Government Of India - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 16 May 2025 11:09:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে বন্ধ করতে হবে iPhone প্রোডাকশন, টিম কুককে ট্রাম্পের সতর্কবার্তা! এবারে কি বাড়বে Apple iPhone-এর দাম? https://www.91mobiles.com/bengali/donald-trump-asked-apple-ceo-tim-cook-why-iphones-arent-made-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/donald-trump-asked-apple-ceo-tim-cook-why-iphones-arent-made-in-india-know-details-in-bengali/#respond Fri, 16 May 2025 13:27:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64027 ভারতে আইফোন প্রোডাকশন নিয়ে ক্ষুদ্ধ ডোনাল্ড ট্রাম্প

The post ভারতে বন্ধ করতে হবে iPhone প্রোডাকশন, টিম কুককে ট্রাম্পের সতর্কবার্তা! এবারে কি বাড়বে Apple iPhone-এর দাম? first appeared on 91Mobiles Bengali.

]]>
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের বিষয়ে আরও একবার কঠোর পদক্ষেপ নিয়েছেন। এবার তিনি ভারতের বাজারে Apple এর ক্রমবর্ধমান উপস্থিতিকে নিশানা করেছেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ভারতের পক্ষ থেকে আমেরিকায় ‘জিরো ট্যারিফ ট্রেড ডিল’ এর প্রস্তাব করা হয়েছে, কিন্তু তাও আমেরিকা ভারতের সঙ্গে ব্যাবসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ট্রাম্প Apple এর সিইও টিম কুককে ভারতে iPhone তৈরি করতে বন্ধ করতে বলেছেন। ট্রাম্প চাইছেন আমেরিকাতেই Apple ফোনের প্রোডাকশন হোক। তিনি মজার ছলে অথচ স্পষ্ট ভাষায় বলেছেন, “টিমকে নিয়ে আমার সামান্য সমস্যা রয়েছে। সে চায় ভারতে iPhone তৈরি করতে, অথচ আমি তা চাই না। Apple এর আমেরিকাতেই তাদের ফোন তৈরি করা উচিৎ।”

ভারত সম্পর্কে বড়সড় পরিকল্পনা

বিগত বেশ কিছু সময় ধরে অ্যাপেল চীনে তাদের প্রোডাকশন কমিয়ে চলেছে। কোভিড-19 মহামারির সময় চীনে প্রোডাকশন বন্ধ হয়ে গেলে এবং আমেরিকা-চীন ট্যারিফ ওয়ার শুরু হলে অ্যাপেল বিকপ্ল হিসাবে ভারতে তাদের আইফোন তৈরি করা শুরু করে। এই কারণেই ভারতে অ্যাসেম্বলি ইউনিট স্থাপন করা হয় এবং ধীরে ধীরে প্রোডাকশন বাড়তে থাকে।

কোম্পানি 2026 সালে ভারতে প্রতি বছর 6 কোটিরও বেশি iPhone তৈরি করতে চাইছে, যা বর্তমান প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় দ্বিগুণ। আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বের বাজারে পাঠানো iPhone এর মধ্যে 28% চীনে তৈরি করা হয়, তবে ভারতের মার্কেট শেয়ার ধীরে ধীরে বেড়ে চলেছে।

ভারতে Apple এর স্ট্র্যাটেজিতে পড়তে পারে প্রভাব

ট্রাম্প এমন সময় তাঁর বক্তব্য প্রকাশ করেছেন, যখন Apple ভারতকে তাদের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে তৈরি করছে। রাজনৈতিক চাপের কারণে ভারতে প্রোডাকশন কম বা বন্ধ করা হলে, শুধুমাত্র ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরেই প্রভাব পড়বে না, একইসঙ্গে এর ফলে iPhone এর দামও বৃদ্ধি পেতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারতে কিছু বেচা সহজ নয়। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ভারতের ব্যাবসায়িক পরিস্থিতিকে খুব একটা ভরসা করেন না।

Apple-এর বক্তব্য

এখনও পর্যন্ত এই বিষয়ে অ্যাপেলের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কমেন্ট করা হয়নি। তবে ট্রাম্পের বক্তব্যের পর ভারতীয় আধিকারিকরা অ্যাপেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। নিউজ এজেন্সি পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, কোম্পানির পক্ষ থেকে ভারত সরকারকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, ভারতে কোম্পানির ম্যানুফ্যাকচারিং বা বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি এবং ভারতে অ্যাপেলের গ্লোবাল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবেই থাকবে।

