Honor X60 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 19 Oct 2024 07:14:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6600mAh ব্যাটারি, 1.5K curved AMOLED স্ক্রিন এবং Satellite কানেক্টিভিটি সহ লঞ্চ হল Honor X60 Pro https://www.91mobiles.com/bengali/honor-x60-pro-launched-in-china-know-price-and-specs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x60-pro-launched-in-china-know-price-and-specs-in-bengali/#respond Sat, 19 Oct 2024 07:14:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56911 চীনে লঞ্চ হল Honor X60 Pro

The post 6600mAh ব্যাটারি, 1.5K curved AMOLED স্ক্রিন এবং Satellite কানেক্টিভিটি সহ লঞ্চ হল Honor X60 Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
অনার চীনে তাদের X60 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে স্টাইলিশ লুক ওঁ অসাধারণ স্পেসিফিকেশন সহ Honor X60 এবং Honor X60 Pro নামের দুটি ফোন লঞ্চ করা হয়েছে। অ্যান্টি ফল ডিজাইন সহ সিরিজের টপ মডেল Honor X60 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হল

Honor X60 Pro ফোনের ডিজাইন

Honor X60 Pro ফোনে কোম্পানি অ্যান্টি ফল ডিজাইন যোগ করেছে, যার ফলে ফোনটি 2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলে কোনো ক্ষতি হবে না। কোম্পানি জানিয়েছে Honor X60 Pro ফোনটি -30℃ ঠাণ্ডা থেকে 55℃ গরমেও ঠিকভাবে কাজ করতে পারবে। এই ফোনে 3 লেয়ার ওয়াটারপ্রুফ স্ট্রাকচার রয়েছে, যার ফলে জলে পড়ে সুরক্ষিত থাকার পাশাপাশি ভেজা বা তেল লাগা হাতেও ব্যাবহার করা যাবে।

Honor X60 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Honor X60 Pro ফোনে 2700 x 1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং ও 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 5.6% এর চেয়েও কম ক্ষতিকর ব্লু লাইট তৈরি হয়।

প্রসেসর

Honor X60 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং MagicOS 8.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 8GB এবং 12GB RAM মডেল পেশ করা হয়েছে। এই ফোনটি 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে সেল করা হবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Honor X60 Pro ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP Samsung HM6 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 3X Lossless zoom পাওয়া যায়। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে একটানা 10 ঘন্টা গেম খেলা যায়। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66W SuperCharge টেকনোলজি দেওয়া হয়েছে।

অন্যান্য

এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.1 এর মতো বেসিক ফিচারের পাশাপাশি Two-way Beidou satellite SMS কানেক্টিভিটি ফিচার রয়েছে। ডেটা শেয়ারিঙের জন্য এতে Link TurboX এবং সুন্দর গেমিং গ্রাফিক্সের জন্য GPU TurboX ফিচার যোগ করা হয়েছে।

Honor X60 Pro ফোনের দাম

Honor X60 Pro ফোনের 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ মডেলের দাম 1499 yuan (প্রায় 17,700 টাকা) এবং 256GB স্টোরেজ মডেলের দাম 1699 yuan (প্রায় 20,000 টাকা) রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM সহ 256GB মডেল 1999 yuan এবং 512GB মডেল 2299 yuan দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 23,600 টাকা এবং 27,100 টাকার কাছাকাছি।

চীনে এই অনার মোবাইল Sky Blue, Basalt Gray, Burning Orange এবং Elegant Black কালার অপশনে সেল করা হবে। ভারতের বাজারে এই ফোন লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

The post 6600mAh ব্যাটারি, 1.5K curved AMOLED স্ক্রিন এবং Satellite কানেক্টিভিটি সহ লঞ্চ হল Honor X60 Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x60-pro-launched-in-china-know-price-and-specs-in-bengali/feed/ 0