Honor Power 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 04 Jan 2026 14:21:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5 জানুয়ারী লঞ্চ হতে চলেছে 10080mAh ব্যাটারি সহ স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/10080mah-battery-smartphone-honor-power-2-specifications-revealed-in-china-telecom-listing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10080mah-battery-smartphone-honor-power-2-specifications-revealed-in-china-telecom-listing-know-details-in-bengali/#respond Sun, 04 Jan 2026 14:21:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71654 5 জানুয়ারী চীনে লঞ্চ হবে Honor Power 2

The post 5 জানুয়ারী লঞ্চ হতে চলেছে 10080mAh ব্যাটারি সহ স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
5 জানুয়ারী Honor তাদের নতুন Honor Power 2 ফোনটি লঞ্চ করবে। এই ফোনটি চীনে লঞ্চ করা হবে, এটি গত বছরের অনার পাওয়ার ফোনের সাক্সেসার হতে চলেছে। অন্যদিকে ফোনটি লঞ্চের আগেই চীনের টেলিকম সাইটে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে Honor Power 2 ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor Power 2 ফোনটিতে 10080mAh ব্যাটারি দেওয়া হবে। এখনও পর্যন্ত Honor এর কোনো ফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়নি। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 22 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও অর্থাৎ রিলস উপভোগ করা যাবে। অন্যদিকে একবার ফুল চার্জ করে 14 ঘন্টার বেশি গেম খেলা যাবে। একইসঙ্গে বড় ব্যাটারি চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

চায়না টেলিকম লিস্টিং অনুযায়ী Honor Power 2 ফোনটি MediaTek Dimensity 8500 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ফোন এই প্রসেসর সহ লঞ্চ করা হয়নি। অর্থাৎ বিশ্বের প্রথম Honor Power 2 ফোনটি ডায়মেনসিটি 8500 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

Honor Power 2 ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে। চীনের টেলিকম লিস্টিং অনুযায়ী ফোনটিতে 256GB এবং 512GB স্টোরেজ অপশন দেওয়া হবে। আপকামিং ফোনটি 1200 x 2640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ফোনটি OLED প্যানেল দিয়ে তৈরি হাই রিফ্রেশ রেট যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য Honor Power 2 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির ডায়মেনশন 162.1 x 76.3 x 7.98mm এবং ওজন 216 গ্রাম রাখা হয়েছে।

আপকামিং Honor Power 2 ফোনটি Phantom Black, Snow White এবং Rising Sun Orange তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। আমরা আগেই জানিয়েছি 5 জানুয়ারী চীনের বাজারে লঞ্চের পরই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানা যাবে।

The post 5 জানুয়ারী লঞ্চ হতে চলেছে 10080mAh ব্যাটারি সহ স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10080mah-battery-smartphone-honor-power-2-specifications-revealed-in-china-telecom-listing-know-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল Honor Power 2 স্মার্টফোনের লঞ্চ ডেট, পাওয়া যাবে 10080mAh ব্যাটারি, জেনে নিন লঞ্চ ডেট https://www.91mobiles.com/bengali/honor-power-2-launch-date-china-10080mah-battery-details-in-bengal/ https://www.91mobiles.com/bengali/honor-power-2-launch-date-china-10080mah-battery-details-in-bengal/#respond Tue, 30 Dec 2025 11:11:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71495 5 জানুয়ারি লঞ্চ হতে চলেছে Honor Power 2

The post কনফার্ম হল Honor Power 2 স্মার্টফোনের লঞ্চ ডেট, পাওয়া যাবে 10080mAh ব্যাটারি, জেনে নিন লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে চীনের বাজারে Honor তাদের গেমিং-ফোকাস Honor Win সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে Honor Win এবং Honor Win RT ফোনগুলি পেশ করা হয়েছে। এই ফোনদুটি 10,000mAh বড় ব্যাটারি সহ ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার কোম্পানি 2026 সালের শুরুতেই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং ফোনটি Honor Power 2 নামে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের অফিসিয়াল পোস্টার জারি করে এর লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Power 2 ফোনের প্রকাশ্যে আসা টিজার ডিটেইলস সম্পর্কে।

সম্প্রতি প্রকাশ্যে আসা পোস্টার অনুযায়ী 2026 সালের 5 জানুয়ারি Honor Power 2 ফোনটি লঞ্চ করা হবে। এটি 2024 সালের এপ্রিল মাসে লঞ্চ হওয়া Honor Power ফোনের সাক্সেসার হতে চলেছে। এই ফোনটি Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং 8000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। কোম্পানি আপকামিং ফোনটির ব্যাটারি এবং পারফরমেন্সের দিক দিয়ে আপগ্রেড সহ লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।

