Google Account - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 27 May 2024 07:16:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন Google Account বানানোর সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-create-google-account-know-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-create-google-account-know-full-process-in-bengali/#respond Mon, 27 May 2024 07:16:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50029 13 বছরের কম বয়সীদের ক্ষেত্রে Google অ্যাকাউন্টের সাথে একটি প্যারেন্টাল অ্যাকাউন্ট যোগ করতে হয়

The post জেনে নিন Google Account বানানোর সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে চান তাহলে একটি Google Account (Gmail Email id) থাকা ভীষণ জরুরি। তবে এই অ্যাকাউন্টটি অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি যেকোনো ওয়েব ব্রাউজারের সাথে প্রতিদিনের ছোট-বড় ইমেল বা কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। তাই আপনার কাছে যদি Google অ্যাকাউন্ট না থাকে, তাহলে জেনে নিন Google Account তৈরি করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

Google অ্যাকাউন্ট বানানোর সহজ পদ্ধতি

যেকোনো মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা ডিভাইস যেখানে ব্রাউজার রয়েছে সেখানে আপনি একটি Google অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

স্টেপ 1: এখানে ক্লিক করুন অথবা আপনি ব্রাউজারে Gmail টাইপ করে সার্চ করতে পারেন। সার্চ পেজে আসা প্রথম অপশনটিতে ক্লিক করুন। ওপেন হওয়ার সাথে সাথে উপরে create gmail account এর অপশন পাবেন। এটিতে ক্লিক করুন।

স্টেপ 2: এখানে আপনাকে আপনার নাম এবং নামের শেষে আসা শেষ শব্দটি লিখতে হবে। উদাহরণস্বরূপ, আপনার নাম যদি অনুপ কুমার হয়, তবে প্রথম নামে অনুপ এবং শেষ নামে কুমার লিখুন।

স্টেপ 3: তারপর নীচে ইউজার নেম অপশনটি দেখতে পাবেন এবং আপনাকে এখানে কিছু ইউনিক ইউজার নাম লিখতে হবে। এই নাম অনেকটা আপনার বাড়ির ঠিকানা মত, কারণ ইউনিক হলেই Email এর মাধ্যমে স্পষ্ট ভাবে যোগাযোগ করা সম্ভব হবে। ধরুন আপনার নাম অনুপ হলে, আপনি একটি ডট বা যুক্ত করে আপনার ইউনিক ইউজার আইডি তৈরি করতে পারেন।

স্টেপ 4: এর পরে পাসওয়ার্ডের অপশনটি দেখতে পাবেন। সেখানে আপনাকে একটি ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই ইউনিক পাসওয়ার্ডটি আপনার গোপন কোড হবে যার সাহায্যে আপনি আপনার Google অ্যাকাউন্টটি সিকিওর ভাবে ব্যবহার করতে পারবেন।

স্টেপ 5: এর পরে আপনার সামনে একটি পেজ খুলবে যেখানে আপনাকে মোবাইল নম্বর, রিকোভারি ইমেল,জন্ম তারিখ ইত্যাদি জিজ্ঞাসা করা হবে। আপনি চাইলে রিকভারি ইমেইল এবং মোবাইল নম্বর না দিলেও চলবে, তবে জন্মতারিখ আবশ্যক।

স্টেপ 6: আপনি এটি সম্পূর্ণ করার সাথে সাথে আপনার Google অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন আপনি এটি ব্যবহার করতে পারবেন। তবে মোবাইল নম্বর এবং রিকভারি ইমেইল আইডি দিলে ভালো হয়। কারণ পাসওয়ার্ড ভুলে গেলে বা সিকিউরিটির জন্য এর প্রয়োজন রয়েছে।

আপনার বয়স যদি 13 বছরের কম হয়, তাহলে আপনাকে Google অ্যাকাউন্টের সাথে একটি প্যারেন্টাল অ্যাকাউন্ট যোগ করতে হবে, যাতে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। তারা বড় হলে তাদের অ্যাকাউন্ট তাদের হাতে তুলে দেওয়া হয়।

মোবাইলে Google Account তৈরি করার পদ্ধতি

যদি আপনার কাছে কম্পিউটার না থাকে তাহলে আপনি আপনার মোবাইলেও Google Account তৈরি করতে পারেন। মোবাইলে দুইভাবে Google অ্যাকাউন্ট তৈরি করা যায়। প্রথমটি হল ব্রাউজারের মাধ্যমে এবং দ্বিতীয়টি একটি অ্যাপ ব্যবহার করে। ব্রাউজার থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতিটি উপরে দেওয়া হয়েছে, অ্যাপ থেকে একটি অ্যাকাউন্ট তৈরি পদ্ধতি গুলি নীচে স্টেপ বাই স্টেপ দেওয়া হল।

