Google Photos - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 28 Jun 2022 08:22:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরায় ফিরে পেতে চান? জেনে নিন সহজ উপায় https://www.91mobiles.com/bengali/how-to-recover-deleted-photos-in-android-smartphone-mobile/ https://www.91mobiles.com/bengali/how-to-recover-deleted-photos-in-android-smartphone-mobile/#respond Mon, 27 Jun 2022 02:13:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27515 ফটো সুরক্ষিত রাখতে Google Cloud Storage এ সেভ করে রাখুন

The post ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরায় ফিরে পেতে চান? জেনে নিন সহজ উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ফোন এখন আর শুধুমাত্র ফোনে কথা বলা বা মেসেজ এর মধ্যে আটকে নেই। সময়ের সাথে সাথে স্মার্টফোনের ক্রমবর্ধমান টেকনোলজি ফোনগুলিকে একটি প্রফেশনাল ক্যামেরার মতো করে তুলেছে।যেখানে বর্তমান সময়ের স্মার্টফোনে 50MP, 64MP এবং 108MP পর্যন্ত ক্যামেরা দেখা যায় যা দুর্দান্ত মানের ফটো এবং ভিডিও রেকর্ড করে৷ ক্যামেরা বন্দী এই স্মৃতি এবং মুহূর্তগুলো আমরা আমাদের স্মার্টফোন গ্যালারিতে সেভ করে রাখি যা আমাদের কাছে খুবই স্পেশাল। তবে অনেক সময় ফোনের গ্যালারিতে সেভ করা এই ছবিগুলো ভুলবশত ডিলিট হয়ে যায়, যা আমাদের বড় ধাক্কা দেয়। যদি আপনার সাথেও একই ধরনের ঘটনা ঘটে থাকে এবং আপনি ভুলবশত আপনার পছন্দের ফটো গুলি ডিলিট করে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমি আপনাদের জানাবো কিভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো স্মার্টফোন থেকে পুনরুদ্ধার করা যায়।

কিভাবে ফিরে পাবেন ডিলিট হয়ে যাওয়া ছবি?

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো পুনরুদ্ধার করা খুবই সহজ। গুগলের তৈরি অপারেটিং সিস্টেমের দ্বারা চালিত মোবাইল ফোনগুলিতে একটি Pre- loaded Trash Folder থাকে, যা বিভিন্ন মোবাইল ব্র্যান্ডগুলির ফোনে Recently Deleted, রিসাইকেল বিন বা ট্র্যাশ বিন নামে থাকে। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ফোনের ফটো গ্যালারি অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কাজ হল মেইন ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি সেভ করা। আপনিও যদি ভুলবশত কোনো ছবি ডিলিট করে থাকেন, তাহলে সেই ফটোটি ট্র্যাশ বিন বা ট্র্যাশ ফোল্ডারে খুঁজে পাবেন। গ্যালারির ট্র্যাশ ফোল্ডার থেকে ফটো পুনরুদ্ধার করতে, নীচে উল্লিখিত স্টেপ গুলো অনুসরণ করতে হবে –

1) আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গ্যালারি অ্যাপটি খুলুন।

2) ফটো গ্যালারিতে স্ক্রোল করলে আপনি এই ট্র্যাশ ফোল্ডারটি দেখতে পাবেন।

3) ফটো গ্যালারি ছাড়াও, আপনি সরাসরি ফোন মেনুতে Recently deleted, বিন বা ট্র্যাশ শব্দগুলি সার্চ করে সেই ফোল্ডারটি খুলতে পারেন।

4) ট্র্যাশ ফোল্ডারটি খোলার সাথে সাথে আপনি এতে সমস্ত ফটো দেখতে পাবেন যা ফোন থেকে ডিলিট হয়ে গেছিল।

5) ফোল্ডারের ফটোগুলি থেকে আপনি যে ফটোটি ফিরে পেতে চান সেটি সিলেক্ট করুন এবং Recover বাটনে ক্লিক করুন।

তবে এই উপায়ে শেষ 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাওয়া ফটো এই ট্র্যাশ ফোল্ডারে সেভ থাকে। এই অবস্থায় আপনি যেই ফটোটি ফিরে পেতে চান, সেটা যদি অনেক দিন আগে ডিলিট করা হয়, তাহলে সম্ভবত সেই ফটোটি এই ফোল্ডারে পাওয়া যাবে না। অন্যদিকে, আপনি যদি একটি ডিলিট হয়ে যাওয়া ফটো খুঁজে পান, তাহলে সেটি পুনরুদ্ধার করার পরে, সেই ফটোটি ওই ফোল্ডারে ফিরে যাবে যেখানে ফটোটি আগে সেভ করা হয়েছিল। অর্থাৎ ক্যামেরা, স্ক্রিনশট এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের ফোল্ডারে তার ক্যাটাগরি অনুযায়ী সেই ফটোটি পাওয়া যাবে। আপনি সেখানে গিয়ে ডিলিট হয়ে যাওয়া ফটো গুলো খুঁজে পাবেন।

