GPay - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 29 Oct 2024 15:13:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 1,001 ক্যাশব্যাক পাওয়ার দিচ্ছে গুগল পে, জেনে নিন কিভাবে পাবেন https://www.91mobiles.com/bengali/1001-rs-cashback-win-via-google-pay-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/1001-rs-cashback-win-via-google-pay-know-details-in-bengali/#respond Tue, 29 Oct 2024 15:13:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57475 জেনে নিন Google Pay নতুন ক্যাম্পেন ডিটেইলস

The post 1,001 ক্যাশব্যাক পাওয়ার দিচ্ছে গুগল পে, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
এই উৎসবের মরশুমে Google Pay তাদের ইউজারদের জন্য নতুন ক্যাম্পেন শুরু করেছে। এর মাধ্যমে ইউজাররা নিজেদের ফোনে 1,001 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন। তবে অন্যান্য ক্যাম্পেনের মতো এখানেও ইউজারদের একটি টাস্ক কমপ্লিট করতে হবে। এই টাস্ক কমপ্লিট করার পরেই এই ক্যাশব্যাক পাওয়া যাবে। গুগল পে এর এই ক্যাম্পেনে ইউজারদের বিভিন্ন ধরনের ট্রানজেকশন করে ছয় ধরনের ‘লাড্ডু’ জোগাড় করতে হবে। নিচে Google Pay এর মাধ্যমে লাড্ডু জোগাড় করা এবং ক্যাশব্যাক জিতে নেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Google Pay এর দীপাবলি ক্যাশব্যাক অফার ডিটেইলস

  • অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ইউজারদের ছয় ধরনের লাড্ডুর মধ্যে কমপক্ষে একটি লাড্ডু জোগাড় করতে পারলে 51 টাকা থেকে 1,001 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।
  • এর জন্য ইউজারদের গুগল পে অ্যাপ ব্যাবহার করে বিভিন্ন ধরনের ট্রানজেকশন করতে হবে।
  • যদি ট্রানজেকশনের মাধ্যমে ইউজাররা ছয় ধরনের লাড্ডু না পেয়ে থাকেন, তাহলে ইউজাররা তাদের পরিবার বা বন্ধুদের কাছে Google Pay অ্যাপের মাধ্যমে লাড্ডু পাঠানোর রিকুয়েস্ট করতে পারেন।
  • এই ক্যাম্পেনের অধীনে 21 অক্টোবর থেকে 7 নভেম্বরের মধ্যে লাড্ডুই স্ট্যান্ডার্ড হবে। এই সময়ের পরে যদি ইউজাররা লাড্ডু পায় বা লাড্ডু থেকে যায় তবে সেগুলি কোনো কাজের হবে না।

গুগল পে লাড্ডু পাওয়ার পদ্ধতি

  • যেকোনো রকম কেনাকাটার সময় ভেন্ডার স্ক্যান বা নাম্বারের মাধ্যমে পেমেন্ট করলে এই লাড্ডু পাওয়া যাবে। (কমপক্ষে 100 থাকা পর্যন্ত UPI পেমেন্ট করতে হবে)
  • মোবাইল রিচার্জ করলে বা পোস্টপেইড বিল পেমেন্ট করলে এই লাড্ডু পাওয়া যাবে। (কমপক্ষে 100 থাকা পর্যন্ত UPI পেমেন্ট করতে হবে)
  • গুগল পে এর মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করলেও লাড্ডু পাওয়া যাবে।(কমপক্ষে 3,000 টাকা UPI করতে হবে)
  • গুগল পে এর পার্টনার ব্র্যান্ড থেকে গিফট কার্ড কিনলেও লাড্ডু জিতে নেওয়া যাবে। (কমপক্ষে 200 টাকা)
  • এছাড়াও ইউজাররা তাদের বন্ধু বা আত্মীয়স্বজনদের একটি লাড্ডু উপহার দিতে পারেন এবং যেকোনো বন্ধু থেকে উপহার হিসেবে একটি বোনাস লাড্ডু জিতে নিতে পারেন।

