Honor 200 Lite 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 19 Sep 2024 11:17:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Honor 200 lite 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/honor-200-lite-5g-launched-in-india-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-200-lite-5g-launched-in-india-know-price-specifications-in-bengali/#respond Thu, 19 Sep 2024 11:17:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56082 ভারতীয় বাজারে লঞ্চ হল Honor 200 lite 5G

The post 108MP ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Honor 200 lite 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Hono তাদের Honor 200 এবং Honor 200 Pro স্মার্টফোন পেশ করার পর, এই সিরিজের অধীনে Honor 200 lite 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি 6.78mm আলট্রা স্লিম ডিজাইন ও 108MP রেয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ পেশ করেছে। এই ফণটির ফ্রন্টে আইফোনের মতো ক্যাপসুল ডিজাইন রয়েছে। নিচে লঞ্চ হওয়া Honor 200 lite স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Honor 200 lite 5G এর দাম এবং সেল

কোম্পানির পক্ষ থেকে Honor 200 lite 5G স্মার্টফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ ভারতীয় বাজাররে পেশ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম 17,999 টাকা রাখা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে 2,000 টাকা ব্যাঙ্ক অফার সহ ফোনটি 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। আগামী 26 সেপ্টেম্বর রাত 12:00টা থেকে আমাজন ইন্ডিয়া ফেস্টিভেল সেলের মাধ্যমে সেল শুরু হবে।

Honor 200 lite 5G এর ডিজাইন

Honor 200 lite 5G ফোনটির ডিজাইন স্মার্ট এবং স্লিক দেখতে লাগছে। এই ফোনটির বডি ফলিকার্বনেট প্ল্যাস্টিক দিয়ে তৈরি এবং এর থিকনেস 6.78 এমএম ও এর ওজন 166 গ্রাম। কোম্পানির পক্ষ থেকে ফোনটি স্টেরি ব্লু, সিয়ান লেক এবং মিডনাইট ব্ল্যাকের মতো তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটিতে আইপি52 রেটিং রয়েছে।

Honor 200 lite 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor 200 lite 5G ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2,000 নিটস পীক ব্রাইটনেস এবং 1200 নিটস হাই ব্রাইটনেস মোড দেওয়া হয়েছে। এই ফোনটিতে টু বডি রেশিয় 93.7% এবং 3240Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট রয়েছে। চারা ফোনটিতে চোখের সুরক্ষার জন্য টিইউবি সার্টিফিকেশন যোগ করা হয়েছে। ডিসপ্লেতে সাধারণ পাঞ্চ হোল এবং ওয়াটারড্রপ কাটআউট থেকে আলাদা ক্যাপসুল নচ দেওয়া হয়েছে। এতে সেলফি ক্যামেরা সহ ফ্ল্যাশ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এর নাম ম্যাজিক ক্যামসুল রাখা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Honor 200 lite ফোনটিতে 2.4GHz পর্যন্ত ম্যাক্স ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: ফোনটিতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে টার্বো ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে 16GB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: Honor 200 lite ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এলইডি লাইট সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য এবং AI ফিচার: Honor 200 lite স্মার্টফোনটিতে ম্যাজিক পোর্টাল 14, ম্যাজিক লক স্ক্রিন, AI ফটোগ্রাফি, ইনস্ট্যান্ট মুভি এর মতো ফিচারগুলি রয়েছে। একইসঙ্গে ফোনটিতে ম্যাজিক ক্যাপসুলের মাধ্যমে স্ক্রিনেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যাবে। এছাড়াও ফোনটিতে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, 4G এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: Honor 200 lite 5G স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

The post 108MP ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Honor 200 lite 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-200-lite-5g-launched-in-india-know-price-specifications-in-bengali/feed/ 0
এইসিন ভারতে লঞ্চ হবে HONOR এর দারুণ স্মার্টফোন, অসাধারণ ডিজাইনের সঙ্গে থাকবে 108MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/honor-200-lite-launch-date-in-sep-19-2024-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-200-lite-launch-date-in-sep-19-2024-details-in-bengali/#respond Tue, 17 Sep 2024 10:15:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55928 ভারতে আসতে চলেছে Honor 200 lite 5G

The post এইসিন ভারতে লঞ্চ হবে HONOR এর দারুণ স্মার্টফোন, অসাধারণ ডিজাইনের সঙ্গে থাকবে 108MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছর জুন মাসে গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার ভারতে Honor 200 Lite লঞ্চ হতে চলেছে। বিভিন্ন লিক প্রকাশ্যে আসার পর এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে এই আপকামিং ফোনে গ্লোবাল মডেলের মতো 108MP রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 200 Lite ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে।

Honor 200 Lite ফোনের ভারতে লঞ্চ এবং সেল

  • HONOR এর পক্ষ থেকে কোম্পানি বাজারে তাদের HONOR 200 সিরিজের আপকামিং ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী 19 সেপ্টেম্বর, 2024 দুপুর 12টার সময় ভারতে HONOR 200 Lite ফোনটি লঞ্চ করা হবে।
  • এই ফোনে সুপার লাইট ওয়েট বডি, দারুণ পোর্ট্রেট সেলফি এবং সুন্দর ডিসপ্লের জন্য ইউজারদের মধ্যে জনপ্রিয়তা লাভ করবে বলে জানা গেছে।
  • এই ফোনে এইসব ফিচার সহ একটি স্লিক, মজবুত এবং এলিগেন্ট ডিজাইন পাওয়া যাবে। সহজ ব্যাবহার এবং অত্যাধুনিক ফিচার সহ HONOR 200 Lite ফোনটি Amazon.in, www.explorehonor.com এবং অফলাইন রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হবে।

