Hacker - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 12 May 2021 14:19:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভুলেও করবেন না এই কাজ, হারাতে হবে সমস্ত টাকা https://www.91mobiles.com/bengali/sbi-alert-do-not-use-these-for-online-money-transfer/ https://www.91mobiles.com/bengali/sbi-alert-do-not-use-these-for-online-money-transfer/#respond Tue, 04 May 2021 09:00:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15699 SBI এর সতর্কবার্তা

The post ভুলেও করবেন না এই কাজ, হারাতে হবে সমস্ত টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনা মহামারির সময় সাধারণ মানুষ ক‍্যাশ মানির বদলে প্লাস্টিক মানির দিকে শিফট করেছে, যা যতটা সুরক্ষিত ততই ঝুঁকিপূর্ণ। এই রিস্ক কমানোর জন্য স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গোটা দেশে তাদের কোটি কোটি গ্ৰাহকদের জন্য মাঝে মাঝেই সতর্কবার্তা জারি করে থাকে। ইন্টারনেটের এই দিন দিন উন্নত হ‌ওয়া যুগে জোচ্চুরির হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্র সতর্কবার্তা যথেষ্ট নয়। এর জন্য আমাদের সত্যি সত্যিই সতর্ক হ‌ওয়া প্রয়োজন। আজকাল হ‍্যাকাররা নতুন নতুন পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করছে। এই ধরনের কিছু ঘটনা সামনে আসার পর SBI এর পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আজ আমরা আপনাদের এমন উপায় জানাব যার সাহায্যে আপনারা অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচতে পারবেন। স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর সতর্কবার্তা সম্পর্কে এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করলাম।

আরও পড়ুন: চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ‍্যাক হয়ে যাবে ইউজারের ফোন

কি জানিয়েছে SBI?

SBI এর পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, “আমরা আমাদের গ্ৰাহকদের অনুরোধ করছি নিজেদের ব‍্যাঙ্কিং ডিটেইলস কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং কাউকে ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত পৌছাতে দেবেন না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। যদি বাধ‍্যগত ফান্ড ট্রান্সফার করতেই হয়, তবে আমাদের ডিজিটাল ব‍্যাঙ্কিং অ্যাপ যেমন Yono ও BHIM ব‍্যবহার করুন।”

করোনা পরিস্থিতিতে আরও বেড়েছে জোচ্চুরি

বর্তমানে করোনা পরিস্থিতিতে ব‍্যাঙ্ক ফ্রডের ঘটনা আরও বেড়ে গেছে। সাধারণ মানুষের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরির জন্য হ‍্যাকাররা প্রায় দিন নতুন নতুন পদ্ধতির সাহায্য নিচ্ছে। এসব দেখে SBI গ্ৰাহকদের SMS, ইমেইল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেক কল থেকে সাবধান থাকতে অনুরোধ করছে।

আরও পড়ুন: Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন

SBI শেয়ার করেছে ভিডিও

এই ধরনের ঘটনা দেখে ব‍্যাঙ্ক একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে আজকাল জোচ্চোররা গ্ৰাহকদের KYC Document চাওয়া ছাড়াও Quick View অ্যাপের মাধ্যমে তাদের ফোনের অ্যাকসেস নেওয়ার চেষ্টা করছে। যদি কোনো গ্ৰাহক ভুল করে এদের ফাঁদে পা দিয়ে দেয় তবে কেওয়াইসির নামে তাদের ফোনের সমস্ত সেন্সিটিভ ও প্রাইভেট ডেটা চুরি করে নেয়। এমনকি এর ফলে ইউজারদের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড পর্যন্ত হ‍্যাকারদের হাতে চলে যায়।

