Garena FreeFire - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 04 Aug 2021 12:34:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অনলাইন গেমে 40,000 টাকা হারিয়ে আত্মঘাতী 13 বছরের কিশোর, সুইসাইড নোটে লেখা “Sorry Mummy’ https://www.91mobiles.com/bengali/13-year-old-commits-suicide-after-depression-losing-40000-in-online-game-garena-free-fire/ https://www.91mobiles.com/bengali/13-year-old-commits-suicide-after-depression-losing-40000-in-online-game-garena-free-fire/#respond Sun, 01 Aug 2021 05:27:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17490 গেমের চক্করে আত্মঘাতী 13 বছরের কিশোর

The post অনলাইন গেমে 40,000 টাকা হারিয়ে আত্মঘাতী 13 বছরের কিশোর, সুইসাইড নোটে লেখা “Sorry Mummy’ first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে দাঁড়িয়ে অনলাইন গেমের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ভারতের কিশোর এবং যুব বয়সের মানুষদের ওপর যথেষ্ট খারাপ প্রভাব ফেলছে। বিগত কয়েক মাসে এই অনলাইন গেমের কারণে হাতাহাতি, ঝগড়া, চুরি ও আত্মহত্যার মতো অনেক ঘটনার কথা উঠে এসেছে। এবার এই ধরনের একটি ঘটনার কথা উঠে এসেছে মধ‍্যপ্রদেশের ছতরপুর এলাকা থেকে যেখানে একটি 13 বছরের কিশোর Free Fire গেমে তাঁর পরিবারের 40,000 টাকা হারিয়েছে। এবং এখানেই যদি ঘটনার সমাপ্তি ঘটত। এই বিশাল পরিমাণ টাকা খরচের পর ভয় পেয়ে এবং ডিপ্রেশনে পড়ে 13 বছর বয়সী এই কিশোর সুইসাইড নোটে “Sorry Mummy” লিখে আত্মহত্যা করে।

মধ‍্যপ্রদেশের ছতরপুর শহরে এই ঘটনা ঘটেছে। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া কৃষ্ণ পান্ডে নামের এই কিশোর অনলাইন মোবাইল গেম Garena Free Fire গেমে 40,000 টাকা হারিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছে। মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে 13 বছরের কৃষ্ণের বাবা একটি প‍্যাথ ল‍্যাব পরিচালনা করেন এবং তাঁর মা জেলা হাসপাতালে কর্মরতা। কৃষ্ণ দীর্ঘদিন ধরেই ফ্রি ফায়ার মোবাইল গেমটি খেলছিল এবং এর প্রতি আসক্ত হয়ে পড়েছিল। সে গেমের নেশায় ক্রমশ এতটাই বুঁদ হয়ে যায় যে গেমের টার্গেট পূরণ করার জন্য সে টাকা খরচ করা শুরু করে।

ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া 13 বছরের নাবালক কিশোর কৃষ্ণ পান্ডে

অনলাইন গেমে আসক্ত

খবর অনুযায়ী কয়েক দিন আগে কৃষ্ণের মা প্রীতি পান্ডের ফোনে ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 1,500 টাকা তুলে নেওয়ার এস‌এম‌এস আসে। বাড়িতে ফোন করে জিজ্ঞাসাবাদ করার কৃষ্ণ জানায় সে অনলাইন মোবাইল গেম খেলে এবং গেমের জন‍্য‌ই সে তাঁর মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করেছে। এই কথা শুনে তাঁর মা তাকে বকা দেয়। জানা গেছে, এরপর কৃষ্ণ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অনেকক্ষণ ধরে ঘরে থাকতে দেখে তাঁ বোন দরজা খোলানোর চেষ্টা করে ব‍্যার্থ দেখে দরজা ভেতর থেকে বন্ধ এবং কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তাড়াহুড়োয় কৃষ্ণের মা-বাবাকে খবর দেওয়া হয় এবং তারা বাড়ি ফেরার পর দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। তখন ঘরের মধ্যে কৃষ্ণের মৃতদেহ ঘরের মধ্যে ঝুলছে। বাড়ির মাত্র 13 বছর বয়সী কিশোর ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে পাখার সঙ্গে ঝুলছে এবং ততক্ষণে তাঁর মৃত্যু হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করলে অবাক করা তথ্য জানা গেছে।

FreeFire গেমে হেরে গেছে 40,000 টাকা

আত্মহত্যা করার আগে কৃষ্ণ সুইসাইড নোট লিখে রেখে গেছে, সেখান থেকে জানা যায় 13 বছরের এই নাবালক অনলাইন মোবাইল গেম Garena Free Fire খেলার সময় 40,000 টাকা হারিয়েছিল। নোটে সে লিখে রেখে গেছে, গেমে টাকা হেরে সে ডিপ্রেশনে রয়েছে আর তাই সে আত্মহত্যা করছে। ইংরেজি ও হিন্দি এই দুই ভাষা ব্যবহার করে সে চিঠি লিখেছে। সে তাঁর মা-বাবাকে কাঁদতে বারণ করেছে এবং ক্ষমা চেয়ে লিখেছে, “I am Sorry Mummy”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অনলাইন গেমে 40,000 টাকা হারিয়ে আত্মঘাতী 13 বছরের কিশোর, সুইসাইড নোটে লেখা “Sorry Mummy’ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/13-year-old-commits-suicide-after-depression-losing-40000-in-online-game-garena-free-fire/feed/ 0