The post ভারতে বন্ধ করতে হবে iPhone প্রোডাকশন, টিম কুককে ট্রাম্পের সতর্কবার্তা! এবারে কি বাড়বে Apple iPhone-এর দাম? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/donald-trump-asked-apple-ceo-tim-cook-why-iphones-arent-made-in-india-know-details-in-bengali/feed/ 0
Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/#respond Fri, 06 Dec 2024 15:44:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59049 নন স্মার্টফোন ইউজারদের জন্য ক্মছে না রিচার্জ প্ল্যানের দাম

The post Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। কল ও এসএমএসের পাশাপাশি আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে মোবাইল ফোনের যথেচ্ছ ব্যাবহার শুরু হয়েছে। তবে ক্রমবর্ধমান রিচার্জ প্ল্যানের মুল্যবৃদ্ধি মোবাইল ইউজারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে, বিশেষ করে যেসব ইউজাররা শুধুমাত্র কল করার জন্য ফোন ব্যাবহার করেন। এই ধরনের ইউজারদের জন্য কোনো সস্তা বা শুধুমাত্র কল করা যাবে এমন প্ল্যানের অপশন না থাকার কারণে তাদের বাধ্য হয়ে বেশি দামের প্ল্যানই রি চার্জ করাতে হয়। এই সমস্যা প্রসঙ্গে লোকসভায় প্রশ্ন উঠলে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে উত্তর এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দামী রিচার্জ প্ল্যানের প্রসঙ্গে সরকারের মতামত সম্পর্কে।

সরকারের উত্তর

লোকসভার বৈঠকে প্রশ্ন উঠেছিল যে, আমাদের দেশে অনেক ইউজার স্মার্টফোন ব্যাবহার করেন না এবং অনেকের ডেটা ও এসএমএস প্রয়োজনও হয় না। তাই এই ধরনের ইউজারদের কথা মাথায় রেখে কোনো সস্তা প্ল্যান কি আনা হবে?

এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই এবং সরকারের পক্ষ থেকে এই জাতীয় কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের উত্তর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্মার্টফোন ইউজার এবং নন স্মার্টফোন ইউজারদের জন্য যেমন একই ধরনের ট্যারিফ প্ল্যান চলছে তেমনই চলবে।

নন স্মার্টফোন ইউজার অর্থাৎ কীপ্যাড ফোন ইউজারদের জন্য আলাদাভাবে কোনো ট্যারিফ প্ল্যান লঞ্চের কোনো প্ল্যান আপাতত নেই। তবে এই বিষয়ে প্রশ্ন ওঠায় আশা করাই যায় অদূর ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

এই বছরই বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম

মনে করিয়ে দিই কিছু দিন আগে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। এই মুল্যবৃদ্ধির পর থেকে অনেক ইউজার প্রাইভেট কোম্পানি ছেড়ে দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এ তাদের নাম্বার পোর্ট করিয়েছেন। আপাতত বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম বাজারে সবচেয়ে সস্তা এবং এখনও পর্যন্ত বাড়ানো হয়নি। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে 2025 সাল শেষের আগেই গোটা দেশে BSNL তাদের 5G সার্ভিস শুরু করতে চলেছে।

The post Keypad Phone ইউজারদের জন্য বড় খবর, সস্তা রিচার্জের প্রসঙ্গে জবাব দিল সরকার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/department-of-telecom-declared-they-have-no-plan-to-reduce-tariff-for-keypad-phone-users-know-details-in-bengali/feed/ 0
বিনামূল্যে 3 মাসের রিচার্জ করছে সরকার, জেনে নিন এই ম্যাসেজের সত্যতা https://www.91mobiles.com/bengali/this-message-claiming-the-central-government-is-giving-3-months-of-free-recharge-know-truth-in-bengali/ https://www.91mobiles.com/bengali/this-message-claiming-the-central-government-is-giving-3-months-of-free-recharge-know-truth-in-bengali/#respond Wed, 04 Dec 2024 09:10:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58942 ফ্রি রিচার্জ ম্যাসেজের সত্যতা

The post বিনামূল্যে 3 মাসের রিচার্জ করছে সরকার, জেনে নিন এই ম্যাসেজের সত্যতা first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত একটি ম্যাসেজ ভাইরাল হচ্ছে। এই ম্যাসেজে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রিচার্জ করা হবে বলে জানানো হচ্ছে। ম্যাসেজে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী বিনামূল্যে রিচার্জ প্রকল্প হিসেবে 3 মাস পর্যন্ত কোনো রকম টাকা ছাড়াই ফোন ব্যাবহার করা যাবে। যেসব ইউজাররা এই ধরনের ম্যাসেজ পেয়েছেন, তাদের জন্য এই পোস্টে এর সত্যতা সম্পর্কে জানানো হল।

