Honor Win 2 RT - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 22 Sep 2026 09:53:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Honor Win 2 এবং Win 2 RT স্মার্টফোন, থাকতে পারে 10,000mAh+ ব্যাটারি https://www.91mobiles.com/bengali/honor-win-2-win-2-rt-3c-certification-expected-specs-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-win-2-win-2-rt-3c-certification-expected-specs-details-in-bengali/#respond Tue, 22 Sep 2026 10:20:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83263 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Honor Win 2 এবং Win 2 RT

The post 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Honor Win 2 এবং Win 2 RT স্মার্টফোন, থাকতে পারে 10,000mAh+ ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor তাদের Win সিরিজের আপকামিং জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ চীনের 3C সার্টিফিকেশন সাইটে কোম্পানির আপকামিং Honor Win 2 এবং Win 2 RT ফোনদুটি লিস্টেড হয়েছে। সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানা গেছে। অন্যদিকে লিকের মাধ্যমে Win 2 ফোনের বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট এবং ফ্ল্যাগশিপ চিপসেট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি আপকামিং সিরিজটি অক্টোবর মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Win 2 এবং Win 2 RT ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Honor Win 2 এবং Win 2 RT ফোনের চার্জিং ডিটেইলস

3C সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Honor Win 2 ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। অন্যদিকে আগের জেনারেশন Honor Win ফোনে 100W চার্জিং স্পীড দেওয়া হয়েছিল। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে Honor Win 2 RT ফোনটি 90W চার্জিং স্পীড সহ দেখা গেছে। তবে সবচেয়ে বড় কথা বাজারে উপস্থিত Honor Win RT ফোনটিতে 100W চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ নতুন জেনারেশনের RT মডেলের চার্জিং স্পীড আগের মডেলের চেয়ে অনেকটাই কম।

Honor Win 2 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Honor Win 2 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং 10,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিতে বিল্ট ইন কুলিং ফ্যান এবং হাই রিফ্রেশ রেট সহ 2K ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আগের একটি লিকের মাধ্যমে এই কম্বিনেশন প্রকাশ্যে এসেছিল। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

আগের লিক অনুযায়ী Honor Win 2 ফোনটিতে 185Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.89 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের ডিসপ্লের ভিতরে আল্ট্রা সোনিয়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনের স্ক্রিনের সাইজ Honor Win ফোনের 6.83 ইঞ্চির প্যানেলের চেয়ে কিছুটা বড় হব। আপকামিং ফোনের 185Hz রিফ্রেশ রেট এবং অন্যান্য ডিসপ্লে ডিটেইলস আপাতত দিকের মাধ্যমে পাওয়া গেছে এবং পরবর্তী সময়ে এর পরিবর্তন ঘটতে পারে।

Honor Win 2 RT ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একই প্রসেসর আগের Honor Win ফোনেও দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি আগের Honor Win এবং Win RT মডেলদুটি ডিসেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানি এই বছর যে হারে স্মার্টফোন লঞ্চ করছে, তা দেখে মনে করা হচ্ছে সময়ের আগেই Win 2 সিরিজ পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী আগামী অক্টোবর মাসে Honor Win 2 সিরিজ লঞ্চ করা হবে। অর্থাৎ আগের জেনারেশনের চেয়ে প্রায় দুই মাস আগেই এবার এই সিরিজ পেশ হতে চলেছে।

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন পেশ করা হবে। এতে স্ট্যান্ডার্ড Win 2 এবং Pro Max মডেল থাকতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Win 2 সিরিজের লঞ্চ এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Honor Win 2 এবং Win 2 RT স্মার্টফোন, থাকতে পারে 10,000mAh+ ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-win-2-win-2-rt-3c-certification-expected-specs-details-in-bengali/feed/ 0