অফিসিয়াল পোস্টারের মাধ্যমে Honor Power 2 ফোনটি 10,080mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। অর্থাৎ এটি এখনও পর্যন্ত Honor এর সবচেয়ে বড় ব্যাটারি সম্পন্ন স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে প্রায় 20.3 ঘন্টার স্ক্রিন-অন টাইম, 22 ঘন্টার শর্ট-ভিডিও প্লেব্যাক এবং 14.2 ঘন্টার নন-স্টপ গেমিং ব্যাকআপ উপভোগ করা যাবে। অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য ফোনটি বেস্ট অপশন হতে পারে।

প্রকাশ্যে আসা অফিসিয়াল পোস্টার ইমেজের মাধ্যমে ফোনটির রেয়ার প্যানেলে তিনটি সার্কুলার কাটআউট দেখা গেছে, এতে ক্যামেরা সেন্সর থাকবে। আপকামিং ফোনটি Snow White, Midnight Black এবং Sunrise Orange কালার অপশনে সেল করা হবে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট এবং লিক অনুযায়ী Honor Power 2 ফোনটিতে 6.79 ইঞ্চির LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনের স্ক্রিন HDR ব্রাইটনেস 8000 নিটস থাকবে বলে জানা গেছে, এর ফলে আউটডোর এবং HDR কন্টেন্টর ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে ফোনটি Android 16 এবং MagicOS 10 সহ লঞ্চ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য Honor Power 2 ফোনটিতে Dimensity 8500 Elite প্রসেসর দেওয়া হতে পারে। ফলে ফোনটি দৈনন্দিন কাজের পাশাপাশি মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করা যাবে। একইসঙ্গে ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এছাড়া 12GB ভার্চুয়াল RAM সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য Honor Power 2 ফোনটির ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা থাকতে পারে। একইভাবে ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হতে পারে।

ব্যাটারির পাশাপাশি চার্জিঙের স্পীডের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করা হয়েছে। Honor Power 2 ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,080mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে না বলে জানা গেছে।

যারা মিড-রেঞ্জ বড় ব্যাটারি, শক্তিশালী ডিসপ্লে এবং নতুন জেনারেশন প্রসেসর সহ ফোন কিনতে চাইছেন, তাদের জন্য Honor Power 2 ফোনটি ভালো অপশন হবে। এটি দীর্ঘমেয়াদী ব্যাকআপ এবং গেমিং প্রেমীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠতে পারে। 2026 সালের 5 জানুয়ারি লঞ্চের দিন আপকামিং Honor Power 2 ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানা যাবে।

The post কনফার্ম হল Honor Power 2 স্মার্টফোনের লঞ্চ ডেট, পাওয়া যাবে 10080mAh ব্যাটারি, জেনে নিন লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-power-2-launch-date-china-10080mah-battery-details-in-bengal/feed/ 0
10000mAh এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হবে Honor Power 2 স্মার্টফোন, থাকতে পারে Dimensity 8500 প্রসেসর https://www.91mobiles.com/bengali/honor-power-2-might-launch-with-10080mah-battery-and-mediatek-dimensity-8500-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-power-2-might-launch-with-10080mah-battery-and-mediatek-dimensity-8500-specifications-leaked-know-details-in-bengali/#respond Thu, 18 Dec 2025 04:37:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70984 লিক হল Honor Power 2 ফোনের ডিটেইলস

The post 10000mAh এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হবে Honor Power 2 স্মার্টফোন, থাকতে পারে Dimensity 8500 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor জানিয়েছে চীনের বাজারে তাদের নতুন Honor Win series লঞ্চ করা হবে। এই হাই পারফরমেন্স গেমিং সেন্ট্রিক ফোনটি শীঘ্রই টেক মঞ্চে পেশ করা হবে। অন্যদিকে কোম্পানির বড় ব্যাটারি সহ Honor Power 2 ফোনের ডিটেইলস ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Power 2 ফোনের প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে এবং কালার মডেলের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে Honor Power 2 ফোনটির তথ্য প্রকাশ্যে এসেছে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী Honor Power 2 ফোনটি 10,080mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। সাধারণত ট্যাবলেটের ক্ষেত্রেই এত বড় ব্যাটারি দেখা যায়। 10000mAh এর চেয়েও বড় ব্যাটারি সহ স্মার্টফোন বাজারে একটি নতুন ট্রেন্ড সেট করতে চলেছে।

