HMD - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 01 Oct 2026 10:27:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 5G স্মার্টফোন, নতুন কালার অপশনে বাজারে এল HMD Vibe 2 5G https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-5g-new-wine-red-color-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-5g-new-wine-red-color-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 01 Oct 2026 11:24:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83832 লঞ্চ হল HMD Vibe 2 5G ফোনের Wine Red কালার মডেল

The post 12 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 5G স্মার্টফোন, নতুন কালার অপশনে বাজারে এল HMD Vibe 2 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান ভারতের বাজারে লো বাজেট সেগমেন্টে 15 হাজার টাকার চেয়ে কম দামের HMD Vibe 2 5G ফোনটি সুন্দর একটি বিকল্প। এই ফোনটির স্টার্টিং প্রাইস মাত্র 11,499 টাকা। উৎসবের মরশুম শুরুর আগেই কোম্পানির পক্ষ থেকে এই ফোনের নতুন Wine Red কালার মডেল বাজারে পেশ করা হয়েছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HMD Vibe 2 5G ফোনের স্পেসিফিকেশন

HMD Vibe 2 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 265ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে, যা এই বাজেট 5G সেগমেন্টে সচরাচর দেখা যায় না। এই ডিসপ্লের সুরক্ষার জন্য অতিরিক্ত 2D গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য HMD Vibe 2 5G ফোনে Unisoc T8200 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 511972 AnTuTu Score পেয়েছে। এই ফোনটিতে Android 16 বেস্ড Sarvam AI দেওয়া হয়েছে। জানিয়ে রাখি সর্বম এআই ফিচার একটি ভারতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।

HMD Vibe 2 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে AI scene recognition সহ BeautyMode এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য HMD Vibe 2 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়েছে ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 10 ঘন্টা, 42 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

HMD Vibe 2 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে WiFi ও Bluetooth 5.0 রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি 8 5G Bands সাপোর্ট করে, ফলে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যাবে।

HMD Vibe 2 5G ফোনের দাম

HMD Vibe 2 ফোনটি 12 হাজার টাকার চেয়ে কম দামের 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB Storage সহ বেস মডেলের দাম 11,499 টাকা। এই ফোনের মিড ভেরিয়েন্টে 4GB RAM ও 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 12,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 6GB + 128GB টপ মডেল 14,999 টাকা দামে বাজারে আনা হয়েছে।

নতুন Wine Red কালার ছাড়াও HMD Vibe 2 5G ফোনটি Nordic Blue, Peach Pink এবং Cosmic Lavender কালার অপশনে সেল করা হয়। জানিয়ে রাখি এই ফোনের নতুন কালার মডেল আগামী 8 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে এবং অফারে ফোনটি 10,499 টাকা স্টার্টিং এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে।

The post 12 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 5G স্মার্টফোন, নতুন কালার অপশনে বাজারে এল HMD Vibe 2 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-5g-new-wine-red-color-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
15,999 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ হল HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন, রয়েছে 6,000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-pro-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-pro-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 30 Sep 2026 02:31:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83762 ভারতে পেশ হল HMD Vibe 2 Pro 5G

The post 15,999 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ হল HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন, রয়েছে 6,000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে HMD তাদের Vibe সিরিজের পরিধি বিস্তার করে নতুন HMD Vibe 2 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির ফোনটি বাজেট সেগমেন্টে 5G কানেক্টিভিটি সহ পেশ করা হয়েছে। ফোনটিতে 120Hz ডিসপ্লে, MediaTek Dimensity 6300 প্রসেসর, 64MP ক্যামেরা এবং 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটি দুটি RAM এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। 8 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে। HMD Vibe 2 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HMD Vibe 2 Pro 5G ফোনের দাম এবং সেল 

HMD Vibe 2 Pro 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা রাখা হয়েছে।অন্যদিকে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে HMD Vibe 2 Pro 5G ফোনটির সেল শুরু হবে। লঞ্চ অফারে কিছু সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ইউজাররা 10 শতাংশ ক্যাশব্যাক পাবেন। HMD Vibe 2 Pro 5G স্মার্টফোনটি Silver Mist, Aqua Green এবং Cosmic Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

HMD Vibe 2 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

HMD Vibe 2 Pro 5G ফোনে 6.78 ইঞ্চির Full HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য HMD Vibe 2 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.4GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য HMD Vibe 2 Pro 5G ফোনটিতে 64MP প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে নাইট মোড, পোট্রেট, স্লো-মোশান এবং AI সিন রেকগনেশনের মতো ফিচার সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