Google Photo থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো পুনরুদ্ধারের উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে সরাসরি Google এর ভার্চুয়াল মেমরিতে ফটো সেভ করার অপশন রয়েছে। অন্যদিকে, এই ধরনের স্মার্টফোনগুলি যেগুলি পিওর স্টক অ্যান্ড্রয়েড ভার্সনে চলে, সেখানে শুধুমাত্র Google ফটোগুলি ডিফল্ট গ্যালারি অ্যাপ হিসাবে দেওয়া হয়। নোকিয়া, মটোরোলা এবং মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের স্মার্টফোনেও এই বিষয়টি দেখা যায়। আপনার ফোনে যদি Google Photos থাকে, তাহলে নিচের স্টেপ গুলো অনুসরণ করে আপনারা ডিলিট হয়ে যাওয়া ফটো গুলি বের করতে পারবেন।

1) প্রথমে আপনার ফোনে Google Photos খুলুন।

2) Google Photos-এ ‘Library’ অপশনটি আসবে, সেটিতে ট্যাপ করুন।

3) Library খোলার পরে, আপনি অনেক ধরনের ফোল্ডার পাবেন, যার মধ্যে ‘Bin’ ফোল্ডারটি খুঁজে বের করুন এবং খুলুন।

4) আপনার গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটো Bin ফোল্ডারে দেখা যাবে। এরপর যেই ছবিটি সেভ করতে চান,সেটা খুঁজুন।

5) ফটো সিলেক্ট করার পরে, Restore অপশনে ক্লিক করুন।

Google এ ফটো সেভ করার উপায়

মোবাইল ইউজাররা পছন্দের ছবি সুরক্ষিত রাখতে এবং ডিলিট হয়ে যাওয়ার ভয় থেকে দূরে থাকতে পছন্দের ছবিগুলো Google Cloud স্টোরেজে সেভ করে রাখতে পারেন। গুগল অ্যাকাউন্ট বা জিমেইলের সাথে, অ্যান্ড্রয়েড ইউজাররা Google ড্রাইভের কিছু ফ্রি স্টোরেজও পেয়ে থাকেন যেখানে তারা তাদের স্পেশাল ফটোগুলো সেভ করে রাখতে পারে।

একবার Google ক্লাউড স্টোরেজে ফটোগুলি সেভ হয়ে গেলে, আপনি সরাসরি আপনার জিমেইলে লগ ইন করে যেকোনো সময়, যে কোনো জায়গায় এবং যেকোনো ডিভাইসে সেই সব ফটোগুলি দেখতে পারবেন। এই ফটোগুলি এখানে সম্পূর্ণ সুরক্ষিত এবং মোবাইল ফোন বা ল্যাপটপ পরিবর্তন করলেও প্রতিটি নতুন ডিভাইসে সেই ফটো ডাউনলোড করা যাবে৷

The post ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরায় ফিরে পেতে চান? জেনে নিন সহজ উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-recover-deleted-photos-in-android-smartphone-mobile/feed/ 0
পয়লা জুন শেষ হয়ে যাবে Google Photos এর ফ্রি স্টোরেজ সার্ভিস, ডিলিট হ‌ওয়ার আগেই ডাউনলোড করে নিন ফোটো https://www.91mobiles.com/bengali/google-photos-free-storage-service-ends-on-june-1-download-photos-before-they-are-deleted/ https://www.91mobiles.com/bengali/google-photos-free-storage-service-ends-on-june-1-download-photos-before-they-are-deleted/#respond Tue, 18 May 2021 08:00:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15934 বন্ধ হচ্ছে ফ্রি Google Photos 