স্টেপ 1: আপনাকে Google অ্যাপে ক্লিক করতে হবে।

স্টেপ 2: এখানে আপনি উপরের প্রোফাইলের ছবিটি দেখতে পাবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে প্রথমে আপনাকে ইমেল বা ফোন নম্বর দিয়ে সাইন ইন করতে হবে। তারপর নিচে তাকালে আপনি অ্যাকাউন্ট তৈরি করার অপশন পাবেন এবং আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

স্টেপ 4: এখানে ক্লিক করলে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কী ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চান। নিজের জন্য, সন্তানের জন্য না ব্যবসার জন্য। আপনাকে For Myself এ ক্লিক করতে হবে।

স্টেপ 5: তারপরে দুটি কলাম আসবে যেখানে আপনাকে আপনার নাম লিখতে হবে এবং নামের শেষে আসা শেষ শব্দটি অথবা আপনার টাইটেল দেখতে হবে।

স্টেপ 6: এটি পূরণ করার পরে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যেখানে আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে।

স্টেপ 7: তারপরে আপনি যখন এগিয়ে যাবেন, তখন আপনার কাছে Google অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক আইডি চাওয়া হবে। আপনি আপনার নামের সাথে যুক্ত একটি আইডি তৈরি করতে পারেন অথবা আপনি আইডি হিসেবে আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন।

স্টেপ 8: আপনি যদি আপনার নাম দিয়ে একটি আইডি তৈরি করেন, তাহলে পরবর্তী সময় আপনার কাছে একটি পাসওয়ার্ড চাওয়া হবে এবং আপনি যদি গুগল আইডির জন্য মোবাইল নম্বর ব্যবহার করে থাকেন, তবে প্রথমে সেই মোবাইল নম্বরে একটি OTP আসবে এবং সেটি দেওয়ার পরে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে আপনার পাসওয়ার্ড লিখতে বলা হবে৷

স্টেপ 9: পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ। Google এর দ্বারা এক বা দুটি গাইডলাইন দেওয়া হবে যেটা Ok করলেই আপনার Google অ্যাকাউন্ট শুরু হয়ে যাবে।

এইভাবে মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করলেই আপনি একটি Google অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

এছাড়াও আপনি Gmail অ্যাপ, Google Pay অ্যাপ এবং YouTube ইত্যাদি থেকে একই পদ্ধতিতে আপনার Google অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

Google Account এর সুবিধা

বর্তমানে Google অ্যাকাউন্ট ভীষণ প্রয়োজনীয়। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে এটি ছাড়া আপনি ফোনটি ভালো ভাবে ব্যবহার করতে পারবেন না। Google অ্যাকাউন্টের থাকলে আপনি অনেক অ্যাপের অ্যাক্সেস পাবেন। উদাহরণস্বরূপ, একটি Google অ্যাকাউন্টের মাধ্যমে, আপনি আপনার Gmail অ্যাকাউন্ট, YouTube অ্যাকাউন্ট, Play Store, Google Drive, Google Maps এবং Google ডকুমেন্ট সহ অনেকগুলি অ্যাপ ব্যবহার করতে পারবেন।

The post জেনে নিন Google Account বানানোর সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-create-google-account-know-full-process-in-bengali/feed/ 0
জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? জেনে নিন পুনরুদ্ধারের উপায় https://www.91mobiles.com/bengali/how-to-recover-google-account-gmail-id-password/ https://www.91mobiles.com/bengali/how-to-recover-google-account-gmail-id-password/#respond Mon, 17 Jan 2022 05:16:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21036 জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? জেনে নিন পুনরুদ্ধারের উপায়