HMD Vibe 2 Pro 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 6,000mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটির বক্সের সঙ্গে 33W ফাস্ট চার্জিং অ্যাডোপটার দেওয়া হবে।

HMD Vibe 2 Pro 5G ফোনটির ওজন 197 গ্রাম। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, ডুয়েল সিম এবং হাইব্রিট সিম স্লট রয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে এক্সিলেরোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

HMD Vibe 2 Pro 5G ফোনটি 15,000 থেকে 18,000 টাকার বাজেট রেঞ্জে 5G কানেক্টিভিটি, বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 64MP ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে শপিং Flipkart এর মাধ্যমে HMD Vibe 2 Pro 5G ফোনটির সেল শুরু হবে। যারা কম দামে 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য নতুন ফোনটি দারুণ বিকল্প হতে পারে। ভারতের বাজারে এই স্মার্টফোনটি Infinix, Lava এবং Ai+ ব্র্যান্ডের বাজেট রেঞ্জের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

The post 15,999 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ হল HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন, রয়েছে 6,000mAh ব্যাটারি এবং 64MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-pro-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
রিটেইলস সাইটে লিস্টেড হল HMD 106 Pure ফোন, জেনে নিন দাম এবং ফিচার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/hmd-106-pure-listed-retailer-site-price-features-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-106-pure-listed-retailer-site-price-features-read-in-bengali/#respond Tue, 29 Sep 2026 15:59:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83751 রিটেইলস সাইটে দেখা গেল HMD 106 Pure

The post রিটেইলস সাইটে লিস্টেড হল HMD 106 Pure ফোন, জেনে নিন দাম এবং ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
পাকিস্থানের অনলাইন রিটেইলস আউটলেটে HMD এর নতুন কীপ্যাড ফোনটি HMD 106 Pure নামে লিস্টেড হয়েছে। HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ বা তাদের ওয়েবসাইট লিস্টিং সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে রিটেইল লিস্টিঙে ফোনটি PKR 3,250 অর্থাৎ প্রায় 1,126 টাকা দামে দেখা গেছে। একইসঙ্গে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD 106 Pure ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

HMD 106 Pure ফোনের ফিচার

রিটেলস লিস্টিঙে HMD 106 Pure ফোনটি Dark Gray এবং Teal Green কালার অপশনে দেখা গেছে। ছবিতে ফোনটি ব্লু কালার অপশনে দেখানো হয়েছে।

রিটেইলস লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD 106 Pure ফোনে 120 × 160 পিক্সেল রেজোলিউশন QQVGA সাপোর্টেড 1.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি HMD এর S30+ সফটওয়্যার প্ল্যাটফর্মে কাজ করবে। কোম্পানির একাধিক ফিচার ফোনের ক্ষেত্রে এটি ব্যাবহার করা হতে পারে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc 6531E প্রসেসর দেওয়া হবে। HMD 106 Pure ফোনে 1,000mAh রিমুয়েবল ব্যাটারি থাকবে বলে জানা গেছে। সবচেয়ে বড় কথা ফোনে চার্জিঙের জন্য এতে USB Type-C পোর্ট দেওয়া হতে পারে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, FM রেডিও এবং microSD কার্ড স্লট রয়েছে। microSD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

কানেক্টিভিটির দিক দিয়ে HMD 106 Pure ফোনটি বেসিক ফিচার ফোন হবে। লিস্টিং অনুযায়ী শুধুমাত্র GSM নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে 3G, 4G বা 5G কানেক্টিভিটি পাওয়া যাবে না।

HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। তাই উপরোক্ত ডিটেইলস আপাতত শুধুমাত্র অনলাইন লিস্টিং হিসাবেই মনে করা হচ্ছে। তবে লঞ্চের সময় ফোনের দাম, স্পেসিফিকেশন এবং কালার অপশনের পরিবর্তন হতে পারে।

The post রিটেইলস সাইটে লিস্টেড হল HMD 106 Pure ফোন, জেনে নিন দাম এবং ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-106-pure-listed-retailer-site-price-features-read-in-bengali/feed/ 0
লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 50MP ক্যামেরা এবং 90Hz ডিসপ্লে সহ Helio G81 https://www.91mobiles.com/bengali/hmd-aura-2-pro-specifications-leaked-50mp-camera-90hz-display-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-aura-2-pro-specifications-leaked-50mp-camera-90hz-display-know-details-in-bengali/#respond Sat, 26 Sep 2026 10:46:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83604 প্রকাশ্যে এল HMD Aura 2 Pro ফোনের ডিটেইলস

