Honor 200 Smart - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 30 Sep 2024 05:42:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 3 মিনিট ধোয়ার পরও খারাপ হবে না এই স্মার্টফোন! গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor 200 Smart স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/honor-200-smart-launched-globally-know-price-specification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-200-smart-launched-globally-know-price-specification-details-in-bengali/#respond Mon, 30 Sep 2024 05:42:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56615 গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor 200 Smart স্মার্টফোন

The post 3 মিনিট ধোয়ার পরও খারাপ হবে না এই স্মার্টফোন! গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor 200 Smart স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor তাদের Honor 200, Honor 200 Lite এবং Honor 200 Pro স্মার্টফোনগুলি লঞ্চের পর, এবার কোম্পানি এই সিরিজের অধীনে তৃতীয় Honor 200 Smart স্মার্টফোন গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। এই ফোনটি জার্মানিতে তৈরি এবং এটি মিড বাজেট রেঞ্জে পেশ করা হয়েছে। এই ফোনটিতে IP64 রেটিং এবং 5-স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফাইড এবং শক্তিশালী বডি ও স্পেসিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Honor 200 Smart এর ডিউরেবিলিটি

শক্তিশালী এই Honor 200 Smart স্মার্টফোনটিতে IP64 রেটিং সহ পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ‘3-minute ধরে ধোয়ার পরও ফোনটির কোনো ক্ষতি হয়নি।

এই ফোনটিতে প্ল্যাস প্রুফিং সহ ডাস্ট রেজিস্টেন্স রয়েছে। একইভাবে ফোনটির স্ক্রিনে অতিরিক্ত মজবুতি জন্য aluminosilicate glass প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5-star drop resistance রয়েছে এবং আরও জানানো হয়েছে কোনো শক্ত জিনিসের থেকে ধাক্কা খেলে ফোনটি অটুট থাকবে।

Honor 200 Smart এর দাম

প্রথমে Honor 200 Smart স্মার্টফোনটি জার্মানির বাজারে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে বিশ্বের অন্যান্য বাজারেও ফোনটি পেশ করা হতে পারে। জার্মানিতে এই ফোনটির 199.90 ইউরো অর্থাৎ প্রায় 18,599 টাকা দাম রাখা হয়েছে। গ্লোবাল বাজারে এই ফোনটি Forest Green এবং Midnight Black মতো কালারে লঞ্চ করা হয়েছে। বর্তমানে Honor 200 Smar ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে জানা যায়নি।

Honor 200 Smart এর স্পেসিফিকেশন

  • 6.8″ 120Hz LCD ডিসপ্লে
  • Snapdragon 4 Gen 2
  • 8GB RAM (4GB+4GB)
  • 256GB UFS 3.1 Storage
  • 50MP Back Camera
  • 5MP Front Camera
  • 5,200mAh Battery
  • 35W SuperCharge

ডিসপ্লে

Honor 200 Smart ফোনটিতে পাঞ্চ-হোল স্টাইলে টিএফটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 850নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও অন্ধকারে 2নিটস পীক ব্রাইটনেস পর্যন্ত রয়েছে।

প্রসেসর

Honor 200 Smart স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিকওএস 8.0 সহ লঞ্চ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.95গীগাহার্টস থেকে 2.2গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রিনো 613 জিপিইউ সাপোর্ট করে।

স্টোরেজ

Honor 200 Smart স্মার্টফোনটি 4জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনে 4জিবি ভার্চুয়াল RAM ফিচারের সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। একইভাবে ফোনটিতে 256জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Honor 200 Smart স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য Honor 200 Smart ফোনটিতে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Honor 200 Smart স্মার্টফোনটিতে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করল 55 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম বা 19 ঘন্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং ব্যাকআপ পাওয়া যাবে।

The post 3 মিনিট ধোয়ার পরও খারাপ হবে না এই স্মার্টফোন! গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor 200 Smart স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-200-smart-launched-globally-know-price-specification-details-in-bengali/feed/ 0