জানিয়ে রাখি আগের Honor Power ফোনটি 8,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। এই ফোনের সাক্সেসার Honor Power 2 ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। অর্থাৎ বড় ব্যাটারির পাশাপাশি চার্জিং ফিচারের ক্ষেত্রেও আপগ্রেড হবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত এই মোবাইল প্রসেসরটি বাজারে লঞ্চ করা হয়নি। 2026 সালের শুরুতেই MediaTek কোম্পানি এই প্রসেসরটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। তাই এই চিপসেট বাজারে লঞ্চের পরই Honor তাদের Power 2 ফোনটি পেশ করতে পারে। জানিয়ে রাখি আগের Honor Power ফোনটি Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

Honor Power 2 ফোনটিতে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে LTPS OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits বা এর চেয়ে বেশি ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor Power 2 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি Snow White, Midnight Black এবং Sunrise Orange কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Honor Power 2 ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। 2026 সালের জানুয়ারি মাসে চীনের বাজারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই সময়ে চীনে চায়নিজ স্প্রিং ফেস্টিভাল সেলিব্রেট করা হয়। অর্থাৎ 20 জানুয়ারির দিকে Honor Power 2 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে।

ভারতের বাজারে কিছু ব্যাটারি সহ স্মার্টফোন হিসাবে 17 ডিসেম্বর OnePlus 15R ফোনটি 7400mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম প্রায় 45 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। সম্প্রতি 1 লক্ষ টাকা দামে 7500mAh ব্যাটারি সহ OPPO Find X9 Pro ফোনটি ভারতে পেশ করা হয়েছে। অন্যদিকে 21 হাজার টাকা রেঞ্জে iQOO Z10 এবং Vivo T4 ফোনগুলিতেও 7300mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post 10000mAh এর চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হবে Honor Power 2 স্মার্টফোন, থাকতে পারে Dimensity 8500 প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-power-2-might-launch-with-10080mah-battery-and-mediatek-dimensity-8500-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
শীঘ্রই হতে চলেছে 10,000এমএএইচ ব্যাটারি সহ এই স্মার্টফোনের লঞ্চ, দেখা গেল সার্টিফিকেশন সাইটে  https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-power-2-certified-in-china-might-launch-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-power-2-certified-in-china-might-launch-soon-know-details-in-bengali/#respond Wed, 29 Oct 2025 15:19:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68936 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Honor Power 2

The post শীঘ্রই হতে চলেছে 10,000এমএএইচ ব্যাটারি সহ এই স্মার্টফোনের লঞ্চ, দেখা গেল সার্টিফিকেশন সাইটে  first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে। তবু স্মার্টফোনে 10,000mAh battery যোগ করা মুখের কথা নয়। তবে লিক থেকে জানা গেছে এবার টেক কোম্পানি অনার এই অবাস্তবকে বাস্তবে পরিণত করতে চলেছে। চীনের রিপোর্টের মাধ্যমে আগামী দিনে Honor Power 2 ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে এবং ফোনটিতে 10,000mAh ব্যাটারি থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Power 2 ফোনের ডিটেইলস সম্পর্কে।

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আসন্ন Honor Power 2 ফোনের  তথ্য শেয়ার করেছে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবো পোস্টের মাধ্যমে জানা গেছে ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনে 9,886mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। সার্টিফিকেশন সাইট অনুযায়ী Honor Power 2 ফোনটি 10,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত রাগেড ফোন এবং ট্যাবলেট ছাড়া অন্য কোনো ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয়নি।

টিপস্টার Honor Power 2 ফোনের ব্যাটারি ডিটেইলসের পাশাপাশি অনার নতুন 3টি ফোনের উপর কাজ করছে বলে জানিয়েছে। আগামী দিনে ফোনগুলি চীনের বাজারে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী আপকামিং Honor Power 2 ফোনগুলিতে Qualcomm Snapdragon 7s Gen 4, Snapdragon 7 Gen 4 এবং MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হবে।

রিপোর্ট অনুযায়ী আসন্ন ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ Honor Power 2 নামে বাজারে লঞ্চ করা হতে পারে। ফোনটি 2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ফোনটিতে 6.79 ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনটিতে 10,000mAh বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস মাত্র 8mm রাখা হতে পারে।