The post লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 50MP ক্যামেরা এবং 90Hz ডিসপ্লে সহ Helio G81 first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD তাদের নতুন Aura সিরিজের স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। আপকামিং ফোনটি HMD Aura 2 Pro নামে লঞ্চ করা হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। টিপস্টার পোস্ট করে ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ছবি সম্পর্কে জানিয়েছেন। জানিয়ে রাখি Aura 2 Pro ফোনটিতে 90Hz ডিসপ্লে, MediaTek Helio G81 প্রসেসর এবং 50MP কয়ামেরা দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Aura 2 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী HMD Aura 2 Pro ফোনটিতে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে।

 

প্রসেসিঙের জন্য HMD Aura 2 Pro ফোনটিতে MediaTek Helio G81 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি Android 15 Go Edition সহ লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য HMD Aura 2 Pro ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এতে PDAF সাপোর্ট করতে পারে। একইসঙ্গে 2MP এবং 0.08MP এর দুটি অন্যান্য ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

HMD Aura 2 Pro ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 10W চার্জিং ফিচার থাকবে। অর্থাৎ চার্জিং স্পীডের দিক দিয়ে ফোনটি অ্যাভারেজ লাগতে পারে।

ফোনটিতে IP52 রেটিং থাকবে বলে জানা গেছে। ফোনটিতে সেলফ-রিপেয়রেবল ডিজাইন দেওয়া হতে পারে। অর্থাৎ বেশ কিছু হার্ডওয়্যার পোর্টস রিপেয়ার বা বদলানো যাবে। সিকিউরিটির জন্য HMD Aura 2 Pro ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। কানেক্টিভিটির জন্য ফোনে Bluetooth 5.0 থাকবে বলে জানা গেছে। এছাড়া ফোনে OZO Playback সাপোর্ট করতে পারে।

HMD Aura 2 Pro ফোনের সম্ভাব্য কালার অপশন

লিক অনুযায়ী HMD Aura 2 Pro ফোনটি Meteor Black এবং Icy Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Aura 2 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। আপাতত কোম্পানি আপকামিং ফোনের দাম, লঞ্চ এবং উপরোক্ত ডিটেইলস সম্পর্কে নিশ্চিত জানানোর অপেক্ষা করা হচ্ছে। যারা আপকামিং ফোনটি কেনার কথা ভাবছেন, তারা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

The post লিক হল HMD Aura 2 Pro ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 50MP ক্যামেরা এবং 90Hz ডিসপ্লে সহ Helio G81 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-aura-2-pro-specifications-leaked-50mp-camera-90hz-display-know-details-in-bengali/feed/ 0
29 সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন, থাকবে 64MP ক্যামেরা এবং পাঞ্চ-হোল ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-pro-5g-india-launch-date-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-pro-5g-india-launch-date-confirmed-know-details-in-bengali/#respond Fri, 25 Sep 2026 16:52:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83555 29 সেপ্টেম্বর ভারতে পেশ হবে HMD Vibe 2 Pro 5G

The post 29 সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন, থাকবে 64MP ক্যামেরা এবং পাঞ্চ-হোল ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে HMD তাদের নতুন HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটি আগের Vibe 2 5G ফোনের আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের টিজার ভিডিও জারি করা হয়েছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং ক্যামেরা সেটআপ প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে HMD এর আপকামিং ফোনের লঞ্চ ডেটও শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Vibe 2 Pro 5G ফোনের লঞ্চ ডেটের ডিটেইলস।

HMD Vibe 2 Pro 5G ফোনের লঞ্চ ডেট

কোম্পানির অফিসিয়াল টিজার অনুযায়ী 2026 সালের 29 সেপ্টেম্বর ভারতে HMD Vibe 2 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে।HMD এই লঞ্চের জন্য “THE VIBE JUST WENT PRO, Be there to experience it” অর্থাৎ “poristhiti এখন ekdom প্রো-লেভেলের hoye geche, ei অভিজ্ঞতা upovog korun ”— ট্যাগলাইন bebobar করেছে।


কোম্পানির পক্ষ থেকে ফোনের ডিজাইন এবং বেশ কিছু ফিচার সম্পর্কে জানানো হয়েছে। তবে লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকেই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানানো হবে।

