Google Chrome - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 28 Oct 2022 07:25:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সিকিউরিটি এবং প্রাইভেসির দিক থেকে Google Chrome এর থেকে ভালো এই ব্রাউজারগুলি, দেখে নিন তালিকা https://www.91mobiles.com/bengali/safe-browser-list-brave-vivaldi-duckduckgo-firefox-focus-and-tor-in-bengali/ https://www.91mobiles.com/bengali/safe-browser-list-brave-vivaldi-duckduckgo-firefox-focus-and-tor-in-bengali/#respond Fri, 28 Oct 2022 01:13:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33415 DuckDuckGo ব্রাউজার বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য ব্রাউজার

The post সিকিউরিটি এবং প্রাইভেসির দিক থেকে Google Chrome এর থেকে ভালো এই ব্রাউজারগুলি, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
টেকনোলজি আমাদের জীবনযাত্রাকে অনেক বদলে দিয়েছে। আর সেই জন্য প্রাইভেসির বিপদও বেড়েছে।বর্তমানে বড় বড় টেক কোম্পানি, সরকার এমনকি নিয়োগকর্তারাও ক্রমাগত ইউজারদের নজরদারিতে যুক্ত। এই অবস্থায় প্রাইভেসি রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়েছে। এমনকি গুগলে সার্চ করাটাও আগের মতো সহজ নেই। সার্চ ইঞ্জিনের রেজাল্ট কীওয়ার্ড এবং অ্যাড দ্বারা ম্যানিপুলেট করা হয়। অন্যদিকে গুগল ক্রোম, সাফারি এবং এজ-এর মতো ওয়েব ব্রাউজারগুলিতে ইউজারদের সার্চ হিস্ট্রির পাশাপাশি লগ-ইন সংক্রান্ত তথ্যও সেভ করা হয়। তাই আমাদের ল্যাপটপ বা মোবাইলে এমন ব্রাউজারে সুইচ করতে হবে যা আমাদের প্রাইভেসি সুরক্ষিত রাখবে। আজকের এই পোস্টে আমি আপনাদের গুগল ক্রোমের থেকেও ভালো ব্রাউজার সম্পর্কে জানাবো। আরও পড়ুন: ডাউনলোড করুন BGMI এর লেটেস্ট ভার্সন অ্যাপ, জেনে নিন ডিটেইল

Safe Browser List 2022

  • Brave
  • Vivaldi
  • DuckDuckGo
  • Firefox Focus
  • Tor

Brave

Brave ব্রাউজারটি গুগলের Chrome এর বেসিক স্ট্রাকচারের উপর নির্মিত। এই ব্রাউজারটি Mozilla এর সহ-প্রতিষ্ঠাতা ব্রেন্ডন ইচ এবং ব্রেইন বডি একসাথে মিলে তৈরি করেছে। ব্রেক ব্রাউজার ট্র্যাকার এবং থার্ড পার্টি পক্ষের কুকিগুলিকে ব্লক করে যা ওয়েবে আপনার কার্যকলাপগুলি মনিটর করে। এর পাশাপাশি Brave ব্রাউজারে মনিটর সেটিংস কাস্টমাইজ করার অপশনও রয়েছে।

Vivaldi

Vivaldi ব্রাউজারটি Chromium এর উপর ভিত্তি করে তৈরি, যা Brave এবং Chrome এর মতো। Vivaldi ব্রাউজারের সহ-প্রতিষ্ঠাতা হলেন Opera Software এর স্টেপেনসন ওয়ান টেটজনার এবং অপেরা সফটওয়্যারের টটসুকি টমিতা। Vivaldi Browser একটি স্মুথ নেভিগেশন সিস্টেমে বুট করে যা ইউজার ফ্রেন্ডলি ফিচার সাপোর্ট করে। এর পাশাপাশি একটি কাস্টমাইজযোগ্য ইন্টারফেসের সাথে পেশ করা হয়েছে। আরও পড়ুন: 200 MP ক্যামেরা সহ Xiaomi 12T Pro ফোনটি কতটা শক্তিশালী ?জেনে নিন এই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

