Honor 600S 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 29 Aug 2026 04:11:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Honor 600S 5G স্মার্টফোন, 8100mAh ব্যাটারি এবং IP69K রেটিং সহ রয়েছে দারুণ ফিচার https://www.91mobiles.com/bengali/honor-600s-5g-launched-in-hong-kong-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-600s-5g-launched-in-hong-kong-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 29 Aug 2026 05:38:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82461 হংকংয়ে লঞ্চ হল Honor 600S 5G

The post লঞ্চ হল Honor 600S 5G স্মার্টফোন, 8100mAh ব্যাটারি এবং IP69K রেটিং সহ রয়েছে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor অফিসিয়ালি তাদের নতুন মিড-রেঞ্জ 5G স্মার্টফোন Honor 600S 5G লঞ্চ করে দিয়েছে। এই ফোনটিতে 8,100mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং ফিচার, মজবুত বিল্ড কোয়ালিটি, 50MP রেয়ার ক্যামেরা এবং বিভিন্ন AI ফিচার যোগ করেছে। এই ফোনটি হংকং ও তাইওয়ানের বাজারে সেল করা হবে।

Honor 600S 5G ফোনের স্পেসিফিকেশন

Honor 600S 5G ফোনে 1592×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,020nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে DC ও Dynamic Dimming এর সঙ্গে Low Blue Light ও Dark Mode ফিচার যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Honor 600S 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট রয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে RAM Turbo টেকনোলজির মাধ্যমে Virtual RAM যোগ করে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Honor 600S 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 8,100mAh ব্যাটারি। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির ল্যাব টেস্ট অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত ব্যাবহারের পর‌ও এই ফোনে 80 শতাংশের চেয়ে বেশি ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

ফটোগ্রাফির জন্য Honor 600S 5G ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Honor 600S 5G ফোনে একটি ডেডিকেটেড AI Key যোগ করা হয়েছে। এটির সাহায্যে তৎক্ষণাৎ AI Memory, Circle to Search, AI Image Removal ও AI Summaries ফিচার অ্যাক্সেস করা যায়। এই ফোনটির AI Image-to-Video 2.0 ফিচার সাধারণ কথাবার্তার কম্যান্ডের মাধ্যমে ছোট ভিডিও তৈরি এবং এডিট করতে পারে।

ডিউরেবিলিটির দিক থেকেও এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Honor 600S 5G ফোনে IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 2.5 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও এই ফোনে NFC, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের স্পিকারে 400 শতাংশ ভলিউম মোড যোগ করা হয়েছে।

Honor 600S 5G ফোনের দাম

হংকংয়ে Honor 600S 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল HK$1,999 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 24,320 টাকার কাছাকাছি। বিদেশে এই ফোনটি Desert Gold, Misty Purple এবং Velvet Black কালার অপশনে সেল করা হবে।

The post লঞ্চ হল Honor 600S 5G স্মার্টফোন, 8100mAh ব্যাটারি এবং IP69K রেটিং সহ রয়েছে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-600s-5g-launched-in-hong-kong-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0