HMD Vibe 2 Pro 5G ফোনের ডিজাইন এবং ক্যামেরা

টিজার ভিডিওর মাধ্যমে ফোনের রেয়ার প্যানেল প্রকাশ্যে এসেছে। ফোনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে 64MP AI ক্যামেরা রয়েছে। ফোনের রেয়ার প্যানেলের উপরের অংশে ক্যামেরা সেটআপ অবস্থিত। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি।

স্মার্টফোনের ফ্রন্টে পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল রয়েছে। তবে ডিসপ্লে সাইজ এবং রেজোলিউশন সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি।

টিজারে ফোনটি ডুয়েল ফিনিশ সহ দেখা গেছে। ফোনের ফ্রেমে মেটালিক বা সিলভার এজ দেখানো হয়েছে। ফোনটি সিলভার হোয়াইট, পার্পল এবং গ্রিন শেডের কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনের কালার ভেরিয়েন্ট এবং অফিসিয়াল নাম লঞ্চের সময় জানানো হবে।

আগের HMD Vibe 2 5G ফোনটিতে Unisoc T8200 প্রসেসর, 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছিল। তাই নতুন Pro মডেলে আরও ভালো স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত HMD Vibe 2 Pro 5G ফোনের ভারতীয় দাম সম্পর্কে জানানো হয়নি, তবে আমাদের ধারনা অনুযায়ী ফোনটি 15,000 থেকে 18,000 টাকা বাজেত রেঞ্জে লঞ্চ করা হতে পারে। তবে লঞ্চের পরই ফোনের অফিসিয়াল দাম সম্পর্কে জানা যাবে।

29 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ফোনের দাম, সেল ডেট এবং সমস্ত ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হবে। যারা নতুন এবং কম দামে 5G স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

The post 29 সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে HMD Vibe 2 Pro 5G স্মার্টফোন, থাকবে 64MP ক্যামেরা এবং পাঞ্চ-হোল ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-vibe-2-pro-5g-india-launch-date-confirmed-know-details-in-bengali/feed/ 0
লিক হল HMD Asha 305 Pro ফোনের ছবি এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/hmd-asha-305-pro-specifications-images-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-asha-305-pro-specifications-images-leaked-know-details-in-bengali/#respond Tue, 01 Sep 2026 02:31:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82590 প্রকাশ্যে এল HMD Asha 305 Pro ফোনের ছবি

The post লিক হল HMD Asha 305 Pro ফোনের ছবি এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
খুব তাড়াতাড়ি HMD তাদের Asha 305 ফোনের Pro মডেল লঞ্চ করতে পারে। কারণ লিংকের মাধ্যমে HMD Asha 305 Pro ফোনের ছবি এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী নতুন ফোনের ডিজাইন আগের Asha 305 মডেলের মতো রাখা হতে পারে। এই ফোনের হার্ডওয়্যারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। ফোনটি নতুন Prist Pink কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Asha 305 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক হল HMD Asha 305 Pro ফোনের স্পেসিফিকেশন

HMD Asha 305 Pro ফোনটিতে 5 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের উপর এবং নিচের দিকে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হতে পারে। অর্থাৎ ফোনটির ডিজাইন পুরোনো দিনের স্মার্টফোনের মতো দেখাবে। অন্যদিকে ফোনে ফ্ল্যাট ফ্রেম এবং ব্যাংক প্যানেলে ক্যামেরা রয়েছে। লিক হওয়া ছবিতে ফোনটি নতুন Prist Pink কালার অপশনে দেখা গেছে।


লিক অনুযায়ী HMD Asha 305 Pro ফোনটিতে 5MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এটি আগের ফোনের 2MP ক্যামেরার চেয়ে বড় আপগ্ৰেড হবে। ফোনটির ফ্রন্টে 2MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটিতে LED ফ্ল্যাশ দেওয়া হতে পারে, ফলে কম আলোতেও সেলফি তোলা যাবে।

HMD Asha 305 Pro ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 32GB স্টোরেজ দেওয়া হতে পারে। কোম্পানির বাজারে উপস্থিত মডেলের চেয়ে দ্বিগুণ স্টোরেজ দেওয়া হবে।HMD Asha 305 Pro ফোনটি 2GB RAM এবং Unisoc T137 চিপ সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ কোম্পানির ফোনটিতে প্রাইমারি ফোকাস ক্যামেরা এবং স্টোরেজের মতো ফিচার যোগ করা হতে পারে।

