Hero - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 07 Mar 2023 19:36:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন Hero Electric Scooter-এর দামের লিস্ট, রেঞ্জ এবং ফিচার https://www.91mobiles.com/bengali/hero-electric-scooter-price-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hero-electric-scooter-price-list-in-bengali/#respond Tue, 14 Feb 2023 02:00:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36769 Hero Electric Scooter-এর দামের লিস্ট

The post জেনে নিন Hero Electric Scooter-এর দামের লিস্ট, রেঞ্জ এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • মোট 6টি ইলেকট্রিক স্কুটার রয়েছে হিরো ইলেকট্রিকের অধীনে।
  • হিরো ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হয় 67,190 টাকা থেকে।
  • হিরো ইলেকট্রিক স্কুটারের লুক যেমন সুন্দর তেমনই রয়েছে দারুণ ফিচার।

ভারতীয় ইলেকট্রিক টু হুইলার মার্কেটে কম দামের ইলেকট্রিক স্কুটারের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হিরো ইলেকট্রিক স্কুটার। কোম্পানির কাছে মোট 6টি ব্যাটারিচালিত স্কুটার রয়েছে যেগুলির দাম 67000 টাকা থেকে 87000 টাকার মধ্যে। কম দাম ছাড়াও এই স্কুটারগুলির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই গাড়িগুলিতে স্টাইলিশ লুকের পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে। এই পোস্টে হিরো কোম্পানির সবকটি ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে জানানো হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: Windows এবং Mac ল্যাপটপে কীভাবে স্ক্রিনশট নিতে হয় জানেন? জেনে নিন সহজ পদ্ধতি

Hero Electric Scooters এর দামের তালিকা

  • Hero Electric Optima CX (Single Battery): দাম 67,190 টাকা
  • Hero Electric Optima CX (Dual Battery): দাম 85.190 টাকা
  • Hero Eddy: দাম 72,000 টাকা
  • Hero Electric Atria LX: দাম 77,690 টাকা
  • Hero Electric Photon LP: দাম 86,391 টাকা
  • Hero Electric NYX HS500 ER: দাম 86,540 টাকা

Note: লিস্টের সবকটি ইলেকট্রিক স্কুটারের দাম কোম্পানির ওয়েবসাইটের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। ওয়েবসাইটে হায়দ্রাবাদের এক্স শোরুমের দাম উল্লেখ করা হয়েছে।

Hero Electric Scooter’s এর রেঞ্জ এবং টপ স্পীড

বর্তমান টু হুইলার মার্কেটে হিরো ইলেকট্রিকের সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক স্কুটারের মধ্যে Hero Electric Optima অন্যতম। এই ইলেকট্রিক স্কুটারের সিঙ্গেল এবং ডবল দুটি ব্যাটারি প্যাক ভেরিয়েন্ট সেল করা হয়। এই স্কুটার একবার ফুল চার্জ করলে 140km পর্যন্ত রেঞ্জ এবং 45kmph টপ স্পীড পাওয়া যায়। আরও পড়ুন: BGMI ফ্যানদের জন্য সুখবর! বড় আপডেট আসতে চলেছে New State Mobile-এ, জেনে নিন বিস্তারিত

কোম্পানির Hero Electric Eddy স্কুটারটিও একটি বেশ ভালো অপশন। এই গাড়ির রেঞ্জ 85km এবং টপ স্পীড 25kmph। এছাড়া কোম্পানির Hero Electric Atria গাড়িটিতে সিঙ্গেল চার্জে 85km পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এই গাড়ির টপ স্পীড 25kmph।

Hero Electric Photon স্কুটারটি এক বার ফুল চার্জ করলে 108km পর্যন্ত চালানো যায়। এই গাড়ির সর্বোচ্চ স্পীড 45kmph। কোম্পানির শেষ ইলেকট্রিক স্কুটার Hero Electric NYX এর রেঞ্জ 165km এবং টপ স্পীড 42kmph। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে প্যান কার্ড তৈরি করার সহজ উপায় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন Hero Electric Scooter-এর দামের লিস্ট, রেঞ্জ এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hero-electric-scooter-price-list-in-bengali/feed/ 0
ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম https://www.91mobiles.com/bengali/electric-scooter-offer-discount-ather-bounce-infinity-ola-hero-motocorp-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/electric-scooter-offer-discount-ather-bounce-infinity-ola-hero-motocorp-details-in-bengali/#respond Wed, 07 Dec 2022 10:27:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34443 Vida Electric Scooter এ তিনদিনের জন্য পাবেন ফ্রি টেস্ট রাইড

The post ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম first appeared on 91Mobiles Bengali.

]]>
2022 সাল শেষ হতে চলেছে এবং এই বছরের শেষ নাগাদ, আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। আসলে, অনেক কোম্পানি ডিসেম্বর মাসে ইলেকট্রিক স্কুটার ক্রেতাদের জন্য তাদের মডেলগুলিতে দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে আপনার হাজার হাজার সাশ্রয় হতে পারে। এক্সচেঞ্জ ডিসকাউন্ট ছাড়াও, OLA, Hero Vida, Ather কোম্পানির ই-স্কুটারগুলিতে অন্যান্য অফার দেওয়া হচ্ছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A14 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

OLA Electric Scooter

OLA এর তরফে তাদের ইলেকট্রিক স্কুটারে অনেক বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। কোম্পানি ডিসেম্বর মাসে ফ্রি পরিষেবা এবং হাইপারচার্জ নেটওয়ার্কের ফ্রি ব্যবহারের সাথে একটি নতুন স্কুটার কেনার ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্ট অপশন অফার করছে। একই সঙ্গে জিরো প্রসেসিং ফি-এর পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়ার কথাও ঘোষণা করেছে। তবে এই অফারের শেষ তারিখ সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করা হয়নি।

