Honor V20 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 19 May 2023 12:46:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Vivo V20, লঞ্চ হতে পারে 12 অক্টোবর https://www.91mobiles.com/bengali/vivo-v20-product-page-goes-live-on-official-indian-website-might-launch-on-12-october/ https://www.91mobiles.com/bengali/vivo-v20-product-page-goes-live-on-official-indian-website-might-launch-on-12-october/#respond Mon, 28 Sep 2020 17:00:37 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12616 ভারতে আসতে চলেছে Vivo V20

The post কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Vivo V20, লঞ্চ হতে পারে 12 অক্টোবর first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা এই মাসের শুরুতেই জানিয়েছিলাম টেক কোম্পানি ভিভো ভারতে তাদের ‘ভি’ সিরিজের পোর্টফোলিও আরও বড় করার পরিকল্পনা করছে এবং তাই তারা ‘Vivo V20’ সিরিজ লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটে এই সিরিজের Vivo V20, Vivo V20 SE এবং Vivo V20 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার এই সিরিজ ভারতে আসার জন্য প্রস্তুত। ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে এই সিরিজের Vivo V20 ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। যার ফলে আরও নিশ্চিত হ‌ওয়া গেছে যে শীঘ্রই কোম্পানি ভারতে তাদের Vivo V20 সিরিজ পেশ করতে চলেছে।

আরও পড়ুন: Google Pixel 5 লঞ্চের আগেই জানা গেল এর অফিসিয়াল দাম, জেনে নিন কবে লঞ্চ ও প্রাইস

ইতিমধ্যে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে Vivo V20 ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের প্রোডাক্ট সেগমেন্টে ‘V20’ লিখে সার্চ করলে ফোনটির প্রোডাক্ট পেজ থাম্বনেইল ভিউতে দেখা যাচ্ছে। এখানে Vivo V20 এর নামের পাশাপাশি ফোনটির ফোটোও শেয়ার করা হয়েছে। তবে এতে ক্লিক করলে 404 এরর দেখাচ্ছে। তবুও এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতে খুব তাড়াতাড়ি Vivo V20 লঞ্চ হতে চলেছে। জানিয়ে রাখি এই খবর লেখার সময় পর্যন্ত প্রোডাক্ট সেগমেন্টে Vivo V20 SE বা Vivo V20 Pro স্মার্টফোনের নাম দেখা যায়নি।

Vivo V20 এর লিস্টিং দেখে ভারতে ফোনটির লঞ্চ সম্পর্কে তো নিশ্চিত হ‌ওয়া যাচ্ছেই, এছাড়াও আশা করা হচ্ছে কোম্পানি এই ফোনটির সঙ্গে ভিভো ভি20 এস‌ই এবং ভিভো ভি20 প্রো ফোনগুলিও লঞ্চ করবে। অন‍্যদিকে টেক ওয়েবসাইট এম‌এসপি আজ তাদের রিপোর্টে জানিয়েছে আগামী 12 অক্টোবর ভারতে Vivo V20 সিরিজ লঞ্চ করা হবে এবং এর জন্য 3 অক্টোবর থেকে।ভিভো প্রমোটার্সদের ট্রেনিং শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে কোম্পানি দূর্গাপূজার আগেই তাদের নতুন ফোনের সেল শুরু করে দেবে।

আরও পড়ুন: 4GB RAM, 6.8 inch পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন

Vivo V20 সিরিজ

Vivo V20 Pro ফোনটি 5জির সঙ্গে সঙ্গে 4জি ভোএলটিইও সাপোর্ট করে। থাইল্যান্ডে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে THB 14,999 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 35,000 টাকার কাছাকাছি। ফোনটি Midnight Jazz, Moonlight Sonata ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

অন‍্যদিকে মালয়েশিয়াতে Vivo V20 SE ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে এবং সেখানে ফোনটি RM 1,199 থামে লঞ্চ করা হয়েছে, অর্থাৎ ভারতীয় টাকায় এই দাম প্রায় 22,000 টাকার কাছাকাছি। ফোনটি Oxygen Blue ও Gravity Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Vivo V20, লঞ্চ হতে পারে 12 অক্টোবর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v20-product-page-goes-live-on-official-indian-website-might-launch-on-12-october/feed/ 0
ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত অনার ভি20, এতে থাকবে 3ডি ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/honor-view-20-launch-india-soon-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-view-20-launch-india-soon-in-bengali/#respond Sun, 30 Dec 2018 06:02:04 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3666 ভারতে লঞ্চ হবে অনার ভি20

The post ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত অনার ভি20, এতে থাকবে 3ডি ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার বুধবার তাদের লেটেস্ট স্মার্টফোন অনার ভি20 ফোনটি লঞ্চ করে। বিশেষ ডিজাইনে পেশ করা এই স্মার্টফোনটি খুব এবার খুব তাড়াতাড়ি ভারতীয় মোবাইল বাজারেও লঞ্চ করা হবে। এই কথা অনার ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে। এই টুইটে কোম্পানি আরও বলেছে অনার ভি20 ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সেল করা হবে।

শাওমিকে টক্কর দিতে রিয়েলমি আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন

অনার ভি20 এর স্পেসিফিকেশন
অনার ভি20 ফোনটিতে 6.4 ইঞ্চির সুপার এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 980 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি লিঙ্ক টার্বো টেকনিকযুক্ত। এই টেকনিক ফোনে ইন্টারনেট ডাউনলোড স্পীড বাড়ায়। লিঙ্ক টার্বো টেকনিক ওয়াইফাই ও এলটিই উভয় কানেক্টিভিটিতে কাজ করে। অনার ভি20 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস ইএমইউআই 9 এ কাজ করে।

অনার ভি20 6 জিবি ও 8 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 6 জিবি ও 8 জিবি উভয় র‍্যাম ভেরিয়েন্টে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের একটি 255 জিবি ইন্টারনাল মেমরির মোশচিনো ভেরিয়েন্ট‌ও চীনে লঞ্চ করা হয়েছিল। ভারতে ফোনটির কটি ভেরিয়েন্ট পেশ করা হবে সেবিষয়ে এখনও কিছু বলা হয়নি।

ভিভো ভারতে লঞ্চ করবে ভি12 প্রো, ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 5জি ফোন

এতে 25 মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। অনার ভি20 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের একটি সেন্সর 48 মেগাপিক্সেলের এবং এটি সোনী আইএম‌এক্স586 সেন্সর। অনার ভি20 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য অনার এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দিয়েছে। অনার ভি20 ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

চীনে অনার ভি20 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,400 টাকা) ও 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 3,499 ইউয়ান (প্রায় 35,500 টাকা) রাখা হয়েছে। অনার ভি20 এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টটি 3,999 (প্রায় 40,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটি এই এক‌ই দামের আশেপাশে লঞ্চ করার আশা করা হচ্ছে।

The post ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত অনার ভি20, এতে থাকবে 3ডি ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-view-20-launch-india-soon-in-bengali/feed/ 0