HMD Vibe 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 23 Aug 2025 18:17:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রকাশ্যে এল HMD Vibe2 স্মার্টফোনের ফিচার, এই সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/hmd-vibe2-smartphone-features-revealed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-vibe2-smartphone-features-revealed-know-details-in-bengali/#respond Sun, 24 Aug 2025 03:39:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66838 লিক হল HMD Vibe2 স্মার্টফোনের ডিটেইলস

The post প্রকাশ্যে এল HMD Vibe2 স্মার্টফোনের ফিচার, এই সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD Global তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং স্মার্টফোনটি HMD Vibe2 নামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আসন্ন স্মার্টফোনটি আগের HMD Vibe মডেলের ডাউনগ্রেড ভার্সন হতে পারে। সম্প্রতি এই স্মার্টফোনটি ই-কমার্স লিস্টিং এবং EPREL ডেটাবেসে দেখা গিয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটি আগের মডেলের তুলনায় হালকা হতে চলেছে। চলুন বিস্তাইত জেনে নেওয়া যাক HMD Vibe2 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে আসা লিক ডিএইলস অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে আসন্ন HMD Vibe2 স্মার্টফোনটি Unisoc T606 4G প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। আগের HMD Vibe মডেলে Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছিল। পারফরমেন্সের দিক দিয়ে স্মার্টফোনটির Snapdragon 680 চিপসেট বেঞ্চমার্ক Geekbench 3DMark এবং AnTuTu স্কোর পেয়েছে, এটি T606 চিপসেটের থেকে বেশি। Vibe2 স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে, ডিসপ্লেয়ের ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে। আপকামিং মডেলে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল ডিজাইনের পরিবর্তে ওয়াটার ড্রপ-নচ ডিজাইন দেওয়া হতে পারে। যা এটি ইউজারদের নিরাশ করতে পারে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর সহ দুটি 0.08MP সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 5MP ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি সহ মাত্র 10W চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এটি অত্যন্ত কম বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনটিতে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে এবং microSD কার্ডের মাধ্যমে এই স্টোরেজ বাড়ানো যাবে।

অন্যান্য ফিচারের হিসাবে স্মার্টফোনটিতে IP52 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 3.5 মিমি হেডফোন জ্যাকের মতো বিভিন্ন ফিচার থাকতে পারে। আসন্ন স্মার্টফোনটি অস্ট্রেলিয়ায় AUD 288 অর্থাৎ প্রায় 15,500 টাকার দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। HMD Vibe2 স্মার্টফোনটি Light Titanium এবং Dark Grey এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

আগের মডেলের তুলনায় HMD Vibe2 স্মার্টফোনটি ডাউনগ্রেড দেখাচ্ছে। বিশেষ করে প্রসেসর এবং ডিসপ্লে ডিজাইন দেখে মনে করা হচ্ছে। অর্থাৎ HMD Vibe2 ফোনটি বাজেট 4G স্মার্টফোন হলেও আগের চেয়ে ভালো নয়।এই প্রাইস রেঞ্জে মার্কেটে অনেক সুন্দর অপশন রয়েছে। এমনকি আগের HMD Vibe ফোনটি পাওয়া গেলে সেটিও ভ্যালু ফর মানি হবে।

যারা 15,000 টাকা বাজেট রেঞ্জে গ্লোবাল বাজারে দারুণ 4G স্মার্টফোন খুঁজছেন, তাদের জানিয়ে রাখি আপকামিং HMD Vibe2 স্মার্টফোনটি শুধুমাত্র বেসিক প্রয়োজন মেটাতে সক্ষম। তবে এই রেঞ্জে বাজারে উপস্থিত Redmi Note 13 বা Infinix Hot 50 5G স্মার্টফোনগুলি একটি ভালো অপশন হতে পারে। নোট 13 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6080 চিপ, 6.67 ইঞ্চির ডিসপ্লে, 108MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো ফিচারগুলি রয়েছে। অন্যদিকে হট 50 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 6.7 ইঞ্চির ডিসপ্লে, 48MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি রয়েছে।

The post প্রকাশ্যে এল HMD Vibe2 স্মার্টফোনের ফিচার, এই সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-vibe2-smartphone-features-revealed-know-details-in-bengali/feed/ 0
50MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হতে পারে কম দামের HMD স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-hmd-vibe-2-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-hmd-vibe-2-specifications-leaked-know-details-in-bengali/#respond Tue, 20 May 2025 14:12:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64105 লিক হল HMD Vibe 2 ফোনের ডিটেইলস

The post 50MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হতে পারে কম দামের HMD স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
এইচএমডি গ্লোবাল তাদের Vibe স্মার্টফোনের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই টেক মঞ্চের মাধ্যমে কোম্পানির নতুন HMD Vibe 2 ফোনটি পেশ করা হতে পারে। নতুন লিক অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এন্ট্রি লেবল হিসেবে HMD Vibe 2 ফোনটি পেশ করা হবে, একইসঙ্গে আগের মডেলের তুলনায় বেশ কিছু আপগ্রেড থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং HMD Vibe 2 ফোনের লিক স্পেসিফিকেশন এবং ডিটেইলস সম্পর্কে।

HMD Vibe 2 এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.67″ FHD+ OLED Display
  • Qualcomm Snapdragon 4 Gen 2
  • 50MP Selfie Camera
  • 50MP Dual Rear Camera
  • 33W 5,000mAh Battery

ডিসপ্লে

লিক অনুযায়ী HMD Vibe 2 ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং HDR10 সাপোর্ট করে। আগের Vibe মডেলে 720p LCD স্ক্রিনের তুলনায় একটি বড় আপগ্রেড হবে বলে মনে করা হচ্ছে।

প্রসেসর

ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে, এটি Snapdragon 680 চিপসেটের পরিবর্তে ব্যাবহার করা হবে। একইসঙ্গে ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

অপারেটিং সিস্টেম

কোম্পানির বক্তব্য অনুযায়ী HMD Vibe 2 ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে লেটেস্ট সফটওয়্যার থাকবে, এতে আগের চেয়ে ভালো আপডেট সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফ্রন্টে 50MP সেলফি সেন্সর থাকবে, আগের মডেলে 5MP ক্যামেরা ছিল। অন্যদিকে ফোনের রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে, এতে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং একটি 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। এটি ডেপ্থ বা ম্যাক্রো ফটোর জন্য হতে পারে।

ব্যাটারি

ফোনটিতে 33W সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আগের মডেলে 4000mAh ব্যাটারি এবং মাত্র 10W চার্জিং সাপোর্ট ছিল। তাই ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং উভয় ক্ষেত্রেই পরিবর্তন করা যাবে।

অন্যান্য ফিচার

কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং Vibe 2 ফোনটির HMD তাদের অন্যান্য ফোনের ডিজাইনের মতো করতে চলেছে। এই ফোনটির সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে আপগ্রেড দেখা যাবে।

HMD Vibe 2 এর সম্ভাব্য প্রাইস

বর্তমানে এখনও পর্যন্ত আপকামিং HMD Vibe 2 ফোনের লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী ফোনটি এন্ট্রি লেবল সেগমেন্টে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটির দাম 12 হাজার থেকে 15 হাজার টাকা রেঞ্জে রাখা হতে পারে। এইচএমডি ফোনটি আমেরিকা বাজারে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।

The post 50MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হতে পারে কম দামের HMD স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-hmd-vibe-2-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0