সতর্ক থাকুন

এইসব জোচ্চোরদের হাত থেকে বাঁচার জন্য সবার আগে আমাদের সবাইকে অত‍্যন্ত সতর্ক হ‌ওয়া প্রয়োজন। যদি আপনার ফোনেও এই ধরনের কোনো কল আসে তবে এদের কথার ফাঁদে কোনো মতেই পা দেবেন না এবং কল কেটে তৎক্ষণাৎ সেই নাম্বার ব্লক করে দিন। এর পাশাপাশি মাথায় রাখতে হবে, কোনো অচেনা অজানা মানুষকে কোনো মতেই নিজের ফোন, কম্পিউটার বা ল‍্যাপটপের কন্ট্রোল দেওয়া যাবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভুলেও করবেন না এই কাজ, হারাতে হবে সমস্ত টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/sbi-alert-do-not-use-these-for-online-money-transfer/feed/ 0
Stock Market এ টাকা বিনিয়োগের আগে সাবধান! কখনও ভুলেও করবেন না যে কাজগুলি https://www.91mobiles.com/bengali/be-careful-to-invest-in-the-stock-market-do-not-forget-this-work/ https://www.91mobiles.com/bengali/be-careful-to-invest-in-the-stock-market-do-not-forget-this-work/#respond Tue, 13 Apr 2021 07:00:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15558 ফ্রড শেয়ার মার্কেট থেকে বাঁচার উপায়

The post Stock Market এ টাকা বিনিয়োগের আগে সাবধান! কখনও ভুলেও করবেন না যে কাজগুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনা ভাইরাস মহামারির পর থেকে গোটা বিশ্বে রিমোট ওয়ার্কিং এর চলন আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। এক‌ইভাবে সাধারণ মানুষ ফিজিক্যাল লেনদেনের বদলে আজকাল অনলাইন ট্রানজংকশনের প্রতি বেশি ঝুঁকছে। কিন্তু মাথায় রাখা দরকার হ‍্যাকাররাও বসে রয়েছে একটি ভুলের সুযোগ নিয়ে নিমেষে নিঃস্ব করে দেওয়ার জন্য। এই কারণে এখন অনলাইন স্টক মার্কেটিং করার সময় মেপে মেপে পা ফেলতে বলা হচ্ছে। স্টক মার্কেটিং ও এই ধরনের অনলাইন বিজনেসের ক্ষেত্রে মাত্র একটি ক্লিকে ট্রেড ও সিকিউরিটি সম্পর্কিত সম্পর্কে সমস্ত তথ্য হ‍্যাকারদের হাতে চলে যেতে পারে। এই ধরনের স্ক‍্যাম 1992 এর Harshad Mehta এর স্ক‍্যামের চেয়ে যথেষ্ট অ্যাডভান্স ও ভয়ংকর।

ফ্রডের নতুন পদ্ধতি

আজকাল এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যারা অনলাইনে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খোলেন এবং ইন্টারনেটের মাধ্যমে টাকা উপার্জন করতে চান। কিন্তু হ‍্যাকাররা তো সাধারণ মানুষের চেয়ে এক কদম এগিয়ে চিন্তা ভাবনা করবেই, তারা তারা আমার আপনার মতো সাধারণ মানুষের ব‍্যাক্তিগত তথ্য চুরি করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায়ই নতুন নতুন গাইডলাইন জারি করা হয় যাতে ইউজাররা ফ্রডের হাত থেকে বাঁচতে পারে। এবার সরকারি টুইটার হ‍্যান্ডেল সাইবার দোস্ত স্ট মার্কেটে ফ্রডের হাত থেকে বাঁচার জন্য টিপস দিয়েছে।

কি জানিয়েছে হোম মিনিস্ট্রি?

