Honor Magic 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 07 Mar 2019 18:56:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6 ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ম‍্যাজিক 2 3ডি স্মার্টফোন, জেনে নিন এই দারুণ ফোনটির ফিচার https://www.91mobiles.com/bengali/honor-magic-2-3d-announced-with-6-camera-and-8gb-ram-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-magic-2-3d-announced-with-6-camera-and-8gb-ram-in-bengali/#respond Thu, 07 Mar 2019 18:53:11 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5595 অনার লঞ্চ করল অনার ম‍্যাজিক 2 3ডি

The post 6 ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ম‍্যাজিক 2 3ডি স্মার্টফোন, জেনে নিন এই দারুণ ফোনটির ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার তাদের নতুন 3ডি স্ক‍্যানারযুক্ত স্মার্টফোন অনার ম‍্যাজিক 2 3ডি লঞ্চ করে দিয়েছে। লঞ্চের অনেক আগে থেকেই ফোনটির একাধিক টিজার জারি করা হয়েছে এবং এবার ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি “স্ট্রাকচার্ড লাইট” 3ডি স্ক‍্যানারের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা এই ফোনের অন‍্যতম বিশেষত্ব।

গোটা বিশ্বে সবচেয়ে সস্তা ইন্টারনেট ভারতে, 2019 এ হবে 60 কোটিরও বেশি ইউজার

প্রসঙ্গত কিছু দিন আগে কোম্পানির সিইও জর্জ জাও 3ডি স্ক‍্যানারযুক্ত অনার ম‍্যাজিক 2 এর নাম ও লঞ্চ সম্পর্কে জানিয়েছিলেন। আশানুরূপ এতে অরিজিনাল মডেল অর্থাৎ অনার ম‍্যাজিক 2 এর মতোই মেকানিজম দেখা যাবে। আপাতত ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

দাম ও সেল
এই ডিভাইস আপাতত শুধুমাত্র চীনে সেল করা হবে। এই ফোনটি 5,799 ইউয়ান (প্রায় 60.525 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইস 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে বেচা হচ্ছে।

12 জিবি র‍্যাম ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভিভোর আইকো গেমিং ফোন

ডিজাইন
অনার ম‍্যাজিক 2 3ডি দেখতে প্রায় অনার ম‍্যাজিক 2 এর মতোই। এই ফোনে ফ্রন্ট ক‍্যামেরা স্লাইডার আপ করলে দেখা যায়। এই ফোনে ফুল ভিউ ডিসপ্লে আছে। এতে বেজল নেই বললেই চলে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে তিনটি ক‍্যামেরা সেন্সর আছে এবং স্লাইডার ওপেন করলে ফ্রন্টেও তিনটি ক‍্যামেরা দেখা যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার
অনার ম‍্যাজিক 2 তে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2340 × 1080 পিক্সেল। এটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং এর টপে 2.5ডি কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। এই ডিভাইস অক্টাকোর কিরীন 980 এস‌ওসি প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে।

এয়ারটেল পেশ করল জিওর থেকেও সস্তা ইন্টারন‍্যাশনাল রোমিং প্ল‍্যান, জেনে নিন ডিটেইলস

ফোটোগ্ৰাফির জন্য ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনে 16 মেগাপিক্সেল + 24 মেগাপিক্সেল + 16 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে প্রথম সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের, দ্বিতীয় সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ব্ল‍্যাক এন্ড ওয়াইড মনোক্রোম সেন্সর ও তৃতীয় সেন্সরটি 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেট‌আপ আছে, যার মধ্যে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারের ও 2 মেগাপিক্সেলের সেন্সরদুটি এফ/2.4 অ্যাপার্চারের।