Vida Electric Scooter

এই কোম্পানি স্কুটার লঞ্চের সময় একটি বাই-ব্যাক স্কিম ঘোষণা করেছিল, যা এখনও পাওয়া যেতে পারে। এই বাই-ব্যাক স্কিমে ক্রেতারা ক্রয়ের প্রথম তিন বছরের মধ্যে তাদের স্কুটারটি কোম্পানির কাছে 70 শতাংশে সেল করতে পারেন। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি এই নতুন ইলেকট্রিক স্কুটারটি কিনতে পারেন, যা তিন বছর চালানোর পর কোম্পানির কাছে 70 শতাংশ দামে বিক্রি করা যাবে। এছাড়াও, গ্রাহকরা 72 ঘন্টা বা 3 দিনের জন্য টেস্ট রাইড প্ল্যানও পেতে পারেন। মানে এই স্কুটারটি 3 দিনের জন্য টেস্ট করুন এবং তারপর এটি কেনার সিদ্ধান্ত নিন। আরও পড়ুন: সবাইকে পেছনে ফেলে দিল এই Electric গাড়ি, কেনার জন্য ভিড় জমেছে হাজার হাজার মানুষের 

 Arther Energy

ডিসেম্বর মাসে, কোম্পানি তাদের ই-স্কুটারগুলিতে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় গ্রাহকদের জন্য স্কুটারের ব্যাটারিতে এক্সটেনডেট ওয়ারেন্টি, এক্সচেঞ্জ স্কিম এবং লো বাজেট ফিনান্স প্ল্যান চালু করা হয়েছে। Ather Energy-এর এই বিশেষ অফারটি শুধুমাত্র 31 ডিসেম্বর 2022 পর্যন্ত ভ্যালিড।

Bounce Infinity

Bounce Infinity তে একটি দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। কোম্পানি তাদের স্কুটারে রেন্টাল স্কিম ঘোষণা করেছে। এই অফারের আওতায় ক্রেতারা স্কুটার কেনার আগে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য Bounce Infinity স্কুটার ভাড়া নিতে পারবেন। গ্রাহকরা ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে বাউন্স ইনফিনিটি কিনতে পারবেন। বর্তমানে শুধুমাত্র কয়েকটি শহরে এই সুবিধা দেওয়া হচ্ছে। আরও পড়ুন: অফারে মাত্র 2,500 টাকায় কিনে নিন 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ড সহ Motorola এর এই ফোনটি  

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/electric-scooter-offer-discount-ather-bounce-infinity-ola-hero-motocorp-details-in-bengali/feed/ 0
165KM রেঞ্জসহ বাজারে এল Hero এর প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/hero-vida-v1-electric-scooter-launched-in-india-price-rs-1-45-lakh-sale-range-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hero-vida-v1-electric-scooter-launched-in-india-price-rs-1-45-lakh-sale-range-details-in-bengali/#respond Sat, 08 Oct 2022 03:47:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32780 ভারতে লঞ্চ হল Hero Vida V1 Plus এবং Vida 1 Pro

The post 165KM রেঞ্জসহ বাজারে এল Hero এর প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
অবশেষে ভারতে Hero Motocorp এর বহু প্রতীক্ষিত ব্যাটারিচালিত স্কুটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Vida (ভিডা) সাব ব্র্যান্ডের অধীনে পেশ করা হয়েছে। Hero তাদের নতুন Vida V1 ইলেকট্রিক স্কুটারটি Vida V1 Pro এবং Vida V1 Plus নামের দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করেছে। ভারতীয় বাজারে এই স্কুটারকে সরাসরি Ola S1 Pro, Ather 450X Gen3, Bajaj Chetak এবং TVS iQube এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে। এই পোস্টে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের Price, Sale, Range ও Features সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Amazon Extra Happiness Days Sale-এ এইসব স্মার্টফোনে পাবেন সেরা ডিল, দেখে নিন তালিকা

Hero Vida V1 electric scooter এর দাম

কোম্পানি ভারতে তাদের Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারটি 1.45 লক্ষ টাকা (ex-showroom) এবং Vida 1 Pro 1.59 লক্ষ টাকা (ex-showroom) দামে পেশ করেছে। আগামী 10 অক্টোবর থেকে এই স্কুটারগুলির বুকিং শুরু হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে Vida V1 Plus স্কুটারটি Matte White, Matte Sports Red এবং Gloss Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন্যদিকে Vida 1 Pro মডেলটি Matte White, Matte Sports Red, Gloss Black এর সঙ্গে সঙ্গে Matte Abrax Orange কালারে সেল করা হবে।

মাত্র 2499 টাকায় করুন বুক

আগ্রহী গ্রাহকরা মাত্র 2499 টাকার টোকেন অ্যামাউন্ট জমা করে এই ব্যাটারিচালিত স্কুটার বুক করতে পারবেন। আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ইলেকট্রিক স্কুটারগুলির ডেলিভারি শুরু হবে। তবে জানিয়ে রাখি শুরুতে এই স্কুটার শুধুমাত্র দিল্লি, বেঙ্গালুরু এবং জয়পুরে সেল করা হবে। আরও পড়ুন:বছরের শেষ সূর্যগ্রহণ আসন্ন। জেনে নিন কবে, কখন এবং কিভাবে দেখবেন এই অতুলনীয় দৃশ্য

Hero Vida V1 Plus এবং Vida 1 Pro এর টপ স্পীড ও রেঞ্জ

কোম্পানি জানিয়েছে তাদের Vida 1 Pro ইলেকট্রিক স্কুটারে 80 কিলোমিটার প্রতি ঘণ্টার টপ স্পীড পাওয়া যাবে। আরও জানা গেছে এই স্কুটারের ব্যাটারি 1.2 কিলোমিটার প্রতি মিনিটের হিসাবে চার্জ হয়। IDC এর রিপোর্ট অনুযায়ী একবার ফুল চার্জ করলে এতে 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এই গাড়ি মাত্র 3.2 সেকেন্ডের মধ্যে 0-40 কিলোমিটার প্রতি ঘণ্টার স্পীড ধরতে সক্ষম।

