HMD Pulse 2 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 30 Dec 2025 18:29:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 iPhone 17 Pro ফোনের মতো লুক সহ লঞ্চ হবে নতুন HMD স্মার্টফোন, দাম হবে অ্যাপেলের অর্ধেকের চেয়েও কম https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-and-hmd-pulse-2-plus-specifications-leaked-with-iphone-17-pro-design-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-and-hmd-pulse-2-plus-specifications-leaked-with-iphone-17-pro-design-know-details-in-bengali/#respond Wed, 31 Dec 2025 03:35:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71523 লিক হল HMD Pulse 2 Pro ও HMD Pulse 2+ ফোনের ডিটেইলস

The post iPhone 17 Pro ফোনের মতো লুক সহ লঞ্চ হবে নতুন HMD স্মার্টফোন, দাম হবে অ্যাপেলের অর্ধেকের চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে HMD কোম্পানির আপকামিং HMD Pulse 2 ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছিল এবং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এবার এই সিরিজের ‘প্রো’ এবং ‘প্লাস’ মডেলের ডিটেইলস‌ও লিক হয়ে গেছে। এক‌ই সঙ্গে HMD Pulse 2 Pro ও HMD Pulse 2+ ফোনের ছবিও সামনে এসেছে, ফলে ফোনগুলির ডিজাইন সম্পর্কে জানা গেছে। HMD Pulse 2 Pro ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন এবং ক্যামেরা মডিউল দেখতে অনেকটা iPhone 17 Pro ফোনের মতো।

HMD Pulse 2 Pro ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ iPhone 17 Pro ফোনের মতো দেখতে। ব্যাক প্যানেলের ওপরের অংশ নিচের দিকের চেয়ে আলাদা এবং কিছুটা উঁচু। এতে দুটি লেন্স ভার্টিক্যাল শেপে অবস্থিত এবং বাকি অংশ গ্লসি রাখা হয়েছে। এই মডিউলে 50MP লেখা রয়েছে। এই প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে বলে জানা গেছে।

লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনে 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। IPS প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক থেকে জানা গেছে গ্লোবাল মার্কেটে এই ফোনটি 6GB ও 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই দুটি ভেরিয়েন্টে 128GB এবং 256GB স্টোরেজ যোগ করা হবে।

HMD Pulse 2 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপের পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। বর্তমান বড় ব্যাটারির যুগে দাঁড়িয়ে এই ব্যাটারি কিছুটা ছোট বলেই মনে হচ্ছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 20W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে বলে জানা গেছে।

HMD Pulse 2+ ফোনটির লিক স্পেসিফিকেশন দেখে ফোনটিকে লো বাজেট স্মার্টফোন বলেই মনে করা হচ্ছে। এই ফোনে 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে সিরিজের প্রো মডেলের চেয়েও বেশি 120Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। ফোনটির বেস মডেলে 4GB RAM থাকতে পারে।

লিক অনুযায়ী HMD Pulse 2 Plus ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। তবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই দুটি আপকামিং HMD ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং থাকতে পারে।

গত সপ্তাহে লিক হ‌ওয়া HMD Pulse 2 ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 প্রসেসর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post iPhone 17 Pro ফোনের মতো লুক সহ লঞ্চ হবে নতুন HMD স্মার্টফোন, দাম হবে অ্যাপেলের অর্ধেকের চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-and-hmd-pulse-2-plus-specifications-leaked-with-iphone-17-pro-design-know-details-in-bengali/feed/ 0
লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 23 Jul 2025 10:34:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66193 লিক হল HMD ‘প্লাস 2’ সিরিজের ডিটেইলস

The post লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর এপ্রিল মাসে HMD গ্লোবাল তাদের ‘প্লাস’ সিরিজের অধীনে HMD Pulse, Pulse Plus এবং Pulse Pro ফোন তিনটি লঞ্চ করেছিল। এবার শীঘ্রই কোম্পানি তাদের ‘প্লাস 2’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। লিকের মাধ্যমে এই সিরিজের HMD Pulse 2, Pulse 2 Plus ও Pulse 2 Pro ফোনগুলির ডিটেইলস জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Pulse 2 সিরিজের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

HMD Pulse 2 সিরিজের ডিটেইলস (লিক)

HMD Pulse 2

HMD Pulse 2 ফোনটি সিরিজের ভ্যানিলা মডেল হিসাবে পেশ করা হবে। লিক অনুযায়ী এই ফোনটি Unisoc T7200 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হবে। গ্লোবাল বাজারে ফোনটি 4GB RAM এবং 64GB ও 128GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

HMD Pulse 2 ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে IPS LCD প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

HMD Pulse 2 Plus

লিক অনুযায়ী HMD Pulse 2 Plus ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং এবং Unisoc T7200 প্রসেসর সহ লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 6GB RAM এবং 64GB ও 128GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

HMD Pulse 2 Pro

এই সিরিজের টপ ভেরিয়েন্ট হিসাবে HMD Pulse 2 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি Unisoc T7250 অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। HMD ফোনটি Android 15 OS সহ পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী ফোনটি 6GB বা 8GB RAM অপশনে লঞ্চ করা হবে, অন্যদিকে টপ ভেরিয়েন্টে 256GB স্টোরেজ সাপোর্ট করবে। HMD Pulse 2 Pro ফোনটিতে IPS LCD প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির এইচডি+ স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া HMD Pulse 2 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল একটি macro সেন্সর এবং একটি depth সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ফোনটি সম্পর্কে সঠিক তথ্য পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে পর্যন্ত প্রকাশ্যে আসা স্পেসিফিকেশনগুলিকে শুধুই লিক বলে মনে করা হচ্ছে।

The post লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0