The post ফ্লিপকার্টের কন্টেনার থেকে চুরি হল 1 কোটি টাকার জিনিস, 221 iPhone সহ খোয়া গেছে হেডফোন এবং দামি পারফিউম first appeared on 91Mobiles Bengali.
]]>মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত 27 সেপ্টেম্বর এই ট্রান্সপোর্ট ট্রাকটি মুম্বাইয়ের ভিওয়ান্ডি থেকে পাঞ্জাবের মোহনপুর, খান্নায় অবস্থিত ফ্লিপকার্ট গুদামের উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রাকে 11,677 আইটেম ছিল। নির্দিষ্ট সময়ে ট্রাক পাঞ্জাব পৌঁছায় এবং চালক নাসির ও হেল্পার চেত গাড়ি গুদামে রেখে চলে যায়। তবে কনসাইনমেন্ট স্ক্যান করার পর জানা যায় এতে 234 আইটেম কম রয়েছে।

এই ট্রাকটি ছিল ক্যামিয়ন লজিস্টিকস সলিউশন প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানির এবং এটি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারির কাজ করত। কোম্পানির ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ প্রীতম শর্মা এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন এবং তাঁর থেকেই জানা গেছে ভিওয়ান্ডি থেকে গাড়িতে 11,677টি আইটেমের প্যাকেজ লোড করা হয়, অথচ পাঞ্জাব পৌঁছানোর পর দেখা যায় এর মধ্যে থেকে 234টি প্যাকেজ উধাও। চুরি হওয়া মোট প্যাকেজের ভ্যালু 1,21,68,373 টাকা বলে জানানো হয়েছে।
খোয়া যাওয়া জিনিসের তালিকায় রয়েছে 221 আইফোন, 5 অন্য মোবাইল ফোন, জামাকাপড়, আইলাইনার, হেডফোন, ময়েশ্চারাইজার, সাবান এবং দামি পারফিউম। ফ্লিপকার্টের এই 1.21 কোটি টাকার জিনিস চুরি হওয়ার ঘটনায় পাঞ্জাব পুলিশ ট্রাক ড্রাইভার এবং তাঁর হেল্পারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। স্থানীয় ডিএসপি অমৃতপাল সিং ভাটির বক্তব্য অনুযায়ী পুলিশ সব দিক থেকে এই মামলার তদন্ত করছে এবং কার্গো ট্র্যাকিং সিস্টেম ও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তবে চিন্তার বিষয় হল মুম্বাই থেকে এই ট্রাক হাই-সিকিউরিটি ডিজিটাল লকের মাধ্যমে সিল করা হয় এবং শুধুমাত্র অথরাইজড ওয়্যারহাউস অফিসাররাই এটি খুলতে পারতেন। এই লকের পাসওয়ার্ড ড্রাইভার বা অন্য কোনো কর্মচারীদের জানার কথা নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ট্রাক থেকে কোটি টাকার জিনিস চুরি হওয়া ফ্লিপকার্ট এবং লজিস্টিকস কোম্পানির সুরক্ষা ও মনিটরিং সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সবচেয়ে বড় কথা মুম্বাই থেকে সেট করা ডিজিটাল লক খোলা হল কিভাবে?
The post ফ্লিপকার্টের কন্টেনার থেকে চুরি হল 1 কোটি টাকার জিনিস, 221 iPhone সহ খোয়া গেছে হেডফোন এবং দামি পারফিউম first appeared on 91Mobiles Bengali.
]]>The post 5999 টাকা দামে 24-ইঞ্চির টিভি এবং 14999 টাকা দামে 43-ইঞ্চির টিভি! এই ব্র্যান্ডের স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে দারুণ ছাড় first appeared on 91Mobiles Bengali.
