Hisense - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 15 Jul 2026 20:24:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ডুয়েল ডিসপ্লে ডিজাইন এবং ডিটাচেবল সেকেন্ডারি স্ক্রিন সহ লঞ্চ হল Hisense A10 ই-ইঙ্ক ফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/hisense-a10-e-ink-phone-dual-display-detachable-screen-features-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hisense-a10-e-ink-phone-dual-display-detachable-screen-features-details-in-bengali/#respond Thu, 16 Jul 2026 03:35:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80429 চীনে লঞ্চ হল Hisense A10 ই-ইঙ্ক ফোন

The post ডুয়েল ডিসপ্লে ডিজাইন এবং ডিটাচেবল সেকেন্ডারি স্ক্রিন সহ লঞ্চ হল Hisense A10 ই-ইঙ্ক ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Hisense তাদের নতুন Hisense A10 ই-ইঙ্ক ফোন লঞ্চ করেছে। কোম্পানি 2026 সালের জুন মাসে প্রথম এই ফোনটির টিজার প্রকাশ্যে এনেছিল। এবার এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। Hisense A10 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর ডুয়েল-ডিসপ্লে ডিজাইন, যা এই ফোনটিকে বর্তমানে বাজারে উপস্থিত অন্যান্য ই-ইঙ্ক স্মার্টফোন চেয়ে উল্লেখযোগ্য করে তোলে। তবে এই ফোনের সেকেন্ডারি ডিসপ্লে সাধারণ ডুয়েল-স্ক্রিন ফোনের মতো ফিক্স নয়, বরং কোম্পানির পক্ষ থেকে ফোনে একটি ম্যাগনেটিক ও ডিট্যাচেবল সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে, এই প্রয়োজন অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে লাগানো বা খুলে রাখা যায়।এই ডিজাইন এই ডিভাইসটিকে সম্প্রতি লঞ্চ হ‌ওয়া Bigme Hibreak Dual 2 এর চেয়ে আলাদা করে তোলে। এই আগের মডেলে সেকেন্ডারি স্ক্রিন ফোনের‌ই অংশ ছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Hisense A10 ই-ইঙ্ক স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Hisense A10 ফোনে থাকবে ই-ইঙ্ক এবনগ কালার LCD ডিসপ্লে

Hisense A10 ফোনের ফ্রন্টে 6.13 ইঞ্চির মোনোক্রম ই-ইঙ্ক ডিসপ্লে রয়েছে। ফোনের বেজল ডিজাইন অনেকটা Bigme Hibreak Dual 2 ফোনের মতো দেখাচ্ছে। ই-ইঙ্ক স্ক্রিনের কারণে ফোনটি কম পাওয়ার খরচ করে এবং সুন্দর রিডিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

ফোনের ব্যাক প্যানেলে উপস্থিত সেকেন্ডারি স্ক্রিনে একটি কালার LCD প্যানেল রয়েছে, এটি ম্যাগনেটিকভাবে ফোনের সঙ্গে যুক্ত হয়। এই স্ক্রিনের সাহায্যেও ইউজাররা অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারে, যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সেকেন্ডারি ডিসপ্লে সাইজ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি।

থাকতে পারে Snapdragon 8 Gen 3 প্রসেসর

Hisense জানিয়েছে প্রসেসিঙের জন্য A10 ই-ইঙ্ক ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 8-কোর চিপসেট দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এই প্রসেসরের নাম অফিসিয়ালি জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী এতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Hisense A10 ফোনটি শুধুমাত্র রিডিং এবং সাধারণ ব্যাবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এতে শক্তিশালী পারফরমেন্সও পাওয়া যাবে।

ডিটাচেবল স্ক্রিন আলাদাভাবে কিনতে হতে পারে

ফোনের বক্সের সঙ্গেই ডিট্যাচেবল সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হবে কি না সেই বিষয়ে Hisense এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। টিপস্টার Experience More এর বক্তব্য অনুযায়ী এই স্ক্রিন সম্ভবত ফোনের সঙ্গে দেওয়া হবে না এবং কোম্পানির পক্ষ থেকে এটি আলাদাভাবে অ্যাক্সেসরি হিসাবে সেল করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ম্যাগনেটিক ডিসপ্লে একটি আলাদা প্রোডাক্ট হিসাবে বিক্রি করতে পারে। আপাতত কোম্পানি তাদের এই প্রোডাক্টের সেল বা দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি।

