HMD Aura 2 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 26 Sep 2026 10:46:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 50MP ক্যামেরা এবং 90Hz ডিসপ্লে সহ Helio G81 https://www.91mobiles.com/bengali/hmd-aura-2-pro-specifications-leaked-50mp-camera-90hz-display-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-aura-2-pro-specifications-leaked-50mp-camera-90hz-display-know-details-in-bengali/#respond Sat, 26 Sep 2026 10:46:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83604 প্রকাশ্যে এল HMD Aura 2 Pro ফোনের ডিটেইলস

The post লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 50MP ক্যামেরা এবং 90Hz ডিসপ্লে সহ Helio G81 first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD তাদের নতুন Aura সিরিজের স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। আপকামিং ফোনটি HMD Aura 2 Pro নামে লঞ্চ করা হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। টিপস্টার পোস্ট করে ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ছবি সম্পর্কে জানিয়েছেন। জানিয়ে রাখি Aura 2 Pro ফোনটিতে 90Hz ডিসপ্লে, MediaTek Helio G81 প্রসেসর এবং 50MP কয়ামেরা দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Aura 2 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী HMD Aura 2 Pro ফোনটিতে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে।

 

প্রসেসিঙের জন্য HMD Aura 2 Pro ফোনটিতে MediaTek Helio G81 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি Android 15 Go Edition সহ লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য HMD Aura 2 Pro ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এতে PDAF সাপোর্ট করতে পারে। একইসঙ্গে 2MP এবং 0.08MP এর দুটি অন্যান্য ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

HMD Aura 2 Pro ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 10W চার্জিং ফিচার থাকবে। অর্থাৎ চার্জিং স্পীডের দিক দিয়ে ফোনটি অ্যাভারেজ লাগতে পারে।

ফোনটিতে IP52 রেটিং থাকবে বলে জানা গেছে। ফোনটিতে সেলফ-রিপেয়রেবল ডিজাইন দেওয়া হতে পারে। অর্থাৎ বেশ কিছু হার্ডওয়্যার পোর্টস রিপেয়ার বা বদলানো যাবে। সিকিউরিটির জন্য HMD Aura 2 Pro ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। কানেক্টিভিটির জন্য ফোনে Bluetooth 5.0 থাকবে বলে জানা গেছে। এছাড়া ফোনে OZO Playback সাপোর্ট করতে পারে।

HMD Aura 2 Pro ফোনের সম্ভাব্য কালার অপশন

লিক অনুযায়ী HMD Aura 2 Pro ফোনটি Meteor Black এবং Icy Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Aura 2 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। আপাতত কোম্পানি আপকামিং ফোনের দাম, লঞ্চ এবং উপরোক্ত ডিটেইলস সম্পর্কে নিশ্চিত জানানোর অপেক্ষা করা হচ্ছে। যারা আপকামিং ফোনটি কেনার কথা ভাবছেন, তারা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

The post লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 50MP ক্যামেরা এবং 90Hz ডিসপ্লে সহ Helio G81 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-aura-2-pro-specifications-leaked-50mp-camera-90hz-display-know-details-in-bengali/feed/ 0