HMD Pulse 2 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 30 Dec 2025 18:29:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 iPhone 17 Pro ফোনের মতো লুক সহ লঞ্চ হবে নতুন HMD স্মার্টফোন, দাম হবে অ্যাপেলের অর্ধেকের চেয়েও কম https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-and-hmd-pulse-2-plus-specifications-leaked-with-iphone-17-pro-design-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-and-hmd-pulse-2-plus-specifications-leaked-with-iphone-17-pro-design-know-details-in-bengali/#respond Wed, 31 Dec 2025 03:35:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71523 লিক হল HMD Pulse 2 Pro ও HMD Pulse 2+ ফোনের ডিটেইলস

The post iPhone 17 Pro ফোনের মতো লুক সহ লঞ্চ হবে নতুন HMD স্মার্টফোন, দাম হবে অ্যাপেলের অর্ধেকের চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে HMD কোম্পানির আপকামিং HMD Pulse 2 ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছিল এবং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এবার এই সিরিজের ‘প্রো’ এবং ‘প্লাস’ মডেলের ডিটেইলস‌ও লিক হয়ে গেছে। এক‌ই সঙ্গে HMD Pulse 2 Pro ও HMD Pulse 2+ ফোনের ছবিও সামনে এসেছে, ফলে ফোনগুলির ডিজাইন সম্পর্কে জানা গেছে। HMD Pulse 2 Pro ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন এবং ক্যামেরা মডিউল দেখতে অনেকটা iPhone 17 Pro ফোনের মতো।

HMD Pulse 2 Pro ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ iPhone 17 Pro ফোনের মতো দেখতে। ব্যাক প্যানেলের ওপরের অংশ নিচের দিকের চেয়ে আলাদা এবং কিছুটা উঁচু। এতে দুটি লেন্স ভার্টিক্যাল শেপে অবস্থিত এবং বাকি অংশ গ্লসি রাখা হয়েছে। এই মডিউলে 50MP লেখা রয়েছে। এই প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে বলে জানা গেছে।

লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনে 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। IPS প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক থেকে জানা গেছে গ্লোবাল মার্কেটে এই ফোনটি 6GB ও 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই দুটি ভেরিয়েন্টে 128GB এবং 256GB স্টোরেজ যোগ করা হবে।

HMD Pulse 2 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপের পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। বর্তমান বড় ব্যাটারির যুগে দাঁড়িয়ে এই ব্যাটারি কিছুটা ছোট বলেই মনে হচ্ছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 20W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে বলে জানা গেছে।

HMD Pulse 2+ ফোনটির লিক স্পেসিফিকেশন দেখে ফোনটিকে লো বাজেট স্মার্টফোন বলেই মনে করা হচ্ছে। এই ফোনে 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে সিরিজের প্রো মডেলের চেয়েও বেশি 120Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। ফোনটির বেস মডেলে 4GB RAM থাকতে পারে।

লিক অনুযায়ী HMD Pulse 2 Plus ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। তবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই দুটি আপকামিং HMD ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং থাকতে পারে।

গত সপ্তাহে লিক হ‌ওয়া HMD Pulse 2 ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 প্রসেসর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post iPhone 17 Pro ফোনের মতো লুক সহ লঞ্চ হবে নতুন HMD স্মার্টফোন, দাম হবে অ্যাপেলের অর্ধেকের চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-and-hmd-pulse-2-plus-specifications-leaked-with-iphone-17-pro-design-know-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল HMD Pulse 2 Pro স্মার্টফোনের ফিচার, দেখা গেল গীকবেঞ্চ সাইটে https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-geekbench-specs-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-geekbench-specs-details-in-bengali/#respond Thu, 18 Dec 2025 05:44:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70990 লিক হল HMD Pulse 2 Pro স্মার্টফোনের ডিটেইলস

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল HMD Pulse 2 Pro স্মার্টফোনের ফিচার, দেখা গেল গীকবেঞ্চ সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
গীকবেঞ্চ সাইটে HMD এর নতুন বাজেট স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এটি HMD Pulse 2 Pro ফোন হবে বলে জানা গেছে। এই ফোনটি “Pearl” কোডনেম সহ দেখা গেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Pulse 2 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

Geekbench লিস্টিঙের মাধ্যমে ফোনের “ums9230_6h10” মাদারবোর্ড সম্পর্কে জানা গেছে। এতে 1.82GHz ক্লক স্পীডযুক্ত দুটি পারফরমেন্স কোর এবং 1.61GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি এফিশিয়েন্সি কোর রয়েছে।

রিপোর্ট অনুযায়ী এই কনফ্রিগ্রেশন অনেকটাই Unisoc T7250 পরশ্রী সঙ্গে ম্যাচ হচ্ছে। এর আগে Pulse 2 Pro ফোনের প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে T615 প্রসেসর সম্পর্কে জানা গিয়েছিল, এবার Unisoc T7250 চিপসেট বলে মনে করা হচ্ছে। তবে লঞ্চের পরই ফোনের সঠিক চিপসেট সম্পর্কে জানা যাবে।

গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং HMD Pulse 2 Pro ফোনটিতে 4GB RAM দেওয়া হতে পারে। এই ফোনটি Android 15 সহ লঞ্চ করা হতে পারে। তবে Android 16 এর সঙ্গে RAM এর প্রয়োজন বাড়লে দীর্ঘ সময় পর্যন্ত সফটওয়্যার সাপোর্টের জন্য এই ফোনে Android Go ভার্সন দেওয়া হতে পারে। রিপোর্টের মাধ্যমে জানা গেছে মেমরির দাম বৃদ্ধির কারণে আগামী বছর বাজারে আরও বেশি সংখ্যক 4GB RAM সহ স্মার্টফোন লঞ্চ হতে পারে।

গত বছর HMD Pulse Pro ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। আপাতত কোম্পানির আপকামিং Pulse 2 Pro ফোনটি 8GB RAM অপশনে লঞ্চ করা হবে কি না তা জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী HMD এবার তাদের ফোনটি বেসিক পারফরমেন্স এবং কম দামে লঞ্চ করার দিকে বেশি নজর দিচ্ছে।

বেঞ্চমার্কিং লিস্টিং অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটিতে হাই-এন্ড পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যারা দৈনন্দিন কাজ যেমন কল, ম্যাসেজিং, সোশ্যাল মিডিয়া এবং সাধারণ বেশ কিছু অ্যাপ ব্যাবহার করার জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি ভালো অপশন।

যারা সিম্পল, ক্লিন Android এক্সপেরিয়েন্স সহ এন্ট্রি-লেভেল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য HMD Pulse 2 Pro ফোনটি সেরা অপশন হতে পারে। এই ফোনটি Redmi A5, Samsung Galaxy A06 এবং Lava Bold N1 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যদি HMD Pulse 2 Pro ফোনটি Android ওএস সহ কম দামে লঞ্চ করা হয়, তবে এটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং HMD Pulse 2 Pro ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল HMD Pulse 2 Pro স্মার্টফোনের ফিচার, দেখা গেল গীকবেঞ্চ সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-pro-geekbench-specs-details-in-bengali/feed/ 0
50MP Selfie ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হতে পারে HMD Pulse 2 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-and-8gb-ram-mobile-phone-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-and-8gb-ram-mobile-phone-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 08 Oct 2025 16:18:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68221 শীঘ্রই লঞ্চ হতে পারে HMD Pulse 2 Pro

The post 50MP Selfie ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হতে পারে HMD Pulse 2 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি এইচএমডি গ্লোবাল 3999 টাকা দামে HMD Touch 4G ফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির এই হাইব্রিট ফোনটিতে 3.2 ইঞ্চির ছোট ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং কিপ্যাড নেই। এবার কোম্পানি তাদের HMD Pulse 2 Pro ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আপকামিং ফোনের ফটো এবং স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Pulse 2 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটি Unisoc T615 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি লো-বাজেট রেঞ্জের ফোনের জন্য তৈরি সিপিইউ, যা 1.6GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 হেক্সা-কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 ডুয়েল কোর রয়েছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।

HMD Pulse 2 Pro ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6GB RAM সহ 128GB স্টোরেজ থাকবে। একইসঙ্গে টপ ভেরিয়েন্টে 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। পাওয়া তথ্য অনুযায়ী 128GB স্টোরেজ ভেরিয়েন্টে কোম্পানি UFS 2.1 ফিচার এবং 256GB স্টোরেজ অপশনে UFS 2.2 স্টোরেজ টেকনোলোজি সাপোর্ট করবে।

HMD Pulse 2 Pro ফোনটির বিশেষত্ব ফটোগ্রাফি সেগমেন্ট হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটি 50MP Selfie ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য HMD ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং 20W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

HMD Pulse 2 Pro ফোনটিতে একটি কাস্টম বাটনও থাকবে বলে জানানো হয়েছে। এই বাটনের সাহায্যে বিভিন্ন ফাংশন সহজেই অ্যাক্সেস করা যাবে। এই ফোনটিতে IP54 রেটিং, ডুয়েল স্পিকার, 2 মাইক এবং NFC মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটি Glacier Green, Midnight Black এবং Twilight Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

এখনও পর্যন্ত ভারতের বাজারে অফিসিয়ালি HMD Pulse 2 Pro ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে কালই ভারতে 7,499 টাকা দামে Moto G06 Power ফোনটি পেশ করা হয়েছে। এই কম দামের ফোনটিতে 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, এবং 6.88-ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

