Honor Magic8 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 10 Oct 2025 13:22:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 রিয়েল ইমেজে দেখা গেল Honor Magic8 Pro স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন কেমন হবে ফিচার https://www.91mobiles.com/bengali/honor-magic8-pro-real-image-design-specs-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-magic8-pro-real-image-design-specs-leaked-know-details-in-bengali/#respond Fri, 10 Oct 2025 14:19:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68287 লিক হল Honor Magic8 Pro স্মার্টফোনের ইমেজ

The post রিয়েল ইমেজে দেখা গেল Honor Magic8 Pro স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক সপ্তাহের মধ্যে Honor তাদের Magic8 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে ভ্যানিলা এবং প্রো মডেল পেশ করা হতে পারে। এরই মধ্যে Honor Magic8 Pro ফোনের রিয়েল ইমেজ প্রকাশ্যে এসেছে। এই ইমেজের মাধ্যমে ফোনটি প্রিমিয়াম এবং স্লিক ডিজাইনে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic8 Pro ফোনের ডিজাইন এবং সম্ভাব্য ফিচার ডিটেইলস সম্পর্কে।

আপকামিং Honor Magic8 Pro ফোনটি হোয়াইট কালার ভেরিয়েন্টে দেখা গেছে। এই ফোনের সলিড হোয়াইট ব্যাক প্যানেল এবং ক্যামেরা মডিউলের মধ্যে “AiMAGE” ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির “Square এবং Round Universe” ক্যামেরা ডিজাইন আগের মডেলের থেকে কিছুটা বড় এবং বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এর ফলে ফোনটির লুক ইউজারদের কাছে আরও প্রিমিয়াম হয়ে উঠতে পারে। এই ফোনটি হোয়াইট কালারের পাশাপাশি Black, Gold এবং Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে। Magic8 Pro ফোনটিতে অসাধারণ আইসো-ডেপ্থ কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির চারদিকে স্মুথ কার্ভড এজ থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Magic8 Pro ফোনটিতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এই সেটআপ ব্র্যান্ডের AiMAGE এবং Dawang ইমেজিং টেকনোলোজির পাশাপাশি CIPA-গ্রেড স্টেবলাইজেশনের জন্য আরও বেশি অ্যাডভান্স হয়ে উঠতে পারে। অর্থাৎ ইউজাররা লো-লাইট এবং জুম ফটোগ্রাফি উভয় ক্ষেত্রেই অসাধারণ রেজাল্ট উপভোগ করতে পারবেন।

কোম্পানির পক্ষ থেকে Honor Magic8 Pro ফোনটিতে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ব্র্যান্ডের নিজস্ব ডেভলপ RF এবং এনার্জি এফিশিয়েন্সি চিপও থাকতে পারে, এর ফলে অ্যাডভান্স নেটওয়ার্ক এবং ব্যাটারি পারফরমেন্স পাওয়া যাবে। স্পীডের জন্য ফোনটিতে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া যেতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Magic8 Pro ফোনটিতে Qinghai Lake ব্যাটারি দেওয়া হতে পারে, এর পাওয়ার 7000mAh বা এর চেয়েও বেশি হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 120W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ফোনটিতে Beidou স্যাটেলাইট মেসেজিং সাপোর্ট করতে পারে, এর ফলে নেটওয়ার্ক না থাকলেও মেসেজ পাঠানো যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে ডুয়েল 3D Unlock সিস্টেম দেওয়া হতে পারে, এর মধ্যে 3D ToF ফেস রিকগনিশন এবং আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার থাকতে পারে। এছাড়া আসন্ন ফোনটি MagicOS 10.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

যারা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স, প্রো-গ্রেড ক্যামেরা কোয়ালিটি এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ ফোন কিনতে চাইছেন, তাদের জন্য আসন্ন Honor Magic8 Pro ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি আসন্ন ফ্ল্যাগশিপ Xiaomi 17 Ultra, Vivo X300 Ultra এবং Oppo Find X9 Ultra ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনগুলিতেও Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, অসাধারণ ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন দেওয়া হতে পারে।

চীনের ইউজাররা যদি একটি শক্তিশালী ফোন কেনার কথা ভাবেন, তাহলে তাদের জন্য Honor Magic8 Pro ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। সেইসব ইউজাররা এই ফোনটির অপেক্ষা করতে পারেন।