অন্যদিকে Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারেও 80 কিলোমিটার প্রতি ঘণ্টার টপ স্পীড পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্কুটারের ব্যাটারিও 1.2 কিলোমিটার প্রতি মিনিটের দরে চার্জ হয়। IDC এর তথ্য অনুযায়ী ফুল চার্জে এই স্কুটারে 143 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এই স্কুটারে রাইডার মাত্র 3.2 সেকেন্ডের মধ্যে 0 থেকে 40 কিলোমিটার স্পীড তুলতে পারবেন। আরও পড়ুন: বাজারে আসবে এই কোম্পানির সস্তা ব্যাটারিচালিত স্কুটি, জেনে নিন দাম

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের ফিচার

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন ফিচারের মধ্যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি সহ এতে সাত ইঞ্চির টাচ স্ক্রিন, ক্রুজ কন্ট্রোল, টু ওয়ে থ্রোটল, কী-লেস কন্ট্রোল এবং SoS অ্যালার্ট উল্লেখযোগ্য।

সুরক্ষিত ব্যাটারি

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণভাবে সুরক্ষিত। এই ব্যাটারি 2 লক্ষ কিলোমিটার, 25 হাজার ঘণ্টা, হাই টেম্পারেচারে টেস্ট করা হয়েছে এবং প্রতি ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটার সফল হয়েছে। এছাড়াও কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি পরে গেলে বা ধাক্কা লাগলেও ঠিকঠাক কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে এতে ক্রমাগত 72 ঘণ্টা পর্যন্ত টেস্ট ড্রাইভ করা হয়েছে। আরও পড়ুন: মাত্র 10499 টাকা দামে লঞ্চ হল সুন্দর স্মার্টফোন, 50MP ক্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব্যাটারি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 165KM রেঞ্জসহ বাজারে এল Hero এর প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hero-vida-v1-electric-scooter-launched-in-india-price-rs-1-45-lakh-sale-range-details-in-bengali/feed/ 0
5G মোবাইলের দামে কিনে নিন এই ইলেকট্রিক সাইকেল, সিঙ্গেল চার্জে পাবেন 30KM এর বেশি রেঞ্জ https://www.91mobiles.com/bengali/hero-cheapest-electric-cycle-with-30km-range-worth-rs-28999-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hero-cheapest-electric-cycle-with-30km-range-worth-rs-28999-know-details-in-bengali/#respond Mon, 26 Sep 2022 12:22:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32145 Hero Lectro C4 এর দাম মাত্র 28,999 টাকা

The post 5G মোবাইলের দামে কিনে নিন এই ইলেকট্রিক সাইকেল, সিঙ্গেল চার্জে পাবেন 30KM এর বেশি রেঞ্জ first appeared on 91Mobiles Bengali.

]]>
পেট্রোলের আকাশছোঁয়া দামের কারণে ইলেকট্রিক সাইকেলের চাহিদা দ্রুতগতিতে বেড়েছে। এই অবস্থায় আপনি যদি উৎসবের মরসুমে স্বল্প দূরত্ব কভার করার জন্য একটি ইলেকট্রিক সাইকেল এর সন্ধানে থাকেন, তাহলে আপনি সাজেস্ট করবো আপনি Hero Lectro-এর এই দুর্দান্ত ই-সাইকেলটিকে অপশনে রাখতে পারেন।এই ইলেকট্রিক সাইকেলের বিশেষত্ব হল এর দাম একটি 5G মোবাইলের সমান। এই সাইকেলটি প্রতি ঘণ্টায় 25 কিলোমিটারের টপ স্পিড এবং 30 কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করে।

Hero এর লো বাজেট ইলেকট্রিক সাইকেল

আপনি যদি দিনে 30 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে থাকেন, তাহলে পেট্রোল চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক সাইকেল কিন্তু একটি ভাল অপশন। আপনি যদি আপনার দৈনন্দিন কাজ স্থির করতে 1-2 লিটার পর্যন্ত পেট্রোল খরচ করে থাকেন, তাহলে এই সাইকেল এ আপনার সেই পেট্রোলের অর্ধেক খরচ হবে। এই পোস্টে আমি আপনাদের Hero এর সবথেকে লো বাজেট ইলেকট্রিক সাইকেলটির সম্পর্কে বিস্তারিত জানাবো।

Hero Lectro C4 ই-সাইকেল

এই স্টাইলিশ ই-সাইকেলটি যেমন মজবুত, তেমনই এতে একটি রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে এই সাইকেল এ চার্জ দেওয়া অনেক সহজ। এটি পুরোপুরি চার্জ হতে প্রায় 4 ঘন্টা সময় নেয়। এর ব্যাটারি ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। এটি IP67 সার্টিফাইড।

5G মোবাইলের দামে ইলেকট্রিক সাইকেল

Hero কোম্পানির সাইটে থাকা তালিকা অনুযায়ী Hero Lectro C4 এর দাম মাত্র 28,999 টাকা। অর্থাৎ, আপনি একটি 5G স্মার্টফোনের দামে একটি ইলেকট্রিক গাড়ি কিনতে পারেন। আপনি চাইলে ক্রেডিট কার্ডের সাহায্যে নো কস্ট EMI -তেও এটি কিনতে পারেন।

মন জয় করে নেবে ফিচার

Hero Lectro C4-এর হ্যান্ডেলবার এর বাম দিকে আপনি একটি ছোট ওয়াটারপ্রুফ LED ডিসপ্লে ইউনিট পাবেন, যেখানে আপনি অন বাটন এবং হেডলাইটের পাশাপাশি লো, মিডিয়াম এবং হাই রাইডিং মোড দেখতে পাবেন। এছাড়াও, আপনি এতে ব্লুটুথ কানেকশন এর সুবিধাও পাবেন। আপনি Hero Lectro iSmart অ্যাপের মাধ্যমে রাইড স্টেট, রাইড ট্র্যাকিং এবং কন্ট্রোল এর সুবিধাও পাবেন।