The post পয়লা জুন শেষ হয়ে যাবে Google Photos এর ফ্রি স্টোরেজ সার্ভিস, ডিলিট হ‌ওয়ার আগেই ডাউনলোড করে নিন ফোটো first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন ইউজারদের কাছে ফোটো ব‍্যাক‌আপের জন্য অন‍্যতম জনপ্রিয় মাধ্যম হল Google Photos। কিন্তু এখন চিন্তার বিষয় হল আগামী 1 জুন থেকে Google Photos এর ফ্রি স্টোরেজ সার্ভিস বন্ধ হতে চলেছে। এরপর ইউজারদের এই সার্ভিস ব‍্যবহার করার জন্য দাম দিতে হবে। গত বছ‍র‌ই গুগল জানিয়ে দিয়েছিল Google Photos এর আনলিমিটেড ফ্রি ফোটো ব‍্যাক‌আপ সার্ভিস বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী জুন মাস থেকে গুগল ক্লাউড স্টোরেজের 15 জি ফ্রি স্টোরেজের ডেটা ইউজারদের ম‍্যানেজ করতে হবে অথবা টাকা দিয়ে Google One সাবস্ক্রিপশন নিয়ে ক্লাউডে ফোটো সেভ করতে পারবেন। যদি আপনি এতদিন ফোটো ব‍্যাক‌আপ রাখার জন্য Google Photos ব‍্যবহার করতেন তবে শীঘ্রই নিজের ডিভাইসে ফোটো ডাউনলোড করে নিন, নয়তো ডিলিট হয়ে যেতে পারে সমস্ত ফোটো।

কিভাবে Download করবেন?

Google Photos এর ক্লাউড ব‍্যাক‌আপ থেকে ফোটো ডাউনলোড করার একাধিক পদ্ধতি আছে। এখানে আমরা কয়েকটি বেস্ট পদ্ধতি আলোচনা করব, যেগুলি ফলো করলে আপনি আপনার মূল্যবান ফোটো হারানোর হাত থেকে বেঁচে যাবেন।

প্রথমে পদ্ধতি:

1. Google Photos থেকে ফোটো ডাউনলোড করার জন্য ব্রাউজার ওপেন করে photos.google.com সার্চ করুন।

2. সাইট ওপেন হলে এতে নিজের Gmail ID এর মাধ্যমে লগইন করুন। এখানে আপনি আপনার সমস্ত ফোটো অ্যাকসেস করতে পারবেন।

3. এখানে ফোটো ওপেন করে আপনি ডাউনলোড করতে পারবেন। এক সঙ্গে একাধিক ফোটো ডাউনলোড করারও অপশন রয়েছে।

দ্বিতীয় পদ্ধতি:

1. Google Photos থেকে সব ফোটো একবারে ডাউনলোড করার জন্য Google Takeout টুল ব‍্যবহার করতে হবে। এই টুলের মাধ্যমে গুগলের সমস্ত প্ল‍্যাটফর্মের ডেটা এক সঙ্গে ডিলিট করা যায়।

2. এর জন্য ব্রাউজারে গিয়ে takeout.google.com এ লগইন করতে হবে।

3. এখানে কোন কোন ডেটা ডাউনলোড করতে চান সেগুলি চেক বক্সে ক্লিক করে সিলেক্ট করে ‘Create a New Export’ এ ক্লিক করুন। এর মাধ্যমে Google Photos ছাড়া গুগলের অন‍্যান‍্য ক্লাউড প্ন‍্যাটফর্মের ডেটাও ট্রান্সফার করতে পারবেন। গুগল টেক‌আউট টুল ব‍্যবহার করার আগে মনে রাখতে হবে এখানে এক বারে সর্বাধিক 12 জিবি ডেটা ডাউনলোড করা যাবে। যদি কোনো ব‍্যাক্তির মোট ডেটা 12 জিবি হয় সেক্ষেত্রে গুগলের পক্ষ থেকে 1 জিবি সাইজের 12টি আলাদা আলাদা ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে এবং এর সাহায্যে নিজের ডেটা ক্লাউড থেকে ডাউনলোড করা যাবে।

কিভাবে চেক করবেন Google Photos এর ডেটা?

গুগল তাদের ইউজারদের ব‍্যবহারের জন্য 15 জিবি পর্যন্ত ফ্রি ডেটা দেয়। তাই Google Photos অ্যাপে যদি আপনার 15 জিবি ডেটা থেকে থাকে তবে এখনও আপনি এই সার্ভিস ব‍্যবহার করতে পারবেন। Google Photos এ আপনার কত ডেটা সেভ আছে চেক করার জন্য অ্যাপ ওপেন করে প্রোফাইল ফোটোয় ক্লিক করুন। এখানে সেটিং মেনুর মধ্যে অ্যাকাউন্ট স্টোরেজ সেকশনে স্টোরেজ সম্পর্কে জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post পয়লা জুন শেষ হয়ে যাবে Google Photos এর ফ্রি স্টোরেজ সার্ভিস, ডিলিট হ‌ওয়ার আগেই ডাউনলোড করে নিন ফোটো first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-photos-free-storage-service-ends-on-june-1-download-photos-before-they-are-deleted/feed/ 0