HMD Asha 305 Pro ফোনটিতে IP52 রেটিং থাকবে বলে জানা গেছে। অর্থাৎ ফোনটি হালকা জলে ছিঁটে থেকে সুরক্ষিত থাকবে। এছাড়া ফোনটিতে 2,500mAh রিমুয়েবল ব্যাটারি দেওয়া হতে পারে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 4.2, Wi-Fi এবং LTE সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হতে পারে।

HMD Asha 305 Pro ফোনটিতে কোম্পানির Pulse OS দেওয়া হতে পারে। এটি বেসিক অপারেটিং সিস্টেম। এতে একাধিক জনপ্রিয় অ্যাপের সাপোর্ট পাওয়া যায়। HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Asha 305 Pro ফোনের লঞ্চ ডেট, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। তাই বর্তমানে উপরোক্ত সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন শুধুমাত্রই লিক হিসাবে মনে করা উচিৎ। আপকামিং ফোনের সম্পর্কে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post লিক হল HMD Asha 305 Pro ফোনের ছবি এবং স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-asha-305-pro-specifications-images-leaked-know-details-in-bengali/feed/ 0
বাজারে এল ইন্টারনেট ও গেম ছাড়া ছোটদের ফোন, লঞ্চ হল নতুন HMD 105 4G School Edition ফিচার ফোন https://www.91mobiles.com/bengali/hmd-105-4g-school-edition-launched-officially-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-105-4g-school-edition-launched-officially-check-features-and-specifications-details-in-bengali/#respond Mon, 31 Aug 2026 09:16:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82530 বাজারে পেশ হল HMD 105 4G School Edition

The post বাজারে এল ইন্টারনেট ও গেম ছাড়া ছোটদের ফোন, লঞ্চ হল নতুন HMD 105 4G School Edition ফিচার ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD তাদের নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনটি HMD 105 4G School Edition নামে পেশ করা হয়েছে। এই ফোনটি মূলত স্কুলে পাঠরত পড়ুয়াদের জন্য তৈরি করা হয়েছে। এই ফোনে কল ও SMS এর মতো জরুরি ফিচার রয়েছে, তবে ইন্টারনেট ব্রাউজার এবং স্নেক গেম সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এতে প্যারেন্টাল কন্ট্রোল যোগ করা হয়েছে। এর ফলে অভিভাবকেরা ছোটদের ফোনের কিছু ফিচার পিনের মাধ্যমে লক করে রাখতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটি সম্পর্কে।

HMD 105 4G School Edition ফোনের স্পেসিফিকেশন

HMD 105 4G School Edition ফোনের সফটওয়্যার এবং ফিচার ক্ষেত্রে বড় পরিবর্তন করা হয়েছে। ফোনটিতে বেস ব্রাউজার দেওয়া হয়নি, অর্থাৎ পড়ুয়ারা এই ফোনের সাহায্য ইন্টারনেট ব্রাউজিং করতে পারবে না। HMD দীর্ঘ দিন ধরে তাদের Nokia ও HMD ফিচার ফোনে ব্যাবহৃত Snake গেমও এই ফোন থেকে সরিয়ে দিয়েছে। একইসঙ্গে এতে রেকডিং ফিচারও নেই।

HMD এর পক্ষ থেকে ফোনটিতে PIN-প্রোটেক্টেড প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া হয়েছে। অর্থাৎ অভিভাবকরা এই সিস্টেমের সাহায্যে Bluetooth, MMS এবং FM Radio এর মতো ফিচার অফ করতে পারবেন। এভাবে অভিভাবকরা তাদের বাচ্চাদের ফোন ব্যাবহার নিজেদের প্রয়োজন অনুযায়ী লিমিট করতে পারবেন।

HMD 105 4G School Edition ফোনটি স্ট্যান্ডার্ড HMD 105 4G ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনটিতে 2.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 240×320 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনে 64MB RAM এবং 128MB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া মেমরি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে। এর মাধ্যমে 32GB পর্যন্ত স্টোরেজ উপভোগ করা যাবে।

HMD 105 4G School Edition ফোনটিতে 1,450mAh রিমুয়েবল ব্যাটারি দেওয়া হয়েছে। HMD এর বক্তব্য অনুযায়ী ফোনটি একবার চার্জ করলে 15 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। তাই বাচ্চাদের বার-বার করার প্রয়োজন হবে না।