এছাড়াও, Hero Lectro C4 ইলেকট্রিক সাইকেল এ একটি IP67 প্রোটেকটেড Li-Ion 36 V, 5.8Ah ব্যাটারি রয়েছে। এর সাথে এতে BLDC 36V/250W, 40 Nm, Rear Hub Motor লাগানো হয়েছে। এর ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জে 30 কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করে। এটি ফুল চার্জ হতে 4 ঘন্টা সময় লাগে।এর টপ স্পিড 25Kmph।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5G মোবাইলের দামে কিনে নিন এই ইলেকট্রিক সাইকেল, সিঙ্গেল চার্জে পাবেন 30KM এর বেশি রেঞ্জ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hero-cheapest-electric-cycle-with-30km-range-worth-rs-28999-know-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল Hero ইলেকট্রিক স্কুটার, লোকাল এলাকার জন্য একদম পারফেক্ট অপশন, জেনে নিন 5টি সেরা ফিচার https://www.91mobiles.com/bengali/cheapest-hero-electric-scooter-battery-scooty-features-2/ https://www.91mobiles.com/bengali/cheapest-hero-electric-scooter-battery-scooty-features-2/#respond Sat, 30 Jul 2022 04:41:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29509 Hero Electric Flash ই-স্কুটির প্রারম্ভিক দাম 37,000 টাকা

The post লঞ্চ হল Hero ইলেকট্রিক স্কুটার, লোকাল এলাকার জন্য একদম পারফেক্ট অপশন, জেনে নিন 5টি সেরা ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Cheapest Hero Electric Scooter, ভারতে যখনই বাইক এবং স্কুটার কেনার কথা ভাবে তখন সবার প্রথমে মাথায় আসে Hero বাইকের নাম। কোম্পানির বেশিরভাগ গাড়িগুলো লো বাজেট এ সেরা মাইলেজের অফার করে। তবে বর্তমানের এই ইলেকট্রিক গাড়ি যুগে, এই সেগমেন্টেও কিন্তু পিছিয়ে নেই Hero। কোম্পানির এমন অনেক ইলেকট্রিক মডেল রয়েছে যা আপনাদের ভীষণ পছন্দ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Hero-এর ইলেকট্রিক স্কুটারগুলি লো বাজেট রেঞ্জেও পাওয়া যায়। এই পোস্টে আপনাদের 40,000 টাকার বাজেটে Hero-এর ইলেকট্রিক স্কুটারগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো।

Hero Electric Flash

Hero ইলেকট্রিক স্কুটারের দাম

এই হিরো ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় মার্কেটে সেল হওয়া লো বাজেট ই-স্কুটারগুলির মধ্যে অন্যতম। এই স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি মডেলটি 48,000 দামে কেনা যাবে। এই স্কুটারের Li ব্যাটারি মডেলের দাম 37,000 টাকার কাছাকাছি। এই ইলেকট্রিক স্কুটারটির দাম কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন হয়। আপনার রাজ্যে হিরো ইলেকট্রিক স্কুটারের দাম কত, সেটা আপনারা এখানে ক্লিক করে জানতে পারবেন।

Hero ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারি

Hero Electric Flash লঞ্চ হয়েছে দুটি ব্যাটারি মডেলে। এর মধ্যে একটি মডেলে Lead Acid Battery , অন্য মডেলটিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক স্কুটির LA ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় নেয় এবং অন্যদিকে Li ব্যাটারি মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

Hero ইলেকট্রিক স্কুটার এর স্পিড

হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ LA মডেলটি সিঙ্গেল চার্জে 50KM দূরত্ব অতিক্রম করতে পারে, অন্যদিকে Li মডেলটি সিঙ্গেল চার্জে 85 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ব্যাটারি চালিত এই স্কুটিটি লোকাল ব্যবহার থেকে অন্য শহর-গ্রামে যাওয়ার জন্যও ব্যবহার করা যাবে। ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী মডেল নির্বাচন করতে পারবেন।

হিরো ইলেকট্রিক স্কুটার এর মোটর পাওয়ার

কোম্পানি হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ LA এবং হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ Li স্কুটারটাকে 250W পাওয়ার মোটর সহ মার্কেটে পেশ করেছে। এই মোটরটি শুধুমাত্র নিজের উপর 100 কেজির বেশি ভার বহন করতে সক্ষম, পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারটি 25 কিলোমিটার প্রতি ঘণ্টার হাই স্পিডে চালানো যায়।

হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ স্কুটারের ফিচার

হিরো ইলেকট্রিকের এই ইলেকট্রিক স্কুটিতে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। ফ্রেমটি স্কুটির বডিকে স্ক্র্যাচ এবং ডেন্ট থেকে রক্ষা করতেও ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটিতে ড্রাম ব্রেকের মতো উন্নত ফিচার রয়েছে এবং এটি একটি বোতাম টিপেই ইলেক্ট্রিক স্কুটারে বদলে যাবে। এই স্কুটিটি নিকটস্থ শোরুমের পাশাপাশি অনলাইন মোডে বিভিন্ন ডিলারের মাধ্যমে সেল করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Hero ইলেকট্রিক স্কুটার, লোকাল এলাকার জন্য একদম পারফেক্ট অপশন, জেনে নিন 5টি সেরা ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cheapest-hero-electric-scooter-battery-scooty-features-2/feed/ 0
দুর্দান্ত রেঞ্জ, স্পিড এবং ফিচার সহ মার্কেটে চাঞ্চল্য তৈরি করতে আসছে Hero এর এই ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/upcoming-hero-electric-scooters-in-india-hero-battery-scooter/ https://www.91mobiles.com/bengali/upcoming-hero-electric-scooters-in-india-hero-battery-scooter/#respond Mon, 25 Jul 2022 04:39:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29024 শীঘ্রই লঞ্চ হবে Hero এর এই 5টি ইলেকট্রিক গাড়ি