Hisense A10 ফোনের দাম এবং সেল ডিটেইলস

Hisense এর পক্ষ থেকে এখনও A10 ই-ইঙ্ক ফোনের দাম জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী চীনের বাজারে ফোনটি প্রাথমিক 3,999 ইউয়ান অর্থাৎ প্রায় 56,000 টাকা দামে সেল করা হতে পারে।

কোম্পানি এখনও তাদের Hisense A10 ফোনের লঞ্চ ডেট এবং গ্লোবাল সেল ডিটেইলস জানায়নি। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ফোনের ফিচার, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়াল তথ্য শেয়ার করা হতে পারে।

The post ডুয়েল ডিসপ্লে ডিজাইন এবং ডিটাচেবল সেকেন্ডারি স্ক্রিন সহ লঞ্চ হল Hisense A10 ই-ইঙ্ক ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hisense-a10-e-ink-phone-dual-display-detachable-screen-features-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল Hisense এর 3টি স্মার্ট টিভি, সঙ্গে পাবেন 6000 টাকার এই জিনিসগুলি, তাও আবার একেবারে ফ্রিতে https://www.91mobiles.com/bengali/hisense-u7h-series-tornado-a7h-4k-led-smart-tv-launched-india-know-specification-price-offer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hisense-u7h-series-tornado-a7h-4k-led-smart-tv-launched-india-know-specification-price-offer-in-bengali/#respond Mon, 26 Sep 2022 16:13:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32165 ভারতে লঞ্চ হল Hisense U7H সিরিজের টিভি এবং Tornado 2.0 A7H টিভি

The post লঞ্চ হল Hisense এর 3টি স্মার্ট টিভি, সঙ্গে পাবেন 6000 টাকার এই জিনিসগুলি, তাও আবার একেবারে ফ্রিতে first appeared on 91Mobiles Bengali.

]]>
সামনেই উৎসবের মরশুভ, আর তার আগেই Hisense ভারতে তাদের স্মার্ট টিভি পোর্টফোলিওতে তিনটি নতুন মডেল যুক্ত করেছে। কোম্পানি ভারতে একই সাথে 3টি নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে৷ 4K QLED স্ক্রীন সহ Hisense U7H সিরিজের টিভি এবং 4K LED ডিসপ্লে সহ Tornado 2.0 A7H টিভি অবশেষে ভারতীয় মার্কেটে পেশ করা হয়েছে। এর আগে, Hisense A6H 4K টিভি লঞ্চ করেছিল। যারা এই সিরিজের থেকে U7H কিনবেন তারা 5,999 টাকায় একটি Fire TV Stick 4K ফ্রিতে পাবেন। এই পোস্টে আমি আপনাদের এই স্মার্ট টিভির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Hisense Smart TV এর দাম

কোম্পানি Hisense UH7 এর 55-ইঞ্চি মডেলটি 51,990 টাকায় এবং 65-ইঞ্চি মডেলটি 71,990 টাকায় পেশ করেছে। Tornado 2.0-এর 55-ইঞ্চি মডেলের দাম 42,990 টাকা। এই তিনটি মডেল ই-কমার্স সাইট Flipkart এবং Amazon-এ সেল এর জন্য পাওয়া যাচ্ছে।

ফ্রি তে পাবেন 6000 টাকার প্রোডাক্ট

যেসব গ্রাহকরা UH7 কিনবেন তারা 5,999 টাকা মূল্যের একটি ফ্রি ফায়ার টিভি স্টিক 4K পাবেন। এছাড়াও কোম্পানি সীমিত সময়ের জন্য নতুন টিভিতে 3 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবে।

