Honor WIN RT 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 22 Oct 2026 07:53:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12,070mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Honor WIN RT 2 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/honor-win-rt-2-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-win-rt-2-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 22 Oct 2026 07:51:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84532 চীনে লঞ্চ হল Honor WIN RT 2

The post 12,070mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Honor WIN RT 2 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor চীনে তাদের Win সিরিজের অধীনে Honor WIN 2, Honor WIN RT 2 এবং Honor WIN Turbo 2 নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের WIN RT 2 ফোনে 12,070mAh ব্যাটারি, 185Hz রিফ্রেশ রেটযুক্ত 2K OLED ডিসপ্লে এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি চারটি RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Honor WIN RT 2 ফোনের স্পেসিফিকেশন

Honor WIN RT 2 ফোনে 6.89 ইঞ্চির Visionox 2K LTPS ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 10,000nits। একইভাবে ফোনটির 20 শতাংশ APL ব্রাইটনেস 6,000nits এবং HBM মোডে ব্রাইটনেস 2,000nits।

এই ফোনটির ডিসপ্লেতে 5,920Hz PWM ডিমিং এবং 5,000Hz ইন্সটেন্টেনিয়াম TSR সাপোর্ট যোগ করা হয়েছে। এই ফোনে মাত্র 0.93mm বেজল রয়েছে। Honor WIN RT 2 ফোনে Honor WIN ডিসপ্লে চিপ এবং Honor WIN টাচ চিপ দেওয়া হয়েছে। এর ফলে স্ক্রিন এবং টাচ রেসপন্স সংক্রান্ত কাজ আর‌ও স্মুথ হয়ে যাবে।

Honor WIN RT 2 প্রসেসিঙের জন্য 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ রয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত গেমিং ও হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোম্পানির পক্ষ থেকে এতে 31,000 RPM স্পীডযুক্ত বিল্ট-ইন কুলিং ফ্যান দেওয়া হয়েছে।

এছাড়াও এই ফোনে Honor C3 ও Honor E2 চিপ, 800Hz জায়রোস্কোপ এবং Honor WIN Game Controller সাপোর্ট যোগ করা হয়েছে। এইসব ফিচার Honor WIN RT 2 ফোনটিকে মোবাইল ইউজারদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলবে।

Honor WIN RT 2 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS সাপোর্টেড 1/1.55 ইঞ্চির 50MP প্রাইমারি Samsung HP5 সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে CIPA 6.0 স্টেবিলাইজেশন রেটিং যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor WIN RT 2 ফোনে 12,070mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার দেওয়া হয়েছে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Honor WIN RT 2 ফোনটি Android 17 বেস্ড MagicOS 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 1216 সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার, IR ব্লাস্টার, NFC, Wi-Fi 7 এবং Bluetooth 6.0 যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে। এই ফোনে USB 2.0 পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটির ওজন 238 গ্ৰাম এবং থিকনেস 8.5mm।

Honor WIN RT 2 ফোনের দাম

চীনের বাজারে Honor WIN RT 2 ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 4,199 ইউয়ান (প্রায় 59,400 টাকা)। এই ফোনের 16GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 4,599 ইউয়ান (প্রায় 65,130 টাকা) এবং 12GB RAM + 512GB স্টোরেজ মডেল 4,899 ইউয়ান (প্রায় 69,200 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 5,199 ইউয়ান, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 73,500 টাকার কাছাকাছি।

The post 12,070mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Honor WIN RT 2 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-win-rt-2-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0