The post রিয়েল ইমেজে দেখা গেল Honor Magic8 Pro স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-magic8-pro-real-image-design-specs-leaked-know-details-in-bengali/feed/ 0
লিক হল Honor Magic8 Pro ফোনের ক্যামেরা ডিটেইলস, জেনে নিন কেমন হবে এই ফোন https://www.91mobiles.com/bengali/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%b2-honor-magic8-pro-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a1/ https://www.91mobiles.com/bengali/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%b2-honor-magic8-pro-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a1/#respond Thu, 01 May 2025 14:26:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63573 প্রকাশ্যে এল Honor Magic8 Pro ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস

The post লিক হল Honor Magic8 Pro ফোনের ক্যামেরা ডিটেইলস, জেনে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor গত বছর নভেম্বর মাসে তাদের Magic7 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। চীনের বাজারে এই ফোনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ পেশ করা হয়েছিল। এবার এই ফোনের সাক্সেসার Honor Magic8 Pro ফোনের লিক ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই ফোনটি 2025 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার এই ফোনের ক্যামেরা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Honor Magic8 Pro ফোনের ক্যামেরা (লিক)

  • লিক অনুযায়ী আপকামিং Honor Magic8 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এটি Magic7 Pro ফোনের মতোই হবে বলে জানা গেছে।
  • এই ফোনে 1/1.3-ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP (Samsung ISOCELL 1/1.4” সেন্সর) পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনটির ক্যামেরা সফটওয়্যারে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে। লিক অনুযায়ী ফোনটির ক্যামেরায় “স্মুথ ফ্রেম ট্রানজিশন”, “সুপার ফ্রেম সিন্থেসিস”, ভালো অটো ফোকাস, উন্নত ডায়নামিক রেঞ্জ এবং লো পাওয়ার কনজাম্পশনের মতো নতুন ফিচার যোগ করা হতে পারে।
  • ডিটেইলস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Honor এবার তাদের AI ফাংশন ক্যামেরা সিস্টেম আরও রিফাইন করার দিকে ফোকাস করছে।
  • জানিয়ে রাখি Magic7 Pro ফোনের ক্যামেরায় 100x জুম এবং কালারফুল আউটপুট রয়েছে। তাই মনে করা হচ্ছে Magic8 Pro ফোনের ক্যামেরা আরও অ্যাডভান্স করা হতে পারে।

Honor Magic8 Pro ফোনের প্রসেসর এবং অন্যান্য ডিটেইলস (লিক)

  • Honor Magic8 Pro ফোনে আপকামিং Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট যোগ করা হতে পারে। যার ফলে এই ফোনের পারফরমেন্স যথেষ্ট শক্তিশালী হতে চলেছে।
  • এই প্রসেসর Magic7 Pro ফোনের Snapdragon 8 Elite প্রসেসরের আপকামিং ভার্সন হতে চলেছে এবং ইউজাররা দারুণ পারফরমেন্স পাবেন।
  • Honor Magic8 Pro ফোনটি Android 16-বেসড MagicOS 10 সহ লঞ্চ করা হতে পারে। এই নতুন সফটওয়্যার এক্সপেরিয়েন্স আগের Magic7 Pro ফোনের চেয়ে আরও অ্যাডভান্স হবে।
  • লিক থেকে আরও জানা গেছে Pro মডেলের সঙ্গেই Magic8 ফোনটিও পেশ করা হতে পারে। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে এই সিরিজে আরও একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করা হবে।

Honor Magic 7 Pro ফোনের স্পেসিফিকেশন

  • Magic7 Pro ফোনের মতোই Magic8 Pro ফোনেও ফ্ল্যাট ফ্রন্ট ডিজাইন এবং রেয়ার প্যানেলে কিছুটা কার্ভ হতে পারে।
  • আগের Magic 7 Pro ফোনে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1280 x 2800 রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির ফ্রন্ট প্যানেলে TOF 3D সেন্সর সহ পিল শেপের কাটআউট রয়েছে। এর সাহায্যে সেলফি তোলার পাশাপাশি ফোন আনলক করা যায়।
  • এই ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ গত বছরের অত্যন্ত শক্তিশালী একটি স্মার্টফোন।
  • এই ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post লিক হল Honor Magic8 Pro ফোনের ক্যামেরা ডিটেইলস, জেনে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%b2-honor-magic8-pro-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a1/feed/ 0