কানেক্টিভিটির জন্য HMD 105 4G School Edition ফোনটিতে 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে Bluetooth 5.0 রয়েছে। তবে প্যারেন্ট কন্ট্রোল ফিচারের সাহায্যে এটি বন্ধ করাও যাবে। চার্জিঙের জন্য ফোনটিতে USB Type-C পোর্ট রয়েছে। এতে 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে, ফলে ইউজারা ওয়্যারড হেডফোন ব্যাবহার করতে পারবেন।

HMD 105 4G School Edition ফোনের দাম 

HMD এর পক্ষ থেকে এখনও পর্যন্ত HMD 105 4G School Edition ফোনের দাম জানানো হয়নি। বর্তমানে ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড রয়েছে, তাই শীঘ্রই ফোনটির সেল শুরু হতে পারে। যেসব অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান, আবার একই সঙ্গে ইন্টারনেট, গেম সহ অন্যান্য ডিস্ট্র্যাকশন থেকে দূরেও রাখতে চান তাদের জন্য HMD 105 4G School Edition একটি সুন্দর বিকল্প।

The post বাজারে এল ইন্টারনেট ও গেম ছাড়া ছোটদের ফোন, লঞ্চ হল নতুন HMD 105 4G School Edition ফিচার ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-105-4g-school-edition-launched-officially-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
লিক হল HMD 2760 Flip 4G ফোনের ডিটেইলস, 2.8 ইঞ্চির প্রাইমারি, 1.77 ইঞ্চির কভার স্ক্রিন এবং Android 13 Go সহ হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/hmd-2760-flip-4g-leak-specs-android-13-go-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-2760-flip-4g-leak-specs-android-13-go-know-details-in-bengali/#respond Fri, 21 Aug 2026 03:39:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82000 প্রকাশ্যে এল HMD 2760 Flip 4G ফোনের তথ্য

The post লিক হল HMD 2760 Flip 4G ফোনের ডিটেইলস, 2.8 ইঞ্চির প্রাইমারি, 1.77 ইঞ্চির কভার স্ক্রিন এবং Android 13 Go সহ হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD পুরনো দিনের ফ্লিপ ফোনের ডিজাইন নতুন রূপে বাজারে পেশ করতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী কোম্পানি তাদের HMD 2760 Flip 4G ফোনটি লঞ্চ করতে পারে। আপকামিং ফোনটি 2022 সালে লঞ্চ হওয়া Nokia 2760 Flip ফোনের মতো হতে পারে‌‌। কোম্পানির পক্ষ থেকে ফোনের সফটওয়্যারের ক্ষেত্রে বড় আপগ্ৰেড দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটি Android 13 Go বেস্ড Icon OS 13 সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ফিচার ফোনটিতে বেসিক স্মার্টফোনের মতো কাজ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD 2760 Flip 4G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

HMD 2760 Flip 4G ফোনের লিক ডিটেইলস

লিক অনুযায়ী HMD 2760 Flip 4G ফোনটিতে ক্লেমশোল ডিজাইন এবং ডুয়েল ডিসপ্লে সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনটি আনফোল্ড করার পর 2.8 ইঞ্চির প্রাইমারি LCD ডিসপ্লে পাওয়া যাবে। তবে বাইরের দিকে 1.77 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হতে পারে।


ফোটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলেব LED ফ্ল্যাশ সহ 5MP অটোফোকাস ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে VGA ক্যামেরা থাকতে পারে।

আপকামিং HMD 2760 Flip 4G ফোনটির সফটওয়্যারের ক্ষেত্রে সবচেয়ে বড় অপগ্ৰেড দেখা যাবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি Android 13 Go Edition বেস্ড Icon OS 13 সহ কাজ করতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে ফোনটিতে Google Mobile Services এবং Google Play Store সাপোর্ট করবে। অর্থাৎ ইউজাররা ফিচার ফোন অ্যাপের সঙ্গেই Android অ্যাপও উপভোগ করতে পারবেন। ফোনটিতে ক্লাসিক Snake গেম ফ্রি ইন্সটল করা যাবে বলে শোনা যাচ্ছে।

প্রসেসিঙের জন্য HMD 2760 Flip 4G ফোনটিতে Unisoc T310 প্রসেসর দেওয়া হতে পারে। এটি 12nm প্রসেসে তৈরি কোয়াড-কোর চিপ। এতে 2GHz ক্লক স্পীডযুক্ত একটি Cortex-A75 কোর এবং তিনটি Cortex-A55 কোর দেওয়া হয়েছে। ফোনটিতে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য HMD 2760 Flip 4G ফোনটিতে 2,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। কানেক্টিভিটি এবং অন্যান্য ফিচার হিসাবে ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, Wi-Fi এবং হটস্পট সাপোর্ট, Bluetooth ও SOS বাটন দেওয়া হতে পারে। এই ফোনটিতে একটি টাচ প্যাড থাকবে বলে জানা গেছে।