DuckDuckGo

DuckDuckGo ওয়েব ব্রাউজারের প্রতিষ্ঠাতা হলেন Gabriel Weinberg। DuckDuckGo গুগলের ডেটা মাইনিং এর বিরোধিতা করে 2011 সালে চালু হয়েছিল। DuckDuckGo ব্রাউজার বর্তমানে সবচেয়ে সুরক্ষিত এবং নির্ভরযোগ্য ব্রাউজার হিসেবে পরিচিত। এটি ট্র্যাকিং কুকিজ ব্লক করে এবং পেজকে ডেটা মাইনিং এর উপর ভিত্তি করে আপগ্রেড করে। এটি ইউজারদের ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করে না। পাশাপাশি এটি সেট টাইমার অনুসারে অটোমেটিক ভাবে হিস্ট্রি ডিলিট করে।

Firefox Focus

Firefox Focus ওয়েব ব্রাউজার মোজিলা দ্বারা তৈরি করা হয়েছে। এই ব্রাউজারটি iOS ডিভাইসের জন্য ট্র্যাকিং অ্যাপগুলিকে ব্লক করার জন্য প্রস্তুত করা হয়েছে। Firefox Focus ব্রাউজার লুকিয়ে থাকা কুকি ট্র্যাকার এবং বিজ্ঞাপনগুলিকে আটকায়। পাশাপাশি শুধুমাত্র একটি ট্যাপে ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করার অপশন দেয়। Mozilla শীঘ্রই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ব্রাউজারটি প্রস্তুত করছে৷ আরও পড়ুন: 101 কিমি রেঞ্জের সঙ্গে লঞ্চ হলো Ola এর সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার, জেনে নিন এটির সম্পর্কে সবকিছু

Tor

Tor ব্রাউজারটি 2019 সালে লঞ্চ করা হয়েছিল। এটি এই তালিকার সবচেয়ে নতুন ব্রাউজার। Tor ​​ব্রাউজারের ফুল ফর্ম The Onion Router, যা আধুনিক প্রাইভেসি ফিচার সাপোর্ট করে। এই ব্রাউজারটি ব্লকিং ট্র্যাকার সহ ট্রিপল এনক্রিপশন ফিচার এবং ওয়েব ব্রাউজিং এক্সপেরিয়েন্সকে সুরক্ষিত করে তোলে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সিকিউরিটি এবং প্রাইভেসির দিক থেকে Google Chrome এর থেকে ভালো এই ব্রাউজারগুলি, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/safe-browser-list-brave-vivaldi-duckduckgo-firefox-focus-and-tor-in-bengali/feed/ 0
অভিযোগের কাঠগড়ায় Chrome এবং Firefox! আপনার মতোই কোটি কোটি ইউজারের ডেটা হতে পারে চুরি, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/indian-government-issues-serious-bugs-warning-for-google-chrome-mozilla-firefox-users-know-how-to-protect-yourself/ https://www.91mobiles.com/bengali/indian-government-issues-serious-bugs-warning-for-google-chrome-mozilla-firefox-users-know-how-to-protect-yourself/#respond Thu, 09 Jun 2022 03:01:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26950 Google Chrome এবং Mozilla Firefox-এ বিপদজনক বাগ

The post অভিযোগের কাঠগড়ায় Chrome এবং Firefox! আপনার মতোই কোটি কোটি ইউজারের ডেটা হতে পারে চুরি, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Google Chrome এবং Mozilla-তে কিছু বিপদজনক বাগ্স পাওয়ার কথা নিশ্চিত জানা গেছে এবং এটির গম্ভীরতা বুঝে ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In ভারতে গুগল ক্রোম এবং মোজিলা ব‍্যবহার করা সমস্ত ইউজারদের চটজলদি এই দুটি ওয়ে ব্রাউজারের ওয়েব ব্রাউজারের লেটেস্ট ভার্সনটিকে ডাউনলোড সহ ইন্সটল করে আপডেট করার নির্দেশ দিয়েছে। এইটুকু‌ই না গুগলে‌র পক্ষ থেকেও ইউজারদের লেটেস্ট ভার্সনটিকে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্টারনেটে‌র জাল সমগ্র বিশ্ব সহ ভারতকেও নিজের জালে জড়িয়ে নিয়েছে এবং এমতাবস্থায় খুব কম লোক‌ই আছে যারা হয়তো ইন্টারনেটে‌র ব‍্যবহার করে না। মোবাইল হোক ল‍্যাপটপ বা কম্পিউটার, ইন্টারনেট সার্ফিঙের জন্য সবচেয়ে বেশি Google Chrome এবং Mozilla-এর ই ব‍্যবহার করা হয়। Android Smartphone গুগলে‌র‌ই ওএসে কাজ করে এবং এমতাবস্থায় এই দুটি কোম্পানির কাছে কয়েক কোটি মানুষের ডেটা মজুদ আছে। কিন্তু আপনি‌ও যদি এই দুটি ওয়েব ব্রাউজারের ব‍্যবহার করেন, তাহলে আপনার পার্সোনাল ডেটা‌ও বিপদে আছে।

