Honor 200 Lite - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 17 Sep 2024 09:39:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, মিড বাজেট সেগমেন্টে আসতে চলেছে দারুণ অপশন https://www.91mobiles.com/bengali/new-phone-launch-in-india-from-15-to-22-september-infinix-zero-40-lava-blaze-3-5g-honor-200-lite-motorola-edge-50-neo/ https://www.91mobiles.com/bengali/new-phone-launch-in-india-from-15-to-22-september-infinix-zero-40-lava-blaze-3-5g-honor-200-lite-motorola-edge-50-neo/#respond Sun, 15 Sep 2024 06:40:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55874 এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে এইসব স্মার্টফোন

The post এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, মিড বাজেট সেগমেন্টে আসতে চলেছে দারুণ অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সেপ্টেম্বর মাস অর্ধেক পেরিয়ে গেছে এবং ইতিমধ্যে ভারতের বাজারে এক ডজনেরও বেশি নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। তবে ফোন লঞ্চের এই জোয়ার এখনই কমছে না। এই সপ্তাহে অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত ভারতে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। মিড বাজেট সেগমেন্টের এইসব ফোনগুলি 15 হাজার থেকে 25 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে। এই পোস্টে এইসব আপকামিং ফোনগুলির ডিটেইলস শেয়ার করা হল।

এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন

Motorola Edge 50 Neo

লঞ্চ ডেট: 16 সেপ্টেম্বর
দাম: 21,999 টাকা (সম্ভাব্য)

এই আপকামিং Motorola ফোনটি MIL810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP68 সহ পেশ করা হবে। বাইরের মজবুতির সঙ্গে সঙ্গে এই ফোনের ইন্টারনাল পাওয়ারও হবে দেখার মতো। ফোনটিতে 8GB RAM এর সঙ্গে সঙ্গে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.4 ইঞ্চির LTPO ডিসপ্লে, 50MP রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68W ফাস্ট চার্জিং সহ 4,310mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Infinix Zero 40 5G

লঞ্চ ডেট: 18 সেপ্টেম্বর
দাম: 16,999 টাকা (সম্ভাব্য)

বিভিন্ন AI ফিচার সহ Infinix Zero 40 5G ফোনটি ভারতে আগামী 18 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। এই ফোনটির দাম 20 হাজার টাকার মধ্যে হতে পারে। এই ফোনে 12GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 8200 প্রসেসর যোগ করা হবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 108MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

HONOR 200 Lite

লঞ্চ ডেট: 22,999 সেপ্টেম্বর
দাম: 16,999 টাকা (সম্ভাব্য)

50MP Selfie Camera এবং 108MP Back Camera সহ গ্লোবাল বাজারে লঞ্চের পড় এবার HONOR 200 Lite ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটির দাম 25 হাজার টাকা পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে MediaTek Dimensity 6080 প্রসেসরের সঙ্গে 8GB RAM এবং 8GB Virtual RAM যোগ করা হবে। এতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য Honor 200 Lite ফোনে 35W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি দেওয়া হবে।

LAVA Blaze 3 5G

লঞ্চ ডেট: 19 সেপ্টেম্বর
দাম: 11,499 টাকা (সম্ভাব্য)

LAVA Blaze 3 5G ফোনটি অফার সহ 9,999 টাকা দামে সেল করা হবে। ফোনটির লঞ্চ প্রাইস 11,499 টাকা রাখা হতে পারে। এতে 6GB RAM এর সঙ্গে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে। এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.56 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।

The post এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, মিড বাজেট সেগমেন্টে আসতে চলেছে দারুণ অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-phone-launch-in-india-from-15-to-22-september-infinix-zero-40-lava-blaze-3-5g-honor-200-lite-motorola-edge-50-neo/feed/ 0
108MP ব্যাক এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল একটি স্টাইলিশ স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/18-june-oneplus-nord-ce-4-lite-launch-date-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/18-june-oneplus-nord-ce-4-lite-launch-date-in-india-details-in-bengali/#respond Fri, 14 Jun 2024 16:25:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51418 আনুমানিক 29,900 টাকা দামে লঞ্চ হল Honor 200 Lite

The post 108MP ব্যাক এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল একটি স্টাইলিশ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor 200 সিরিজের অধীনে কোম্পানি তিনটি নতুন স্মার্টফোন Honor 200, Honor 200 Pro এবং Honor 200 Lite লঞ্চ করেছে। এই পোস্টে এই সিরিজের সবচেয়ে ছোট এবং লো বাজেট মোবাইল ফোন Honor 200 Lite ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Honor 200 Lite ফোনের দাম

Honor 200 Lite স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে। একটি 8GB র‍্যাম এবং অন্যটিতে 12GB র‍্যাম সাপোর্ট করে। এই দুটি মডেলেই 256GB স্টোরেজ রয়েছে। Honor 200 Lite ফোনটির প্রারম্ভিক দাম 279.99 পাউন্ড যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 29,900 টাকা দামের কাছাকাছি। Honor 200 সিরিজটি ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Honor 200 Lite ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 120Hz AMOLED স্ক্রিন
  • MediaTek Dimensity 6080
  • 12GB RAM + 256GB স্টোরেজ
  • 108 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • 33Wh 4,500mAh ব্যাটারি

স্ক্রিন: Honor 200 Lite 20.1:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত যা 2412 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 6.7 ইঞ্চি FullHD+ সাপোর্ট করে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 2000নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Honor 200 Lite স্মার্টফোনটি Android 14 এ লঞ্চ করা হয়েছে যা MagicOS 8.0 এ কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত একটি MediaTek Dimensity 6080 octacore প্রসেসর রয়েছে যা 2.4GHz ক্লক স্পিডে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU রয়েছে।

রেয়ার ক্যামেরা: এই স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে F/1.75 অ্যাপারচার যুক্ত একটি 108MP প্রাইমারি সেন্সর রয়েছে, যা F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5MP ওয়াইড ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো সেন্সরের সাথে কাজ করে।

ফ্রন্ট ক্যামেরা: Honor 200 Lite সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি একটি F/2.1 অ্যাপারচার লেন্স যা 2D Face Recognition টেকনোলজি সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor 200 Lite স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে, যা 35W সুপারচার্জ টেকনোলজি সাপোর্ট করে।

অন্যান্য: Honor 200 Lite ফোনে কানেক্টিভিটির জন্য 5GHz Wi-Fi, Bluetooth 5.1 এবং OTG-এর মতো অপশন রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

The post 108MP ব্যাক এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল একটি স্টাইলিশ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/18-june-oneplus-nord-ce-4-lite-launch-date-in-india-details-in-bengali/feed/ 0