]]>| টিভি মডেল | সেলিং প্রাইস |
| 24Alpha001 | ₹5,999 |
| 32ALPHA007BL | ₹7,999 |
| 32PATH0011 | ₹9,499 |
| 32RT1022 | ₹9,499 |
| 40Alpha 009BL | ₹13,499 |
| 40RT1033 | ₹14,499 |
| 42RT1044 | ₹15,499 |
| 43Alpha005BL | ₹14,999 |
| 43RT1055 | ₹16,499 |
| 43TJQ0012 | ₹18,999 |
| 50OPMAXGT9020 | ₹22,999 |
| Q32H1111 | ₹10,499 |
| Q43H1110 | ₹20,499 |
| Q50H1000 | ₹25,999 |
| Q55H1001 | ₹29,999 |
| Q65H1100 | ₹42,999 |
| Q75H1101 | ₹72,999 |
জানিয়ে রাখি এই ফ্লিপকার্ট সেল সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে এবং কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই সেলে থমসন স্মার্ট টিভি ছাড় সহ সস্তায় কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

THOMSON Android TV সিরিজে আলট্রা হাই ডেফিনেশন রেজোলিউশন এবং HDR10+ ফিচার রয়েছে। এতে Dolby MS 12, Dolby Digital Plus ও DTS TruSurround সহ 40W সাউন্ড আউটপুট পাওয়া যায়। এর ফলে দারুণ অডিও এক্সপেরিয়েন্স উপভোগ করা যায়। এই টিভি ANDROID 10 সাপোর্ট করে এবং এতে বিল্ট ইন Chromecast ও Airplay রয়েছে। এছাড়া টিভি রিমোটে গুগল অ্যাসিস্ট্যান্টের শর্টকাট দেওয়া হয়েছে। এর ফলে সহজে ভয়েস সার্চ করা যায়। এতে Netflix, YouTube এবং Google Play অ্যাক্সেস করা যায়।
Realtek প্রসেসর সহ THOMSON FA টিভি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। বেজল লেস ডিজাইনের এই টিভিতে 30W স্পিকার, Dolby Digital এবং বিল্ট ইন Netflix এর মতো প্রিমিয়াম ফিচার রয়েছে। এই টিভিতে Netflix, Prime Video, Disney+ Hotstar, Apple TV, Voot, Zee5, Sony LIV এর মতো 6,000টিরও বেশি অ্যাপ ও গেম Google Play Store স্টোর থেকে ডাউনলোড করা যায়।

4K ডিসপ্লে সহ THOMSON Google TV-তে বেজল লেস ডিজাইনের সঙ্গে HDR10+, Dolby Atmos, Dolby Digital Plus, DTS TrueSurround সাপোর্ট রয়েছে। এতে 40W ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার, 2GB RAM, 16GB ROM, ডুয়েল ব্যান্ড (2.4GHz + 5GHz) ওয়াইফাই দেওয়া হয়েছে। এছাড়াও এতে Google TV এবং অন্যান্য সুন্দর ফিচার রয়েছে।
THOMSON এর QLED টিভিতে ফ্রেমলেস ডিজাইন এবং HDR10+, Dolby Atmos, Dolby Digital Plus, DTS TruSurround এর মতো প্রিমিয়াম ফিচার রয়েছে। এতে 40W ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার, 2GB RAM, 16GB ROM, ডুয়েল ব্যান্ড (2.4GHz + 5GHz) ওয়াইফাই এবং Google TV ফিচার রয়েছে।
The post 5999 টাকা দামে 24-ইঞ্চির টিভি এবং 14999 টাকা দামে 43-ইঞ্চির টিভি! এই ব্র্যান্ডের স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে দারুণ ছাড় first appeared on 91Mobiles Bengali.
