Honor 100 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 21 Nov 2023 08:33:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লিক হল Honor 100 এবং 100 Pro এর দাম ও স্পেসিফিকেশন, 23 নভেম্বর হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/honor-100-and-honor-100-pro-price-specifications-leaked-ahead-of-23-november-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-100-and-honor-100-pro-price-specifications-leaked-ahead-of-23-november-launch-details-in-bengali/#respond Tue, 21 Nov 2023 08:33:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44922 23 নভেম্বর চীনে লঞ্চ হবে Honor 100 এবং Honor 100 Pro

The post লিক হল Honor 100 এবং 100 Pro এর দাম ও স্পেসিফিকেশন, 23 নভেম্বর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 23 নভেম্বর লঞ্চ করা হবে Honor 100 সিরিজ।
  • এই সিরিজে Honor 100 এবং প্রো পেশ করা হবে।
  • প্রো ফোনে 50+32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

টেক কোম্পানি অনার চীনে তাদের Honor 100 সিরিজ পেশ করবে বলে জানিয়ে দিয়েছে। আগামী 23 নভেম্বর এই সিরিজের অধীনে Honor 100 এবং Honor 100 Pro নামের দুটি ফোন পেশ করা হবে। লঞ্চের আগেই চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে উভয় ফোনের স্পেসিফিকেশন, স্টোরেজ এবং দাম সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটি সম্পর্কে। আরও পড়ুন: 4 ডিসেম্বর চীনে লঞ্চ হবে OnePlus 12, সঙ্গে লঞ্চ হতে পারে OnePlus Ace 3 ফোনও

Honor 100 এবং Honor 100 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.78 ইঞ্চির কোয়াড কার্ভড OLED স্ক্রিন
  • Honor 100 – স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর
  • Honor 100 Pro – স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট
  • 16GB RAM +512GB স্টোরেজ
  • 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা
  • 50MP ফ্রন্ট ক্যামেরা
  • 5,450mAh ব্যাটারি
  • 100W ফাস্ট চার্জিং
  • অ্যান্ড্রয়েড 14

ডিসপ্লে: লিকে বলা হয়েছে Honor 100 এবং Honor 100 Pro ফোনে 6.78 ইঞ্চির কোয়াড কার্ভড OLED প্যানেল থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে। জানিয়ে রাখি টিজারে ভ্যানিলা মডেলে পাঞ্চ হোল এবং প্রো মডেলে পিল শেপ ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে বলে জানানো হয়েছে।

প্রসেসর: Honor 100 ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে Honor 100 Pro ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

স্টোরেজ: Honor 100 সিরিজের ফোনে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

Honor 100 এর ক্যামেরা: Honor 100 সনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে OIS সাপোর্টেড 50MP IMX906 প্রাইমারি সেন্সর এবং 12-মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। সেলফির জন্য এই ফোনে 50MP IMX816 লেন্স থাকতে পারে।

Honor 100 Pro এর ক্যামেরা: Honor 100 Pro ফোনের ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল IMX816 প্রাইমারি সেন্সর এবং 32 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর, 12-মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32-মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

ব্যাটারি: উভয় ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,450mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

অন্যান্য: Honor 100 এবং Honor 100 Pro ফোনে ডুয়েল স্পিকার, এনএফসি, আইআর ব্লাস্টার এবং এক্স আক্সিস লিনিয়ার মোটর থাকতে পারে।

ওএস: Honor 100 সিরিজের দুটি ফোনই অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস ইউআই এর সঙ্গে পেশ করা হতে পারে।

Honor 100 এর দাম (লিক)

  • লিক রিপোর্ট অনুযায়ী Honor 100 এবং Honor 100 Pro ফোনদুটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
  • Honor 100 ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 2,799 ইউয়ান অর্থাৎ প্রায় 33,302 টাকা রাখা হতে পারে।
  • ফোনটির 16GB RAM + 256GB অপশন 3,099 ইউয়ান অর্থাৎ প্রায় 36,010 টাকা দামে সেল করা হতে পারে।
  • ফোনটির টপ মডেল 16GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেল 3,399 ইউয়ান অর্থাৎ প্রায় 40,450 টাকা দামে পেশ করা হতে পারে।

Honor 100 Pro এর দাম (লিক)