3 মাসের ফ্রি রিচার্জ দিচ্ছে সরকার

এই পোস্টে বিনামূল্যে রিচার্জ সম্পর্কিত ম্যাসেজের সম্পূর্ণ সত্যতা জানানো হল। এটি দ্রুতগতিতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং X (টুইটার) এর মতো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। তবে জানিয়ে রাখি এই ম্যাসেজের আসল সত্য হল, সরকারের পক্ষ থেকে এই রকম কোনো ধরনের প্রকল্প সম্পর্কে তথ্য জানানো হয়নি, যেখানে বিনামূল্যে রিচার্জের কথা বলা হয়েছে।

PIB Fact Check এর পক্ষ থেকে দ্রুত ভাইরাল হওয়া এই ম্যাসেজ সম্পর্কে থেকে একটি তথ্য শেয়ার করা হয়েছে। PIB তাদের X এর অফিসিয়াল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, সরকারের নামে ভাইরাল হওয়া এই ম্যাসেজ সম্পূর্ণ ফেক। তাই আপনাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এই ম্যাসেজে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেটি আসলে ফিশিং ট্র্যাপ। ইউজাররা এই লিঙ্কে ক্লিক করলেই একটি ফেজ ওয়েবসাইটে পৌঁছে যাবেন, এর ফলে ইউজারদের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রতারণা করা হবে।

কিভাবে জানাবেন ফেক ম্যাসেজের অভিযোগ?

যেসব ইউজারদের কাছে এই ধরনের কোনো ম্যাসেজ এসেছে এবং তাঁরা মনে করছেন এটি ফেক, তাহলে তাঁরা এর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। হ্যাঁ, গ্রাহকরা WhatsApp এর সাহায্যে +91879971159 নম্বরে ম্যাসেজ করে অভিযোগ জানাতে পারেন। একইসঙ্গে আপনারা ইমেলের মাধ্যমে [email protected] আইডিতেও অভিযোগ পাঠাতে পারবেন।

কিভাবে চিনবেন ফেক ম্যাসেজ?

প্রায়ই এইসব ফেক ম্যাসেজ চেনা খুব কঠিন হয় না, কারণ সাধারণত এই ধরনের ম্যাসেজে গ্রাহকদের ফ্রির লোভ দেখানো হয়। একইসঙ্গে ম্যাসেজে লেখা শব্দগুলিতে ভালোভাবে নজর দিতে হবে। প্রায়ই ফেক ম্যাসেজে শব্দগুলি ভুলভাবে লেখা থাকে।

The post বিনামূল্যে 3 মাসের রিচার্জ করছে সরকার, জেনে নিন এই ম্যাসেজের সত্যতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/this-message-claiming-the-central-government-is-giving-3-months-of-free-recharge-know-truth-in-bengali/feed/ 0
1 মাসে ব্লক হল 1.84 লক্ষ ভারতীয় ‘এক্স’ অ্যাকাউন্ট, কখনও করবেন না এই ভুল! https://www.91mobiles.com/bengali/x-twitter-account-ban-in-india-by-elon-musk-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/x-twitter-account-ban-in-india-by-elon-musk-details-in-bengali/#respond Tue, 14 May 2024 13:44:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49495 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ব্যান হল লক্ষাধিক অ্যাকাউন্ট

The post 1 মাসে ব্লক হল 1.84 লক্ষ ভারতীয় ‘এক্স’ অ্যাকাউন্ট, কখনও করবেন না এই ভুল! first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন প্ল্যাটফর্মে কোনো ধরনের ভুল কন্টেন্টের প্রচার বন্ধ করার জন্য ভারত সরকার যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করে চলেছে। Meta এবং X (twitter) এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলিও ভারতীয় আইটি নিয়ম পালন করে কড়া পদক্ষেপ নিয়ে থাকে। এই নিয়ম মেনেই Elon Musk এর কোম্পানি X Corp গত 1 মাসে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স 1,84,241 অ্যাকাউন্ট ব্লক করেছে।

প্রতি মাসেই বন্ধ হচ্ছে লক্ষাধিক অ্যাকাউন্ট

এলন মাস্ক পরিচালিত এক্স কর্প 26 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে ভারতে 1,84,241 অ্যাকাউন্ট ব্যান করেছে। কোম্পানির আইটি আইন, 2021 মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এইসব ব্যান অ্যাকাউন্টে মূলত শিশু যৌন নির্যাতন এবং অসম্মতিমূলক নগ্নতা জাতীয় কন্টেন্ট প্রচার করা হত। এর মধ্যে কিছু অ্যাকাউন্টের মাধ্যমে উগ্রপন্থীকে উস্কানি দেওয়া হত এবং এই অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এর আগে 26 ফেব্রুয়ারি থেকে 25 মার্চের মধ্যে ভারতে 2.13 লক্ষ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ম