]]>The post 9000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 16e, iPhone 16, iPhone 15, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>| প্রোডাক্ট | সেলিং প্রাইস | ডিল | ডিল প্রাইস (ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ সহ) |
| iPhone 16e | 59,900 টাকা | আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 4,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং 8,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস | 47,900 টাকা |
| iPhone 16 | 79,900 টাকা | 9,901 টাকা অস্থায়ী প্রাইস কাট, 9,799 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক | 56,205 টাকা |
| iPhone 15 | 69,900 টাকা | 4,901 টাকা অস্থায়ী প্রাইস কাট, 2,799 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক | 61,200 টাকা |
| iPhone 15 Plus | 79,900 টাকা | 10,901 টাকা অস্থায়ী প্রাইস কাট, 6,799 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড় | 57,205 টাকা |
| iPhone 16 Plus | 89,900 টাকা | 10,901 টাকা অস্থায়ী প্রাইস কাট, 13,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ইউপিআই পেমেন্টে 2,000 টাকা ছাড়, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক | 58,504 টাকা |
| iPhone 16 Pro | 1,19,900 টাকা | 7,000 টাকা অস্থায়ী প্রাইস কাট, 65,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ইউপিআই পেমেন্টে 2,000 টাকা ছাড়, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড় | 44,900 টাকা |
| iPhone 16 Pro Max | 1,44,900 টাকা | 9,000 টাকা অস্থায়ী প্রাইস কাট, 65,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ইউপিআই পেমেন্টে 2,000 টাকা ছাড়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক | 61,655 টাকা |
অ্যাপেল আইফোনের দামে ডিসকাউন্ট ছাড়াও অনলাইন এই শপিং সাইটে স্যামসাঙ, রিয়েলমি, মোটোরোলা, রেডমি, ওপ্পো এবং ভিভো সহ বিভিন্ন কোম্পানির ফোন কম দামে সেল করা হচ্ছে।
The post 9000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 16e, iPhone 16, iPhone 15, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post Flipkart Big Saving Days sale: কম দামে পাওয়া যাচ্ছে Kodak এবং Blaupunkt কোম্পানির TV, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>| মডেল | অফার প্রাইস |
| 24-inch HD TV (24SE5002) | 5,999 টাকা |
| 32-inch HD TV (32SE5001BL) | 7,999 টাকা |
| 32-inch HD TV (32HDX7XPRO) | 9,799 টাকা |
| 32-inch HD TV (329X5051) | 9,999 টাকা |
| 43-inch FHD TV (43SE5004BL) | 14,499 টাকা |
| 40-inch FHD TV (409X5061) | 14,999 টাকা |
| 42-inch FHD TV(429X5071) | 15,499 টাকা |
| 43-inch FHD TV (439X5081) | 16,999 টাকা |
| 43-inch 4K QLED TV (43MT5055) | 20,999 টাকা |
| 50-inch 4K TV (50CAPROGT5012) | 24,999 টাকা |
| 50-inch 4K QLED TV (50MT5011) | 26,499 টাকা |
| 55-inch 4K QLED TV (55MT5022) | 30,499 টাকা |
| 65-inch 4K QLED TV (65MT5033) | 42,999 টাকা |
Kodak এর QLED TV রেঞ্জে Google TV OS, DTS সাউন্ড, 1.1 বিলিয়ন কালার, Dolby Atmos, HDR10, 2GB RAM এবং 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
একইভাবে 9XPRO সিরিজে (HD Ready এবং FHD অপশন) Android 11 OS, Realtek প্রসেসর, Netflix, Google Assistant এবং Chromecast সাপোর্ট পাওয়া যায়।
Kodak SE (24, 32 এবং 43-ইঞ্চির মডেল) সিরিজে 30W পর্যন্ত অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এতে 4GB স্টোরেজ রয়েছে। এতে YouTube, Prime Video, Zee5 সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ প্রিইনস্টল রয়েছে।
| মডেল | অফার প্রাইস |
| 24-inch HD TV (24Sigma707) | 5,999 টাকা |
| 32-inch HD TV (32CSG7111) | 9,999 টাকা |
| 40-inch FHD TV (40CSG7112) | 13,999 টাকা |
| 40-inch FHD TV (40Sigma703BL) | 14,999 টাকা |
| 43-inch FHD TV (43CSG7105) | 16,999 টাকা |
| 43-inch 4K QLED TV (43QD7050) | 21,499 টাকা |
| 50-inch 4K QLED TV (50QD7010) | 26,499 টাকা |
| 55-inch 4K QLED TV (55QD7020) | 30,999 টাকা |
| 65-inch 4K QLED TV (65QD7030) | 42,999 টাকা |
Blaupunkt টিভিতে Dolby Atmos, TruSurround সাউন্ড এবং বিভিন্ন কানেক্টিভিটি অপশন রয়েছে। QLED সিরিজ Google TV প্ল্যাটফর্মে কাজ করে এবং এই টিভি 43, 50, 55 ও 65 ইঞ্চি সাইজে কেনা যায়। এইসব মডেলে 4K UHD রেজোলিউশন, HDR10+ এবং বেজল লেস ডিজাইন রয়েছে।
Sigma Series Android টিভিতে দুটি 40W স্পিকারের সঙ্গে Surround Sound টেকনোলজি, 4GB ্টোরেজ এবং 300nits ব্রাইটনেস পাওয়া যায়।
দামে ডিসকাউন্ট ছাড়াও Big Saving Days সেল চলাকালীন Kodak এবং Blaupunkt টিভিতে Flipkart Axis Bank কার্ড পেমেন্টের ওপর 5% আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে।
The post Flipkart Big Saving Days sale: কম দামে পাওয়া যাচ্ছে Kodak এবং Blaupunkt কোম্পানির TV, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.
