Honor Magic 8 Mini - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Dec 2025 18:59:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Honor Magic 8 Mini বা Slim নামে লঞ্চ হবে কোম্পানির কম্প্যাক্ট স্মার্টফোন, লিক হল ফিচার এবং কালার অপশন https://www.91mobiles.com/bengali/honor-magic-8-mini-slim-specs-colors-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-magic-8-mini-slim-specs-colors-leaked-know-details-in-bengali/#respond Fri, 19 Dec 2025 03:37:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71066 লিক হল Honor Magic 8 Slim / Mini ফোনের ডিটেইলস

The post Honor Magic 8 Mini বা Slim নামে লঞ্চ হবে কোম্পানির কম্প্যাক্ট স্মার্টফোন, লিক হল ফিচার এবং কালার অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক সপ্তাহের মধ্যে Honor তাদের কম্প্যাক্ট এবং স্লিম স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই বিষয়ে এর আগেও লিক প্রকাশ্যে এসেছে। বাজারে এই ফোনটি Honor Magic 8 Slim বা Honor Magic 8 Mini নামে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনটির নাম নিশ্চিত নয়, অথচ ইতিমধ্যে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর মাধ্যমে এই আপকামিং ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং কালার অপশন শেয়ার করেছেন। আরও জানানো হয়েছে এই ফোনটির কোডনেম “Lindy” রাখা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে।

লিক থেকে জানা গেছে Honor Magic 8 Slim / Mini ফোনে 6.3-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। ফলে যারা কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন পছন্দ করেন তাদের মধ্যে এই ফোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে। আগের লিক অনুযায়ী এই ফোনে OLED LTPO প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যোগ করা হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। ন্যারো বেজল এবং ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনের দৌলতে এই ফোনে প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

প্রসেসিমের জন্য Honor Magic 8 Slim/Mini ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। ফোনটির ক্যামেরা এবং অন্যান্য ফিচার সম্পর্কে টিপস্টারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে এতে যথেষ্ট উল্লেখযোগ্য ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে মেটাল ফ্রেম, আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি থাকতে পারে।

Honor Magic 8 Slim/Mini ফোননটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির ব্যাটারি এবং স্লিম ডিজাইন হবে বলে জানানো হয়েছে। আগের লিক অনুযায়ী এই ফোনটির থিকনেস 5 থেকে 6.x মিলিমিটারের মধ্যে হবে। পাতলা ডিজাইন সত্ত্বেও এই ফোনে 5,500mAh এর চেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। ফোনটির চার্জিং স্পীড সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।

Honor Magic 8 Slim / Mini ফোনটি Feather White, Shadow Black, Light Orange এবং Fairy Purple কালার অপশনে সেল করা হতে পারে।

ক্যামেরা সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Honor Magic 8 Slim / Mini ফোনে 200MP বা 50MP প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে পেরিস্কোপ টেলিফটো লেন্স‌ও থাকতে পারে। ফলে দারুণ জুম ফটোগ্রাফি করা যাবে।

কোম্পানির হোম মার্কেট অর্থাৎ চীনে 2026 সালের প্রথম কোয়ার্টারে Honor Magic 8 Slim / Mini ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

যাদের বড় ডিসপ্লের বদলে কম্প্যাক্ট, হালকা ও প্রিমিয়াম স্মার্টফোন পছন্দ মূলত তাদের জন্য আপকামিং Honor Magic 8 Slim / Mini ফোনটি লঞ্চ করা হতে পারে। বাজারে এই ফোনটিকে Vivo S50 Pro Mini এবং OnePlus 13s ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা স্লিম ও হালকা ফোনে ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স, প্রিমিয়াম ডিজাইন এবং ভালো ক্যামেরা পছন্দ করেন তাঁরা Honor Magic 8 Slim / Mini ফোনের জন্য অপেক্ষা করতে পারেন। খুব তাড়াতাড়ি এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