The post দুর্দান্ত রেঞ্জ, স্পিড এবং ফিচার সহ মার্কেটে চাঞ্চল্য তৈরি করতে আসছে Hero এর এই ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
যদিও মার্কেটে অনেক ধরনের বাইক এবং স্কুটার এসেছে, কিন্তু ভারতে Hero এর স্কুটারের কাছে সবকিছু ফ্যাকাশে লাগে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হল সব জায়গায় কোম্পানির সার্ভিস পাওয়া যায় এবং এর পার্টসও সহজেই পাওয়া যায়। এই কারণেই মানুষের চোখ Hero এর গাড়ির দিকে থাকে এবং যখনই hero নতুন কোনও গাড়ি পেশ করে, মানুষ সেই গাড়ির সম্পর্কে জানার জন্য উৎসুক থাকে। বর্তমানে ইলেকট্রিক স্কুটারের চাহিদা অনেক এবং এই সেগমেন্টে Hero-এর ইলেকট্রক স্কুটারগুলিও লঞ্চের জন্য দাড়িয়ে আছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি আগামী দিনে 70 হাজার থেকে 1.5 লাখ টাকার বাজেটে তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে।এই পোস্টে আমি আপনাদের Hero এর আসন্ন ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জানাবো।

শীঘ্রই লঞ্চ হবে হিরো ইলেকট্রিক স্কুটার

2022 সালে, Hero-এর প্রধানত চারটি ইলেকট্রিক স্কুটার ভারতে এন্ট্রি নিতে চলেছে,যার দাম প্রায় 70 হাজার থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে হতে পারে। এর মধ্যে রয়েছে Hero Electric AE-8, Hero Electric AE-75, Hero Electric AE-29 এবং Hero Electric AE-3।

  • Hero Electric AE-8— *Rs. 70,000
  • Hero Electric AE-75— *Rs. 80,000
  • Hero Electric AE-29— *Rs. 85,000
  • Hero Electric AE-3— *Rs. 1.50 Lakh

Hero Electric AE-8

Hero এর এই ইলেকট্রিক স্কুটারটির স্পিড অনেক কম হতে পারে। কোম্পানি অনেক আগেই এই স্কুটারটি প্রদর্শন করেছিল কিন্তু আশা করা হচ্ছে যে এটি 2022 সালের শেষের দিকে বা নতুন বছরের শুরুতে লঞ্চ করা যেতে পারে। এই স্কুটারটির ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, এটি একটি হালকা স্কুটার হবে যেখানে আপনি 45 কিলোমিটারের সর্বোচ্চ স্পিড পেতে পারেন। কোম্পানি এই স্কুটারে 80 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই ব্যাটারি চালিত স্কুটারে আপনি টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইল পেতে পারেন। এর সাথে, কোম্পানি LED লাইট, ব্লুটুথ এবং অ্যান্টি-থেফটের মতো ফিচার গুলিও দেবে। দামের কথা বললে কোম্পানি এই স্কুটারটি 70 থেকে 80 হাজার টাকায় লঞ্চ করতে পারে।

Hero Electric AE-75

আপনি যদি একটি মিড-স্পিড হিরো ব্যাটারি স্কুটারের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে Hero Electric AE-75 আপনার জন্য বেশ ভালো। এই স্কুটারটি দেখতে স্টাইলিশ এবং এর রেঞ্জও ভালো। এতে আপনি হাব মোটর পাবেন। সবচেয়ে ভালো কথা হল এর টপ স্পীড হবে 55, যা খুব একটা কম নয়। আপনি এই স্কুটারটিতে সম্পূর্ণ চার্জে 80 কিলোমিটার রেঞ্জ পাবেন। আপনি যদি দিল্লিতে থাকেন এবং গুরুগ্রামে আপনার অফিস থাকে, তাতেও আপনি একবার চার্জ দিয়ে অফিস থেকে ফিরে আসতে পারবেন। এর সাথে অ্যালয় হুইল, ব্যাক গার্ড এবং টিউবলেস টায়ারের মতো ফিচারও পাওয়া যাবে। Hero Electric AE-75 সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে যেখানে এর দাম 75 হাজার থেকে 85 হাজার টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।

Hero Electric AE-29

Hero এর অন্যান্য ইলেকট্রিক স্কুটার সম্পর্কে কথা বললে, কোম্পানি শীঘ্রই Hero Electric AE-29 স্কুটারটিও পেশ করতে পারে। এই স্কুটারে আপনি লং রেঞ্জ পাবেন। এখনও পর্যন্ত যেই তথ্যটি এসেছে, তাতে এই স্কুটারে একটি 1000 ওয়াটের মোটর থাকতে পারে এবং কোম্পানি এতে 80 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এর সর্বোচ্চ স্পিড হবে 55 কিমি প্রতি ঘণ্টা। এতেও আপনারা অ্যালয় হুইল সহ টিউবলেস টায়ার দেখতে পাবেন। এছাড়াও, কোম্পানি এই ই-স্কুটারে অ্যান্টি-থেফট, ম্যাপ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ব্লুটুথের মতো স্মার্ট ফিচার গুলোও দেবে। এতে আপনি একটি লিথিয়াম ব্যাটারি পেতে পারেন যা 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। Hero Electric AE-29 এই বছরের শেষ নাগাদ ভারতের মার্কেটে লঞ্চ হতে পারে এবং এর দাম হতে পারে প্রায় 80 হাজার টাকা থেকে 90 হাজার টাকা। সব মিলিয়ে দীপাবলির আগেই কোম্পানি এই স্কুটারটি পেশ করার প্ল্যান করছে।