স্বরাষ্ট্র মন্ত্রক সাইবার ডিজনেসের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে বলেছে। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার সচেতনতা টুইটার হ‍্যান্ডেল সাইবার দোস্ত এই তথ্য জানিয়েছে। কোনো অচেনা ব‍্যাক্তি যদি ফোন করে বা ম‍্যাসেজের মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগের প্রস্তাব দেয় তবে ভুলেও তাঁর কথায় বিশ্বাস করবেন না। মাশুল হিসেবে অনেক বড় ক্ষতির সম্মুখীন হ‌ওয়া অস্বাভাবিক কিছু নয়।

  • স্টক মার্কেট সম্পর্কে কোনো উপদেশ বা তথ্য জানতে সব সময় সেভির সঙ্গে রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারদের সঙ্গে যোগাযোগ করুন।
  • কোনো ধরনের ফ্রড বা জোচ্চুরির শিকার হলে সময় নষ্ট না করে সেবির ওয়েবসাইট www.sebi.gov.in এ জানান।
  • এছাড়া সাইবার ক্রাইমের খবর অনলাইনে cybercrime.gov.in সাইটে দেওয়া যায়।

কিভাবে ক্ষতি করছে ফ্রডস্টার?

ইন্টারনেটে প্রায়ই কোনো স্টকের দাম বাড়ানোর ভুয়ো খবর ছড়াতে দেখা যায়। এর জন্য ফ্রডরা ফোন কল বা ম‍্যাসেজের সাহায্য নেয় এবং ইন্টারনেটের মাধ্যমে স্টক ক্রেতার বিভিন্ন তথ্য বের করে নেয়। সেই হিসেবে ফ্রডস্টাররা জোচ্চুরি করে এবং ব‍্যাক্তিগত তথ্য চুরি করে শিকার করে। এই ধরনের স্টকের দাম বেড়ে যাওয়ার খবর শুনে এক সঙ্গে অনেকে ঘাবড়ে গিয়ে স্টক কিনতে শুরু করে এবং হঠাৎ করে অত‍্যন্ত দ্রুত গতিতে সেই স্টকের দাম বাড়তে শুরু করে। এর ফলে শুরুতে স্টক কোম্পানির দ্রুত লাভ হয়। কিন্তু ভুয়ো কবরের পর্দা ফাঁস হ‌ওয়া মাত্র স্টক পড়ে যায়।

নকল স্টকের মাধ্যমেও হয় ফ্রড

ফ্রড করার জন্য অনেক সময় জোচ্চোরের দল বোনাস স্টকের সাহায্য নেয়। বোনাস স্টক মানে যার কোনো অস্তিত্ব‌ই নেই কিন্তু তাও এটি বেচা হয়। যতক্ষণে কেউ এই ধরনের স্টকের আসল তথ্য জানতে পারেন তার আগেই তাদের অ্যাকাউন্ট খালি হয়ে যায়। এর থেকে বাঁচতে হলে কোনো অচেনা ফোন কল বা ম‍্যাসেজে কোনো মতেই ভরসা করা উচিত নয় এবং না জেনে বুঝে কোনো শেয়ার কেনাও ঠিক নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Stock Market এ টাকা বিনিয়োগের আগে সাবধান! কখনও ভুলেও করবেন না যে কাজগুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/be-careful-to-invest-in-the-stock-market-do-not-forget-this-work/feed/ 0
Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার? https://www.91mobiles.com/bengali/facebook-data-leak-how-to-check-your-leaked-data-mark-zuckerberg-use-signal-app/ https://www.91mobiles.com/bengali/facebook-data-leak-how-to-check-your-leaked-data-mark-zuckerberg-use-signal-app/#respond Wed, 07 Apr 2021 11:00:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15391 লিক হয়েছে ফেসবুক ইউজারদের ডিটেইলস