নতুন ফোনে ট্রিপল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপের জন্য স্লাইডার দেওয়া হয়েছে। যদিও এটি ওপ্পো অ্যাপেক্স ও ভিভো নেক্সের মতো অটোমেটিক নয়, এই স্লাইডার ম‍্যানুয়ালি অপারেট করতে হয়। ফোনের ব‍্যাক প‍্যানেলে হুয়াই পি20 এর মতো ভার্টিক‍্যাল শেপে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। স্লাইডিং মেকানিজমের দৌলতে এতে কোনো নচের প্রয়োজন পড়ে না। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য অনার ম‍্যাজিক 2 3ডিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6 ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ম‍্যাজিক 2 3ডি স্মার্টফোন, জেনে নিন এই দারুণ ফোনটির ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-magic-2-3d-announced-with-6-camera-and-8gb-ram-in-bengali/feed/ 0
6 ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও স্লাইডার প‍্যানেলের সঙ্গে লঞ্চ হল অনারের দুর্দান্ত ফোন ম‍্যাজিক 2, অ্যাপেল-স‍্যামসাঙের জন্য কড়া টক্কর https://www.91mobiles.com/bengali/honor-magic-2-launched-8gb-ram-triple-slider-selfie-rear-camera-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-magic-2-launched-8gb-ram-triple-slider-selfie-rear-camera-specifications-price-in-bengali/#respond Thu, 01 Nov 2018 16:50:24 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2520 অনার লঞ্চ করল বিশেষ টেকনিকসহ স্মার্টফোন অনার ম‍্যাজিক 2

The post 6 ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও স্লাইডার প‍্যানেলের সঙ্গে লঞ্চ হল অনারের দুর্দান্ত ফোন ম‍্যাজিক 2, অ্যাপেল-স‍্যামসাঙের জন্য কড়া টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
অনার এবছর আইএফ‌এর মঞ্চে কোম্পানির অত্যন্ত অ্যাডভান্স ও স্টাইলিশ স্মার্টফোন ম‍্যাজিক 2 পেশ করে। অনার ম‍্যাজিক 2 তে স্লাইডার ক‍্যামেরা প‍্যানেল দেওয়া হয়েছে যা একে অনার দ্বারা লঞ্চ করা সমস্ত স্মার্টফোন টেকনিকের থেকে আলাদা ও বিশেষ করে তোলে। ম‍্যাজিক 2 পেশ হ‌ওয়ার পর থেকেই টেক প্রেমী ও অনার ফ‍্যানরা ফোনটির জন্য অপেক্ষায় ছিল। আজ এই অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে ম‍্যাজিক 2 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। অধার ম‍্যাজিক 2 সুন্দর লুকের সঙ্গে অত্যন্ত অ্যাডভান্স ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন।

অনার ম‍্যাজিক 2 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআই 9.0 সহ পেশ করা হয়েছে। ম‍্যাজিক 2 হুয়াইয়ের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট হাইসিলিকন কিরীন 980 তে রান করে।

অনার ম‍্যাজিক 2 এর সঙ্গে কোম্পানির পার্সোনাল অ্যাসিসটেন্ট “ইয়োইয়ো” টেক জগতে পেশ করে। অ্যাপেলের সিরির মতো অনারের ইয়োইয়ো ফোনের ব‍্যবহার আরও সহজ করে তোলে। ম‍্যাজিক 2 দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম আছে ও অপরটি 8 জিবি র‍্যামযুক্ত। অনার ম‍্যাজিক 2 এর 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এক‌ই ভাবে 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। এগুলি হল 128 জিবি মেমরি, 256 জিবি মেমরি ও 512 জিবি মেমরি।

ফোটোগ্ৰাফির জন্য অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল, 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য 16 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। ফোনের সেলফি ক‍্যামেরা ফোনের স্লাইডারে দেওয়া হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না। এই স্লাইডার ফোনে সেলফির কম‍্যান্ড দিলেই বাইরে আসে এবং সেলফি তোলে।

অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। এই ফোনটি 3ডি ফেস আনলক ফিচার সাপোর্ট করে এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে। ম‍্যাজিক 2 তে এন‌এফসি, 4জি ভোএলটিই ও ইউএসবি টাইপ সি এর সঙ্গে সবরকমের বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

অনার ম‍্যাজিক 2 এর 6 জিবি র‍্যাম/128 জিবি মেমরি ভেরিয়েন্ট 3,799 আউয়াল দামে লঞ্চ করা হয়েছে। যার ভারতীয় দাম প্রায় 40,000 টাকার সমান। এক‌ই ভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 4,299 ইউয়ান, 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 4,799 ইউয়ান এবং 512 জিবি মেমরি ভেরিয়েন্ট 5,799 ইউয়ান দামে চীনে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকা হিসেবে এই থাম প্রায়: 45,600 টাকা, 50,900 টাকা ও 61,500 টাকার সমান।