এক্সের নিয়ম অনুযায়ী hateful conduct, abuse/harassment, promoting terrorism বা sensitive adult content জাতীয় পোস্ট করা বৈধ নয়।

  1. কোনো ইউজারের পাবলিশ করা উপরোক্ত কন্টেন্ট রিটুইট করবেন না।
  2. এমন কোনো মিডিয়া ফাইল (ফটো বা ভিডিও) পাবলিশ করবেন না যা নগ্নতাকে উস্কানি দেয়।
  3. ডীপ ফেক বা মর্ফ ফটো এক্স প্ল্যাটফর্মে শেয়ার করবেন না।
  4. কোনোরকম সংবেদনশীল প্রাপ্তবয়স্ক কন্টেন্টের প্রচার করবেন না।
  5. শিশু যৌন নির্যাতন জাতীয় কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আইনি এবং সামাজিক উভয় দিক থেকেই অপরাধ।
  6. কোনো ব্যাক্তির অনুমতি ছাড়া তাঁর ছবি শেয়ার করা তাঁর গোপনীয়তার লঙ্ঘন হিসাবে ধরা হয়।
  7. কারোর ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে এমন শব্দ বা পোস্ট ব্যাবহার করবেন না।
  8. কোনো ঘৃণ্য আচরণ দেখিয়ে পোস্ট করাও অনুচিত।
  9. দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডত্বের বিরুদ্ধে লেখা কন্টেন্ট দণ্ডনীয় অপরাধ।
  10. অরাজকতা এবং উগ্রপন্থাকে উস্কানি দেওয়া পোস্টও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা অপরাধ।

The post 1 মাসে ব্লক হল 1.84 লক্ষ ভারতীয় ‘এক্স’ অ্যাকাউন্ট, কখনও করবেন না এই ভুল! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/x-twitter-account-ban-in-india-by-elon-musk-details-in-bengali/feed/ 0
ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করবে OPPO-Vivo, বেড়িয়ে যাবে চাইনিজ ডিস্ট্রিবিউটাররা https://www.91mobiles.com/bengali/oppo-vivo-will-work-with-indian-distributors-only-chinese-distributors-will-be-out-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-vivo-will-work-with-indian-distributors-only-chinese-distributors-will-be-out-details-in-bengali/#respond Sun, 31 Mar 2024 15:46:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47957 ভারতীয় কোম্পানি করবে চাইনিজ মোবাইল ডিস্ট্রিবিউশন

The post ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করবে OPPO-Vivo, বেড়িয়ে যাবে চাইনিজ ডিস্ট্রিবিউটাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে OPPO-Vivo সহ বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড প্রায় 10 বছর ধরে কাজ করছে। জেনে অবাক হতে হয় আজও ভারতে এইসব কোম্পানি চাইনিজ ডিস্ট্রিবিউটারদের মাধ্যমেই কাজ চালিয়ে আসছে। আমরা খবর পেয়েছি এইসব কোম্পানি এবার ভারতীয় ডিস্ট্রিবিউটারদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এদের নিয়োগ করা হবে।

রাজস্থানের এক ডিস্ট্রিবিউটারের ত্থেকে এই তথ্য পাওয়া গেছে। তিনি জানিয়েছে OPPO-Vivo এর মতো চাইনিজ কোম্পানিগুলি ভারতে নতুন ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করছে এবং এর জন্য তাঁরা ভারতীয় ডিস্ট্রিবিউটারদের সঙ্গেও কথা বলছে। আরও জানা গেছে কোম্পানিগুলি ন্যাশানাল লেভেল থেকে শুরু করে রাজ্য স্তরের ডিস্ট্রিবিউটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি এদের জয়েন করানো হবে।

তিনি জানিয়েছেন এই উদ্যোগে কোম্পানিগুলি রেডিংটন ও ইনগ্রামের মতো বড় ডিস্ট্রিবিউটারদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছে। তবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

গুজরাটের এক ডিস্ট্রিবিউটার জানিয়েছেন OPPO ও Vivo যথেষ্ট তৎপরতার সঙ্গে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের নিয়ে কাজ করছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন ডিস্ট্রিবিউশন চেইন তৈরি করা হবে। তিনি নাম প্রকাশ করেননি তবে আভাস দিয়েছেন গুজরাটের এক বড় ডিস্ট্রিবিউটার OPPO এর হয়ে ন্যাশানাল ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারে।

কেন প্রয়োজন হল ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটার?