ফিচার এবং স্পেসিফিকেশন

UH7 এর 55-ইঞ্চি এবং 65-ইঞ্চি টিভিতে একই ফিচার এবং স্পেসিফিকেশন আছে। উভয় মডেলই ভেরিয়েবল রিফ্রেশরেট সহ TV Alexa এবং Google Assistant-এর সাপোর্ট রয়েছে। এছাড়াও এই দুটি টিভিতেই Bluetooth 6.1, Wi-Fi এবং অন্যান্য কানেক্টিভিটি ফিচার এর সাপোর্ট রয়েছে। এই টিভির জন্য RAM/স্টোরেজ কম্বো হল 3GB/8GB।

এছাড়াও, আমরা যদি Hisense Tornado 2.0 A7H টিভির কথা বলি, তাহলে এটি 4K LED প্যানেলের সাথে আসে।এতে 102W পাওয়ার এবং 6-স্পীকার সিস্টেম রয়েছে। এছাড়াও Tornado 2.0 টিভিতে UH7 এর মতো 2GB/16GB RAM/স্টোরেজ দেওয়া হয়েছে।

সেলস ভলিউমে দ্বিতীয় নম্বরে আছে Hisense

2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সেল এর নিরিখে Hisense দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, কোম্পানিটি নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য FIFA 2022 বিশ্বকাপ এর জন্য ফ্লাই অফার সহ বিভিন্ন বিপণন প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলি প্রদর্শন করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Hisense এর 3টি স্মার্ট টিভি, সঙ্গে পাবেন 6000 টাকার এই জিনিসগুলি, তাও আবার একেবারে ফ্রিতে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hisense-u7h-series-tornado-a7h-4k-led-smart-tv-launched-india-know-specification-price-offer-in-bengali/feed/ 0
8MP ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 4,550mAh ব‍্যাটারিসহ লঞ্চ হলো Hisense E31 Lite স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার https://www.91mobiles.com/bengali/hisense-e31-lite-smartphone-launched-with-8mp-dual-rear-cameras-and-4550mah-battery/ https://www.91mobiles.com/bengali/hisense-e31-lite-smartphone-launched-with-8mp-dual-rear-cameras-and-4550mah-battery/#respond Sat, 09 Oct 2021 01:53:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18845 লঞ্চ হলো Hisense E31 Lite

The post 8MP ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 4,550mAh ব‍্যাটারিসহ লঞ্চ হলো Hisense E31 Lite স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ স্মার্টফোন কোম্পানি Hisense একটি নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে একটি নতুন ফোনটি আফ্রিকার মার্কেটে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি সাধারণত Hisense তাদের প্রিমিয়াম কোয়ালিটি হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের জন্য সর্বাধিক প্রশংসিত। বর্তমানে ভারতের মার্কেটেও কোম্পানি তাদের স্মার্ট টিভি লঞ্চ করা শুরু করেছে। Hisense তাদের এই নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোনটি Hisense E31 Lite নামে পেশ করেছে। মার্কেটে এই ফোনটি ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আমরা Hisense E31 Lite এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কথা বলব।

Hisense E31 Lite এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Hisense E31 Lite ফোনটির ব‍্যাক প‍্যানেল পলিকার্বনেট বডি দিয়ে তৈরি করেছে। এই ফোনে 1600 x 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে আছে। এই ফোনটি UNISOC SC9863A চিপসেটে রান করে এবং এতে 1GB RAM এবং 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512GB পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Hisense E31 Lite এর ব‍্যাক প‍্যানেলে LED ফ্ল‍্যাশের সঙ্গে 8MP এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও CIF সেকেন্ডারি লেন্সযুক্ত ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল 4জি, Bluetooth v4.2, Wi-Fi ও মাইক্রোইউএসবি পোর্ট যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে আছে 4,550mAh এর ব‍্যাটারি।