অন্যদিকে রিপোর্ট অনুযায়ী Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ ফোনটি Honor 500 নামে লঞ্চ করা হতে পারে। একই সিরিজের Honor 500 Pro ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ পেশ করা হতে পারে বলে মনে  করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনগুলির সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানানো হয়নি। তাই প্রকাশ্যে আসা এই সমস্ত তথ্য একটি লিক হিসাবে দেখাই ভালো।

 

The post শীঘ্রই হতে চলেছে 10,000এমএএইচ ব্যাটারি সহ এই স্মার্টফোনের লঞ্চ, দেখা গেল সার্টিফিকেশন সাইটে  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-power-2-certified-in-china-might-launch-soon-know-details-in-bengali/feed/ 0
10000mAh battery সহ লঞ্চ হবে Honor Power 2! জেনে নিন কেমন হবে এই শক্তিশালী স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-power-2-to-launch-in-q1-2026-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-power-2-to-launch-in-q1-2026-specifications-leaked-know-details-in-bengali/#respond Mon, 27 Oct 2025 15:33:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68814 লিক হল Honor Power 2 ফোনের ডিটেইলস

The post 10000mAh battery সহ লঞ্চ হবে Honor Power 2! জেনে নিন কেমন হবে এই শক্তিশালী স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের চলন ক্রমশ বেড়েই চলেছে। একটা সময় 5,000mAh ব্যাটারি সহ স্মার্টফোনগুলিকে ফ্ল্যাগশিপ ফোনের ক্যাটাগরিতে রাখা হত। অথচ বর্তমানে 7000mAh battery যেন জলভাত হয়ে গেছে। প্রায় প্রতিটি মোবাইল কোম্পানিই বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করে চলেছে। তবে এবার টেক কোম্পানি অনার এই ট্রেন্ড আরও বাড়িয়ে তুলতে চলেছে। কোম্পানি 10000mAh battery সহ Honor Power 2 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে খবর পাওয়া গেছে।

এতদিন শুধুমাত্র ট্যাবলেট ডিভাইসেই এত বড় ব্যাটারি পাওয়া যেত। বাজারে 10,000mAh বা 12,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন থাকলেও কোনো ফোনে আজ পর্যন্ত এত বড় ব্যাটারি দেখা যায়নি। রাগেড ফোন বাদ দিলে Honor Power 2 ফোনটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করতে চলেছে। এই ট্রেন্ড বজায় থাকলে স্মার্টফোনেও ট্যাবের মতো ব্যাটারি পাওয়া যাবে। আবার অদূর ভবিষ্যতে ট্যাবলেটের চেয়েও স্মার্টফোনে বড় ব্যাটারি দেওয়া হতে পারে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Honor Power 2 ফোনের তথ্য শেয়ার করেছেন। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করে তিনি জানিয়েছেন কোম্পানি একটি নতুন স্মার্টফোনে কাজ করছে এবং আগামী বছর অর্থাৎ 2026 সালের প্রথম কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। আগামী বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে টেক মঞ্চে সবচেয়ে বড় ব্যাটারি সহ Honor Power 2 ফোনটি পেশ হতে চলেছে।

লিক অনুযায়ী Honor Power 2 ফোনে 10,000mAh বা আরও বড় ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনটির থিকনেস 8.0mm হবে বলে জানা গেছে। কোনো ফোনে আজ পর্যন্ত এত বড় ব্যাটারি দেওয়া হয়নি। তাই Honor Power 2 ফোনে বড় ব্যাটারি ফিট করার জন্য বড় ডিসপ্লেও থাকবে বলে আশা করা হচ্ছে।

ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে লিক অনুযায়ী Honor Power 2 ফোনে 1.5K রেজোলিউশন সহ স্ক্রিন থাকতে পারে। LTPS টেকনোলজিতে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। লিক থেকে আরও জানা গেছে এই ফোনে ড্রপ রেজিস্টেন্ট বডি পাওয়া যাবে।

Honor Power 2 ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই প্রসেসর এখনও পর্যন্ত পেশ করা হয়নি। আগামী বছর অর্থাৎ 2026 সালের প্রথম দিকে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগের Honor Power ফোনে Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছিল।

Honor Power ফোনে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ব্যাটারি 66W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Honor Power 2 ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।

The post 10000mAh battery সহ লঞ্চ হবে Honor Power 2! জেনে নিন কেমন হবে এই শক্তিশালী স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-power-2-to-launch-in-q1-2026-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0