গত বছর ভারত সরকারের পক্ষ থেকে চাইনিজ মোবাইল ফোন কোম্পানিগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল ভারতে ব্যাবসা করতে হলে ভারতীয় ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করতে হবে। এর পাশাপাশি মোবাইল ম্যানুফ্যাকচারিঙের জন্য ভারতীয় ভেন্ডারদের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট টীমে ভারতীয় এক্সিকিউটিভ থাকা আবশ্যক। এই কারণেই OPPO ও Vivo এর মতো চাইনিজ ব্র্যান্ডগুলি এবার ভারতীয় ডিস্ট্রিবিউটার খোঁজ করছে। এতদিন এইসব ব্র্যান্ডের জন্য চাইনিজ বিভিন্ন কোম্পানিই ডিস্ট্রিবিউশনের কাজ করে এসেছে। তবে এই বছর শেষ হওয়ার আগেই এদের ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশন চেইন তৈরি করে দেখাতে হবে।

The post ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কাজ করবে OPPO-Vivo, বেড়িয়ে যাবে চাইনিজ ডিস্ট্রিবিউটাররা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-vivo-will-work-with-indian-distributors-only-chinese-distributors-will-be-out-details-in-bengali/feed/ 0
ভারতে সরকার ব্যান করল এই 18 OTT Apps, দেখে নিন আপনার ফোনে এই অ্যাপ আছে কি না https://www.91mobiles.com/bengali/18-ott-apps-banned-in-india-for-publishing-and-distributing-vulgar-obscene-and-adult-rated-media-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/18-ott-apps-banned-in-india-for-publishing-and-distributing-vulgar-obscene-and-adult-rated-media-details-in-bengali/#respond Thu, 14 Mar 2024 16:45:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47301 ব্যান হল 18 OTT Apps

The post ভারতে সরকার ব্যান করল এই 18 OTT Apps, দেখে নিন আপনার ফোনে এই অ্যাপ আছে কি না first appeared on 91Mobiles Bengali.

]]>
ওটিটি অ্যাপগুলি কি পরিমাণ অশালীনতা প্রচার করা হয় সেই বিষয়ে সবাই ভালোই অবগত। অনলাইন প্ল্যাটফর্মের প্রোগ্রামগুলি সেন্সর বোর্ডের কাঁচির হাত থেকে বেঁচে থাকে এবং এর ফলেই ‘মত প্রকাশের স্বাধীনতা’ এর অপব্যাবহার হতে দেখা যায়। তবে আজ vulgar, obscene এবং adult-rated media প্রচারের অভিযোগে 18 OTT platforms এর বিরুদ্ধে দেশের সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং এগুলি ব্যান করে দিয়েছে।

ব্যানড হয়েছে এইসব OTT Apps:

  1. Besharams
  2. Hunters
  3. Rabbit
  4. Xtramood
  5. Nuefliks
  6. Dreams Films
  7. Voovi
  8. Yessma
  9. Uncut Adda
  10. Tri Flicks
  11. X Prime
  12. Neon X VIP
  13. MoodX
  14. Mojflix
  15. Hot SHorts VIP
  16. Fugi
  17. Chikooflix
  18. Prime Play

উপরোক্ত অ্যাপগুলি Ministry of Information and Broadcasting (I&B) এর পক্ষ থেকে IT Act Section 67 ও 67A, IPC Section Section 292 এবং Indecent Representation of Women Prohibition Act 1986 এর Section 4 নিয়ম মেনে ব্যান করা হয়েছে।

ব্যানড হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও

জানিয়ে রাখি 18টি OTT প্ল্যাটফর্মের পাশাপাশি 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ্লিকেশন এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও আইটি আইনের নিয়মগুলি অবহেলা করার অপরাধে ব্যান করা হয়েছে। এই সবকটি অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

The post ভারতে সরকার ব্যান করল এই 18 OTT Apps, দেখে নিন আপনার ফোনে এই অ্যাপ আছে কি না first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/18-ott-apps-banned-in-india-for-publishing-and-distributing-vulgar-obscene-and-adult-rated-media-details-in-bengali/feed/ 0
জাল সিম ব্যাবহার করলে হবে 50 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল, পাশ হল নতুন Telecommunications Bill, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/telecommunication-bill-2023-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/telecommunication-bill-2023-details-in-bengali/#respond Thu, 21 Dec 2023 14:48:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45567 Telecommunications Bill 2023 এর ডিটেইলস