Hero Electric AE-3

Hero Electric AE-3 সবচেয়ে দামি ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটি হতে চলেছে যা Hero এই বছর লঞ্চ করবে। এর দাম প্রায় দেড় লাখ টাকা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এর অনন্য ডিজাইন আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এটি কোম্পানির দ্বারা 3টি চাকার সাথে প্রদর্শন করা হয়েছিল কিন্তু লঞ্চের সময় এতে 2 চাকা থাকবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি এটি ডিস্ক ব্রেক সহ অফার করতে পারে এবং আপনি 100 কিলোমিটার রেঞ্জ পেতে পারেন৷ টপ স্পিড সম্পর্কে কথা বললে, আপনারা এই স্কুটারে 80 কিলোমিটার পর্যন্ত স্পিড পেতে পারেন। এর সাথে, অ্যাপ কানেক্টিভিটি, রিয়েল টাইম ট্র্যাকিং এবং জিও ফেসিং-এর মতো ফিচারগুলি এই স্কুটারে থাকবে। এই স্কুটারটি একবার চার্জ হতে প্রায় 5 ঘন্টা সময় নেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দুর্দান্ত রেঞ্জ, স্পিড এবং ফিচার সহ মার্কেটে চাঞ্চল্য তৈরি করতে আসছে Hero এর এই ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-hero-electric-scooters-in-india-hero-battery-scooter/feed/ 0
সবচেয়ে সস্তা Hero ইলেকট্রিক স্কুটার, স্থানীয় এলাকার জন্য একেবারে উপযুক্ত অপশন, দেখে নিন 5টি সেরা ফিচার https://www.91mobiles.com/bengali/cheapest-hero-electric-scooter-battery-scooty-features/ https://www.91mobiles.com/bengali/cheapest-hero-electric-scooter-battery-scooty-features/#respond Mon, 18 Jul 2022 08:07:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28841 দুটি ব্যাটারি মডেলে লঞ্চ হয়েছে Hero Electric Flash ই-স্কুটার

The post সবচেয়ে সস্তা Hero ইলেকট্রিক স্কুটার, স্থানীয় এলাকার জন্য একেবারে উপযুক্ত অপশন, দেখে নিন 5টি সেরা ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
পেট্রোল-ডিজেলের দাম আজ কত ? প্রতিদিন এরকম অনেক প্রশ্ন গাড়ি চালকদের মনে ঘুরপাক খায়। প্রতিদিন যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে মানুষ ইলেকট্রিক গাড়ির প্রতি আরও বেশি করে আকৃষ্ট হচ্ছে। যারা দামি গাড়ি কিনতে পারেন তারা ইলেকট্রিক গাড়ি নিচ্ছেন এবং যারা টু হুইলার চালান তারা ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক স্কুটির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এগুলিকে ব্যাটারি স্কুটারও বলা হয় যা ইলেকট্রিক এর মাধ্যমে চার্জ করা হয় এবং এতে পেট্রোল লাগে না। দেশে অনেক কোম্পানির ইলেকট্রিক স্কুটার থাকলেও যারা 40 হাজার বাজেটে ইলেকট্রিক স্কুটার কিনতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি Hero Electric Flash সম্পর্কে বিশেষ কিছু তথ্য। এই হিরো ইলেকট্রিক স্কুটারটি ভারতে 40,000 টাকার কম দামে কেনা যাবে। এই পোস্টে আমি Hero-এর সবথেকে লো বাজেট ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছি যা ভারতের সবচেয়ে লো বাজেট ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটি।

Hero Electric Flash

Hero Electric Scooter এর দাম

এই হিরো ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় মার্কেটে সেল হওয়া লো বাজেট ই-স্কুটারগুলির মধ্যে একটি। এই স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি মডেলটি 48,000 দামে কেনা যাবে। একইভাবে, এই স্কুটারের লিড-অ্যাসিড ব্যাটারি মডেলের দাম 37,000 টাকার কাছাকাছি। এই ইলেকট্রিক স্কুটারটির দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। আপনার রাজ্যে হিরো ইলেকট্রিক স্কুটারের দাম কত, সেটা আপনি এই লিঙ্ক এ ক্লিক করে জানতে পারবেন।

Hero Electric Scooter এর ব্যাটারি

Hero Electric Flash কে দুটি ব্যাটারি মডেলে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে একটি মডেলে Lead Acid Battery, এবং অন্য মডেলটিতে Lithium-Ion Battery দেওয়া হয়েছে। এই স্কুটির LA ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় নেয় এবং অন্যদিকে Li ব্যাটারি মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

Hero Electric Scooter এর স্পিড

Hero Electric Flash LA মডেলটি সিঙ্গেল চার্জে 50KM দূরত্ব অতিক্রম করতে পারে, অন্যদিকে Li মডেলটি একটি মাত্র চার্জে 85 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।এই ইলেকট্রিক স্কুটি টি যেমন স্থানীয় এলাকায় ব্যবহার করা যাবে তেমন এই স্কুটিতে করে অন্য শহর-গ্রামেও যাওয়া যাবে। ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী মডেল নির্বাচন করতে পারেন।

Hero Electric Scooter এর মোটর পাওয়ার

Hero Electric Flash LA তথা Hero Electric Flash Li Scooter স্কুটারে কোম্পানি 250W পাওয়ার মোটর সহ মার্কেটে লঞ্চ করেছে। এই মোটরটি যে শুধুমাত্র নিজের উপর 100 কেজির বেশি লোড বহন করতে পারে, তাই নয়, পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারটি 25 কিমি প্রতি ঘন্টার টপ স্পিডেও চলতে পারে।

Hero Electric Flash Scooter এর ফিচার

হিরো ইলেকট্রিকের এই ব্যাটারি চালিত স্কুটারটিতে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। স্কুটির বডিটি স্ক্র্যাচ এবং ডেন্ট থেকে রক্ষা করার জন্য এতে ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটিতে ড্রাম ব্রেকের মতো এডভান্স ফিচার রয়েছে এবং এটিকে একটি বোতাম টিপেই স্টার্ট করা যেতে পারে। হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ স্কুটিটি নিকটতম শোরুমের পাশাপাশি অনেক ডিলার দ্বারা অনলাইন মোডেও সেল করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সবচেয়ে সস্তা Hero ইলেকট্রিক স্কুটার, স্থানীয় এলাকার জন্য একেবারে উপযুক্ত অপশন, দেখে নিন 5টি সেরা ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cheapest-hero-electric-scooter-battery-scooty-features/feed/ 0
মার্কেটে লঞ্চ হল হুবহু Hero Splendor-এর মতো দেখতে ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে 140km রেঞ্জ প্রদান করবে https://www.91mobiles.com/bengali/hero-splendor-lookalike-electric-bike-adms-boxer-range-140km/ https://www.91mobiles.com/bengali/hero-splendor-lookalike-electric-bike-adms-boxer-range-140km/#respond Mon, 11 Jul 2022 08:02:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28449 Hero Splendor এর আদলে তৈরি হল ADMS Boxer EV

