Fraud - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 12 May 2021 14:19:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভুলেও করবেন না এই কাজ, হারাতে হবে সমস্ত টাকা https://www.91mobiles.com/bengali/sbi-alert-do-not-use-these-for-online-money-transfer/ https://www.91mobiles.com/bengali/sbi-alert-do-not-use-these-for-online-money-transfer/#respond Tue, 04 May 2021 09:00:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15699 SBI এর সতর্কবার্তা

The post ভুলেও করবেন না এই কাজ, হারাতে হবে সমস্ত টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনা মহামারির সময় সাধারণ মানুষ ক‍্যাশ মানির বদলে প্লাস্টিক মানির দিকে শিফট করেছে, যা যতটা সুরক্ষিত ততই ঝুঁকিপূর্ণ। এই রিস্ক কমানোর জন্য স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গোটা দেশে তাদের কোটি কোটি গ্ৰাহকদের জন্য মাঝে মাঝেই সতর্কবার্তা জারি করে থাকে। ইন্টারনেটের এই দিন দিন উন্নত হ‌ওয়া যুগে জোচ্চুরির হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্র সতর্কবার্তা যথেষ্ট নয়। এর জন্য আমাদের সত্যি সত্যিই সতর্ক হ‌ওয়া প্রয়োজন। আজকাল হ‍্যাকাররা নতুন নতুন পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করছে। এই ধরনের কিছু ঘটনা সামনে আসার পর SBI এর পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আজ আমরা আপনাদের এমন উপায় জানাব যার সাহায্যে আপনারা অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচতে পারবেন। স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর সতর্কবার্তা সম্পর্কে এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করলাম।

আরও পড়ুন: চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ‍্যাক হয়ে যাবে ইউজারের ফোন

কি জানিয়েছে SBI?

SBI এর পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, “আমরা আমাদের গ্ৰাহকদের অনুরোধ করছি নিজেদের ব‍্যাঙ্কিং ডিটেইলস কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং কাউকে ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত পৌছাতে দেবেন না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। যদি বাধ‍্যগত ফান্ড ট্রান্সফার করতেই হয়, তবে আমাদের ডিজিটাল ব‍্যাঙ্কিং অ্যাপ যেমন Yono ও BHIM ব‍্যবহার করুন।”

করোনা পরিস্থিতিতে আরও বেড়েছে জোচ্চুরি

বর্তমানে করোনা পরিস্থিতিতে ব‍্যাঙ্ক ফ্রডের ঘটনা আরও বেড়ে গেছে। সাধারণ মানুষের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরির জন্য হ‍্যাকাররা প্রায় দিন নতুন নতুন পদ্ধতির সাহায্য নিচ্ছে। এসব দেখে SBI গ্ৰাহকদের SMS, ইমেইল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেক কল থেকে সাবধান থাকতে অনুরোধ করছে।

আরও পড়ুন: Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন

SBI শেয়ার করেছে ভিডিও

এই ধরনের ঘটনা দেখে ব‍্যাঙ্ক একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে আজকাল জোচ্চোররা গ্ৰাহকদের KYC Document চাওয়া ছাড়াও Quick View অ্যাপের মাধ্যমে তাদের ফোনের অ্যাকসেস নেওয়ার চেষ্টা করছে। যদি কোনো গ্ৰাহক ভুল করে এদের ফাঁদে পা দিয়ে দেয় তবে কেওয়াইসির নামে তাদের ফোনের সমস্ত সেন্সিটিভ ও প্রাইভেট ডেটা চুরি করে নেয়। এমনকি এর ফলে ইউজারদের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড পর্যন্ত হ‍্যাকারদের হাতে চলে যায়।

সতর্ক থাকুন

এইসব জোচ্চোরদের হাত থেকে বাঁচার জন্য সবার আগে আমাদের সবাইকে অত‍্যন্ত সতর্ক হ‌ওয়া প্রয়োজন। যদি আপনার ফোনেও এই ধরনের কোনো কল আসে তবে এদের কথার ফাঁদে কোনো মতেই পা দেবেন না এবং কল কেটে তৎক্ষণাৎ সেই নাম্বার ব্লক করে দিন। এর পাশাপাশি মাথায় রাখতে হবে, কোনো অচেনা অজানা মানুষকে কোনো মতেই নিজের ফোন, কম্পিউটার বা ল‍্যাপটপের কন্ট্রোল দেওয়া যাবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভুলেও করবেন না এই কাজ, হারাতে হবে সমস্ত টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/sbi-alert-do-not-use-these-for-online-money-transfer/feed/ 0
অ্যাপেল-স‍্যামসাংকে করা হল 126 কোটির জরিমানা, পুরো ঘটনা জানলে অবাক হয়ে যাবেন https://www.91mobiles.com/bengali/apple-and-samsung-fined-italy-for-slowing-down-phones-with-updates-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-and-samsung-fined-italy-for-slowing-down-phones-with-updates-in-bengali/#respond Wed, 31 Oct 2018 16:05:53 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2448 অ্যাপেল ও স‍্যামসাঙের ওপর এল বিরাট অভিযোগ, সঙ্গে বড় অঙ্কের জরিমানা

