Gautam Adani - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 21 Oct 2022 12:37:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শীঘ্রই শেষ হবে Jio – Airtel এর রাজত্ব, টেলিকম পরিষেবার লাইসেন্স পেল আদানির কোম্পানি! বদলাবে অনেক কিছু… https://www.91mobiles.com/bengali/adani-data-networks-gets-unified-license-for-full-fledge-telecom-services-in-india-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/adani-data-networks-gets-unified-license-for-full-fledge-telecom-services-in-india-know-more-in-bengali/#respond Wed, 12 Oct 2022 10:42:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33319 6 বছর পর মার্কেটে আসছে নতুন টেলিকম সংস্থা

The post শীঘ্রই শেষ হবে Jio – Airtel এর রাজত্ব, টেলিকম পরিষেবার লাইসেন্স পেল আদানির কোম্পানি! বদলাবে অনেক কিছু… first appeared on 91Mobiles Bengali.

]]>
Jio, Airtel এবং Vodafone idea (Vi) হল ভারতীয় টেলিকম মার্কেটের সক্রিয় তিনটি বেসরকারি কোম্পানি। Jio সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার বেস সহ এক নম্বরে বসে আছে, তারপরে আছে Airtel এবং Vi। ভারতে 5G পরিষেবা চালু হওয়ার পরে, বর্তমানে Jio এবং Airtel এর মধ্যে একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতা চলছে। যেটা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই বদলে যেতে চলেছে ভারতীয় টেলিকম মার্কেট। এই তিনটি কোম্পানির পাশাপাশি এবার আরেকটি নতুন নাম Adani Data Network ও শীঘ্রই যোগ দিতে চলেছে। Adani Data Network UL (AS) লাইসেন্স পেয়েছে এবং আম্বানির Jio দেশে টেলিকম পরিষেবা সরবরাহ করার পরে, এবার আদানিকেও এই প্রতিযোগিতায় দেখা যেতে পারে। আরও পড়ুন: 521KM রেঞ্জ সহ লঞ্চ হল BYD Atto 3 ইলেকট্রিক SUV, মাত্র 50 হাজার টাকা দিয়ে করতে পারবেন বুক

Adani Data Network সম্পর্কে বড় খবর আসছে যে গৌতম আদানির এই কোম্পানি সারা দেশে টেলিকম পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের কাছ থেকে লাইসেন্স পেয়েছে। আদানি ডেটা নেটওয়ার্কসকে একটি ইউনিফাইড লাইসেন্স দেওয়া হয়েছে এবং এখন এই কোম্পানিটিও Jio এবং Airtel এর মতো ভারতে তাদের টেলিকম পরিষেবা দিতে পারবে। টেলিকম মার্কেটে আদানির প্রবেশ পুরো মার্কেটে প্রভাব ফেলবে এবং মুকেশ আম্বানিরJio এবং সুনীল ভারতী মিত্তালের এয়ারটেলের উপর এর প্রভাব দেখা যাবে।

Adani Data Network UL (AS) লাইসেন্স পেয়েছে

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Adani Data Network ইউনিফাইড লাইসেন্স পেয়েছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারত সরকারের পক্ষ থেকে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ইউনিট Adani Data Network Ltd টেলিকম সারা দেশে টেলিকম সার্ভিস প্রদানের অধিকার পেয়েছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই Jio, Airtel এবং Vi-এর সাথে Adani Sim ও মার্কেটে চলে আসবে। আরও পড়ুন: Samsung এর 5 টি সবথেকে সস্তা Mobile Phone, শুধুমাত্র 1400 টাকায় শুরু দাম

3 মাস ফ্রিতে পাবেন 5G পরিষেবা

মুকেশ আম্বানি যখন ভারতীয় মার্কেটে Jio লঞ্চ করেছিলেন, তখন Jio 4G পরিষেবা বহু মাস ধরে ফ্রি তে দেওয়া হয়েছিল। ফ্রি 4G সিম এবং ফ্রি 4G ডেটার কারণে, প্রচুর গ্রাহক অবিলম্বে Jio সিম কিনেছিল এবং Jio স্টোরগুলিতে দীর্ঘ লাইন পড়েছিল। একই অবস্থা আদানি নেটওয়ার্ক পরিষেবাগুলির ক্ষেত্রেও দেখা যেতে পারে। মার্কেটে চর্চা চলছে যে Jio-এর মতো Adani 5G পরিষেবাও কয়েক মাসের জন্য ফ্রি পরিষেবা দিতে পারে।

