Honor 90 GT - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 17 Dec 2023 13:37:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 21 ডিসেম্বর আসতে চলেছে Honor 90 GT, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/honor-90-gt-launch-date-21-december-china-confirmed-know-expected-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-90-gt-launch-date-21-december-china-confirmed-know-expected-specifications-in-bengali/#respond Sun, 17 Dec 2023 13:37:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45503 21 ডিসেম্বর লঞ্চ হবে Honor 90 GT

The post 21 ডিসেম্বর আসতে চলেছে Honor 90 GT, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
অনার তাদের জিটি সিরিজের অধীনে নতুন Honor 90 GT ফোনের লঞ্চ ডেট কনফার্ম জানিয়ে দিয়েছে। আগামী 21 ডিসেম্বর কোম্পানির হোম মার্কেট চীনে এই ফোন লঞ্চ করা হবে। এই ফোনের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেট ডিভাইস Honor Pad 9 লঞ্চ করা হবে। এই বাজেট রেঞ্জের ফোনে 24GB পর্যন্ত RAM পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নিচে এই ফোনের লঞ্চ সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Honor 90 GT এর টিজার ও ডিজাইন

  • নিচের ছবিতে দেখা যাচ্ছে এই ফোনটি চীনে আগামী 21 ডিসেম্বর সন্ধ্যা 7টার সময় অফিসিয়ালি লঞ্চ করা হবে।
  • ফোনের পোস্টারে সামনের দিকে ফ্ল্যাট OLED পাঞ্চ হোল ডিসপ্লে এবং ফ্ল্যাট কর্নার দেখা গেছে।
  • নতুন ফোনটি ব্লু কালারে এবং ব্ল্যাক ক্যামেরা মডিউল সহ দেখা গেছে। এর মধ্যে দুটি ক্যামেরা, একটি এলইডি লাইট সহ জিটি লোগো রয়েছে।
  • ফোনটি ব্ল্যাক, ব্লু ও গোল্ড কালারে সেল করা হবে।

Honor 90 GT এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এখনও পর্যন্ত Honor 90 GT ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে জানা যায়নি। তবে এই স্ক্রিনে OLED প্যানেল, 1.5কে রেজোলিউশন, 3840Hz PWM ডিমিং ফিচার থাকতে পারে।
  • প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য ফোনটি চারটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। এই ফোনে 12GB RAM + 256GB স্টোরেজ, 16GB RAM + 256GB স্টোরেজ, 16GB RAM + 512GB স্টোরেজ এবং 24GB RAM + 1TB স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 21 ডিসেম্বর আসতে চলেছে Honor 90 GT, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-90-gt-launch-date-21-december-china-confirmed-know-expected-specifications-in-bengali/feed/ 0