Honor 8X - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 20 Oct 2018 17:42:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6 জিবি র‍্যামের সঙ্গে অনার 8এক্স হল ভারতে লঞ্চ, সুন্দর লুকের সঙ্গে এতে আছে দারুণ স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/honor-8x-launched-feature-specifications-price-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-8x-launched-feature-specifications-price-in-india-in-bengali/#respond Tue, 16 Oct 2018 12:08:52 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2054 ভারতে লঞ্চ হল অনার 8এক্স

The post 6 জিবি র‍্যামের সঙ্গে অনার 8এক্স হল ভারতে লঞ্চ, সুন্দর লুকের সঙ্গে এতে আছে দারুণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে আন্তর্জাতিক বাজারে হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার তাদের নতুন দুর্দান্ত ডিভাইস অনার 8এক্স পেশ করেছিল। টেক মঞ্চে ফোনটি আসার পর থেকেই ভারতীয় স্মার্টফোন ইউজাররা ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে অনার তাদের এই সুন্দর স্মার্টফোন 8এক্স ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। সুন্দর লুক ও শক্তিশালী ফিচারযুক্ত অনার 8এক্স 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা 4ঠা অক্টোবর থেকে সেল করা হবে।

অনার 8এক্স এর দাম যত কম হয় এই ফোনটির লুক ও ডিজাইনের দিক থেকে ততটাই অ্যাডভান্স। অনার 8এক্সের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল ভিউ 2.0 ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। এতে 2,340 × 1,080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড।

অনার 8এক্স অ্যান্ড্রয়েড 8 1 অরিও যুক্ত ইমোশন ইউআই এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 710 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে ভারতে অনার 8এক্স ভারতে 3টি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং অপর দুটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরিসহ সেল করা হবে। তিনটি ভেরিয়েন্টেই মেমরি মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য অনার 8এক্সের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এল‌ইডি ফ্ল‍্যাশ সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিকযুক্ত 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে যা বোকে এফেক্ট ও বিউটি মোডের মত ফিচারযুক্ত।

অনার 8এক্স রিয়েল ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকাউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ফোনটি ফেস আনলক টেকনিক‌ও সাপোর্ট করে। অনার 8এক্সে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিংস টেকনোলজিযুক্ত 3,750 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা এবং 6 জিবি র‍্যাম/128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 18,999 টাকা দামে রেড ও ব্লু কালার ভেরিয়েন্টে আগামী 24শে অক্টোবর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

The post 6 জিবি র‍্যামের সঙ্গে অনার 8এক্স হল ভারতে লঞ্চ, সুন্দর লুকের সঙ্গে এতে আছে দারুণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-8x-launched-feature-specifications-price-in-india-in-bengali/feed/ 0
অনার 8এক্স 16ই অক্টোবর হবে ভারতে লঞ্চ https://www.91mobiles.com/bengali/honor-8x-launching-in-india-on-16-october-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-8x-launching-in-india-on-16-october-in-bengali/#respond Wed, 03 Oct 2018 10:10:37 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1679 16 অক্টোবর ভারতে লঞ্চ হবে অনার 8এক্স ও অনার 8এক্স ম‍্যাক্স

The post অনার 8এক্স 16ই অক্টোবর হবে ভারতে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
অনার গত মাসে তাদের অত‍্যন্ত সুন্দর ও শক্তিশালী স্মার্টফোন অনার 8এক্স আন্তর্জাতিক বাজারে লঞ্চে লঞ্চ করেছে। নচ ডিসপ্লের সঙ্গে তৈরি এই ফোনটিতে অসাধারণ স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। অনার 8এক্স লঞ্চ হ‌ওয়ার প‍র থেকেই ইন্ডিয়ান ফ‍্যানরাও ফোনটি লঞ্চের অপেক্ষা করছে। এবার অনার আন্তর্জাতিক ঘোষণা করে অনার 8এক্সের ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়ে দিয়েছে। অনার 8এক্স আগামী 16ই অক্টোবর ভারতে লঞ্চ করা হবে।

অনার তাদের গ্লোবাল অফিসিয়াল ওয়েবসাইটে অনার 8এক্সের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছে। অনার এমাসে বেশ কয়েকটি মার্কেটে অনার 8এক্স পেশ করতে চলেছে এবং ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেট‌ও এই লিস্টের অন্তর্গত। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 16ই অক্টোবর রাজধানী দিল্লিতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই অনার 8এক্স ভারতে লঞ্চ করা হবে।

কোম্পানি ওয়েবসাইটে অনার 8এক্সের উল্লেখ করেছে, তবে আশা করা হচ্ছে এই ইভেন্টের মঞ্চে এই ফোনটির সাথে এই ফোনটির‌ই আরেকটি ভেরিয়েন্ট অনার 8এক্স ম‍্যাক্স‌ও লঞ্চ করা হতে পারে। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2340 × 1080 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন সাপোর্ট করে। অনার 8এক্সে ব‍্যবহার করা ডিসপ্লের নাম পার্ল ডিসপ্লে রাখা হয়েছে।

অনার 8এক্স অ্যান্ড্রয়েড ইমোশন ইউআইতে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8 1 অরিও যুক্ত। এই ফোনে হুয়াই কিরীন 710 চিপসেট দেওয়া হয়েছে এবং ভারতে 4 জিবি ও 6 জিবি দুটি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 64 জিবি মেমরি ও 6 জিবি ভেরিয়েন্টে 64 জিবি ও 128 জিবি মেমরি দেখা যেতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। কোম্পানি এতে এফ/1.8 অ্যাপার্চার যোগ করেছে যা বড় ফোটো তুলতে সক্ষম। ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। ক‍্যামেরার সঙ্গে এতে এআই ইন্টিগ্ৰেশন পাওয়া যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,750 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

অনার 8এক্স ম‍্যাক্সে 7.12 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে যা 2244 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এতেও ছোট ওয়াটার ড্রপ নচ দেখা যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জ সাপোর্টেড 5,000 এম‌এএইচ বড় ব‍্যাটারী আছে।

এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে এবং এতে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। একটি মডেল স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটযুক্ত হবে যা 6 জিবি র‍্যামযুক্ত। এই ফোনটি অক্টোবর থেকে সেল শুরু হবে।

ফোটোগ্ৰাফির জন্য অনার 8এক্স ম‍্যাক্সে 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে এবং এটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত। এতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

The post অনার 8এক্স 16ই অক্টোবর হবে ভারতে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-8x-launching-in-india-on-16-october-in-bengali/feed/ 0