The post জাল সিম ব্যাবহার করলে হবে 50 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল, পাশ হল নতুন Telecommunications Bill, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
20 ডিসেম্বর, 2023 ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ভারত সরকারের পক্ষ থেকে লোকসভায় নতুন Telecommunications Bill 2023 পাশ করা হয়েছে। এতে মোবাইল ইউজারদের পাশাপাশি টেলিকম অপারেটরদের জন্যও নতুন পরিবর্তন করা হয়েছে। 138 বছর পুরনো টেলিগ্রাফ আইন বাতিল করে নতুন টেলিকম আইন চালু করা হয়েছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Telecommunications Bill 2023 এর প্রধান বিষয়বস্ত-

  • নতুন টেলিকমিউনিকেশন বিল দেশের টেলিকম সেক্টরে 138 বছর ধরে পরিচালনারত ভারতীয় টেলিগ্রাফ আইন রিপ্লেস করা হবে। এর সঙ্গে সঙ্গে The Indian Wireless Telegraphy Act 1933 এবং Telegraph Wires Act 1950 বাতিল ও TRAI Act 1997 সংশোধন করা হবে।
  • Telecommunications Bill 2023 এ কোনো ব্যাক্তিকে সিম কার্ড কেনার সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন করানো আবশ্যক করা হয়েছে। এই Biometrics সম্পূর্ণ করার দায়িত্ব মোবাইল কোম্পানিগুলির।
  • কেউ যদি জাল ডকুমেন্ট দেখিয়ে বা ভুল পরিচয় দিয়ে সিম কেনে তবে তাঁর 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 3 বছর পর্যন্ত জেলের শাস্তি হতে পারে।
  • OTT অর্থাৎ ওভার দা টপ সার্ভিসগুলিকে আপাতত এই বিল থেকে রেহাই দেওয়া হয়েছে। আগে টেলিকম সার্ভিসের অধীনেই ওটিটি পরিষেবা আনার কথা বলা হলেও আপাতত এটিকে টেলিকম রুলের বাইরে রাখা হয়েছে। শপিং সাইট এবং অনলাইন ম্যাসেজিং অ্যাপের ক্ষেত্রেও এই Telecom Bill প্রযোজ্য নয়।
  • Telecommunications Bill 2023 এর আওতায় লাইসেন্সিং সিস্টেমেও পরিবর্তন করা হয়েছে। এতদিন টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলিকে আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা লাইসেন্স নিতে হত। কিন্তু এই পরিবর্তনের পর লাইসেন্সিং সিস্টেমে এককীকরণ করা হবে, অর্থাৎ একটি লাইসেন্সের মধ্যেই বিভিন্ন পারমিশন দেওয়া থাকবে। বর্তমানে টেলিকম বিভাগকে 100টিরও বেশি লাইসেন্স্র জারি করতে হয়, তবে আগামী দিনে মাত্র 1 লাইসেন্স দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে।
  • অসময়ে বিরক্ত করে তোলা কোম্পানিগুলির কল থেকে নতুন বিলের কারণে রেহাই পাওয়া যাবে। Telecommunications Bill 2023 এ কড়াভাবে বলা হয়েছে গ্রাহকদের প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য দেওয়া বিজ্ঞাপন ও প্রমোশনাল ম্যাসেজ পাঠানোর আগে ইউজারদের সহমত নিতে হবে।
  • প্রমোশনাল কল ও ম্যাসেজের বিষয়ে ইউজারদের ফীডব্যাক নিতে হবে। এর জন্য Jio, Airtel ও Vi এর মতো কোম্পানিগুলিকে অনলাইন মেকানিজম তৈরি করতে হবে, যেখানে ইউজাররা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জাল সিম ব্যাবহার করলে হবে 50 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল, পাশ হল নতুন Telecommunications Bill, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/telecommunication-bill-2023-details-in-bengali/feed/ 0
Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/#respond Thu, 12 Oct 2023 17:03:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44147 স্মার্টফোন ইউজারদের জন্য সরকারের নোটিশ

The post Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ফোন থেকে পার্সোনাল ডেটা চুরি হওয়ার ঝুঁকি।
  • অনলাইন ব্যাঙ্কিং ব্যাবহারকারীদের জন্য বেশি বিপদ।
  • সমস্ত ইউজারদের আপডেটের প্রতি খেয়াল রাখতে হবে।

Google Pixel, Samsung, OnePlus স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস ব্যাবহারকারীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টীম (CERT-In) এর বক্তব্য অনুযায়ী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার যেমন গুগল পিক্সেল, স্যামসাং এবং ওয়ানপ্লাস অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনের জন্য বিপদ রয়েছে। এই ফোনগুলিতে বেশ কিছু দুরব্লতা খুঁজে পাওয়া গেছে। স্মার্টফোন ইউজারদের পার্সোনাল ডেটা অনলাইনে সহজেই অ্যাক্সেস করা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল 75 ইঞ্চির QLED 4K Smart TV, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