6 বছর পর আসছে নতুন কোম্পানি

রাষ্ট্রীয় মালিকানাধীন BSNL-এর পাশাপাশি, বর্তমানে শুধুমাত্র তিনটি বেসরকারি কোম্পানি Jio, Airtel এবং Vi ভারতীয় মার্কেটে সক্রিয়। ভোডাফোন এবং আইডিয়াকে একসাথে Vi হয়ে গেছে, এবং এদের মধ্যে সবথেকে নতুন নাম হল Reliance Jio। 2016 সালে আসা Jio মার্কেটে এসেছিল অর্থাৎ আজ থেকে 6 বছর আগে এবং এই 6 বছরে কোনও নতুন টেলিকম ভারতীয় মার্কেটে প্রবেশ করতে পারেনি। জনগণের কাছে নতুন কোনো অপশন না থাকায় সব অপারেটরের ট্যারিফ প্ল্যানও প্রায় একই হয়ে গেছে। এই অবস্থায় Adani টেলিকম মার্কেটে প্রবেশ করলে সাধারণ জনগণ এবং মোবাইল ইউজারদের জন্য উপকারী প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে। Adani টেলিকম পরিষেবা চালু হওয়ার সাথে সাথে আবারও মোবাইল রিচার্জ প্ল্যানের দাম কমতে পারে। আরও পড়ুন: New 5G Smartphone Guide : একটি নতুন 5G স্মার্টফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই 7টি বিষয়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই শেষ হবে Jio – Airtel এর রাজত্ব, টেলিকম পরিষেবার লাইসেন্স পেল আদানির কোম্পানি! বদলাবে অনেক কিছু… first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/adani-data-networks-gets-unified-license-for-full-fledge-telecom-services-in-india-know-more-in-bengali/feed/ 0
5জি নেটওয়ার্কে আসতে চলেছে Adani, কিন্তু ক্ষতি হবে না Mukesh Ambani-এর, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/adani-in-5g-mobile-services/ https://www.91mobiles.com/bengali/adani-in-5g-mobile-services/#respond Sun, 10 Jul 2022 08:26:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28539 5G স্পেকট্রামের নিলামিতে আডানি গ্রুপের প্রবেশ

The post 5জি নেটওয়ার্কে আসতে চলেছে Adani, কিন্তু ক্ষতি হবে না Mukesh Ambani-এর, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Mukesh ambani-এর পরে ভারতে আরও এক বড়ো বিজনেসম্যান Gautam Adani টেলিকম সেক্টরে প্রবেশ করতে চলেছে। সর্বপ্রথম এই খবরটি লিকের মাধ্যমে জানা গিয়েছিল, কিন্তু পরে আডানি গ্রুপ এই খবরটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে আবার‌ও টেলিকম সেগমেন্টে তুলকালাম হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত আডানি গ্রুপ টেলিকম সেক্টরে উপস্থিত নেই, কিন্তু এই মাসের শেষে হতে চলা 5জি সার্ভিসের নিলামির সাথে কোম্পানি এই সেগ্মেন্টে পদক্ষেপ করতে চলেছে। আশা করা হচ্ছিল, যে গৌতম আডানি টেলিকম সেক্টরে আসলে সরাসরি মুকেশ আম্বানির জিও এবং সুনীল ভারতীর এয়ারটেলের সাথে প্রতিযোগিতা হতে চলেছে, কিন্তু কোম্পানি স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছে তারা এখন মোবাইল বিজনেসে প্রবেশ করবে না প্রাইভেট বিজনেসের জন্য 5জি স্পেকট্রামের নিলামিতে অংশগ্রহণ করবে।