The post 6 ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও স্লাইডার প‍্যানেলের সঙ্গে লঞ্চ হল অনারের দুর্দান্ত ফোন ম‍্যাজিক 2, অ্যাপেল-স‍্যামসাঙের জন্য কড়া টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-magic-2-launched-8gb-ram-triple-slider-selfie-rear-camera-specifications-price-in-bengali/feed/ 0
অনার আনতে চলেছে ডুয়েল ক‍্যামেরাওয়ালা ওয়াটারপ্রুফ ট‍্যাবলেট, 31শে অক্টোবর হবে https://www.91mobiles.com/bengali/honor-waterplay-tablet-to-launch-on-31st-october-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-waterplay-tablet-to-launch-on-31st-october-in-bengali/#respond Tue, 30 Oct 2018 09:57:40 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2381 অনার ম‍্যাজিক 2 এর সঙ্গে লঞ্চ করবে ওয়াটারপ্রুফ ট‍্যাবলেট ওয়াটারপ্লে 2

The post অনার আনতে চলেছে ডুয়েল ক‍্যামেরাওয়ালা ওয়াটারপ্রুফ ট‍্যাবলেট, 31শে অক্টোবর হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনা স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি হুয়াই 31শে অক্টোবর একটি ইভেন্টের আয়োজন করেছে। কোম্পানি আগেই জানিয়েছে এই ইভেন্টে কোম্পানি ম‍্যাজিক 2 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি কোম্পানির প্রথম ফোন যা স্লাইডার আউট ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে। আজ হুয়াই তাদের অন্য একটি ডিভাইস সম্পর্কে তথ্য দিয়েছে। কোম্পানি একটি পোস্টার শেয়ার করেছে যেখানে ওয়াটারপ্লে ট‍্যাবলেট আধার কথা বলা হয়েছে। পোস্টারের সঙ্গে ডিভাইসটির কিছু স্পেসিফিকেশন‌ও শেয়ার করা হয়েছে।

হুয়াই ওয়াটারপ্লে 2 নামক এই ট‍্যাবলেটে 8 ইঞ্চির স্ক্রিন থাকবে। এর সঙ্গে কোম্পানি এতে ডুয়েল ক‍্যামেরার সঙ্গে পেশ করবে। আপাতত এর অন্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি কিন্তু কোম্পানি তাদের পোস্টারে এইসব তথ‍্যগুলি জানিয়েছে।ট‍্যাবলেটের ডুয়েল ক‍্যামেরা হরাইজন্টাল স্টাইলে দেওয়া হয়েছে। ট‍্যাবলেটটির কর্নার রাউন্ড এজেসযুক্ত। ট‍্যাবলেটের পোস্ট দেখে বলা যেতে পারে এটি ওয়াটারপ্রুফ হবে। কোম্পানির পুরোনো ট‍্যাবলেট‌ও জল ও ধূলো প্রতিরোধক ছিল।

আপাতত ইভেন্টে ম‍্যাজিক 2 সম্পর্কেই সমালোচনা চলছে। এতে স্লাইডার ক‍্যামেরা প‍্যানেল দেওয়া হয়েছে। অনার ম‍্যাজিক 2 এর স্ক্রিনে নচ বা অন্য কোনো সেন্সর দেওয়া হয়নি। ওপ্পো ফাইন্ড এক্সের মতো এই ফোনটিও স্লাইডার আউটের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল বেজল লেপ ডিসপ্লে দেখা যেতে পারে যা 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে। কোম্পানি এতে সবচেয়ে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআই 10 এর পেশ করতে পারে। অনার ম‍্যাজিক 2 হুয়াইয়ের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট হাইসিলিকন কিরীন 980 তে রান করবে একথা কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে।

জানা গেছে কোম্পানি ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। এর সঙ্গে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ থাকার আশা করা যায়। ফোটোগ্ৰাফির জন্য অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হতে পারে। ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল, 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকতে পারে।

অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। টেনার তথ্য অনুযায়ী ফোনটি 3ডি ফেস আনলক টেকনিকসহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হ‌ওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এন‌এফসি, 4জি ভোএলটিই ও ইউএসবি টাইপ সি এর সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে।