The post Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার? first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক দিন ধরেই ভারতসহ গোটা বিশ্বে ইউজারদের ডেটা লিক হ‌ওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অ্যাপ্লিকেশন থেকে ইউজারদের ডেটা লিক হ‌ওয়া আজকাল খুবই সাধারণ একটি ঘটনা বললেও খুব একটা ভুল বলা হবে না। কয়েক দিন আগেই খবর পাওয়া গিয়েছিল ভারতীয় অ্যাপ Mobikwik এর বিপুল সংখ্যক ইউজারদের ডেটা লিক হয়ে গেছে। যদিও এক্ষেত্রে হ‍্যাকারদের হাত ছিল। এবার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ফেসবুকের ইউজারদের ডেটা লিকের কথা জানা গেছে। বলা হচ্ছে 533 মিলিয়ন অর্থাৎ প্রায় 53.30 কোটি ফেসবুক ইউজারদের ব‍্যাক্তিগত তথ্য হ‍্যাকার্স ফোরামে লিক হয়ে গেছে। এই ইউজারদের লিস্টে ভারতসহ 106টি দেশের নাগরিকদের নাম রয়েছে। একের পর এক এই ধরনের ঘটনার ফলে এখন গোপনীয়তা রক্ষা করা প্রায় দুঃসাধ্য হয়ে উঠছে। জানিয়ে রাখি এই ফেসবুক ডেটা লিকের চক্করে আপনার ডেটাও লিক হয়েছে কি না তা চেক করা যাবে। এর জন্য একটি পোর্টাল রয়েছে। এই পোস্টে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে ইমেইল আইডির মাধ্যমে চেক করা যায় ফেসবুক ডেটা লিকে আপনার নাম আছে কি না।

লিক হয়েছে 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা

আগেই বলেছি লিক হ‌ওয়া ইউজারদের 106টি দেশের লিস্টে আমাদের দেশ ভারতের নাম‌ও রয়েছে। সব মিলিয়ে মোট 53.30 কোটি ইউজারদের ডেটা লিক হয়েছে। ইউজারদের বিভিন্ন ব‍্যাক্তিগত তথ্য যেমন নাম, ফোন নাম্বার, জন্ম তারিখ, লোকেশন, জেন্ডার, ব‍্যাবসা, ইমেইল অ্যাড্রেস ও রিলেশনশিপ স্ট‍্যাটাস লিক হয়েছে। মোট লিক হ‌ওয়া ইউজারদের মধ্যে আবার 61 লক্ষ মানুষ ভারতীয় ইউজার। লিক হ‌ওয়া ডেটা বিভিন্ন ধরনের খারাপ এমনকি অসামাজিক কাজেও ব‍্যবহৃত হতে পারে। এর মধ্যে আবার ফোন নাম্বার পর্যন্ত রয়েছে, যা যথেষ্ট চিন্তার বিষয়।

কিভাবে চেক করবেন?

ফেসবুক ডেটা ব্রিচে আপনার ডেটাও লিক হয়েছে কি না তা অত‍্যন্ত সহজেই চেক করা যায়। সিকিউরিটি রিসার্চার ট্রয় হন্ট অনেক আগে থেকেই কার্যকর একটি পোর্টাল তৈরি করে রেখেছে। একটি পোর্টালের মাধ্যমে সহজেই চেক করা যায় কোটি কোটি মানুষের লিস্টে নিজের নাম আছে কি না।

  • সবার আগে haveibeenpwned.com ওয়েবসাইটে যান।
  • যে ইমেইল আইডি দিয়ে ফেসবুক চালান সেটি এন্টার করুন।
  • ইমেইল আইডি লেখা হয়ে গেলে pwned বাটনে ক্লিক করুন।
  • এরপর এই ওয়েবসাইট বলে দেবে আপনার ডেটা লিক হয়েছে কি না?
  • যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে ছোটখাটো কিছু হয়ে থাকে তবে পাসওয়ার্ড চেঞ্জ ও এই ধরনের সিকিউরিটি সম্পর্কিত পদক্ষেপ নিতে বলা হবে।
  • যদি এমন কিছু না হয়ে থাকে তবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত বলা হবে। তবে আমরা বলব অ্যাকাউন্টের সুরক্ষা বজায় রাখতে মাঝে মধ্যে পাসওয়ার্ড বদলে ফেলুন।

SAFE ME অ্যাপের মাধ্যমে চেক করুন ডেটা লিক

এছাড়া একটি অ্যাপ আছে, যার মাধ্যমে চেক করা যায় কখনও আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড লিক হয়েছে কি না। SAFE ME অ্যাপে তৎক্ষণাৎ চেক করা যায় কখনও ডেটা লিক হয়েছে কি না। এমনকি এই অ্যাপ অসুরক্ষিত পাসওয়ার্ড সম্পর্কেও অ্যালার্ট করে। কিছু ক্ষেত্রে এই অ্যাপ ডেটা লিকের সেন্সিটিভ সোর্সটিও চিহ্নিত করে দেয়।

ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত রাখবেন?