The post জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? জেনে নিন পুনরুদ্ধারের উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা ইতিমধ্যেই ভারতীয়রা বুঝতে পেরে গেছে। তবে ইন্টারনেট এর যুগে জিমেইলের ভূমিকা কিন্তু আধার কার্ডের তুলনায় কোনো অংশে কম নয়। Google-এর এই ইমেল পরিষেবাটি শুধুমাত্র মেইল ​​পাঠানো বা গ্রহণের জন্যই নয়, বরং অনেক অ্যাপ, ওয়েবসাইট এমনকি স্মার্টফোন চালানোর জন্যও Google ID অর্থাৎ Gmail ID বা Gmail Account এর প্রয়োজন আছে। সেই কারণেই এখন প্রতিটি মানুষের জন্য একটি Google অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে শুরু করেন, তাহলে একটি নতুন ফোন কেনার পরে, যতক্ষণ না আপনি জিমেইল অ্যাকাউন্টটি খুলছেন, ততক্ষণ সেই ফোনটির সম্পূর্ণ ব্যবহার সম্ভব নয়। একইভাবে সরকারি-বেসরকারি অনেক কাজেও এখন মেইল ​​অ্যাকাউন্ট চাওয়া হয়। এখন লোকেরা একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে, তবে এটি প্রায়শই ঘটে যে অ্যাকাউন্ট তৈরি করার পরে, তারা তাদের আইডি বা পাসওয়ার্ড ভুলে যায়। এমন পরিস্থিতিতে কীভাবে আপনারা আইডি পাসওয়ার্ড ফেরত পাবেন, এই পোস্টে আপনাদের সেটাই জানাতে চলেছি।

Email Account ভুলে গেলে কি করবেন?

অনেক সময় এটি ঘটে যখন অনেকেই তাদের ইমেল আইডি তৈরি করে কিন্তু কয়েক সপ্তাহ বা মাস পরে তারা ভুলে যায় যে তাদের আইডি কী ছিল এবং এটি কী নামে তারা তৈরি করেছিল। আসলে ইমেল আইডিতে লগ ইন করার পরে, বারবার লগ ইন করার দরকার হয়না এবং সেই কারণেই ব্যবহারকারীরা USER NAME অনেক সময় ভুলে যান। এমন পরিস্থিতিতে, অ্যাকাউন্ট তৈরি করতে ব্যবহৃত ফোন নম্বর বা রিকভারি ইমেল আইডির মাধ্যমে আপনার ইমেল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।

1. প্রথমে Gmail এর লগইন পেজে যান এবং এখানে forgot email id নির্বাচন করুন।

2. এখানে আপনাকে একটি বিকল্প জিজ্ঞাসা করা হবে যেখানে আপনাকে ফোন নম্বর বা রিকভারি ইমেল আইডি লিখতে হবে। এখানে আপনার পুরো নাম সহ যেকোনো একটি জিনিস লিখুন।

3. ডিটেইলস জমা দেওয়ার পরে, জমা দেওয়া ফোন নম্বর বা ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এই কোডটি দেওয়ার পরেই রিকভারি আইডি বা নম্বরটির সাথে লিঙ্কযুক্ত ইমেল আইডি খুলে যাবে , এখানে আপনার আইডি নির্বাচন করুন।

4. এখানে আপনাকে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বিকল্পে আপনার ইমেল আইডির পাসওয়ার্ড লিখতে হবে। আর পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার ইমেইল আইডির বিস্তারিত তথ্য আপনার সামনে চলে আসবে।

ইমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

আপনি উপরে উল্লিখিত পদ্ধতি ব্যবহার করে আপনার ইমেল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারেন। কিন্তু এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার পাসওয়ার্ডও মনে না রাখেন, তার জন্য আরও কয়েকটি ধাপের প্রয়োজন হবে। শুধু অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা নয়, সেইসব ইউজার যারা তাদের ইমেল আইডি জানেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন, তাদের জন্যও নিচের বিবরণগুলো কাজে আসবে। ইমেইল আইডির পাসওয়ার্ড পুনরুদ্ধার করতেও গুগল অ্যাকাউন্ট রিকভারি পেজের সাহায্য নিতে হবে।

1. লগইন পৃষ্ঠায় গিয়ে ব্যবহারকারীকে পাসওয়ার্ড ভুলে যাওয়ার বিকল্পটি বেছে নিতে হবে।

2. এখানে আপনাকে পুরানো পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে, যদি আপনার আগের কোন পাসওয়ার্ড মনে থাকে তবে তা জমা দিন, অন্যথায় ‘Try another Way’ বিকল্পটি নির্বাচন করুন।

3. যদি আপনি আপনার ফোন নম্বরের সাথে ইমেল আইডি লিঙ্ক করে থাকেন, তবে একই সময়ে আপনি ফোন নম্বরে একটি বার্তা পাবেন এবং Google থেকে স্মার্টফোনে একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে।

4. Google থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে হ্যাঁ বা না বিকল্পটি নির্বাচন করে, আপনি আপনার ফোন থেকে সরাসরি ইমেলে পৌঁছাবেন এবং তারপরে আপনি সেখানে আপনার নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? জেনে নিন পুনরুদ্ধারের উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-recover-google-account-gmail-id-password/feed/ 0