The post অনার আনতে চলেছে ডুয়েল ক‍্যামেরাওয়ালা ওয়াটারপ্রুফ ট‍্যাবলেট, 31শে অক্টোবর হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-waterplay-tablet-to-launch-on-31st-october-in-bengali/feed/ 0
8 জিবি র‍্যাম ও 6 ক‍্যামেরাওয়ালা অনার ম‍্যাজিক 2 সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড, 31শে অক্টোবর হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/honor-magic-2-feature-specifications-design-display-leak-tenna-31-october-launch-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-magic-2-feature-specifications-design-display-leak-tenna-31-october-launch-in-bengali/#respond Mon, 22 Oct 2018 09:56:33 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2118 অনার ম‍্যাজিক 2 লঞ্চ হবে 31শে অক্টোবর

The post 8 জিবি র‍্যাম ও 6 ক‍্যামেরাওয়ালা অনার ম‍্যাজিক 2 সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড, 31শে অক্টোবর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
অনার আইএফ‌এ 2018 এর মঞ্চে কোম্পানির অত্যন্ত অ্যাডভান্স ও স্টাইলিশ স্মার্টফোন অনার ম‍্যাজিক 2 পেশ করেছিল। অনার ম‍্যাজিক 2 তে স্লাইডার ক‍্যামেরা প‍্যানেল দেওয়া হয়েছে যা আজ পর্যন্ত অনার ফোনগুলির মধ‍্যে সবচেয়ে আলাদা ও বিশেষ টেকনিকের। অনার এটাও জানিয়েছে যে ম‍্যাজিক 2 আগামী 31শে অক্টোবর আন্তর্জাতিক মঞ্চে অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড হয়ে যাওয়ায় সেখান থেকে ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে।

চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে ফোনটি লিস্টেড করা হয়েছে এবং সেখানে ফোনটির স্পেসিফিকেশন‌ও উল্লেখ করা হয়েছে। অনার ম‍্যাজিক 2 এর ডিসপ্লেতে কোনো সেন্সর বা নচ দেওয়া হয়নি। ওপ্পো ফাইন্ড এক্সের মতো এতেও স্লাইড আউট টেকনিক ব‍্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক‍্যামেরা স্লাইডারে দেওয়া হয়েছে যা ফোন বডির ভেতরে থাকে এবং বাইরে থেকে দেখা যায় না। সেলফির কম‍্যান্ড দেওয়ামাত্র অনার ম‍্যাজিক 2 এর ফ্রন্ট ক‍্যামেরা সেট‌‌আপ স্লাইড হয়ে বাইরে চলে আসবে এবং ফোটো ক্লিক করবে।

অনার ম‍্যাজিক 2 এর যা স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে তা হল এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআই 9.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। ম‍্যাজিক 2 হুয়াইয়ের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট হাইসিলিকন কিরীন 980 চিপসেটে রান করে।

টেনার তথ্য অনুযায়ী কোম্পানি এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করবে। এই ভেরিয়েন্টের মধ্যে 6 জিবি ও 8 জিবি র‍্যাম দেওয়া হতে পারে এবং 128 জিবি ও 256 জিবি মেমরি দেওয়া হতে পারে। টেনাতে বলা হয়েছে ফোটোগ্ৰাফির জন্য অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল, 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেখা যাবে।

অনার ম‍্যাজিক 2 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। টেনাতে দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 3ডি ফেস আনলক ফিচার সাপোর্ট করবে এবং এর সঙ্গে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। ম‍্যাজিক 2 তে এন‌এফসি, 4জি ভোএলটিই ও ইউএসবি টাইপ-সি এর সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচার থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে।

অনারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ম‍্যাজিক 2 এর স্পেসিফিকেশন জানানো হয়নি। ফোনটির সঠিক স্পেসিফিকেশনের জন্য 31শে অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে। তবে ভারতে কবে ফোনটি লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়।

The post 8 জিবি র‍্যাম ও 6 ক‍্যামেরাওয়ালা অনার ম‍্যাজিক 2 সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড, 31শে অক্টোবর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-magic-2-feature-specifications-design-display-leak-tenna-31-october-launch-in-bengali/feed/ 0