HMD 105 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 13 Jun 2024 06:42:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ লঞ্চ হল HMD 105 এবং HMD 110 ফিচার ফোন, দাম মাত্র ₹999 https://www.91mobiles.com/bengali/hmd-feature-phones-hmd-105-and-hmd-110-launched-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-feature-phones-hmd-105-and-hmd-110-launched-in-india-details-in-bengali/#respond Wed, 12 Jun 2024 12:55:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51279 ভারতে লঞ্চ হল HMD 105 এবং HMD 110

The post 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ লঞ্চ হল HMD 105 এবং HMD 110 ফিচার ফোন, দাম মাত্র ₹999 first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে প্রথম HMD ফিচার ফোন লঞ্চ হল। Nokia মোবাইল প্রস্ততকারী এই কোম্পানি ভারতে তাদের HMD 105 এবং HMD 110 নামের দুটি কীপ্যাড ফোন পেশ করেছে। জানিয়ে রাখি এই ফোনের সঙ্গে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে, অর্থাৎ এক বছরের মধ্যে ফোনে কোনো সমস্যা হলে কোম্পানির পক্ষ থেকে নতুন ফোন দেওয়া হবে। এই ফোনদুটি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

দাম এবং সেল

HMD Global এর পক্ষ থেকে ভারতে লঞ্চ করা HMD 105 ফোনটির দাম মাত্র 999 টাকা। অন্যদিকে HMD 110 ফোনটির দাম 1199 টাকা। HMD 105 ফোনটি Black, purple ও blue কালারে পেশ করা হয়েছে এবং HMD 110 ফোনটি black ও green কালারে সেল করা হবে। দুটি ফোনই অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

ফটো এবং ডিজাইন

ফিচার এবং স্পেসিফিকেশন

ডিজাইন: HMD 105 এবং HMD 110 ফোনদুটি কার্ভ ফ্রেম ডিজাইনে তৈরি যা পারফেক্ট ফোন গ্রিপের পাশাপাশি ফোনটিকে মজবুতও করে। ফোনের ওপরের অংশে আয়তাকার স্ক্রিন এবং নিচের দিকে টি9 কীপ্যাড রয়েছে।

এন্টারটেইনমেন্ট: HMD 105 এবং HMD 110 ফোনে MP3 Player ও FM radio যোগ করা হয়েছে। ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী ওয়্যারলেস এবং ওয়্যার্ড যে কোনো পদ্ধতিতে এটি ব্যাবহার করতে পারবেন।

ইউপিআই: উভয় ফিচার ফোনে built-in UPI app দেওয়া হয়েছে। ইন্টারনেট কানেকশন ছাড়াও এই ফোনের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট এবং অনলাইন ট্রানজংকশন করা যাবে।

ক্যামেরা: দুটি ফোনের মধ্যে শুধুমাত্র HMD 110 ফোনে ফটোগ্রাফির সুবিধা পাওয়া যায়। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD 105 এবং HMD 110 ফোনে 1,000mAh battery দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনগুলি একবার ফুল চার্জ করে 18 পর্যন্ত স্ট্যান্ডবাই পাওয়া যায়।

অন্যান্য: এই দুটি কীপ্যাড ফোনে ফটো টকার এবং অটো কল রেকর্ডার ফিচার রয়েছে। এতে dual LED flash-ও যোগ করা হয়েছে।

ভাষা সাপোর্ট: HMD 105 এবং HMD 110 কীপ্যাড ফোনে কোম্পানি 9টি করে আঞ্চলিক ভাষা দিয়েছে। এছাড়াও এতে মোট 23টি ভাষা রয়েছে।

The post 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ লঞ্চ হল HMD 105 এবং HMD 110 ফিচার ফোন, দাম মাত্র ₹999 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-feature-phones-hmd-105-and-hmd-110-launched-in-india-details-in-bengali/feed/ 0