The post অ্যাপেল-স‍্যামসাংকে করা হল 126 কোটির জরিমানা, পুরো ঘটনা জানলে অবাক হয়ে যাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
বিশ্বের সবচেয়ে বড় টেক ও মোবাইল কোম্পানির নাম জিজ্ঞাসা করা হলে সবাই এক কথায় অ্যাপেল ও স‍্যামসাঙের নাম বলবে। এই দুটি কোম্পানি স্মার্টফোন বাজারের শীর্ষে উঠে রয়েছে। তাদের গুণগত মান ও প্রোডাক্ট ভেরিয়েন্টের জন্য অ্যাপেল ও স‍্যামসাং ভারতসহ গোটা বিশ্বে এক আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু এমন এক ঘটনা সামনে এসেছে যা অ্যাপেল ও স‍্যামসাঙের সুনামে দাগ লাগিয়েছে। ঘটনার গুরুত্বের ওপর ভিত্তি করে অ্যাপেলকে 84 কোটি টাকা ও স‍্যামসাংকে 57 কোটি টাকা জরিমানা করা হয়।

গত সপ্তাহে একটি ইন্টারন‍্যাশনাল মিডিয়াতে খবর বেরায় বিশ্বের দুটি সবচেয়ে প্রসিদ্ধ মোবাইল কোম্পানি অ্যাপেল ও স‍্যামসাঙের ওপর আরোপ করা হয় যে অনুচিত ব‍্যবহার ও গ্ৰাহকদের ক্ষতি করার প্রচেষ্টার জন্য এই কোম্পানি দুটিকে জরিমানা করা হয়। কোম্পানির বিরুদ্ধে আনা এই অভিযোগের ভিত্তিতে অ্যান্টি ট্রাস্ট অথরিটি এজিসিএম অ্যাপেলকে 1.15 কোটি ডলার ও স‍্যামসাংকে 57 লক্ষ ডলার জরিমানা করা হয় যার ভারতীয় দাম প্রায় 84 কোটি ও 42 কোটি টাকার সমান।

কি এই ঘটনা?
অ্যাপেল ও স‍্যামসাঙের ওপর তাদের স্মার্টফোন স্লো করার আরোপ লাগানো হয়। বলা হয় অ্যাপেল ও স‍্যামসাং তাদের নতুন ফোন লঞ্চ করার আগে তাদের পুরোনো আইফোন ও স্মার্টফোনে কিছু আপডেট জারি করা হয়। এই আপডেট ফোনে ইনস্টল করার পর সব ফোনের প্রসেসিং স্লো হয়ে যায়। বলা হয় অ্যাপেল ও স‍্যামসাং তাদের নতুন স্মার্টফোনের বিক্রি বাড়ানোর জন্য কোম্পানি তাদের পুরোনো হ‍্যান্ডসেটগুলি সুপরিকল্পিত ভাবে স্লো করে দেয়।

অ্যাপেল ও স‍্যামসাঙের ওপর এই আরোপ ইটালিতে আনা হয়। ইটালির অ্যান্টি ট্রাস্ট অথরিটি এজিসিএম দুটি পরীক্ষার পর এই অভিযোগ মেনে নেয়। এজিসিএম তাদের রিপোর্টে বলে অ্যাপেল ও স‍্যামসাং তাদের স্মার্টফোন ইউজারদের তাদের পুরোনো ফোনে সফটওয়্যার আপডেট পাঠায় এবং তা ইনস্টল করতে বলা হয়। এর মধ্যে কিছু আপডেট এমন‌ও ছিল যা ফোনে ঠিকমতো সাপোর্ট পর্যন্ত করে না। কোম্পানি ইউজারদের এইসব তথ্য কোনো ভাবেই জানতে দেয়নি এবং এমন কোনো অপশন রাখেনি যার সাহায্যে পুরোনো আপডেট ডিলিট করা যায়।

এজিসিএম তাদের রায় দেওয়ার সময় বলে অপারেটিং সিস্টেম আপডেটের কারণে ফোনের প্রসেসিং ও ফাংসনিঙে সমস্যা দেখা দেয় এবং আপডেট ইনস্টল করার পর ফোনের স্পীড‌ও স্লো হয়ে যায়। এবং পুরোনো ফোন স্লো হয়ে যাওয়ায় অ্যাপেল ও স‍্যামসাং তাদের নতুন লঞ্চ হ‌ওয়া আইফোন ও স্মার্টফোন রিপ্লেস করার প্ররোচনাও দেয়। টেক জগতে এই ধরনের অভিযোগ প্রথমবার কোনো কোম্পানির ওপর করা হল।

ইটালির এই ঘটনায় ভারতীয় স্মার্টফোন ইউজাররাও যথেষ্ট ঘাবড়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর অ্যাপেল আইফোন ইউজার ও স‍্যামসাং স্মার্টফোন ইউজারসহ অন‍্যান‍্য স্মার্টফোন ব্র‍্যান্ডের গ্ৰাহকরাও চিন্তায় পড়ে গেছে যে তাদের ফোনের জন্য দেওয়া নতুন আপডেট আদৌ তাদের ফোনের জন্য ঠিক কি না। নাকি তাদের সব দিক থেকে ঠিকঠাক চলা ফোন‌ও আপডেট করার পর নষ্ট হয়ে যাবে।

The post অ্যাপেল-স‍্যামসাংকে করা হল 126 কোটির জরিমানা, পুরো ঘটনা জানলে অবাক হয়ে যাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-and-samsung-fined-italy-for-slowing-down-phones-with-updates-in-bengali/feed/ 0