কয়েকটি পদ্ধতির মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট তুলনামূলক ভাবে সুরক্ষিত রাখা যায়।

  • ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য Two Factor Authentication এবং Unrecognized LogIn Alert অবশ‍্য‌ই এনেবল করে রাখুন। এর ফলে পাসওয়ার্ডের পাশাপাশি আরও একটি কোড দিয়ে লগইন করতে হবে এবং নতুন কোনো ডিভাইসে লগইন করলে নোটিফিকেশন পেয়ে যাবেন।
  • Two Factor Authentication এবং Unrecognized LogIn Alert এনেবল করার পাশাপাশি নিজের প্রোফাইল লক করে রাখুন। যেসব ইউজার আপনার ফ্রেন্ড লিস্টে নেই এই ফিচার তাদের থেকে আপনার ব‍্যাক্তিগত তথ্য লুকিয়ে রাখে।

ফেসবুকের বক্তব্য

ডেটা লিকের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, এটি 2019 এ রিপোর্ট করা একটি পুরোনো ডেটা। কোম্পানির পক্ষ থেকে 2019 এর আগস্ট মাসেই এই সমস‍্যার সমাধান করে দেওয়া হয়েছে। তবে এই নতুন ডেটা ব্রিচ সম্পর্কে ফেসবুক কিছুই জানায়নি।

হ‍্যাকারদের জন্য গুরুত্বপূর্ণ ইউজারদের ডেটা

সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স হডসন রকের সিটিও Alon Gal জানিয়েছেন, এই লিক হ‌ওয়া ডেটা পুরোনো হলেও এর মধ্যে হ‍্যাকারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এসবের অবৈধ ব‍্যবহার করে হ‍্যাকাররা ইউজারদের যথেষ্ট ক্ষতি করতে পারে।

জানুয়ারিতে লিক হয়েছিল 42 কোটি ইউজারদের ডেটা

এই বছর জানুয়ারি মাসে প্রায় 42 কোটি ফেসবুক ইউজারদের ডেটা লিক হ‌ওয়ার খবর পাওয়া গিয়েছিল। এমনকি সেইসব ইউজারদের ডেটা অনলাইনে সেল পরিবারের করা হয়েছে। জানিয়ে রাখি সেবার ইউজারদের ডেটা টেলিগ্ৰাম অ্যাপের বটের মাধ্যমে লিক হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/facebook-data-leak-how-to-check-your-leaked-data-mark-zuckerberg-use-signal-app/feed/ 0
ডেটা চুরি করে এই 17টি বিপজ্জনক মোবাইল অ্যাপ, এখনই ডিলিট করুন https://www.91mobiles.com/bengali/google-play-store-removes-17-apps-infected-with-malware-android-phone/ https://www.91mobiles.com/bengali/google-play-store-removes-17-apps-infected-with-malware-android-phone/#respond Wed, 30 Sep 2020 08:54:58 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12678 প্লে স্টোর থেকে ডিলিট হল 17টি অ্যাপ

The post ডেটা চুরি করে এই 17টি বিপজ্জনক মোবাইল অ্যাপ, এখনই ডিলিট করুন first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে বলতে গেলে স্মার্টফোন আমাদের জীবনে অক্সিজেনের মতোই অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই ফোনের মাধ‍্যমেই আমরা বিভিন্ন অ্যাপ ও গেমের নেশায় মত্ত হয়ে পড়ি। কিন্তু কিছু অ্যাপ আমাদের ডেটা ক্রমাগত চুরি করে চলেছে এবং আমরা তা টের পর্যন্ত পাই না। এই সমস‍্যার সমাধান করার জন্য গুগল ক্রমাগত তাদের প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপ সরিয়ে চলেছে। আরও একবার গুগলের পক্ষ থেকে এমন 17টি বিপজ্জনক অ্যাপ ডিলিট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই অ্যাপগুলি জোকার ম‍্যাল‌ওয়‍্যার এফেক্টে কাজ করত। যার প্রধান কাজ ইউজারের ফোন থেকে ম‍্যাসেজ ও কন্ট‍্যাক্ট চুরি করা। এর মধ্যে বেশিরভাগই স্ক‍্যানার জাতীয় অ্যাপ। এছাড়া কিছু ম‍্যাসেজিং অ্যাপ ও ফোটো এডিট‍র‌ও আছে।