Chrome এবং Mozilla ইউজারদের ডেটা এখন বিপদের মুখে

CERT-In নির্দেশনা জারি করে বলেছেন, যে আপনি‌ও যদি এই গুলির মধ্যে কোনো একটি ওয়েব ব্রাউজার ব‍্যবহার করেন, তাহলে আপনার পার্সোনাল ডেটাও হতে পারে হ‍্যাক। নির্দেশনা‌র অনুযায়ী এই দুটি ওয়েব ব্রাউজারে কিছু বিপদজনক বাগ পাওয়া গেছে এবং এই সমস্ত বাগের মাধ্যমে‌ই হ‍্যাকাররা গুগল ক্রোম এবং মজিলা ব‍্যবহার করা লোকেদের ডেটা অ্যাক্সেস করতে পারছে। সিইআরটি-ইন বাগ্স গুলিকছ হাই-রিস্ক হিসেবে মার্ক করেছে, অর্থাৎ ডেটা চুরি হ‌ওয়া‌র সাথে হ‍্যাক হ‌ওয়া‌র বিপদ অত‍্যাধিক।

গুগল ক্রোমের সম্পর্কে বলা হয়েছে, যে এই ওয়েব ব্রাউজারের 96.0.4664.209 ভার্সন অপারেটিং সিস্টেমে‌র আগের সব ভার্সন গুলি বিপদজনক। মোজিলা ফায়ারফক্স আইওএস 101, মোজিলা ফায়ারফক্স ইএস‌আর 91.10 এবং মোজিলা ফায়ারফক্স থান্ডারবার্ড 91.10 এর আগের সমস্ত ভার্সন গুলিকে হ‍্যাকাররা অ্যাক্সেস করতে পারে। যদি আপনি‌ও ক্রোম ব্রাউজার এবং মোজিলা ফায়ারফক্সের এই ভার্সনের আগের ভার্সন ব‍্যবহার করছেন, তাহলে আপনি অতি শীঘ্রই এই ব্রাউজারের লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন।

এখানে জেনে নিন Google Chrome এবং Mozilla Firefox-কে কিভাবে আপডেট করবেন

এই পদ্ধতিতে আপডেট করুন Google Chrome

1) সর্বপ্রথম নিজের ল‍্যাপটপ অথবা কম্পিউটারে Google Chrome খুলুন।

2) গুগল ক্রোমের উপরে ডানদিকে ‘তিন ডট’ দেখা যাবে, সেটি ক্লিক করুন।

3) যদি গুগল ক্রোমে আপডেট উপলব্ধ হয় তাহলে সেখানে‌র Update আইকন‌টি নীচে দেওয়া কালারে দেখা যাবে।

Green – আপডেট রিলিজ হয়ে দুই দিন‌ও হয়নি।
Orange – আপডেট প্রায় চারদিন আগে রিলিজ হয়েছে।
Red – আপডেট রিলিজ হ‌ওয়া‌র পরে এক সপ্তাহের‌ও বেশি সময় হয়ে গেছে।

4) আপডেট আইকনে ক্লিক করলে আপনার ল‍্যাপটপ অথবা কম্পিউটারের গুগল ক্রোম আপডেট হ‌ওয়া শুরু হয়ে যাবে।

5) আপডেট হয়ে যাওয়ার পরে গুগল ক্রোমটিকে রি-স্টার্ট করুন, অর্থাৎ সেটিকে বন্ধ করে আবার চালু করুন।

এই পদ্ধতিতে আপডেট করুন Mozilla Firefox

1) নিজের ল‍্যাপটপ অথবা কম্পিউটারে Mozilla Firefox ওপেন করুন।

2) ওয়েব ব্রাউজারে ফায়ারফক্সের টুলবার ডানদিকের মেনু বাটনে দেওয়া হয়েছে, সেটিতে ক্লিক করুন।