]]>The post Nothing Phone (3a) সিরিজে পাওয়া যাবে গ্যারান্টি এক্সচেঞ্জ ভ্যালু অফার, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.
]]>| ভেরিয়েন্ট | Nothing Phone (3a) | Nothing Phone (3a) Pro |
| 8GB + 128GB | 24,999 টাকা | 29,999 টাকা |
| 8GB + 256GB | 26,999 টাকা | 31,999 টাকা |
| 12GB + 256GB | NA | 33,999 টাকা |
The post Nothing Phone (3a) সিরিজে পাওয়া যাবে গ্যারান্টি এক্সচেঞ্জ ভ্যালু অফার, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.
]]>The post ফ্লিপকার্ট ইউজারদের জন্য বড় খবর! অর্ডার ক্যানসেল করলে দিতে হবে চার্জ first appeared on 91Mobiles Bengali.
]]>টিপস্টার অভিষেক যাদব X (Twitter) এর মাধ্যমে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। Flipkart সেলার ও লজিস্টিক পার্টনারদের অর্ডার প্রসেস করার খাটনি, সময় ও খরচের জরিমানা বাবদ চার্জ দিতে হবে বলে এতে জানানো হয়েছে। এর ফলে ফ্রি ক্যানসেলেশন উইন্ডোর পর কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ক্যানসেলেশন চার্জ চালু করা হবে।
স্ক্রিনশট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Flipkart ইউজাররা একটি নির্দিষ্ট সময়ের পর তাদের অর্ডার ক্যানসেল করতে চাইলে তাদের ₹20 ক্যানসেলেশন চার্জ দিতে হবে। টিপস্টারের শেয়ার করা আরেকটি স্ক্রিনশটে ক্যানসেলেশনের নতুন সময়সীমা সম্পর্কে জানা গেছে। অর্থাৎ শীঘ্রই শপিং সাইটের পক্ষ থেকে শীঘ্রই তাদের গ্রাহকদের একটি নির্দিষ্ট ক্যানসেলেশন পিরিয়ড দেওয়া হবে। ফলে বোঝাই যাচ্ছে ফ্লিপকার্টের ক্যানসেলেশন পলিসির পরিবর্তন ঘটতে চলেছে।

টিপস্টার আরও জানিয়েছেন খুব তাড়াতাড়ি Myntra এর পক্ষ থেকেও ক্যানসেলেশন চার্জ নেওয়া শুরু হতে পারে। তবে India TV এর একটি রিপোর্ট অনুযায়ী, “Myntra কোনো চার্জ নেবে না”। আরও বলা হচ্ছে টুইটারে ভাইরাল হওয়া এই স্ক্রিনশট আসল নয় এবং এটি অফিসিয়াল Myntra অ্যাপ থেকে নেওয়া নয়।
Flipkart এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই পলিসি সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি। তবে সোর্স মারফৎ জানা গেছে শপিং সাইটে বিভিন্ন ধরনের জোচ্চুরি ও বিক্রেতাদের লোকসান কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
The post ফ্লিপকার্ট ইউজারদের জন্য বড় খবর! অর্ডার ক্যানসেল করলে দিতে হবে চার্জ first appeared on 91Mobiles Bengali.