Hisense E31 Lite এর দাম

আফ্রিকার মার্কেটে Hisense E31 Lite ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 1GB র‍্যাম ও 16GB স্টোরেজযুক্ত এই ফোনটি 1,699 SAR অর্থাৎ প্রায় 8500 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে এবং মার্কেটে কোম্পানির অথরাইজড স্টোর থেকে ফোনটি কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 8MP ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 4,550mAh ব‍্যাটারিসহ লঞ্চ হলো Hisense E31 Lite স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hisense-e31-lite-smartphone-launched-with-8mp-dual-rear-cameras-and-4550mah-battery/feed/ 0
ভারতে লঞ্চ হল Hisense 55-inch 4K QLED Smart TV, জেনে নিন দাম ও ফিচার https://www.91mobiles.com/bengali/hisense-55-inch-4k-qled-smart-tv-launched-in-india-check-price-and-features/ https://www.91mobiles.com/bengali/hisense-55-inch-4k-qled-smart-tv-launched-in-india-check-price-and-features/#respond Tue, 21 Sep 2021 08:17:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18548 লঞ্চ হল Hisense 55-inch 4K QLED Smart TV

The post ভারতে লঞ্চ হল Hisense 55-inch 4K QLED Smart TV, জেনে নিন দাম ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Hisense কোম্পানি ভারতে নতুন 55-ইঞ্চি 4K QLED Smart TV লঞ্চ করেছে। Hisense এর এই লেটেস্ট স্মার্ট টিভি Quantum Dot টেকনোলজি এবং কিছু প্রিমিয়াম ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Hisense 55-ইঞ্চি TV তে QLED ডিসপ্লের সঙ্গে Ultra-vivid হাই কন্ট্রাস্ট প‍্যানেল, HDR10+, HDR10, HLG সাপোর্ট এবং Dolby Vision এর সঙ্গে পেশ করা হয়েছে। এই নতুন বেজল লেস স্মার্ট টিভিতে 2GB RAM এবং 16GB স্টোরেজ যোগ করা হয়েছে। Hisense 4K QLED Smart TV লেটেস্ট Android TV 10 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে বিল্ট ইন Chromecast দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক Hisense এর লেটেস্ট স্মার্ট টিভির সমস্ত ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Hisense 55-inch 4K QLED Smart TV এর দাম

ভারতে Hisense 55-inch 4K QLED Smart TV 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে আয়োজিত Big Billion Day Sale এ Hisense এর এই লেটেস্ট স্মার্ট টিভি সেল করা হবে।

Hisense 55-inch 4K QLED Smart TV এর ফিচার ও স্পেসিফিকেশন

Hisense এর লেটেস্ট স্মার্ট টিভিটি বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। Hisense 4K TV তে Dolby Vision HDR, HDR10+, HDR10, HLG, Ultra Dimming সাপোর্টেড 55 ইঞ্চির QLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 700 নিটস। আগেই জানিয়েছি এই স্মার্ট টিভিটি Quantum Dot টেকনোলজির সঙ্গে পেশ করা হয়েছে যা ট্রুলি কম্পাইলিং ভিউয়িং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। Hisense এর এই টিভিতে কোয়াড কোর Cortex-A53 প্রসেসর দেওয়া হয়েছে। এই Smart TV তে 2GB RAM ও 16GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই টিভিটি Android 10 TV অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে বিল্ট ইন ক্রোমকাস্ট, Google Assistant, ডুয়েল ব‍্যান্ড Wi-Fi এবং Bluetooth v5.0 সাপোর্ট করে।

Hisense Smart TV তে Netflix, YouTube, Amazon, Google Play Movies & TV এবং Amazon Prime Video প্রিলোডেড পাওয়া যায়। এই নতুন 4কে স্মার্ট টিভিতে হাই স্পীড গ্ৰাফিক্স প্রসেসিং, ফাইন ইমেজ, ক্লিয়ার মোশানের জন্য Hisense এর Hi-view Engine যোগ করা হয়েছে। এই টিভিতে Dolby Atmos এবং Dolby Audio সাপোর্টেড 24W স্পীকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য Hisense TV তে দুটি USB Type-A পোর্ট, তিনটি HDMI পোর্ট, একটি SPDIF পোর্ট, একটি অডিও জ‍্যাক, RF Input, AV Input এবং ইন্টারনেটের জন্য Ethernet পোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল Hisense 55-inch 4K QLED Smart TV, জেনে নিন দাম ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hisense-55-inch-4k-qled-smart-tv-launched-in-india-check-price-and-features/feed/ 0