এই ফোনগুলিতে রয়েছে ঝুঁকি

ইউজারদের ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 12L, 13 এ কাজ করে তবে তাদের যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাদের ডেটা এবং অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য লেটেস্ট সফটওয়্যার আপডেট করতে হবে।

অনেক ইউজার এমন আছে যারা সময় মতো তাদের ফোন আপডেট করেন না, এই ধরনের মানুষরা যথেষ্ট বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে পুরনো ভার্সনের ফোনের জন্যই সতর্কতা জারি করা হয়েছে। আরও পড়ুন: 12GB RAM ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) স্মার্টফোন, জেনে নিন দাম

মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে কর্মরত CERT-In এর রিপোর্ট অনুযায়ী ভারতে অনলাইন পেমেন্টের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনই বেশি ব্যাবহার করা হয়। অথচ গুগল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং নাথিঙের মতো ফোনগুলির লোকেশন, ব্যাঙ্কিং ডি =টেইলস সহ বেশ কিছু সেন্সিটিভ ডেটা সহজেই ট্র্যাক করা যায়।

অ্যান্ড্রয়েড ওএসের খামতি

CERT-In এর তথ্য অনুযায়ী ফ্রেমওয়ার্ক সিস্টেম, Google Play সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্টস, মিডিয়াটেক কম্পোনেন্টস, ইউনিসক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্টসে খামতির কারণে অ্যান্ড্রয়েড ওএসে এই খামতি রয়েছে। আরও পড়ুন: Motorola লঞ্চ করল 50MP রেয়ার, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 8GB RAM সহ নতুন স্মার্টফোন, জেনে নিন দাম

এইসব কমজোরির সুযোগ নিয়ে কিছু সাইবার ফ্রড ফোনে নিজেদের কোর সেট করে দেয় এবং ফলে সেন্সিটিভ ডেটা তাদের কাছে পৌঁছে যায়। এই কারণে যে কোনো ধরনের জোচ্চুরির হাত থেকে বাঁচার জন্য ইউজারদের Google এর দেওয়া প্যাচ আপডেট করতে থাকা উচিৎ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/feed/ 0
নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/#respond Wed, 14 Jun 2023 02:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41193 অনলাইন গেমিঙের নতুন নিয়ম

The post নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • অনলাইন গেমিঙের বিরুদ্ধে ব্লু প্রিন্ট তৈরি করেছে সরকার।
  • জুয়া, অ্যাডিক্টিভ এবং দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক গেমগুলি করা হবে ব্যান।
  • সরকারের পক্ষ থেকে গত এপ্রিল মাসে অনলাইন গেমিং সম্পর্কিত এই নতুন নিয়ম জারি করেছিল

বিগত কয়েক বছরের মধ্যে ভারতে অনলাইন গেমিঙের জনপ্রিয়তা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। তবে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামনে এসেছে বিভিন্ন ধরনের সমস্যাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার কয়েক মাস আগে অনলাইন গেমিং সম্পর্কিত নতুন নিয়ম জারি করেছিল। বর্তমানে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার ভারতে তিন ধরনের গেম ব্যান করার প্রস্ততি নিচ্ছে। খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে অনলাইন গেমিং সম্পর্কে নতুন ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: ভিডিও লাইক করে টাকা কামানোর চক্ক্রে বড় লোকসান! অনলাইন ফ্রডে 16 লক্ষ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার

ব্যান হবে তিন ধরনের গেম

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ANI এর কাছে জানিয়েছেন দরকার অনলাইন গেমের বিরুদ্ধে ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছে। এতে আরও নিয়ম যোগ করা হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন দেশে তিন ধরনের গেম ব্যান করা হবে।

  1. জুয়া এবং বাজি রেখে খেলা গেম করা হবে ব্যান।
  2. অ্যাডিক্টিভ গেম করা হবে ব্যান।
  3. দেশের সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিপজ্জনক গেম করা হবে ব্যান।

তবে ঠিক কোন কোন প্যারামিটারের ওপর ভিত্তি করে এই তিন ক্যাটাগরির গেমগুলি শনাক্ত করা হবে সেই বিষয়ে মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কিছু জানাননি। আরও পড়ুন: 8GB RAM সহ লঞ্চ হল নতুন OPPO Reno 9A 5G স্মার্টফোন, দেখে ন্নিন দাম এবং স্পেসিফিকেশন