জানিয়ে রাখি একই ব্যবসায়ী বা বন্ধুর সঙ্গে বারবার পেমেন্ট করলে প্রতি বার লাড্ডু পাওয়া যাবে না। একইসঙ্গে গোল্ড কিনলে, বীমা নেওয়া এবং Amazon Pay গিফট কার্ড কেনার মতো পেমেন্টের ক্ষেত্রে এই লাড্ডু পাওয়া যাবে না।

অ্যাপে কিভাবে লাড্ডু ট্র্যাক করবেন?

ইউজাররা Google Pay অ্যাপ ওপেন করে ‘অফার এবং রিওয়ার্ডস’ সেকশনে গিয়ে এবং ‘লাড্ডু!’ অপশনটিতে ক্লিক করে স্ট্যাটাস ট্র্যাক করতে পারেবেন। এরপর স্ক্রিনে জোগাড় করা লাড্ডুগুলো দেখতে পারবেন এবং বেশি করে লাড্ডু পাওয়ার জন্য আবশ্যক লেনদেন করতে হবে। পুরস্কার পাওয়ার জন্য ইউজারদের লাড্ডু সেকশনে গিয়ে “Claim final reward” এ ক্লিক করতে হবে এবং এরপর “Claim reward” বেচে নিতে হবে।

The post 1,001 ক্যাশব্যাক পাওয়ার দিচ্ছে গুগল পে, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/1001-rs-cashback-win-via-google-pay-know-details-in-bengali/feed/ 0
সহজেই চেক করা যায় বিদ্যুৎ-এর বিল, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-electricity-bill-know-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-electricity-bill-know-full-process-in-bengali/#respond Wed, 17 Apr 2024 09:11:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48517 বিদ্যুৎ-এর বিল চেক করার পদ্ধতি

The post সহজেই চেক করা যায় বিদ্যুৎ-এর বিল, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
ইন্টারনেট আসার পর মানুষের অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে। এর মধ্যে একটি হল অনলাইনে বিদ্যুৎ বিল জমা দেওয়ার সুবিধা। আগে যেখানে বিদ্যুতের বিল জমা করতে জনগণকে পাওয়ার হাউসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো সেখানে আজ মানুষ সহজেই তাদের বিদ্যুৎ বিল জমা করে মাত্র এক ক্লিকে। এর পাশাপাশি মানুষ অনলাইনে তাদের বিদ্যুৎ বিল চেকও করতে পারে। আপনি আপনার রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট বা Paytm, PhonePe, Google Pay থেকে বিদ্যুৎ বিল চেক করতে পারেন। এখানে আমরা আপনাকে বলব কিভাবে আপনি এই অ্যাপগুলির সাহায্যে আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারেন।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক

  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল চেক
  • ফোনপে অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক
  • Google Pay এবং Amazon Pay-এর মাধ্যমে বিদ্যুৎ বিল চেক

প্রতিটি রাজ্যে অনলাইন বিদ্যুৎ বিল চেকিং এবং পেমেন্টের ব্যবস্থা রয়েছে। নাগরিকদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগ সব তথ্য অনলাইন করে দিয়েছে। ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ক্লিকে তাদের সমস্ত অ্যাকাউন্টের বিবরণ অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ বাড়িতে বিদ্যুৎ বিল না আসা নিয়ে চিন্তা করতে হবে না। এর পাশাপাশি বিল জানতে বিদ্যুৎ বিভাগে যেতে হবে না। আপনি এই সব অনলাইন চেক করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল চেক

আপনি যদি আপনার লেটেস্ট বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে আপনার রাজ্যের বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তবে, আপনি কিছু UPI অ্যাপ থেকেও তথ্য পেতে পারেন। এর জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না। আপনি সরাসরি আপনার স্মার্টফোনে এই তথ্য দেখতে পারেন। এর জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে বিদ্যুতের বিল চেক করতে, আপনার বিদ্যুৎ কানেকশন গ্রাহক নম্বর জানতে হবে যা প্রতিটি বিলে লেখা আছে। এর সাহায্যে আপনি আপনার বিদ্যুৎ বিল জানতে পারবেন।

এর সাথে, আপনি যদি অনলাইনে বিদ্যুৎ বিল জমা দিতে চান, তবে এর জন্য আপনার একটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা UPI আইডি থাকতে হবে।

বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ বিল কীভাবে জমা করবেন?