HMD 2760 Flip 4G ফোনের কালার

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD 2760 Flip 4G ফোনটি Black, Cyan এবং Pink কালার অপশনে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ বা স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। কোম্পানির অফিসিয়াল ঘোষণার পরই ডিসপ্লে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। ইউজাররা এই ফোনটি লঞ্চের অপেক্ষা করতে পারেন।

The post লিক হল HMD 2760 Flip 4G ফোনের ডিটেইলস, 2.8 ইঞ্চির প্রাইমারি, 1.77 ইঞ্চির কভার স্ক্রিন এবং Android 13 Go সহ হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-2760-flip-4g-leak-specs-android-13-go-know-details-in-bengali/feed/ 0
লিক হল HMD Pulse2, Pulse2 Plus এবং Pulse2 Pro ফোনের ফিচার, লঞ্চের আগেই ছবিতে দেখা গেছে ডিজাইন https://www.91mobiles.com/bengali/hmd-pulse2-series-design-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-pulse2-series-design-specifications-leaked-know-details-in-bengali/#respond Thu, 30 Jul 2026 11:40:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81272 লিক হল HMD Pulse2 সিরিজের ডিটেইলস

The post লিক হল HMD Pulse2, Pulse2 Plus এবং Pulse2 Pro ফোনের ফিচার, লঞ্চের আগেই ছবিতে দেখা গেছে ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই HMD তাদের Pulse2 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার HMD_MEME’S এই আপকামিং সিরিজের HMD Pulse2, HMD Pulse2 Plus এবং HMD Pulse2 Pro ফোনের তথাকথিত স্পেসিফিকেশন শেয়ার করেছেন। লিক অনুযায়ী এই তিনটি ফোনে Unisoc T615 প্রসেসর, 50MP ক্যামেরা এবং Android 15 অপারেটিং সিস্টেম থাকতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির লিক ডিটেইলস সম্পর্কে।

HMD Pulse2 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক থেকে জানা গেছে HMD Pulse2 ফোনে 6.67 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনে Unisoc T615 প্রসেসরের পাশাপাশি 4GB RAM এবং 64GB / 128GB UFS 2.1 স্টোরেজ যোগ করা হবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য HMD Pulse2 ফোনে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি Blue এবং Black কালার অপশনে সেল করা হতে পারে।


HMD Pulse2 Plus ফোনের স্পেসিফিকেশন

HMD Pulse2 Plus ফোনে 6.67 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে Unisoc T615 চিপসেট, 6GB RAM এবং 128GB UFS 2.1 স্টোরেজ থাকতে পারে।

এই ফোনে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। HMD Pulse2 Plus ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনটি Apricot এবং Dark Blue কালার অপশনে পেশ করা হতে পারে।

HMD Pulse2 Pro ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী HMD Pulse2 Pro ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে পারে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.72 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে থাকতে পারে। এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর ও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটি Unisoc T615 প্রসেসর সহ 6GB+256GB এবং 8GB+256GB ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

HMD Pulse2 Pro ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Midnight Black, Glacier Green এবং Twilight Purple কালার অপশনে সেল করা হতে পারে।

এছাড়াও HMD Pulse2 Pro ফোনে Android 15 অপারেটিং সিস্টেম, 2 জেনারেশন OS আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক, IP52 রেটিং, NFC, Wi-Fi 5 ফিচার থাকতে পারে।


যেসব ইউজাররা কম বাজেটে বড় ডিসপ্লে, 50MP ক্যামেরা, Android 15 এবং ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স পেতে চান HMD Pulse2 সিরিজের ফোনগুলি তাদের জন্য দারুণ অপশন। এর মধ্যে Pulse2 এবং Pulse2 Plus ফোনদুটি মূলত এন্ট্রি লেভেল ইউজারদের জন্য পেশ করা হতে পারে। অপরদিকে Pulse2 Pro ফোনে বেশি ভালো ক্যামেরা এবং সুন্দর ফিচার পাওয়া যাবে।