আরও পড়ুন: Lava আনছে 5টি নতুন সস্তা ‘ইন্ডিয়ান’ ফোন, চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দেবে এই লো বাজেট ফোন

ডাউনলোড হয়েছে 1 লক্ষ 20 হাজার বার

Zscaler ThrearLabZ ফার্মের রিসার্চার টীম এই অ্যাপগুলিতে লেটেস্ট জোকার ম‍্যালওয়‍্যার স্পট করেছে। ফার্মের রিসার্চার টীম তাদের ব্লগে লিখেছেন তারা 17টি বিভিন্ন অ্যাপে এই বিপজ্জনক ম‍্যাল‌ওয়‍্যার পেয়েছেন। ফার্মের বক্তব্য অনুযায়ী এই 17টি অ্যাপ মিলিতভাবে মোট 1,20,000 বার ডাউনলোড করা হয়েছিল। ফার্মের নিয়মিত পরীক্ষার পর Google Android এর সিকিউরিটি টীমকে জানালে তারা এই 17টি সন্দেহজনক অ্যাপকে সরিয়ে দেওয়া হয়। তবে যাদের ফোনে আগে থেকে এই অ্যাপগুলি ইনস্টল করা ছিল তাদের নিজে থেকে এই অ্যাপ আন‌ইনস্টল করতে হবে।

করা হতো ফোনের কন্ট‍্যাক্ট ও ম‍্যাসেজ চুরি

Zscaler এর রিসার্চার একটি বক্তব্যে বলেন, “জোকার ও এই ধরনের বিভিন্ন ম‍্যাল‌ওয়‍্যার ক্রমাগত অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষতি করে চলেছে। এই ধরনের ম‍্যাল‌ওয়‍্যার সম্পর্কে সচেতন করার পরেও অনেক ইউজার এই অ্যাপগুলি ডাউনলোড করেন। আসলে এইসব আ্যাপ স্পাইওয়্যারের কাজ করে। অর্থাৎ ফোন থেকে গুরুত্বপূর্ণ ডেটা বাছাই করে চুরি করা। যেমন উল্লেখযোগ্য ফোনের কন্ট‍্যাক্ট, এস‌এম‌এস ও বিভিন্ন প্রয়োজনীয় ফাইল।”

উল্লিখিত 17টি অ্যাপের লিস্ট

  • All Good PDF Scanner
  • Mint Leaf Message-Your Private Message
  • Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
  • Tangram App Lock
  • Direct Messenger
  • Private SMS
  • One Sentence Translator – Multifunctional Translator
  • Style Photo Collage
  • Meticulous Scanner
  • Desire Translate
  • Talent Photo Editor – Blur focus
  • Care Message
  • Part Message
  • Paper Doc Scanner
  • Blue Scanner
  • Hummingbird PDF Converter – Photo to PDF
  • All Good PDF Scanner

NOTE: আপনার ফোনে উপরোক্ত অ্যাপের মধ্যে একটিও থেকে থাকলে এখনই ডিলিট করুন। এগুলি আপনার অজান্তেই ফোন থেকে আপনার ব‍্যাক্তিগত ডেটা চুরি করে চলেছে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post ডেটা চুরি করে এই 17টি বিপজ্জনক মোবাইল অ্যাপ, এখনই ডিলিট করুন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-play-store-removes-17-apps-infected-with-malware-android-phone/feed/ 0