছে।

Fire Boltt Dream এর দাম

Fire Boltt Dream এর দাম শুরু মাত্র 5,999 টাকা থেকে। এই ওয়াচের সঙ্গে লেদার স্ট্র্যাপ নিলে 6,299 টাকা এবং মেটাল স্ট্র্যাপ নিলে 6,499 টাকা দাম দিতে হবে। ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়াচ Fusion Flicker, Forest Fringe, Denim Dream, Cocoa Couture, Midnight Grace, Cherry Hug, Shadow Glide, Irish Glam, Sky Sizzle, Coral Breeze, Aqua Surge এবং Midnight Steel কালারে সেল করা হচ্ছে।

The post বাজারে এসে গেল সিম কার্ড সহ স্মার্ট ওয়াচ, দাম মাত্র 6 হাজার টাকারও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fire-boltt-dream-smartwatch-features-and-specifications-in-bengali/feed/ 0