দিল্লি বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

হরিয়ানার বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

পাঞ্জাবের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

উত্তরাখণ্ডের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

মধ্যপ্রদেশের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

ছত্তিশগড়ের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

ঝাড়খণ্ডের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

বিহারের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

মহারাষ্ট্রের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

রাজস্থানের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

হিমাচল প্রদেশের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

PhonePe থেকে বিদ্যুতের বিল চেক

  • প্রথমে আপনার ফোনে PhonePe অ্যাপ ডাউনলোড করুন। এর পর অ্যাপটি ওপেন করুন।
  • এখানে রিচার্জ এবং পে বিল বিভাগে, আপনি বিদ্যুতের বিকল্পটি দেখতে পাবেন।
  • ইলেকট্রিসিটি অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার ইলেকট্রিসিটি প্রোভাইডার বেছে নিতে হবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট নম্বর বা উপভোক্তা নম্বর চাওয়া হবে। এই বিবরণগুলি পূরণ করে আপনি আপনার লেটেস্ট বিদ্যুৎ বিল পরীক্ষা করতে পারেন।

GPay থেকে বিদ্যুৎ বিল চেক

এছাড়াও আপনি Google Pay, BHIM, Amazon Pay, Freecharge এর মত অন্যান্য অ্যাপের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল দেখতে এবং জমা করতে পারেন। এখানেও আপনাকে আপনার প্রদানকারী নির্বাচন করতে হবে এবং তারপরে অ্যাকাউন্ট নম্বর বা ভোক্তা নম্বর প্রবেশ করে, আপনি সরাসরি বিল দেখতে পারবেন।

The post সহজেই চেক করা যায় বিদ্যুৎ-এর বিল, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-electricity-bill-know-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/#respond Mon, 26 Feb 2024 06:38:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46665 UPI অ্যাপ থেকে সহজেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়

The post জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) বেসড ডিজিটাল পেমেন্ট অ্যাপস BHIM, Paytm, Google Pay (GPay) এবং PhonePe-এর সাহায্যে ইউজাররা একে অপরকে অনলাইনে টাকা পাঠাতে পারেন। কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷

BHIM অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।
স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।
স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

GPay থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷

ইউজাররা UPI ভিত্তিক অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন এবং ট্রানজেকশন ডিটেইলস দেখতে পারবেন।

The post জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/feed/ 0
জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/#respond Mon, 10 Apr 2023 04:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38790 UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়।
  • UPI ভারতে ডিজিটাল পেমেন্টের জন্য খুবই জনপ্রিয়।
  • BHIM, Paytm, PhonePe হল প্রধান UPI বেসড অ্যাপ।

UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) বেসড ডিজিটাল পেমেন্ট অ্যাপস BHIM, Paytm, Google Pay (GPay) এবং PhonePe-এর সাহায্যে ইউজাররা একে অপরকে অনলাইনে টাকা পাঠাতে পারেন। কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷ আরও পড়ুন: দেখে নিন Allu Arjun অভিনীত 10টি সুপারহিট ফিল্মের লিস্ট, না দেখলে চরম মিস

BHIM অ্যাপ এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।
স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।
স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

GPay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷

ইউজাররা UPI বেসড অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে করা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক ট্রানজেকশনও দেখতে পারবেন। আরও পড়ুন: ভারতে Snapdragon 695 5G প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo Y100A স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/feed/ 0