]]>The post পুরনো ফোন সেল করলে পাওয়া যাবে 80,000 টাকা পর্যন্ত ক্যাশ, জেনে নিন কোথায় এবং কিভাবে first appeared on 91Mobiles Bengali.
]]>বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Big Bachat Days সেল জারি করা হয়েছে। এই সেলের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ফোন ছাড় সহ সেল করা হচ্ছে। তবে এর সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে ইউজাদের জন্য আরও ভালো স্কিম নিয়ে এসেছে, এই অফারে পুরনো ফোন সেলের উপর দারুণ এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট রিসেট এর মাধ্যমে পুরনো ফোন সেল করলে80,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

Flipkart এর পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে কিউয়ার কোড (QR Code) শেয়ার করা হয়েছে, এটি যেকোনো মানুষ স্ক্যান করতে পারবেন। গ্রাহকরা তাদের পুরনো ফোনটি স্ক্যান করে সেই ফোনের বর্তমান দাম জানতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে সীমিত সময়ের জন্য 80 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু অফার জারি করা হয়েছে, যা 5 ডিসেম্বর পর্যন্ত চলবে। যেসব ইউজাররা তাদের পুরনো ফোন সেল করার কথা ভাবছেন, তাঁরা নিচে দেওয়া ফ্লিপকার্টের রিসেট কিউয়ার কোড স্ক্যান করতে পারবেন।

Flipkart Reset এর মাধ্যমে সেকেন্ড হ্যান্ড ফোন তিনটি স্টেপে কেনা যাবে, এতে ডিটেইলস, অ্যাসেসমেন্ট ও পিকআপ এবং ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে।
1) ফ্লিপকার্টের মাধ্যমে পুরনো ফোন সেল করার জন্য প্রথমে ফোনের ডিটেইলস দিতে হবে, এতে IMEI number এবং ফোনের কন্ডিশন রয়েছে। যদি পুরনো ফোনের ভ্যালু সঠিক মনে হয়, তবে সেল করার জন্য কনফার্ম করতে হবে।
2) ফোনটি সেলের জন্য কনফার্ম করার পর ইউজারদের জানানো অ্যাড্রেসে ফ্লিপকার্ট রিসেট এক্সিকিউটিভ এসে ফোনটি ইন্সপেকশন করবে। পুরনো ফোনের কন্ডিশন ঠিক থাকলে এটি পিকআপ করা হবে।
3) পুরনো ফোন পিকআপ করার পর কোম্পানির পক্ষ থেকে টাকা ট্রান্সফার করা হবে। এই টাকা নেওয়া জন্য ইউজাররা ক্যাশ, ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো যেকোনো মোড বেছে নিতে পারবেন।
The post পুরনো ফোন সেল করলে পাওয়া যাবে 80,000 টাকা পর্যন্ত ক্যাশ, জেনে নিন কোথায় এবং কিভাবে first appeared on 91Mobiles Bengali.
]]>The post ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয় 1.5 লক্ষ টাকা দামের iPhone, টাকা দেওয়ার বদলে ডেলিভারি বয়ের হত্যা! first appeared on 91Mobiles Bengali.