3) টুলবারে Help-এর অপশন দেওয়া আছে, এটিতে ট‍্যাপ করুন।

4) হেল্প ট‍্যাবের ভেতরে About Firefox-এর অপশন দেখা যাবে, এখানে ক্লিক করুন।

5) ফায়ারফক্স নিজে থেকেই আপডেট চেক করা শুরু করে দেবে এবং নতুন আপডেট পেলে ব্রাউজার‌টি আপডেট সিস্টেম ডাউনলোড করতে শুরু করে দেবে।

Google Chrome এর মতোই Mozilla Firefox ওয়েব ব্রাউজার‌টিকেও আপডেট ও ডাউনলোড হ‌ওয়া‌র পরে একবার বন্ধ করে আবার চালু করতে হবে। এর জন্য ব্রাউজারে দেওয়া রিস্টার্ট ট আপডেট ফায়ারফক্স বাটনে ক্লিক করলে, আপনার ওয়েব ব্রাউজার লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অভিযোগের কাঠগড়ায় Chrome এবং Firefox! আপনার মতোই কোটি কোটি ইউজারের ডেটা হতে পারে চুরি, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-government-issues-serious-bugs-warning-for-google-chrome-mozilla-firefox-users-know-how-to-protect-yourself/feed/ 0
মোবাইল ফোনে সুপারফাস্ট ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য আজই আপডেট করুন Google Chrome, https://www.91mobiles.com/bengali/how-to-update-google-chrome-in-android-smartphone-iphone-mobile-laptop-computer/ https://www.91mobiles.com/bengali/how-to-update-google-chrome-in-android-smartphone-iphone-mobile-laptop-computer/#respond Mon, 16 May 2022 06:39:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26016 CERT-In ভারতীয় ইউজারদের দ্রুত Google Chrome আপডেট করার নির্দেশ দিয়েছে

The post মোবাইল ফোনে সুপারফাস্ট ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য আজই আপডেট করুন Google Chrome, first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় Google Chrome। কোনও জিনিস সম্পর্কে জানার জন্য বা কারোর সম্পর্কে কিছু পড়ার জন্য বা কোনও কিছু অনুসন্ধান করার জন্য, সব কাজেই আমরা প্রথমে গুগলের সাহায্য নিই। মোবাইলে এই কাজটি করে গুগল ক্রোম ব্রাউজার। কিন্তু আপনিও যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন, তাহলে একটি বড় এবং চমকপ্রদ খবর সামনে এসেছে। CERT-In অর্থাৎ সাইবার সিকিউরিটি এজেন্সি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সতর্কতা জারি করেছে যে প্রত্যেক ভারতীয় ইউজারদের অবিলম্বে ক্রোম ব্রাউজার আপডেট করা উচিত, অন্যথায় তারা বড় সমস্যার সম্মুখীন হতে পারে।

ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) গুগল ক্রোম সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে, যেখানে প্রত্যেক ইউজারকে তাদের ক্রোম ব্রাউজার যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করতে বলেছে। CERT-In-এর মতে, গুগল ক্রোমে প্রায় 100টির মতো বিপজ্জনক সিকিউরিটি বাগ রয়েছে, যার সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন ইউজারদের সাথে প্রতারণা করতে পারে। বলা হচ্ছে, এসব বাগের কারণে মোবাইল ফোনে উপস্থিত মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে।

কিভাবে আপডেট করবেন Google Chrome?

গুগল ক্রোম একটি ওয়েব ব্রাউজার যা কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অ্যাপল আইফোন সহ সমস্ত ডিভাইস এবং অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। CERT-ইন এর সতর্ক বার্তায় নির্দেশ দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের Google Chrome আপডেট করা উচিত। সেই সঙ্গে হ্যাকারের ভয় না থাকলেও এই ব্রাউজার আপডেট রাখাটা খুবই জরুরি। গুগল ক্রোমের আপডেট করলে, ব্রাউজিং এবং সার্ফিংয়ের জন্য ইন্টারনেটের স্পিড যেমন বাড়ায়, তেমনই ডেটা খরচ এবং লোকেশন অ্যাক্সেসের ক্ষেত্রে ইউজারদের জন্য অনেক সুবিধা নিয়ে আসে। এই পোস্টে আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে কিভাবে আপনি কম্পিউটার, অ্যান্ড্রয়েড এবং আইফোনে Google Chrome আপডেট করতে পারেন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google Chrome আপডেট করার নিয়ম