Adani গ্রুপের বক্তব্য

এই কথায় আডানি গ্রুপ একটি মিডিয়া স্টেটমেন্ট জারি করে বলেছে, যে কোম্পানি 5জি সেগমেন্টে বিডিং করার জন্য তথ‍্য সংগ্রহ করছে, কিন্তু আপাতত তাদের কনজ্যুমার মোবিলিটিতে প্রবেশ করার পরিকল্পনা নেই। তারা 5জি স্পেকট্রামের ব‍্যবহার নিজস্ব ব‍্যাবসার জন্য করবে, এর মধ্যে এয়ারপোর্ট এবং পোর্ট বিজনেস‌ও আছে। শনিবার জারি করা এই রিপোর্টে তারা জানিয়েছেন, যে কোম্পানি কয়লার পোর্ট, এয়ারপোর্টগ্রুপ এবং এনার্জি ডিস্ট্রিবিউশন ইত্যাদি‌র জন্য 5জি স্পেকট্রাম নিলামিতে অংশগ্রহণ করতে চাইছে, টেলিকম পরিষেবা‌য় প্রবেশ করার পরিকল্পনা আপাতত তাদের নেই।

5G স্পেকট্রামের নিলাম

ভারতে 5জি স্পেকট্রামের নিলামি আগামী 26 জুলাই হতে চলেছে। এই নিলামির জন্য মুকেশ আম্বানির কোম্পানি রিলাইন্স জিও, সুনীল ভারতীর কোম্পানি কোম্পানি এয়ারটেল, ভোডাফোন আইডিয়া‌র মতো কোম্পানি গুলি আগে থেকেই নিজের মত প্রকাশ করেছে। এমতাবস্থায় আডানি গ্রুপ প্রবেশ করায় এই অকেশন আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে, এমনটাই আশা করা হচ্ছে। যদিও কোম্পানি স্পষ্ট করে দিয়েছে যে টেলিকম সেক্টরে কোম্পানি এখন প্রবেশ করবে না, কিন্তু এরকম বলেনি যে কখন‌ই আসবে না। এই জন্যেই সম্পূর্ণ টেলিকম সেক্টরের নজর আডানি গ্রুপের উপর থাকবে।

আর‌ও বাকি

যদিও কোম্পানি বলে দিয়েছে, যে তারা মোবাইল টেলিকম সার্ভিসে প্রবেশ করবে না, কিন্তু বিগত দিনে আডানি গ্রুপ NLD অর্থাৎ National Long-Distance Service-এর লাইসেন্স পেয়েছে, যেটি সরকারি সংস্থা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT)-এর মাধ্যমে মোবাইল পরিষেবা দেওয়ার জন্য দেওয়া হয়। এর সাথেই কোম্পানি DOT-এর থেকে ILD মানে International Long Distance সার্ভিসের জন্যেও লাইসেন্স দেওয়া হয়েছে। এমতাবস্থায় বলা যেতে পারে, যে কোম্পানি হয়তো চলতি দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে না, কিন্তু হয়তো কোম্পানি ভবিষ্যতে‌র প্রস্তুতি নিচ্ছে এবং এটির শুরু 5জি স্পেকট্রামে অংশগ্রহণ করে করতে চলেছে।

5G নিলামির প্রস্তুতি

ভারতে 5জি স্পেকট্রামের নিলামির জন্য TRAI প্রস্তুতি নিয়ে নিয়েছে। ভারতীয় টেলিকমিউনিকেশন রেগুলেটর অফ ইন্ডিয়া‌ সংস্থা‌র অনুযায়ী 5জি স্পেকট্রামের দামে 40% এর কমতির পরামর্শ দেওয়া হয়েছিল, তার জন্য কেবিনেটের থেকে অনুমোদন পাওয়া গেছে। আবার নিলামিতে পাওয়া লাইসেন্সের ভ‍্যালিডিটি 20 বছর করে দেওয়া হয়েছে। এর সাথেই কিছু শর্তে ছাড়‌ও দেওয়া হয়েছে।

5G স্পেকট্রামের নিলামির জন্য এই বার 600 মেগাহার্টজ, 700 মেগাহার্টজ, 800 মেগাহার্টজ , 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ, 2100 মেগাহার্টজ, 2300 মেগাহার্টজ এবং 3300 মেগাহার্টজ মিডিয়াম এবং 26 মেগাহার্টজ হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড সেট করা হয়েছে। 26 জুলাই 2022 শুরু হতে চলা নিলামির প্রক্রিয়াতে সরকার কম করে 4.3 লাখ কোটি টাকার মোট 72,097.85 মেগাহার্টজ স্পেকট্রাম ব্লক করে রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5জি নেটওয়ার্কে আসতে চলেছে Adani, কিন্তু ক্ষতি হবে না Mukesh Ambani-এর, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/adani-in-5g-mobile-services/feed/ 0