]]>দামী ফোনও প্রয়োজন, অথচ টাকাও নেই। তাই যে ডেলিভারি করতে এসেছে তাকেই হত্যা! এই অবাক করা ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লখনউ জেলায়। মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে লখনউ জেলায় এক 32 বছর বয়সী এক ডেলিভারি বয়কে অনলাইন সাইট থেকে অর্ডার করা আইফোন ডেলিভারি করতে গেলে হত্যা করা হয়। এই Delivery Boy Murder কেসের কথা প্রকাশ্যে আসায় কর্মচারীদের সুরক্ষা সম্পর্কেও প্রশ্ন উঠেছে।
রিপোর্ট অনুযায়ী দেইলিভারি বয় ভরত কুমার প্রজাপতি ফ্লিপকার্টে কাজ করতেন। গত 24 সেপ্টেম্বর প্রতিদিনের মতো তিনি তাঁর এলেকায় প্রোডাক্ট ডেলিভারি করতে বেরিয়েছিলেন। তাঁর কাছে প্রায় 49টি অর্ডার ছিল। এর মধ্যে একটি অর্ডার ছিল 1.5 লক্ষ টাকা দামের আইফোন। এই ফোনটি COD অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি করে অর্ডার করা হয়েছিল। রিপোর্ট থেকে জানা গেছে এই অর্ডারটি করেছিলেন গজানন দুবে নামক এক ব্যাক্তি।

Flipkart Delivery Boy নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তাকে ফোন দিয়ে টাকা চেয়েছিলেন। তবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে 1.5 লক্ষ টাকা দামের আইফোন অর্ডার করা গজাননের মাথায় অন্য কিছুই ছিল। তিনি ডেলিভারি বয়ের থেকে ফোন নিয়ে নেয় কিন্তু দাম দেওয়ার বদলে তাকে হত্যা করে। এই কাজে দুবের এক বন্ধু তাকে সহায়তা করে। ডেলিভারি বয়কে হত্যা করে তাঁর লাশ তাঁরই ডেলিভারি ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী পুলিশের সন্দেহ থেকে বাঁচার জন্য হত্যাকারীরা তাঁর বাইক নিয়ে অন্যান্য গ্রাহকদের আরও 3-4টি অর্ডার ডেলিভারি করে। এরপর অন্য এলাকায় সেই বাইক রেখে আসে। প্রকাশ্যে আসা রিপোর্ট থেকে জানা গেছে তাদের সেই আইফোন ছাড়াও ফ্লিপকার্ট ডেলিভারি বয় ভরতের প্রায় 35 হাজার টাকাও কেড়ে নিয়েছে।

এই ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাঁরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে। তবে প্রায় 10 দিন আগে লখনউ শহরে ঘটে যাওয়া এই ঘটনা গোটা দেশের ডেলিভারি এজেন্টদের সুরক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে যেমন গ্রাহকরা অসৎ ডেলিভারি বয়দের জ্বালায় জর্জরিত তেমনই আবার ক্যাশ অন ডেলিভারি (COD) করে 1.5 লক্ষ টাকা দামের আইফোন অর্ডার করে টাকার বদলে হত্যার ঘটনা দেশের অনলাইন শপিঙের জগতে নতুন ইতিহাস গড়েছে।
The post ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয় 1.5 লক্ষ টাকা দামের iPhone, টাকা দেওয়ার বদলে ডেলিভারি বয়ের হত্যা! first appeared on 91Mobiles Bengali.
]]>The post Flipkart সেলে পাওয়া যাবে দারুণ অফার। মাত্র 15,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে 43-ইঞ্চির স্মার্ট টিভি first appeared on 91Mobiles Bengali.
