Fitbit - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 27 Aug 2021 10:21:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Fitbit Charge 5 ভারতে অসাধারন কিছু ফিটনেস ফিচারের সাথে লঞ্চ হলো, জেনে নিন দাম আর বৈশিষ্ট্য https://www.91mobiles.com/bengali/fitbit-charge-5-launched-in-india-check-price-and-features/ https://www.91mobiles.com/bengali/fitbit-charge-5-launched-in-india-check-price-and-features/#respond Thu, 26 Aug 2021 05:17:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18054 Fitbit Charge 5 এর স্পেসিফিকেশন্স এবং দাম

The post Fitbit Charge 5 ভারতে অসাধারন কিছু ফিটনেস ফিচারের সাথে লঞ্চ হলো, জেনে নিন দাম আর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
ফিটনেস ট্র‍্যাকার Fitbit Charge 5 ভারতে লঞ্চ হয়ে গেল। এই ফিটনেস ট্র‍্যাকার গত বছর এপ্রিল মাসে লঞ্চ হ‌ওয়া Fitbit charge 4 এর সাক্সেসর। কোম্পানি লেটেস্ট Fitbit charge 5 ফিটনেস ট্র‍্যাকারে যা সবচেয়ে বড়ো আপগ্রেড করেছে তাহলো AMOLED টাচস্ক্রিন। এর আগে কোম্পানি গত বছর ফিটবিট চার্জ 4 কে গ্রেস্কেল OLED প‍্যানেলের সাথে পেশ করেছিল। Fitbit Charge 5 সম্পর্কে কোম্পানির দাবি হলো যে এটি সিঙ্গেল চার্জে 7 দিন পর্যন্ত ব‍্যাটারী লাইফ অফার করবে।

Fitbit Charge 5 স্পেসিফিকেশন্স আর ফিচার

Fitbit Charge 5 ফিটনেস ট্র‍্যাকারে 1.05 ইঞ্চির কালার AMOLED টাচস্ক্রিন পাওয়া যাবে যার পিক ব্রাইটনেস 450 নিটস আর অল‌ওয়েজ অন মোড পাওয়া যাবে। কোম্পানির দাবি হলো যে এর ডিসপ্লে দ্বিগুণ চমকালো। এর সাথেই Charge 5 এর বিল্ডের কথা বললে এটি গ্লাস, অ্যালুমিনিয়াম আর রেজিনের তৈরি। এর সাথেই ফিটবিট এ সিলিকন স্ট‍্র‍্যাপ দেওয়া আছে। Charge 5 ওয়াটার রেজিস্টার সাপোর্ট করে।

Fitbit Charge 5 এর সাথে কোম্পানি ফিটবিট প্রিমিয়ামের ছয় মাসের সাবস্ক্রিপশন অফার করছে, যা প্রতিদিনের প্রস্তুতি‌র স্কোর বলবে। এই ফিচার হার্ট রেট, স্লিপ ডেটা আর ফিটনেস টায়ার্ডনেস সম্পর্কিত স্কোরের আধারে বলতে পারবে যে ইউজারের শরীর ব‍্যায়াম বা আরামের জন্য প্রস্তুত কিনা। এই স্কোরের আধারে ইউজারকে হাই ইনটেন্সিটি এক্সপেরিয়েন্স, ব‍্যায়াম বা আরাম করার পরামর্শ দেবে।

Fitbit Charge 5 কে চার্জ করতে পুরো দুই ঘন্টা লাগে। একবার চার্জ হ‌ওয়ার পরে এটি 7 দিনের ব‍্যাক‌আপ অফার করে। এর সাথেই কানেক্টিভিটি ফিচারের কথা বললে Bluetooth, Google Fast Pair সাপোর্ট, GPS, GLONASS আর NFC দেওয়া আছে। এতে হেল্থ ট্র‍্যাকিং ফিচার- অপ্টিকাল হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর, স্ক্রিন টেম্পারেচার, গোল বেস এক্সসারসাইজ মোড, অটোমেটিক এক্সসারসাইজ ডিটেকশন, রিয়েল টাইম অ্যাক্টিভ জোন মিনিট ট্র‍্যাকিং, ব্রিধ রেট, ম‍্যানুয়াল সাইকেল ট্রেকিং, স্ট্রেস ম‍্যানেজমেন্ট, EDA স্ক‍্যানিং দেওয়া আছে।

এই স্মার্ট ব‍্যান্ডকে Android 8.0 বা তার উপরের অ্যান্ড্রয়েড ডিভাইস আর iOS 12.2 বা তার উপরের iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। এতে কাস্টম ওয়াচ ফেস, নোটিফিকেশনে, ডু-নঠ ডিসটার্ব মোড, স্মার্ট ওয়েক এলার্ম আর কন্ট‍্যাক্টলেস পেমেন্টের জন্য Fitbit Pay এর সাপোর্ট‌ও দেওয়া আছে। এর সাথেই কোম্পানি Fitbit Charge 5 ইউজারের জন্য ECG অ্যাপ‌ও লঞ্চ করবে। এর সাহায্যে এট্রিয়াল ফাইব্রিলেশনের চিকিৎসা‌র জন্য PDF রিপোর্ট পাওয়া যাবে।

