HMD Pulse 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 26 Dec 2025 15:51:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং HD+ ডিসপ্লে সহ শীঘ্রই লঞ্চ হবে HMD Pulse 2 স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস https://www.91mobiles.com/bengali/4g-smartphone-hmd-pulse-2-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4g-smartphone-hmd-pulse-2-specifications-leaked-know-details-in-bengali/#respond Fri, 26 Dec 2025 15:51:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71382 লিক হল HMD Pulse 2 ফোনের ডিটেইলস

The post 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং HD+ ডিসপ্লে সহ শীঘ্রই লঞ্চ হবে HMD Pulse 2 স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে HMD Global তাদের ‘Pulse’ সিরিজের সূচনা করে HMD Pulse, Pulse Plus এবং Pulse Pro নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন ‘Pulse 2’ পেশ করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে নতুন লিকের মাধ্যমে এই আপকামিং সিরিজের বেস মডেল অর্থাৎ HMD Pulse 2 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে smashx_60 নামক অ্যাকাউন্টের মাধ্যমে HMD Pulse 2 ফোনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। এই পোস্টে ফোনটির ছবির পাশাপাশি প্রায় সমস্ত স্পেসিফিকেশন শেয়ার করে দেওয়া হয়েছে। লিক অনুযায়ী HMD Pulse 2 ফোনটির কোডনেম হবে HMD M-KOPA X3। এই আপকামিং ফোনটিতে Unisoc T7250 প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে।

মনে করিয়ে দিই গত বছর পেশ হ‌ওয়া HMD Pulse ফোনে Unisoc T606 চিপসেট দেওয়া হয়েছিল। Unisoc T7250 প্রসেসর 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি একটি মোবাইল চিপসেট, যা 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। চিপসেট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে HMD Pulse 2 ফোনটি একটি 4G স্মার্টফোন হতে চলেছে এবং শুধুমাত্র LTE কানেক্টিভিটি সাপোর্ট করবে।

লিক অনুযায়ী HMD Pulse 2 ফোনে 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি হবে এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। আগের HMD Pulse ফোনেও এক‌ই রিফ্রেশ রেটযুক্ত 6.65-ইঞ্চির HD+ স্ক্রিন যোগ করা হয়েছিল। অর্থাৎ সাক্সেসার হিসাবে এই আপকামিং ফোনটিতে খুব বড় কোনো আপগ্ৰেড দেখা যাবে না।

ফটোগ্রাফির দিক থেকে HMD Pulse 2 ফোনটি আগের মডেলের চেয়ে বেশ অ্যাডভান্স হবে। লিক থেকে জানা গেছে এই আপকামিং ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হতে পারে। আগের HMD Pulse ফোনে 13MP ক্যামেরা দেওয়া হয়েছিল। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই আপকামিং ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য HMD Pulse 2 ফোনে 5,000mAh ব্যাটারি থাকতে পারে। এর আগের জেনারেশনেও এক‌ই মাপের ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য HMD Pulse ফোনে 10W চার্জিং ফিচার রয়েছে। লিক অনুযায়ী HMD Pulse 2 ফোনে 20W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

HMD Pulse 2 ফোনটিতে IP54 রেটিং যোগ করা হবে বলে জানা গেছে, ফলে ফোনটি জলের ছিটা থেকে সুরক্ষিত থাকবে। লিক অনুযায়ী এই 4G ফোনটিতে স্মার্ট লাইটিং এবং কাস্টম বাটনের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হতে পারে। এই ফোনে ব্লুটুথ 5.0 এবং ওয়াইফাইয়ের পাশাপাশি NFC সাপোর্ট থাকতে পারে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

জানিয়ে রাখি আফ্রিকান মার্কেটে M-KOPA ডট কম ওয়েবসাইটে HMD স্মার্টফোন সেল করা হয় এবং HMD Pulse 2 ফোনটিও এই সাইটের মাধ্যমে বেচা হতে পারে। জানিয়ে রাখি ভারতে HMD Pulse সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হয়নি এবং HMD Pulse 2 ফোনটি ভারতে পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। বর্তমানে ভারতের বাজারে HMD Vibe 5G ফোনটি 8,999 টাকা দামে সেল করা হয়। এই সস্তা 5G ফোনটিতে 50MP Camera, 5000mAh battery এবং Unisoc T760 প্রসেসর রয়েছে।

The post 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং HD+ ডিসপ্লে সহ শীঘ্রই লঞ্চ হবে HMD Pulse 2 স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4g-smartphone-hmd-pulse-2-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/#respond Wed, 23 Jul 2025 10:34:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66193 লিক হল HMD ‘প্লাস 2’ সিরিজের ডিটেইলস

The post লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর এপ্রিল মাসে HMD গ্লোবাল তাদের ‘প্লাস’ সিরিজের অধীনে HMD Pulse, Pulse Plus এবং Pulse Pro ফোন তিনটি লঞ্চ করেছিল। এবার শীঘ্রই কোম্পানি তাদের ‘প্লাস 2’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। লিকের মাধ্যমে এই সিরিজের HMD Pulse 2, Pulse 2 Plus ও Pulse 2 Pro ফোনগুলির ডিটেইলস জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Pulse 2 সিরিজের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

HMD Pulse 2 সিরিজের ডিটেইলস (লিক)

HMD Pulse 2

HMD Pulse 2 ফোনটি সিরিজের ভ্যানিলা মডেল হিসাবে পেশ করা হবে। লিক অনুযায়ী এই ফোনটি Unisoc T7200 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হবে। গ্লোবাল বাজারে ফোনটি 4GB RAM এবং 64GB ও 128GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

HMD Pulse 2 ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে IPS LCD প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

HMD Pulse 2 Plus

লিক অনুযায়ী HMD Pulse 2 Plus ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং এবং Unisoc T7200 প্রসেসর সহ লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 6GB RAM এবং 64GB ও 128GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

HMD Pulse 2 Pro

এই সিরিজের টপ ভেরিয়েন্ট হিসাবে HMD Pulse 2 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি Unisoc T7250 অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। HMD ফোনটি Android 15 OS সহ পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী ফোনটি 6GB বা 8GB RAM অপশনে লঞ্চ করা হবে, অন্যদিকে টপ ভেরিয়েন্টে 256GB স্টোরেজ সাপোর্ট করবে। HMD Pulse 2 Pro ফোনটিতে IPS LCD প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির এইচডি+ স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া HMD Pulse 2 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল একটি macro সেন্সর এবং একটি depth সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ফোনটি সম্পর্কে সঠিক তথ্য পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে পর্যন্ত প্রকাশ্যে আসা স্পেসিফিকেশনগুলিকে শুধুই লিক বলে মনে করা হচ্ছে।

The post লিকের মাধ্যমে প্রকাশ্যে এল HMD Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse-2-hmd-pulse-2-plus-and-hmd-pulse-2-pro-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0