Honor Play 60 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 25 Jun 2024 03:58:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6,000mAh Battery এবং 12GB RAM সহ বাজিমাত করবে এই স্মার্টফোন, গ্লোবাল মার্কেটে হল লঞ্চ https://www.91mobiles.com/bengali/6000mah-battery-smartphone-honor-x60-plus-launched-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/6000mah-battery-smartphone-honor-x60-plus-launched-in-india-details-in-bengali/#respond Tue, 25 Jun 2024 03:58:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52158 চীনে লঞ্চ হল Honor Play 60 Plus স্মার্টফোন

The post 6,000mAh Battery এবং 12GB RAM সহ বাজিমাত করবে এই স্মার্টফোন, গ্লোবাল মার্কেটে হল লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত বেশ কিছু সময় ধরে অনার কোম্পানি ভারতের বাজারে যথেষ্ট চুপচাপ হয়ে ছিল। কোম্পানি তাদের নতুন কোনো স্মার্টফোন বাজারে লঞ্চ করেনি। কিন্তু এবার কোম্পানি তাদের হোম মার্কেটে নতুন Honor Play 60 Plus স্মার্টফোন পেশ করেছে। এই স্মার্টফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ 20GB RAM (12GB+8GB) স্টোরেজ দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন লঞ্চ হওয়া Honor Play 60 Plus স্মার্টফোন সম্পর্কে।

Honor Play 60 Plus এর দাম

Honor Play 60 Plus স্মার্টফোন 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1499 Yuan অর্থাৎ প্রায় 17,199 টাকা রাখা হয়েছে। 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1699 Yuan অর্থাৎ প্রায় 19,500 টাকায় লঞ্চ করা হয়েছে। চীনে এই স্মার্টফোনটি Phantom Night Black, Moon Shadow White এবং Wonderland Green এর মতো কালার অপশনে সেল করা হবে।

Honor Play 60 Plus এর স্পেসিফিকেশন

  • 6.77-ইঞ্চির এচডি + 120হার্টজ স্ক্রিন
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট
  • 12জিবি RAM + 512জিবি স্টোরেজ
  • 50 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 33ওয়াট 6,000এমএএচ ব্যাটারি

ডিসপ্লে: Honor Play 60 Plus স্মার্টফোনে 720 x 1610 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির এচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করে।

প্রসেসর: Honor Play 60 Plus স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক ওএস সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট সহ 2.3GHz ক্লক স্পীডে কাজ করে।

মেমরি: চীনে Honor Play 60 Plus স্মার্টফোন 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 8GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 20GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য Honor Play 60 Plus ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play 60 Plus স্মার্টফোনে 35W রেপিড চার্জিং ফিচার সাপোর্টেড এবং 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Honor Play 60 Plus স্মার্টফোন IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই ফোনের সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

The post 6,000mAh Battery এবং 12GB RAM সহ বাজিমাত করবে এই স্মার্টফোন, গ্লোবাল মার্কেটে হল লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/6000mah-battery-smartphone-honor-x60-plus-launched-in-india-details-in-bengali/feed/ 0