Fitbit Charge 5 দাম

Fitbit Charge 5 ফিটনেস ব‍্যান্ড‌কে ভারতে 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফিটনেস ব‍্যান্ড গ্রাফাইট, ব্ল‍্যাক প্লেটিনিয়াম, স্টিল ব্লু আর সফ্ট গোল্ড, লুনার।হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Fitbit Charge 5 ভারতে অসাধারন কিছু ফিটনেস ফিচারের সাথে লঞ্চ হলো, জেনে নিন দাম আর বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fitbit-charge-5-launched-in-india-check-price-and-features/feed/ 0
ঘুমানোর সময় বিস্ফোরণ ঘটে ফিটনেস ব‍্যান্ডে, ঝলসে গেল ইউজারের হাত https://www.91mobiles.com/bengali/fitbit-smart-fitness-band-explode-caught-fire-on-wrist-google-in-bengali/ https://www.91mobiles.com/bengali/fitbit-smart-fitness-band-explode-caught-fire-on-wrist-google-in-bengali/#respond Sat, 16 Nov 2019 16:23:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9204 আমেরিকায় Fitbit ফিটনেস ব‍্যান্ডে ঘটল বিস্ফোরণ

The post ঘুমানোর সময় বিস্ফোরণ ঘটে ফিটনেস ব‍্যান্ডে, ঝলসে গেল ইউজারের হাত first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রায়ই কোথাও না কোথাও স্মার্টফোনে আগুন ধরার এবং ফোনের ব‍্যাটারী ব্লাস্ট হ‌ওয়ার ঘটনা শোনা যায়।। এই সপ্তাহেই ওড়িশায় এমনই একটি ঘটনা ঘটে, যার ফলে ফোনের ইউজার ঘটনাস্থলেই মারা যান। স্মার্টফোনের দুর্ঘটনার পর এবার হাতে বাঁধা ফিটনেস ব‍্যন্ডে বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় ইউজারের হাত বাজে ভাবে পুড়ে ঝলসে গেছে।

আরও পড়ুন : স‍্যামসাংকে টক্কর দিতে চলে এল ফোল্ডেবল Moto Razr, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতেও

স্মার্টফোনে আগুন ধরা এবং বিস্ফোরণের পর এবার ফিটনেস ব‍্যান্ড ও স্মার্ট ব‍্যান্ড‌ও আর নিরাপদ নয়। এই স্মার্ট ব‍্যান্ডে আগুন লেগে বিস্ফোরণ ঘটার খবর পাওয়া গেছে আমেরিকা থেকে। এই মাসের প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটে যা বর্তমানে ভারতসহ গোটা বিশ্বের স্মার্ট ব‍্যান্ড ও ফিটনেস ব‍্যান্ড ইউজারদের আতঙ্কিত করে তুলেছে। সবচেয়ে বড় কথা যে ব‍্যান্ডে দুর্ঘটনা ঘটেছে সেটি কোনো ছোট ব্র‍্যান্ড বা আনকোরা কোম্পানির ব‍্যান্ড নয়, বরং টেক জগতের অন‍্যতম স্বনামধন্য ব্র‍্যান্ডগুলির মধ্যে একটি Fitbit এর ব‍্যান্ড ছিল। কিছু দিন আগে Fitbit কোম্পানি হস্তান্তরের মাধ্যমে Google এর অধীনে গেছে।

Fitbit ফিটনেস ব‍্যান্ডে বিস্ফোরণের কথা আমরা জানতে পেরেছি The Sun ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনা গত 5 নভেম্বর ঘটেছে। আমেরিকার লোওয়া প্রদেশের বাসিন্দা ইথান ল‍্যান্ডার্স এই গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। রিপোর্ট অনুযায়ী ল‍্যান্ডার্স তাঁর ফেসবুকের মাধ্যমে এই ঘটনা জনসমক্ষে নিয়ে আসেন। ল‍্যান্ডার্স জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতোই তাঁর ফিটনেস ব‍্যান্ডটি হাতে পড়েছিলেন এবং ঘুমাচ্ছিলেন।

আরও পড়ুন : ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Nokia এর 55 ইঞ্চির 4K স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে এতে থাকবে JBL সাউন্ড সিস্টেম

রাতে ঘুমানোর সময় তিনি হঠাৎ তাঁর হাতে জ্বালা অনুভব করেন। গভীর ঘুমের মধ্যেও তিনি বুঝতে পারেন যে তাঁর হাত জ্বলছে। জেগে উঠে তিনি দেখেন তাঁর Fitbit ব‍্যান্ড থেকে ধোঁয়া বের হচ্ছে। ল‍্যান্ডার্স তাড়াহুড়োর মধ্যে ব‍্যান্ড খোলার চেষ্টা করেন, কিন্তু ব‍্যান্ড অত্যন্ত গরম হয়ে থাকায় তিনি খুলতে পারেন না। তবু ল‍্যান্ডার্স এবং তাঁর পত্নীর মিলিত প্রচেষ্টায় ব‍্যান্ডটি খুলে যায় এবং তখনই সেটি বিস্ফোরণের সঙ্গে ফেটে যায়।

গুরুতর জখম অবস্থায় ল‍্যান্ডার্স হাসপাতালে পৌছান এবং সেখানে তাঁর চিকিৎসা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে তাঁরা থার্ড ডিগ্রি বার্ন হয়েছে এবং ল‍্যান্ডার্সের চামড়ার নিচের মাংস পর্যন্ত ক্ষত পৌঁছে গেছে। তাঁর হাত সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে অনেক দিন সময় লাগবে। Fitbit এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন এবং তারা ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছেন। Google এর পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে যে তাদের ইউজাররা এই ধরনের ভোগান্তির শিকার হোক সেটা তারা চাইবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ঘুমানোর সময় বিস্ফোরণ ঘটে ফিটনেস ব‍্যান্ডে, ঝলসে গেল ইউজারের হাত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/fitbit-smart-fitness-band-explode-caught-fire-on-wrist-google-in-bengali/feed/ 0