Honor X6b Plus 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 29 Oct 2025 08:58:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5100mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Honor X6b Plus স্মার্টফোন, দাম মাত্র 10 হাজার টাকার রেঞ্জে  https://www.91mobiles.com/bengali/honor-x6b-plus-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x6b-plus-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 29 Oct 2025 08:58:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68904 গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor X6b Plus

The post 5100mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Honor X6b Plus স্মার্টফোন, দাম মাত্র 10 হাজার টাকার রেঞ্জে  first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক ব্র্যান্ড অনার গ্লোবাল বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফিলিপিন্সে লো বাজেট রেঞ্জে Honor X6b Plus স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই 10 হাজার টাকা বাজেট রেঞ্জে স্মার্টফোনটির দাম  PhP 6,999 অর্থাৎ প্রায় 10,499 টাকার কাছাকাছি রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এই সস্তা স্মার্টফোনটির   সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ইয়ারবার্ড দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X6b Plus স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Honor X6b Plus 4G স্মার্টফোনটিতে 720 × 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টিএফটি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 780nits ব্রাইটনেস এবং 16.7 মিলিয়ান কালার সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে অলওয়েজ-অন (Always-On) স্ক্রিন রয়েছে, এর ফলে সবসময় টাইম এবং নোটিফিকেশন দেখা যাবে।

Honor X6b Plus 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে এবং MagicOS 8.0 ইন্টারফেস সহ লঞ্চ করা হয়েছে। তবে দুই জেনারেশন পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য স্মার্টফোনটি কিছুটা পিছিয়ে রয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 2.0GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে ARM Mali-G52 MC2 GPU রয়েছে।

ফিলিপিন্সে Honor X6b Plus 4G স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটিতে ভার্চুয়াল RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM সহ মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম 4G, Bluetooth 5.1 এবং ওয়াই-ফাই ফিচারগুলি রয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor X6b Plus 4G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে, এতে বিউটি, বোকে এবং স্মাইল ক্যাপচার ফিচারও সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য HONOR X6b Plus স্মার্টফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 35W SuperCharge চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং OTG ফিচার সাপোর্ট করে। ভারতের বাজারে HONOR এর 4G স্মার্টফোনটি লঞ্চ করা হবে না বলে মনে করা হচ্ছে। তবে যারা 8 হাজার টাকা বাজেট রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, তাঁরা বাজারে উপস্থিত  Lava Shark 2, Samsung Galaxy F07 এবং Moto G06 Power স্মার্টফোনগুলি দেখতে পারেন।

 

The post 5100mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Honor X6b Plus স্মার্টফোন, দাম মাত্র 10 হাজার টাকার রেঞ্জে  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x6b-plus-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0