Honor X50 GT - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 28 Dec 2023 11:45:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 4 জানুয়ারি চীনে লঞ্চ হবে Honor X50 GT, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/honor-x50-gt-launch-date-4-january-confirmed-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x50-gt-launch-date-4-january-confirmed-details-in-bengali/#respond Thu, 28 Dec 2023 11:45:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45648 4 জানুয়ারি লঞ্চ হবে Honor X50 GT

The post 4 জানুয়ারি চীনে লঞ্চ হবে Honor X50 GT, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
অনার তাদের জিটি সিরিজের নতুন ফোন Honor X50 GT এর লঞ্চ ডেট কনফার্ম করে দিয়েছে। আগামী 4 জানুয়ারি 2024 এই ফোনটি চীনে লঞ্চ করা হবে। কোম্পানি দুটি টিজার পোস্টার জারি করে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। নিচে এই পোস্টে টিজার ও ফোনের ডিজাইন সহ সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Honor X50 GT এর লঞ্চ ডেট এবং ডিজাইন

  • টিজার পোস্টারে দেখা যাচ্ছে Honor X50 GT ফোনটি 4 জানুয়ারি চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7:30টার সময় লঞ্চ করা হবে।
  • নিচের ছবিতে ব্র্যান্ড দুটি আলার দেখিয়েছে। এতে ব্ল্যাক এবং হোয়াইট কালারে দেখা গেছে। এর মধ্যে ব্ল্যাক মডেলের ব্যাক প্যানেল সম্পূর্ণ এক কালারের। তবে হোয়াইট মডেলে ইয়েলো স্ট্রিপ ডিজাইন দেওয়া হয়েছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল রয়েছে এবং এতে 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে।
  • ফোনের ফ্রন্ট প্যানেলে কার্ভ OLED ডিসপ্লে থাকবে।
  • ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
  • এই ফোনটি দেখতে যথেষ্ট পাতলা এবং আকর্ষণীয়।

Honor X50 GT এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Honor X50 GT এর স্ক্রিন সাইজ স্মপ্রে কিছু জানা যায়নি। এতে OLED প্যানেল এবং 1.5কে রেজোলিউশন থাকতে পারে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। তবে শোনা যাচ্ছে ফোনটির 24GB RAM মডেলও পেশ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor X50 GT ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5800mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক ওএস 7.2 এর সঙ্গে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4 জানুয়ারি চীনে লঞ্চ হবে Honor X50 GT, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x50-gt-launch-date-4-january-confirmed-details-in-bengali/feed/ 0