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয় হল অ্যান্ড্রয়েড OS এবং গুগল ক্রোম উভয়ই গুগল কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে, তাই এটি প্লে স্টোরে নিজে থেকেই আপডেট হতে থাকে। কিন্তু অটো আপডেট বন্ধ থাকলে আপনাকে প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটে প্লে স্টোর অ্যাপ্লিকেশন খুলতে হবে।

1. প্লে স্টোরের সার্চ বারে যান এবং Google Chrome টাইপ করুন।

2. Google Chrome নিজে থেকেই সামনে চলে আসবে আর যদি একটি নতুন আপডেট উপলব্ধ থাকে তাহলে সেখানে আপডেট বাটন উপস্থিত থাকবে। আপনাকে শুধু সেখানে ক্লিক করতে হবে৷

3. আপনি যদি সার্চ করতে না চান, তাহলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের উপরের ডানদিকে প্রোফাইলের আইকনে ক্লিক করুন।

4. এখানে আপনার ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপের তালিকা আসবে। এই তালিকার মাধ্যমে স্ক্রোল করে Google Chrome অ্যাক্সেস করুন এবং এটিতে ক্লিক করুন।

5. যদি Google Chrome-এর আপডেট পাওয়া যায় তাহলে আপডেটের বাটনটি দেখা যাবে। এই বাটনে ট্যাপ করার সাথে সাথেই ফোনে নতুন আপডেট ডাউনলোড হতে শুরু করবে।

Apple iPhone এ কীভাবে গুগল ক্রোম আপডেট করবেন?

1. iPhone বা iPad-এ অ্যাপ স্টোর খুলুন।

2. অ্যাপ স্টোরের উপরের ডানদিকের সাইডে প্রোফাইল আইকনে ক্লিক করুন ।

3. এখানে আপনার ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলির সম্পূর্ণ তালিকা নীচে দেখা যাবে, যার মধ্যে আপনাকে Google Chrome-এ যেতে হবে।

4. যদি Google Chrome আপডেট পাওয়া যায় তাহলে Chrome আইকনের সামনে আপডেট বাটনও দেওয়া হবে।

আপনি আপডেট বাটনে ট্যাপ করার সাথে সাথেই গুগল ক্রোম আপডেট হওয়া শুরু করবে। একবার আপডেট সম্পূর্ণ হলে, chrome সেই তালিকার নীচে চলে যাবে যার পাশে Open লেখা থাকবে।

কিভাবে ল্যাপটপ কম্পিউটারে গুগল ক্রোম আপডেট করবেন?

1. প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে Google Chrome খুলুন।

2. গুগল ক্রোমে একদম উপরের ডানদিকে, আপনি ‘তিনটি বিন্দু’ দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন

3. যদি Google Chrome-এর আপডেট পাওয়া যায়, তাহলে সেখানে উপস্থিত আপডেট আইকনটি এই রঙে দেখা যাবে।

সবুজ – আপডেট প্রকাশিত হয়েছে দুই দিনও হয়নি।
কমলা – আপডেটটি প্রায় চার দিন আগে প্রকাশিত হয়েছিল।
লাল – আপডেট প্রকাশিত হওয়ার পর এক সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে।

4. আপডেট আইকনে ক্লিক করলে, Google Chrome আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপডেট হতে শুরু করবে।

5. আপডেট করার পরে, Google Chrome রিস্টার্ট করুন অর্থাৎ বন্ধ করে পুনরায় চালু করুন।