অনলাইন গেমিং সম্পর্কিত নিয়ম

  • আইটি অ্যাক্ট 2021 এ সংশোধন করা হয়, জার ফলে ভারতে উপস্থিত মোবাইল এবং কম্পিউটার গেমে বাজি রেখে খেলা বা জুয়ার অনুমতি পাওয়া যাবে না।
  • যেসব গেমে গ্যাম্বেলিং প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যেত সেগুলি বন্ধ করা হবে।
  • যেসব গেম SRO পারমিশন পায়নি সেগুলির প্রমোশন করা যাবে না।
  • যেসব গেম থেকে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে সেগুলি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্মে জেন স্থান না পায় সেই বিষয়ে নজর রাখা হবে।
  • যদি কোন গেমিং প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রকাশ করা হয় তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-government-set-to-ban-only-3-types-of-games-details-in-bengali/feed/ 0
আয়ুষ্মান কার্ড বানাতে চান? জেনে নিন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/how-to-apply-for-ayushman-card-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-apply-for-ayushman-card-know-in-bengali/#respond Sat, 10 Jun 2023 10:00:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41073 pmjay.gov.in ওয়েবসাইটে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করা যায়

The post আয়ুষ্মান কার্ড বানাতে চান? জেনে নিন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত সরকার দেশের নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য আয়ুষ্মান ভারত যোজনা বা প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান কার্ডহোল্ডাররা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুবিধা পাবেন। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা চালানো হয়, যা ভিন্ন ভিন্ন রাজ্য সরকার দ্বারা বাস্তবায়িত হয়। এই স্কিমের সুবিধা নিতে হলে আয়ুষ্মান কার্ড থাকা দরকার। এই পোস্টে আপনাদের আয়ুষ্মান কার্ড তৈরির পদ্ধতি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: এবার Google Pay তে আধারের মাধ্যমেই UPI এক্টিভেট করা যাবে, জেনে নিন সহজ পদ্ধতি

আয়ুষ্মান কার্ড কীভাবে তৈরি হয়?

যদি আপনার রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু থাকে তাহলে আপনি সহজেই আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে আপনার নিকটস্থ পাবলিক সার্ভিস সেন্টার, সরকারি হাসপাতাল বা আয়ুষ্মান ভারত প্যানেলে থাকা হাসপাতালে যেতে হবে। এখান থেকে আপনি আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন?

স্টেপ 1: প্রথমে আপনাকে আয়ুষ্মান ভারত-এর অফিসিয়াল ওয়েবসাইট pmjay.gov.in-এ যেতে হবে।

স্টেপ 2: এখানে আপনাকে ‘মেনু’-তে ক্লিক করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে Beneficiary Identification System এ ক্লিক করতে হবে।

স্টেপ 4: এখানে আপনাকে ‘ডাউনলোড আয়ুষ্মান কার্ড বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 5: তারপর আপনাকে যোজনার সাথে সম্পর্কিত কিছু তথ্য জিজ্ঞাসা করা হবে। যেমন আধার, রাজ্যের নাম ইত্যাদি। এগুলো পূরণ করার পর ‘জেনারেট ওটিপি’-তে ক্লিক করতে হবে। তারপর আপনি আধার ভেরিফিকেশনের জন্য রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP পাবেন, এটি পূরণ করার পর আপনি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য পেয়ে যাবেন।

স্টেপ 6: আপনি আপনার আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।

আয়ুষ্মান ভারত প্রকল্প কোন রাজ্যে পাওয়া যায়?

আয়ুষ্মান ভারত প্রকল্প সমগ্র ভারতে প্রযোজ্য। কিন্তু দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সহ দেশের কিছু রাজ্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়নি, যার ফলে এই রাজ্যগুলিতে এই যোজনাটি নেই। এই অবস্থায় দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সমস্ত রাজ্যে এই যোজনার লাভ নেওয়া যেতে পারে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে Canara Bank এর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার সহজ পদ্ধতি

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কারা পায়?

যেসব রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু রয়েছে সেইসব রাজ্যের ভূমিহীন নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, গ্রামীণ মানুষ, তফসিলি জাতি, উপজাতি, কাচা বাড়িতে বসবাসকারী, দিনমজুর, আশ্রয়হীন, উপজাতি এবং ট্রান্সজেন্ডার লোকেরা এই প্রকল্পের সুবিধা পান।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আয়ুষ্মান কার্ড বানাতে চান? জেনে নিন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-apply-for-ayushman-card-know-in-bengali/feed/ 0