Hoichoi - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 17 Aug 2021 13:22:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা? https://www.91mobiles.com/bengali/hoichoi-vs-addatimes-which-ott-platform-is-more-affordable-price-compare/ https://www.91mobiles.com/bengali/hoichoi-vs-addatimes-which-ott-platform-is-more-affordable-price-compare/#respond Tue, 17 Aug 2021 04:17:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17801 Hoichoi vs Addatimes

The post Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা? first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মঞ্চ ও গোটা ভারতের পাশাপাশি বাংলাতেও বিভিন্ন ওটিটি প্ল‍্যাটফর্ম গুগল প্লে স্টোর থেকে ফোনে ডাউনলোড হয়ে মানুষের মনে নিজেদের জায়গা করে নিচ্ছে। তারপর গত বছরের লকডাউনের প্রভাবে সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাওয়ার মানুষের মনোরঞ্জন ও বিনোদনের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ইউটিউব ও বিভিন্ন ওটিটি প্ল‍্যাটফর্ম। পশ্চিমবঙ্গে ওটিটি প্ল‍্যাটফর্মের কথা উঠলে বাংলা শোয়ের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় এবং প্রশংসিত দুটি ওটিটি প্ল‍্যাটফর্ম হল হ‌ইচ‌ই এবং আড্ডা টাইমস। অন‍্যান‍্য সমস্ত প্ল‍্যাটফর্মের মতোই এই দুটি প্ল‍্যাটফর্মের ক্ষেত্রেও সমস্ত কন্টেন্ট দেখার জন্য আলাদা করে দাম দিয়ে সাবস্ক্রিপশন নিতে হয়। তাই আজ আমরা আমাদের পাঠকদের সুবিধার জন্য এই দুই অন‍্যতম জনপ্রিয় ওটিটি প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশনের তুলনা করতে চলেছি।

Hoichoi Plans

Hoichoi এর 599 টাকা দামের প্ল‍্যান

হ‌ইচ‌ই এর সবচেয়ে সস্তা এবং ছোট প্ল‍্যানটির দাম 599 টাকা। তবে দামের দিক থেকে ছোট হলেও ভ‍্যালিডিটি কিন্তু নেহাত কম নয়। এই প্ল‍্যানটি সাবস্ক্রাইব করলে পুরো এক বছর ধরে হ‌ইচ‌ই এর সমস্ত কন্টেন্ট উপভোগ করা যায়। উল্লেখ্য এই প্ল‍্যানটি শুধুমাত্র একটি ডিভাইসে ব‍্যবহারের জন্য।

Hoichoi এর 899 টাকা দামের প্ল‍্যান

হ‌ইচ‌ই এর এই 899 টাকা দামের প্ল‍্যানটি কোম্পানির দ্বিতীয় এবং অন্তিম প্ল‍্যান। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও এক বছর। তবে প্রথম প্ল‍্যানটির সঙ্গে এই প্ল‍্যানের পার্থক্য হল এই প্ল‍্যানটি দুটি ডিভাইসে ব‍্যবহার করা যায়। অর্থাৎ হিসাব করলে দেখা যায় এবং হ‌ইচ‌ই এর অফিসিয়াল ওয়েবসাইটেও বলা হয়েছে এই প্ল‍্যানটি সাবস্ক্রাইব করলে প্রথম প্ল‍্যানের তুলনায় 25 শতাংশ খরচ সাশ্রয় করা যায়।

Addatimes Plans

Addatimes এর 599 টাকা দামের প্ল‍্যান

আড্ডাটাইমসের প্রথম প্ল‍্যানটির দাম 599 টাকা। এটিই প্ল‍্যাটফর্মের সবচেয়ে দামি প্ল‍্যান। এই প্ল‍্যানটি সাবস্ক্রাইব করলে প্ল‍্যাটফর্মের সমস্ত কন্টেন্ট এক বছরের জন্য এক সঙ্গে দুটি ডিভাইসে উপভোগ করা যায়।

Addatimes এর 399 টাকা দামের প্ল‍্যান

এটি আড্ডাটাইমসের সবচেয়ে সস্তা এবং শেষ প্ল্যান। এই প্ল‍্যানটি সাবস্ক্রাইব করলে ইউজাররা এক বছরের জন্য একটি ডিভাইসে প্ল‍্যাটফর্মের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hoichoi-vs-addatimes-which-ott-platform-is-more-affordable-price-compare/feed/ 0