]]>Thomson FA Series এর 43 inch টিভির মডেল নাম্বার 43RT1055 এবং এই টিভি সাইটে ₹17,999 দামে সেল করা হচ্ছে। তবে BBD সেলে এই টিভি পাওয়া যাবে মাত্র 15,999 টাকার বিনিময়ে।
ফ্লিপকার্ট সেলে HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10% ছাড় দেওয়া হবে। এর সঙ্গে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 5% আনলিমিটেড ক্যাশব্যাক উপভোগ করা যাবে। এছাড়াও রয়েছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ডিলের সুবিধা। ইউজাররা ফ্লিপকার্ট ইউপিআই পেমেন্টেও বিভিন্ন অফার পাবেন।
ইউজারদের থমসন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির সঙ্গে সোনী লিভ, জি5 এবং 27টি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে।
Note: BBD সেলে ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ স্কিম প্রযোজ্য হবে। তাই আমরা মনে করছি যারা এই সেলে কম দামে কোনো প্রোডাক্ট কেনার কথা ভাবছেন তাদের আগে থেকে প্রোডাক্ট কার্টে অ্যাড করে পেমেন্টের জন্য সেটআপ করে রাখা উচিৎ।
রিয়েলটেক প্রসেসর সহ থমসন এফএ টিভিতে অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে বেজল লেন্স ডিজাইন, 30 ওয়াট স্পিকার, ডলবি ডিজিটাল, বিল্ট ইন নেটফ্লিক্স রয়েছে। এছাড়াও এই টিভিতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, অ্যাপেল টিভি, ভুট, জি5, সোনী লিভ, গুগলে প্লে স্টোরের মতো 6,000টিরও বেশি অ্যাপ ব্যাবহার করা যাবে।

আর্লি অ্যাক্সেস ডেতে প্ল্যান এবং ভিআইপি মেম্বারদের প্রত্যেক মিনিটে রিফান্ড অফার দেওয়া হবে। এই অফারে সর্বোচ্চ 10 হাজার টাকা পাওয়া যাবে। ভিআইপি মেম্বাররা 1000 সুপার কয়েন উপভোগ করতে পারবেন।
The post Flipkart সেলে পাওয়া যাবে দারুণ অফার। মাত্র 15,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে 43-ইঞ্চির স্মার্ট টিভি first appeared on 91Mobiles Bengali.
]]>The post মাত্র 6,399 টাকা দামে পাওয়া যাচ্ছে Smart TVs, বিস্তারিত জেনে নিন অফার সম্পর্কে first appeared on 91Mobiles Bengali.
]]>
রিয়ালটেক প্রসেসরযুক্ত থমসন এফএ টিভিতে অ্যান্ড্রয়েড 11 সহ প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে। এতে বেজল-লেস ডিজাইন, 30 ওয়াট স্পিকার, ডলবি ডিজিটাল, বিল্ট-ইন নেটফ্লিক্স, 6,000 এর বেশি অ্যাপ ও গেমস, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার, অ্যাপল টিভি, ভুট, জি5, সনি লিভ এবং 500,000 টিভি শো সহ গুগল প্লে স্টোরের সুবিধা রয়েছে।
4K ডিসপ্লে সহ থমসন গুগল টিভিগুলি বেজল-লেস এবং ডলবি ভিশন, HDR 10+, ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস, DTS Trusurround, 40 ওয়াট ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার, 2GB RAM, 16GB ROM, এবং ডুয়েল-ব্যান্ড (2.4 + 5) গীগাহার্টস Wi-Fi সাপোর্ট দেওয়া হয়েছে।
থমসনের অ্যান্ড্রয়েড টিভি সিরিজে আল্ট্রা-হাই ডেফিনিশন রেজোলিউশন এবং HDR10+ সহ লঞ্চ করা হয়েছে। এগুলিতে 40W সাউন্ড আউটপুট এবং ডলবি MS 12, ডলবি ডিজিটাল প্লাস, এবং DTS Trusurround এর সাপোর্ট রয়েছে। এটি হেভি গেমিঙের জন্য MEMC ফিচার দেওয়া হয়েছে। টিভিগুলি ANDROID 10 সহ কাজ করে। একইসঙ্গে ইন-বিল্ট ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে সাপোর্ট রয়েছে। এছাড়াও টিভির রিমোটে ভয়েস সার্চ, নেটফ্লিক্স, ইউটিউব এবং গুগল প্লে-এর জন্য Google Assistant শর্টকাট যোগ করা হয়েছে।
থমসনের QLED টিভিগুলি সম্পূর্ণ ফ্রেমলেস সহ পেশ করা হয়েছে। এগুলিতে HDR 10+ সহ ডলবি ভিশন, ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস, DTS Trusurround সাপোর্ট, বেজল-লেস ডিজাইন, 40W ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার রয়েছে। এছাড়া এতে 2GB RAM, 16GB ROM, ডুয়েল-ব্যান্ড (2.4 + 5) GHz Wi-Fi, এবং গুগল টিভির মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
The post মাত্র 6,399 টাকা দামে পাওয়া যাচ্ছে Smart TVs, বিস্তারিত জেনে নিন অফার সম্পর্কে first appeared on 91Mobiles Bengali.
]]>