দ্রষ্টব্য: আপনি যদি আপনার Google Chrome ওয়েব ব্রাউজারে রঙিন আপডেট আইকনটি দেখতে না পান তবে এর অর্থ হল আপনার Google Chrome ইতিমধ্যেই আপডেট করা হয়েছে এবং আপনার কাছে Google Chrome এর লেটেস্ট ভার্সন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মোবাইল ফোনে সুপারফাস্ট ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য আজই আপডেট করুন Google Chrome, first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-update-google-chrome-in-android-smartphone-iphone-mobile-laptop-computer/feed/ 0
জেনে নিন কিভাবে ফোনে ব‍্যাকগ্ৰাউন্ডে চলবে YouTube, এক‌ই সঙ্গে চলুক গান এবং অন্য অ্যাপে করুন কাজ https://www.91mobiles.com/bengali/know-how-to-play-youtube-in-background-apple-iphone-android-smartphone/ https://www.91mobiles.com/bengali/know-how-to-play-youtube-in-background-apple-iphone-android-smartphone/#respond Thu, 03 Dec 2020 15:05:00 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13708 ব‍্যাকগ্ৰাউন্ডে YouTube চালানো শিখুন

The post জেনে নিন কিভাবে ফোনে ব‍্যাকগ্ৰাউন্ডে চলবে YouTube, এক‌ই সঙ্গে চলুক গান এবং অন্য অ্যাপে করুন কাজ first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে অনেক মিউজিক স্ট্রীমিং অ্যাপ আছে এবং এদের মধ্যে কিছু অ্যাপ আবার ফ্রি অ্যাকসেস পর্যন্ত দেয়। কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে হাজার অ্যাপ থাকলেও ইউটিউবের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কারোর নেই। সাধারণ মানুষ ভিডিও দেখা ছাড়া গান শোনার জন্য পর্যন্ত ইউটিউব ব‍্যবহার করে থাকেন। অথচ স্মার্টফোনে ইউটিউব চালানোর সময় অন‍্য অ্যাপ ব‍্যবহার করা যায় না এবং এই কারণে মাঝে মাঝে যথেষ্ট বিরক্ত হতে হয়। আর তাই আমরা আজ এমন এক উপায় নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ফোনে ইউটিউবে গান শুনতে শুনতে অন‍্যান‍্য অ্যাপ ব‍্যবহার করতে পারবেন। 

ব‍্যাকগ্ৰাউন্ডে YouTube চালানোর পদ্ধতি:

1. প্রথমে ফোনের Google Chrome ওপেন করে  youtube.com এ যান।

2. YouTube ওপেন করে স্ক্রিনের একদম ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটে ক্লিক করুন।

3. বেশ কিছু অপশনের একটি লিস্ট খুলে যাবে, এখানে কয়েকটি অপশনের নিচে রয়েছে ‘Desktoo Site’, এতে ক্লিক করুন।

4. এবার নিজের পছন্দের গান বা ভিডিও প্লে করে হোম বাটন টিপুন।

5. এবার ফোনের নোটিফিকেশন প‍্যানেল খুলুন, সেখানে ভিডিও প্লেব‍্যাকের অপশন পাওয়া যাবে। প্লে বাটনে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে ব‍্যাকগ্ৰাউন্ডে ভিডিও চালু হয়ে যাবে।

6. সবচেয়ে বড় কথা, ফোন লক করে দিলেও গান চলতে থাকবে এবং যখন ইচ্ছা নোটিফিকেশন প‍্যানেলে সেটি কন্ট্রোল করা যাবে।

অ্যান্ড্রয়েড ফোনের মতো করেই অ্যাপেল ইউজাররাও তাদের ফোনে ব‍্যাকগ্ৰাউন্ডে ইউটিউব চালাতে পারবেন। আইফোনের সাফারি ব্রাউজার বা গুগল ক্রোম উভয় ‍ক্ষেত্রে এই ট্রিক কাজ করবে। অ্যান্ড্রয়ডের ক্ষেত্রে যেমন ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটে ক্লিক করতে হয় আইফোনের ক্ষেত্রে এক‌ইভাবে ওপরের বাঁদিকের কোণায় ‘aA’ লোগোতে ক্লিক করে ‘ডেক্সটপ সাইট’ অপশনে ক্লিক করতে হবে। বাকি পদ্ধতি এক‌ই রকম। এইভাবে যে কোনো মোবাইল ইউজার তাঁর ফোনে ইউটিউব চালানোর পাশাপাশি অন্য যে কোনো অ্যাপ ব‍্যবহার করতে পারবেন।

The post জেনে নিন কিভাবে ফোনে ব‍্যাকগ্ৰাউন্ডে চলবে YouTube, এক‌ই সঙ্গে চলুক গান এবং অন্য অ্যাপে করুন কাজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-play-youtube-in-background-apple-iphone-android-smartphone/feed/ 0