The post মার্কেটে লঞ্চ হল হুবহু Hero Splendor-এর মতো দেখতে ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে 140km রেঞ্জ প্রদান করবে first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় বাইক Hero Splendor প্রধানত দুটি কারণে সাধারণ মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। একটি হল পরিচর্যার তেমন ঝামেলা নেই, আরেকটি হল দুর্দান্ত মাইলেজ। বর্তমানে একটি কোম্পানি মার্কেটে এমন একটি ইলেকট্রিক বাইক এনেছে যা দেখতে হুবহু Hero Splendor এর মতো। এই ই-ভেহিকল স্টার্টআপ কোম্পানি ADMS eBikes কোম্পানি প্রদর্শন করেছে। ADMS এই ই বাইকটি Boxer নামে ইলেকট্রিক মোটরসাইকেলের মার্কেটে পেশ করা হয়েছে।

Hero Splendor এর মতো নতুন ই-বাইক

Hero Splendor এর লুক সহ এই ই-বাইকটি ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত গ্রীন ভেহিকল এক্সপোর তৃতীয় ভার্সনে প্রদর্শন করা হয়েছে। ইলেকট্রিক হওয়ায় কোম্পানি এতে ইঞ্জিন এর জায়গায় ইলেকট্রিক মোটর বসিয়েছে। এ কারণে বাইকটির লুক কিছুটা ভিন্ন মনে হলেও, বাকি ডিজাইনের দিক থেকে বাইকটি সম্পূর্ণরূপে Hero Splendor এর অনুরূপ।

140KM রেঞ্জ প্রদান করবে

এই বাইকটির রেঞ্জ সম্পর্কে কথা বলতে গেলে, এটির রেঞ্জ 140 কিলোমিটার বলে দাবি করা হয়েছে, যা এই ব্যাটারি চালিত বাইকের ইকো মোডে পাওয়া যাবে। এছাড়াও, এতে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে যা হাব মাউন্ট মোটরকে শক্তি দেয়। ADMS Boxer এ 3টি রাইড মোডের পাশাপাশি একটি রিভার্স মোডও দেওয়া হয়েছে।

ADMS Boxer এর দাম

ADMS Boxer সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখনও পাওয়া যায় নি। এর সেল সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। যদি আমরা এর দামের কথা বলি, তাহলে ADMS Boxer বাইকটির দাম শুরু 1.25 লক্ষ টাকা থেকে।

ADMS Boxer EV এর ফিচার

প্রায় Splendor এর মতো দেখতে এই বাইকের ফিচারের কথা বললে, এতে আয়তাকার হেডল্যাম্প, ফ্রন্ট কাউল, ফ্রন্ট এবং রেয়ার মাডগার্ড, ফুয়েল ট্যাঙ্ক, সিট ডিজাইন এবং গ্র্যাব রেল দেওয়া হয়েছে। এই EV টিকে Helo Splendor এর একটি কাস্টমাইজড ভার্সন বললেও ভুল হবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মার্কেটে লঞ্চ হল হুবহু Hero Splendor-এর মতো দেখতে ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে 140km রেঞ্জ প্রদান করবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hero-splendor-lookalike-electric-bike-adms-boxer-range-140km/feed/ 0
15,000 টাকা পর্যন্ত কমে পাওয়া যাচ্ছে Hero এর ই-সাইকেল, জেনে নিন সম্পূর্ণ তথ্য https://www.91mobiles.com/bengali/hero-electric-cycle-subsidy-announced-kejriwal-delhi-government/ https://www.91mobiles.com/bengali/hero-electric-cycle-subsidy-announced-kejriwal-delhi-government/#respond Mon, 27 Jun 2022 10:14:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27888 23,499 টাকায় পাওয়া যাচ্ছে Hero এর সবথেকে সস্তা ই-সাইকেল

The post 15,000 টাকা পর্যন্ত কমে পাওয়া যাচ্ছে Hero এর ই-সাইকেল, জেনে নিন সম্পূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হওয়ার পর থেকেই ইলেকট্রিক গাড়ির সেল তুঙ্গে। এই সেল আরও বাড়ানোর কাজ করছে ভারত সরকার ও রাজ্য সরকারের দেওয়া ভর্তুকি। এই ভর্তুকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুদিন আগে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকার দেশের প্রথম রাজ্য হিসাবে ই সাইকেল কেনার জন্য 7,500 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছিল। এবার Hero Cycles Limited-এর ই-সাইকেল ব্র্যান্ড, Hero Lectro, দিল্লি সরকারের EV নীতির অধীনে তাদের পাঁচটি ভেরিয়েন্টের মডেলের কথা জানিয়েছে। এই পোস্টে আপনাদের জানাবো যে ভর্তুকি দেওয়ার পরে এই ই-সাইকেলের দাম কত হবে এবং কোন মডেলে ভর্তুকি পাওয়া যাবে।

এই সাইকেল গুলিতে পাওয়া যাবে ডিসকাউন্ট

Hero Electro বর্তমানে শুধুমাত্র 5 মডেলের ই-সাইকেল এই ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে, এই সাইকেলের দামও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে, প্রথম 1000টি সাইকেল এর সেলের উপর 5,000 টাকার ভর্তুকি সহ অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়া হবে৷ Hero Lectro C6, C8i, F6i এবং C5 ছাড়াও Hero Lectro Cargo Winn-এ 15,000 টাকা ভর্তুকি পাওয়া যাচ্ছে।

এর সাথেই দিল্লি ই-সাইকেলে ভর্তুকি দেওয়া প্রথম রাজ্যে পরিনত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে হিরোর সবথেকে সস্তা ই-সাইকেলটির দাম 23,499 টাকা এবং সবচেয়ে দামি সাইকেলটির দাম 47 হাজার 499 টাকা।