The post Honor Magic 8 Mini বা Slim নামে লঞ্চ হবে কোম্পানির কম্প্যাক্ট স্মার্টফোন, লিক হল ফিচার এবং কালার অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-magic-8-mini-slim-specs-colors-leaked-know-details-in-bengali/feed/ 0
আলট্রা থিন ডিজাইন, কম্প্যাক্ট সাইজ এবং ফ্ল্যাগশিপ ফিচার সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Honor Magic 8 Mini https://www.91mobiles.com/bengali/honor-magic-8-mini-leak-specs-design-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-magic-8-mini-leak-specs-design-know-details-in-bengali/#respond Tue, 25 Nov 2025 08:29:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=69977 লিক হল Honor Magic 8 Mini ফোনেয় ডিটেইলস

The post আলট্রা থিন ডিজাইন, কম্প্যাক্ট সাইজ এবং ফ্ল্যাগশিপ ফিচার সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Honor Magic 8 Mini first appeared on 91Mobiles Bengali.

]]>
খুব তাড়াতাড়ি Honor তাদের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লেটেস্ট লিক অনুযায়ী কোম্পানি Honor Magic 8 Mini নামের একটি নতুন স্মার্টফোনে কাজ করছে। এই ফোনটির সাইজ ছোট হ‌ওয়ার পাশাপাশি, এটি বছরের সবচেয়ে হালকা ও পাতলা ফ্ল্যাগশিপ ফোনের স্থান‌ও দখল করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

গত মাসে Honor তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে Magic 8 এবং Magic 8 Pro লঞ্চ করেছে। এই ফোনগুলি লঞ্চের পর থেকেই এই ছোট ফোনটি সম্পর্কে কানাঘুষো শুরু হয়ে গেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর মাধ্যমে Honor Magic 8 Mini ফোনটি সম্পর্কে জানিয়েছেন। Magic 8 Mini ফোনটির প্রি-প্রোডাকশন ইউনিট আগে থেকেই টেস্টিঙে রয়েছে বলে জানানো হয়েছে। এই ফোনটিতে অভিনব ডিজাইন থাকতে পারে।

Honor Magic 8 Mini ফোনটির থিকনেস মাত্র 5 মিমি থেকে 6 মিমি হবে বলে জানা গেছে। এর ফলে এই আপকামিং ফোনটি Galaxy S25 Edge এবং iPhone Air ফোনগুলির মতো আলট্রা থিন স্মার্টফোনের লিস্টে স্থান করে নেবে। থিকনেসের পাশাপাশি এই ফোনে কম্প্যাক্ট ফর্ম-ফ্যাক্টর পাওয়া যাবে।

আপকামিং Honor Magic 8 Mini ফোনে 6.31-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ক্যামেরা সেট‌আপ সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি, তবে কোম্পানি দুটি অপশনে টেস্ট করছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে একটিতে 200MP প্রাইমারি সেন্সর এবং অপরটিতে 50MP 1/1.5″ সেন্সর থাকতে পারে। এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে টেলিফটো লেন্স‌ও যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি 6.5 ইঞ্চির চেয়ে ছোট ডিভাইসে টেলিফটো লেন্স যথেষ্ট উল্লেখযোগ্য একটি বিষয়। তাই এমনটা সত্যি হলে Honor Magic 8 Mini ফোনটি নতুন রেকর্ড তৈরি করবে।

প্রসেসিঙের জন্য Honor Magic 8 Mini ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 5500mAh ব্যাটারি থাকতে পারে। এই ধরনের কম্প্যাক্ট ডিভাইসে এই ব্যাটারি যথেষ্ট।

এখনও পর্যন্ত Honor তাদের আপকামিং Magic 8 Mini ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

লিক রিপোর্ট সঠিক হলে আগামী কয়েক মাসের মধ্যে চীনে একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Honor Magic 8 Mini ফোনটি লঞ্চ করা হবে। বাজারে আসন্ন Vivo S50 Mini ফোনটির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। আপকামিং Honor ফোনটি সম্পর্কে আরও তথ্য জানার পর‌ই ফোনটির আসল প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আলোচনা করা সম্ভব হবে। যারা একটি কম্প্যাক্ট সাইজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে তাড়া নেই তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

The post আলট্রা থিন ডিজাইন, কম্প্যাক্ট সাইজ এবং ফ্ল্যাগশিপ ফিচার সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Honor Magic 8 Mini first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-magic-8-mini-leak-specs-design-know-details-in-bengali/feed/ 0