HMD Pulse Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 25 Apr 2024 07:36:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 গ্লোবাল বাজারে লঞ্চ হল HMD Pulse সিরিজের তিনটি স্মার্টফোন, টপ মডেলে রয়েছে 50MP সেলফি ক্যামেরা https://www.91mobiles.com/bengali/hmd-pulse-series-smartphones-launched-globally-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse-series-smartphones-launched-globally-know-price-specifications-in-bengali/#respond Thu, 25 Apr 2024 07:36:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48827 লঞ্চ হল HMD Pulse, HMD Pulse Plus এবং HMD Pulse Pro

The post গ্লোবাল বাজারে লঞ্চ হল HMD Pulse সিরিজের তিনটি স্মার্টফোন, টপ মডেলে রয়েছে 50MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD-এর পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারে তিনটি নতুন বাজেট ক্যাটাগরির স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোন তিনটি HMD Pulse, HMD Pulse Plus এবং HMD Pulse Pro নামে লঞ্চ করা হয়েছে। এই তিনটি ফোনে ইউজাররা সুন্দর ডিজাইনের সঙ্গে সঙ্গে নিজে থেকে রিপেয়ার করার সুবিধা পাবেন। কোম্পানি এই ফিচারের নাম রেখেছে জেন 1 রিপেয়ারেবিলিটি। এর মাধ্যমে ইউজাররা খারাপ ডিসপ্লে, চার্জিং পোর্ট বা ব্যাটারি বদলে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনগুলির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

HMD Pulse Pro ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: HMD Pulse Pro ফোনে 6.65 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1612×720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে এন্ট্রি লেভেল UNISOC T606 প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: HMD Pulse Pro 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি virtual RAM সাপোর্ট করে। এর সাহায্যে এই ফোনে 8GB পর্যন্ত এক্সট্রা RAM যোগ করা যায়। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Pulse Pro ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 4G, এইফি, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং দেওয়া হয়েছে।
  • ওএস: HMD Pulse Pro ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে দুই বছর ওএস আপডেট দেওয়া হবে।

HMD Pulse এবং HMD Pulse Plus ফোনের স্পেসিফিকেশন

  • HMD Pulse Plus এবং HMD Pulse ফোনের ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর, ব্যাটারি এবং অন্যান্য স্পেসিফিকেশন প্রো মডেলের মতোই।
  • HMD Pulse Plus ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • HMD Pulse Plus ফোনটি 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • অন্যদিকে HMD Pulse ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
  • HMD Pulse ফোনটিও 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

HMD Pulse সিরিজের দাম এবং সেল

  • গ্লোবাল বাজারে HMD Pulse Pro ফোনটি €180 অর্থাৎ প্রায় 16,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • HMD Pulse Plus ফোনের দাম রাখা হয়েছে €160 অর্থাৎ প্রায় 14,200 টাকা।
  • HMD Pulse ফোনটি €140 অর্থাৎ প্রায় 12,400 টাকা দামে পেশ করা হয়েছে।
  • HMD Pulse এবং HMD Pulse Plus ফোনের সেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অন্যদিকে HMD Pulse Pro ফোনটির সেল সম্পর্কে শীঘ্রই ঘোষণা করা হবে।

The post গ্লোবাল বাজারে লঞ্চ হল HMD Pulse সিরিজের তিনটি স্মার্টফোন, টপ মডেলে রয়েছে 50MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse-series-smartphones-launched-globally-know-price-specifications-in-bengali/feed/ 0