একই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Samsung Galaxy F07, Galaxy M07, এবং realme NARZO 80 Lite ফোনগুলিও ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। স্যামসাঙের ফোনগুলিতে 6 জেনারেশনের OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। অন্যদিকে রিয়েলমি ফোনে 6,300mAh ব্যাটারি রয়েছে।

The post 50MP Selfie ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হতে পারে HMD Pulse 2 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-and-8gb-ram-mobile-phone-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 23 Jul 2025 10:34:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66193 লিক হল HMD ‘প্লাস 2’ সিরিজের ডিটেইলস

The post লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর এপ্রিল মাসে HMD গ্লোবাল তাদের ‘প্লাস’ সিরিজের অধীনে HMD Pulse, Pulse Plus এবং Pulse Pro ফোন তিনটি লঞ্চ করেছিল। এবার শীঘ্রই কোম্পানি তাদের ‘প্লাস 2’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। লিকের মাধ্যমে এই সিরিজের HMD Pulse 2, Pulse 2 Plus ও Pulse 2 Pro ফোনগুলির ডিটেইলস জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Pulse 2 সিরিজের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

HMD Pulse 2 সিরিজের ডিটেইলস (লিক)

HMD Pulse 2

HMD Pulse 2 ফোনটি সিরিজের ভ্যানিলা মডেল হিসাবে পেশ করা হবে। লিক অনুযায়ী এই ফোনটি Unisoc T7200 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হবে। গ্লোবাল বাজারে ফোনটি 4GB RAM এবং 64GB ও 128GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

HMD Pulse 2 ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে IPS LCD প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

HMD Pulse 2 Plus

লিক অনুযায়ী HMD Pulse 2 Plus ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং এবং Unisoc T7200 প্রসেসর সহ লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 6GB RAM এবং 64GB ও 128GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

HMD Pulse 2 Pro

এই সিরিজের টপ ভেরিয়েন্ট হিসাবে HMD Pulse 2 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি Unisoc T7250 অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। HMD ফোনটি Android 15 OS সহ পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী ফোনটি 6GB বা 8GB RAM অপশনে লঞ্চ করা হবে, অন্যদিকে টপ ভেরিয়েন্টে 256GB স্টোরেজ সাপোর্ট করবে। HMD Pulse 2 Pro ফোনটিতে IPS LCD প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির এইচডি+ স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া HMD Pulse 2 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল একটি macro সেন্সর এবং একটি depth সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ফোনটি সম্পর্কে সঠিক তথ্য পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে পর্যন্ত প্রকাশ্যে আসা স্পেসিফিকেশনগুলিকে শুধুই লিক বলে মনে করা হচ্ছে।

The post লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
50MP ফ্রন্ট ক্যামেরা সহ আসতে চলেছে নতুন HMD স্মার্টফোন, লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/50-mp-front-camera-smartphone-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50-mp-front-camera-smartphone-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/#respond Fri, 15 Nov 2024 16:41:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58143 লিক হল HMD Pulse 2 Pro ফোনের ডিটেইলস

The post 50MP ফ্রন্ট ক্যামেরা সহ আসতে চলেছে নতুন HMD স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Nokia ফোন নির্মাতা টেক কোম্পানি HMD Global তাদের ব্র্যান্ডের নতুন ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই বছর এপ্রিল মাসে এই কোম্পানি তাদের প্লাস সিরিজের অধীনে HMD Pulse, HMD Pulse Plus এবং HMD Pulse Pro স্মার্টফোনগুলি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। কোম্পানি শীঘ্রই তাদের হাইএন্ড ডিভাইস HMD Pulse 2 Pro ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।

HMD Pulse 2 Pro এর ডিটেইলস (লিক)

লিকের মাধ্যমে জানা গেছে HMD Pulse 2 Pro স্মার্টফোন Unisoc T612 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ফোনে 6GB এবং 8GB RAM দেওয়া হবে বলে শোনা গেছে এবং এটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। লিক অনুযায়ী আপকামিং এইচএমডি ফোনটি Green, Blue এবং Yellow এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে।

HMD Pulse 2 Pro ফোনটিতে শক্তিশালী ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। HMD Pulse Pro ফোনেও 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটি IPS LCD প্যানেল দিয়ে তৈরি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। তবে আপকামিং ফোনের কনফার্ম স্পেসিফিকেশন জানার জন্য অপেক্ষা করতে হবে।

HMD Pulse Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: HMD Pulse Pro ফোনে 6.65 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1612×720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: HMD Pulse Pro ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে দুই বছর ওএস আপডেট দেওয়া হয়েছে। এই ফোনে 1.6GHz ক্লক স্পীডযুক্ত এন্ট্রি লেভেল UNISOC T606 প্রসেসর যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Pulse Pro ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Pulse Pro ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

The post 50MP ফ্রন্ট ক্যামেরা সহ আসতে চলেছে নতুন HMD স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50-mp-front-camera-smartphone-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0