এই লিক ডিটেইলস সঠিক প্রমাণিত হলে HMD Pulse2 সিরিজের ফোনগুলি কম প্রাইস রেঞ্জে নতুন অপশন হিসাবে বাজারে আসতে পারে।

The post লিক হল HMD Pulse2, Pulse2 Plus এবং Pulse2 Pro ফোনের ফিচার, লঞ্চের আগেই ছবিতে দেখা গেছে ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-pulse2-series-design-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
2GB RAM, রিমুয়েবল ব্যাটারি এবং Pulse OS সহ লঞ্চ হল HMD Asha 305 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস  https://www.91mobiles.com/bengali/hmd-asha-305-launched-in-philippines-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hmd-asha-305-launched-in-philippines-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 29 Jul 2026 10:40:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81173 ফিলিপিন্সে পেশ হল HMD Asha 305

The post 2GB RAM, রিমুয়েবল ব্যাটারি এবং Pulse OS সহ লঞ্চ হল HMD Asha 305 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
ফিলিপিন্সের বাজারে HMD তাদের নতুন HMD Asha 305 স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এটিকে “Lite Smartphone” হিসাবে পেশ করা হয়েছে। যেসব ফিচার ফোন ছেরে প্রথম স্মার্টফোন ব্যাবহার করতে চলেছেন, এই ফোনটি মূলত সেইসব ইউজাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনে AOSP Android বেস্ড Pulse OS, 100 এর চেয়েও বেশি প্রি লোডেড অ্যাপ, রিমুয়েবল ব্যাটারি এবং বেসিক স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। আপাতত স্মার্টফোনটি ফিলিপিন্সের বাজারে সেল করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য বাজারেও ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক  HMD Asha 305 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে। 

HMD Asha 305 ফোনের দাম 

HMD Asha 305 ফোনের দাম PHP 3,990 (প্রায় 6,225 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনটি দুটি অ্যালার্ম অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে অন্যান্য দেশের সেল সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি অন্যান্য বাজারেও লঞ্চ করা হবে। 

HMD Asha 305 ফোনের স্পেসিফিকেশন 

HMD Asha 305 ফোনে 5 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন  480 × 854 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনে  Unisoc T137 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 2GB RAM ও 16GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। 

ফটোগ্রাফির জন্য HMD Asha 305 ফোনের রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সাপোর্টেড 2MP ক্যামেরা রয়েছে। তবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে  2MP ক্যামেরা দেওয়া হয়েছে। 

HMD Asha 305 ফোনে 2,500mAh এর রিমুয়েবল ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 32 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটি Pulse OS বেস্ড Android AOSP সহ কাজ করতে সক্ষম। 

HMD Asha 305 ফোনে Facebook Lite, Instagram Lite, WhatsApp, TikTok Lite, YouTube সহ 100 এর চেয়েও বেশি আগের থেকে ইন্সটল অ্যাপ থাকবে। ফলে ইউজারদের আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। 

কানেক্টিভিটির জন্য HMD Asha 305 ফোনে ডুয়েল 4G SIM, Wi-Fi, GPS, Bluetooth 4.2 এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনের বক্সে রিমুয়েবল ব্যাটারি, USB Type-C কেবল সহ চার্জার দেওয়া হবে। 

যারা প্রথম স্মার্টফোন কিনতে চাইছেন বা ফিচার ফোন ছেড়ে স্মার্টফোন ব্যাবহার করার কথা ভাবছেন, এমন ইউজারদের জন্য HMD Asha 305 ফোনটি ভালো অপশন হবে। এত কম দামে WhatsApp, YouTube, Facebook Lite এবং Instagram Lite এর মতো প্রয়োজনীয় অ্যাপ সহ ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠে পারে। তবে যেসব ইউজাররা গেমিং পছন্দ করেন এবং হাই পারফরমেন্সের জন্য ফোন চাইছেন, সেইসব ইউজাররা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন। 

ফিলিপিন্সের বাজারে HMD Asha 305 ফোনটি itel, Infinix এবং  TECNO এয়ের মতো ব্র্যান্ডের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যারা কম বাজেট রেঞ্জে সোশ্যাল মিডিয়া, WhatsApp, কল, YouTube এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য স্মার্টফোন  খুঁজছেন, তাদের জন্য Asha 305 স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। 

 

 



The post 2GB RAM, রিমুয়েবল ব্যাটারি এবং Pulse OS সহ লঞ্চ হল HMD Asha 305 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hmd-asha-305-launched-in-philippines-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0