এই ভর্তুকি প্রাপ্ত গ্রাহকদের দিল্লির বাসিন্দা হতে হবে। গ্রাহকরা শুধুমাত্র একটি ই-সাইকেলের জন্যই ভর্তুকি পাবেন। এছাড়াও, এই ভর্তুকি শুধুমাত্র 25 কিমি প্রতি ঘন্টা গতিযুক্ত ই-সাইকেলেই পাওয়া। ই-সাইকেলের প্রথম 5,000 জন ক্রেতাকে 15,000 টাকা ভর্তুকি দেওয়া হবে। আগে যে কেউ ই- কার কিনলে ভর্তুকি দেওয়া হত, কিন্তু এখন যেসব কোম্পানি এবং কর্পোরেট অফিসগুলি এটি কিনবে তাদের 30,000 টাকার ভর্তুকি দেওয়া হবে।

The post 15,000 টাকা পর্যন্ত কমে পাওয়া যাচ্ছে Hero এর ই-সাইকেল, জেনে নিন সম্পূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hero-electric-cycle-subsidy-announced-kejriwal-delhi-government/feed/ 0
পেট্রোলের চিন্তা থেকে মুক্তি পেতে দুর্দান্ত বিকল্প Hero এর এইসব ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/best-hero-electric-scooters-price-range-battery-charging-time/ https://www.91mobiles.com/bengali/best-hero-electric-scooters-price-range-battery-charging-time/#respond Tue, 14 Jun 2022 03:31:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27297 Hero এর সেরা তিনটি ইলেকট্রিক স্কুটার

The post পেট্রোলের চিন্তা থেকে মুক্তি পেতে দুর্দান্ত বিকল্প Hero এর এইসব ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
এতে কোনও সন্দেহ নেই যে Hero Electric ভারতের বৃহত্তম ইলেকট্রিক 2-হুইলার কোম্পানি। বর্তমানে কোম্পানি ভারতীয় মার্কেটে, তাদের পেট্রোল চালিত টু হুইলার গাড়ির পাশাপাশি ইলেকট্রিক স্কুটার সেল করে। আপনি যদি Hero-এর ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের এই পোস্টে আপনাদের Hero-এর সেরা তিনটি ইলেকট্রিক স্কুটারের দাম এবং সম্পূর্ণ ফিচার এর সম্পর্কে জানাবো।

সেরা হিরো ইলেকট্রিক স্কুটার

  1. Hero Electric NYX HX (Dual Battery)
  2. Hero Eddy
  3. Hero Electric Flash LX VRLA

 

Hero Electric NYX HX

ভারতে Hero NYX HX ইলেকট্রিক স্কুটারের দাম Rs.74,990 টাকা। NYX HX স্কুটারটি ফ্রিতে এক বছরের জন্য রাস্তার ধারে সহায়তা যোজনার সাথে অফার করা হয়েছে এবং এটি কালো এবং সিলভার রঙের কালার অপশনে উপলব্ধ।

এই ইলেকট্রিক স্কুটারটির টপ স্পিড 42kmph। এতে 51.2V/30Ah (ডাবল ব্যাটারি) দেওয়া হয়েছে। এছাড়াও, এই ইলেকট্রিক স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ হতে 4 থেকে 5 ঘন্টা সময় নেয় এবং 138KM রেঞ্জ প্রদান করে। এছাড়াও, NYX HX-এর হার্ডওয়্যারে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রেয়ারে সুইংআর্ম-লিঙ্কড ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে৷ এর উভয় চাকায় ড্রাম ব্রেক সহ 10 ইঞ্চি চাকা রয়েছে।

Hero Eddy

Hero Eddy কয়েক মাস আগে 72,000 টাকা দামে পেশ করা হয়েছিল। এই স্কুটারটির বিশেষ বিষয় হল এর জন্য রাইডারের কোন প্রকার রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই কারণ এটি একটি কম স্পিড যুক্ত ই-স্কুটার।

এই ইলেকট্রিক স্কুটারটিকে কোম্পানি কম শক্তিশালী ইলেকট্রিক স্কুটারের ক্যাটাগরিতে মার্কেটে এনেছে। Hero AD এর টপ স্পিড 25 kmph। এছাড়াও, কোম্পানি দাবি করেছে যে এই ইলেকট্রিক স্কুটার সিঙ্গেল চার্জে 85 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। Hero Eddy তে একটি 51.2V/30Ah ব্যাটারি রয়েছে যা ইলেকট্রিক মোটরকে শক্তি দেয়। এক চার্জেই স্কুটারটি 85 কিমি রেঞ্জ প্রদান করে। হিরো ইলেকট্রিক দাবি করেছে যে ব্যাটারির সাহায্যে স্কুটারটিকে সম্পূর্ণ চার্জ করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে।

Hero Electric Flash LX VRLA

এটি ভারতীয় মার্কেটে সেল হওয়া ভারতের সবথেকে লো বাজেট স্কুটারগুলির মধ্যে অন্যতম, যার দিল্লির এক্স-শোরুম মূল্য 50000 টাকার কম অর্থাৎ মাত্র 46,640 টাকা। Hero Electric Flesh LX VRLA ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় মার্কেটে লাল এবং সিলভার এই দুটি কালার অপশনে পাওয়া যায়।

কোম্পানির দাবি অনুযায়ী, Hero Electric Flash LX VRLA সিঙ্গেল চার্জে 50 কিলোমিটার রেঞ্জ দেবে। এছাড়াও, এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। পাওয়ারের জন্য এতে রয়েছে 48V/20Ah ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি বলেছে যে Hero Electric Flesh LX VRLA ইলেকট্রিক স্কুটারটির টপ স্পিড 25 kmph।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post পেট্রোলের চিন্তা থেকে মুক্তি পেতে দুর্দান্ত বিকল্প Hero এর এইসব ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-hero-electric-scooters-price-range-battery-charging-time/feed/ 0