  • Honor 100 Pro ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 3,699 ইউয়ান অর্থাৎ প্রায় 44,000 টাকা দামে লচ করা হতে পারে।
  • ফোনটির 16GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম 3,999 ইউয়ান অর্থাৎ প্রায় 46,500 টাকা রাখা হতে পারে।
  • এই ফোনের টপ মডেলে 16GB RAM + 512GB স্টোরেজ থাকতে পারে এবং এই মডেল 4,299 ইউয়ান অর্থাৎ প্রায় 51,200 টাকা দামে সেল করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল Honor 100 এবং 100 Pro এর দাম ও স্পেসিফিকেশন, 23 নভেম্বর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-100-and-honor-100-pro-price-specifications-leaked-ahead-of-23-november-launch-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Honor 100 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য https://www.91mobiles.com/bengali/honor-100-series-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-100-series-specifications-leaked-details-in-bengali/#respond Sat, 18 Nov 2023 06:36:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44881 সামনে এল Honor 100 সিরিজের স্পেসিফিকেশন

The post লঞ্চের আগেই লিক হল Honor 100 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 23 নভেম্বর লঞ্চ হবে Honor 100 সিরিজ।
  • এই সিরিজে Honor 100 এবং Pro ফোন পেশ করা হবে।
  • ফোনগুলিতে 1.5K ওয়েসিস স্ক্রিন থাকতে পারে।

অনার তাদের হোম মার্কেট চীনে 100 সিরিজ পেশ করতে চলেছে। আগামী 23 নভেম্বর এই সিরিজের অধীনে Honor 100 এবং Honor 100 Pro নামের দুটি মডেল লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কিছু দিন আগেই কোম্পানি এই ফোন সম্পর্কে ঘোষণা করে টিজার জারি করেছিল। এবার টিপস্টার এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। চলুন দেখে নেওয়া যাক সেই তথ্য। আরও পড়ুন: শীঘ্রই C-সিরিজের প্রথম 5G ফোন হিসাবে লঞ্চ হবে Realme C65 5G, জেনে নিন বিস্তারিত

Honor 100 সিরিজের ডিটেইলস (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Honor 100 সিরিজের ফোন সম্পর্কে লিক শেয়ার করেছেন।
  • লিক অনুযায়ী Honor 100 সিরিজের ফোনে 1.5K ওয়েসিস আই প্রোটেক্টিভ স্ক্রিন এবং চোখের ওপর কম চাপ সৃষ্টি করার জন্য 3840Hz PWM ডিমিং আই প্রোটেকশন সাপোর্ট করতে পারে।
  • Honor 100 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে। অন্যদিকে প্রো মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দেওয়া হতে পারে।
  • Honor 100 এবং Honor 100 Pro ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে বলে জানা গেছে।
  • এছাড়া দুটি ফোনেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে।

Honor 100 সিরিজের ডিজাইন

ছবিতে দেখা যাচ্ছে Honor 100 এবং Honor 100 Pro ফোনে কার্ভ এজ সহ OLED প্যানেল থাকবে। Honor 100 ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে এবং অন্যদিকে সিরিজের প্রো মডেলে পিল শেপ কাটআউট দেখা যাবে। সিরিজের ভ্যানিলা মডেলে সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে। তবে প্রো মডেলে ডিম্বাকার ক্যামেরা মডিউল দেওয়া হবে। দুটি ফোনের ক্যামেরা মডিউলেই LED ফ্ল্যাশ থাকবে। এছাড়া ব্যাক প্যানেলে নিচের দিকে ব্র্যান্ডিং দেখা যাবে। আরও পড়ুন: 16GB RAM এবং শক্তিশালী প্রসেসর সহ গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K70, শীঘ্রই হতে পারে লঞ্চ

Honor 100 সিরিজের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Honor 100 এবং Honor 100 Pro ফোনে OLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 1.5K রেজলিউশন এবং 3840Hz PWM আই প্রোটেকশন ডিমিং সাপোর্ট থাকতে পারে।
  • প্রসেসর: Honor 100 ফোনে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট থাকতে পারে এবং অন্যদিকে প্রো মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: Honor 100 এবং Honor 100 Pro ফোনে 100W সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: Honor 100 এবং Honor 100 Pro ফোনে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2x জুম সহ টেলিফটো লেন্স থাকতে পারে।
  • অন্যান্য: উভয় ফোনে 5জি, 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হল Honor 100 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-100-series-specifications-leaked-details-in-bengali/feed/ 0