দারুণ ডিজাইন এবং আকর্ষণীয় কালার

HONOR 200 Lite ফোনটিতে মজবুতি এবং স্টাইলের এক দারুণ মেলবন্ধন দেখা যাবে। কোম্পানির দেওয়া ডিটেইলস থেকে জানা গেছে এই ফোনের থিকনেস মাত্র 6.78mm এবং ওজন 166g হবে। হাত থেকে পড়ে ভেঙ্গে যাওয়া, স্ক্র্যাচ পড়া প্রভৃতি অত্যন্ত সাধারণ ড্যামেজ থেকে সুরক্ষিত রাখার মতো করে ডিজাইন করা হয়েছে এবং এই ফোনে SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এই স্টাইলিশ ফোনটি আকর্ষণীয় স্টারি ব্লু, সিয়ান লেক এবং মিডনাইট ব্ল্যাক কালারে লঞ্চ করা হবে।

Honor 200 Lite ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (কনফার্ম)

  • Honor 200 Lite ফোনে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ডেপ্থ সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত ম্যাক্রো লেন্স যোগ করা হবে।
  • এই ফোনটিতে 1x এনভায়ারমেন্টাল পোর্ট্রেট, 2x অ্যাটমস্ফিয়ারিক পোর্ট্রেট এবং 3x ক্লোজ আপ পোর্ট্রেট মোডের মতো বিভিন্ন পোর্ট্রেট মোড থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি অন্ধকারেও দারুণ ডিটেইলস সহ ছবি তুলতে সক্ষম হবে। Honor 200 lite 5G ফোনে অসাধারণ সেলফির জন্য AI ওয়াইড অ্যাঙ্গেল ফাংশনালিটি সহ 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

Honor 200 lite 5G ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)

জানিয়ে রাখি এই ফোনটি কয়েক মাস আগে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। ভারতে আসন্ন মডেলেও গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে। এই গ্লোবাল মডেলের ডিটেইলস নিচে শেয়ার করা হল।

  • স্ক্রিন: Honor 200 Lite 20.1:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত যা 2412 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 6.7 ইঞ্চি FullHD+ সাপোর্ট করে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 2000নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Honor 200 Lite স্মার্টফোনটি Android 14 এ লঞ্চ করা হয়েছে যা MagicOS 8.0 এ কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত একটি MediaTek Dimensity 6080 octacore প্রসেসর রয়েছে যা 2.4GHz ক্লক স্পিডে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU রয়েছে।
  • রেয়ার ক্যামেরা: এই স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে F/1.75 অ্যাপারচার যুক্ত একটি 108MP প্রাইমারি সেন্সর রয়েছে, যা F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5MP ওয়াইড ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো সেন্সরের সাথে কাজ করে।
  • ফ্রন্ট ক্যামেরা: Honor 200 Lite সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি একটি F/2.1 অ্যাপারচার লেন্স যা 2D Face Recognition টেকনোলজি সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor 200 Lite স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে, যা 35W সুপারচার্জ টেকনোলজি সাপোর্ট করে।
  • অন্যান্য: Honor 200 Lite ফোনে কানেক্টিভিটির জন্য 5GHz Wi-Fi, Bluetooth 5.1 এবং OTG-এর মতো অপশন রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Honor 200 lite 5G ফোনের সম্ভাব্য দাম

  • টিপস্টার মুকুল শর্মার এক্স পোস্ট অনুযায়ী ভারতে Honor 200 Lite 5G ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে।
  • টিপস্টার আরও জানিয়েছেন এই Honor 200 Lite 5G ফোনটির দাম ভারতে 25,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে।

The post এইসিন ভারতে লঞ্চ হবে HONOR এর দারুণ স্মার্টফোন, অসাধারণ ডিজাইনের সঙ্গে থাকবে 108MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-200-lite-launch-date-in-sep-19-2024-details-in-bengali/feed/ 0
50MP Selfie Camera এবং 108MP Back Camera সহ লঞ্চ হল Honor 200 Lite 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-honor-200-lite-5g-launched-with-108mp-camera-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-honor-200-lite-5g-launched-with-108mp-camera-know-price-and-specifications-in-bengali/#respond Fri, 26 Apr 2024 06:35:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48900 ফ্রান্সে লঞ্চ হল Honor 200 Lite 5G

The post 50MP Selfie Camera এবং 108MP Back Camera সহ লঞ্চ হল Honor 200 Lite 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
গ্লোবাল মার্কেটে অনার একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Honor 200 Lite 5G নামে লঞ্চ করা হয়েছে। দুর্দান্ত ক্যামেরা সহ এই ফোনে 50MP Selfie Camera এবং 108MP Back Camera দেওয়া হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Honor 200 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor 200 Lite 5G ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন দীর্ঘ সময় ধরে ব্যাবহারের পরেও চোখের সুরক্ষার জন্য এতে ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক ওএস 8.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: ফ্রান্সে Honor 200 Lite 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Honor 200 Lite 5G ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরার কোয়ালিটি বাড়ানোর জন্য এতে 2D facial recognition ফিচার রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Honor 200 Lite 5G ফোনের ব্যাটারি

ফ্রান্সে Honor 200 Lite 5G ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের দাম €329.90 অর্থাৎ প্রায় 29,000 টাকা রাখা হয়েছে। ফ্রান্সে এই ফোনটি Starry Blue, Cyan Lake এবং Midnight Black কালারে সেল করা হবে। এই ফোনের সঙ্গে বিনামূল্যে HONOR Band 9 এবং HONOR CHOICE Earbuds X5 পাওয়া যাবে।

The post 50MP Selfie Camera এবং 108MP Back Camera সহ লঞ্চ হল Honor 200 Lite 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-selfie-camera-phone-honor-200-lite-5g-launched-with-108mp-camera-know-price-and-specifications-in-bengali/feed/ 0