Honor X70 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 08 Jul 2025 10:15:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8300mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Honor X70 স্মার্টফোন, প্রকাশ্যে এল লাইভ ইমেজ এবং ফিচার https://www.91mobiles.com/bengali/honor-x70-smartphone-with-8300mah-battery-live-images-and-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x70-smartphone-with-8300mah-battery-live-images-and-specifications-leaked-know-details-in-bengali/#respond Tue, 08 Jul 2025 11:10:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65707 লিক হল Honor X70 ফোনের ডিটেইলস

The post 8300mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Honor X70 স্মার্টফোন, প্রকাশ্যে এল লাইভ ইমেজ এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই চীনে Honor তাদের নতুন Honor X70 ফোনটি লঞ্চ করতে পারে। আপকামিং ফোনটি Honor X60 সিরিজের সাক্সেসার হতে পারে। লঞ্চের আগেই চীনের টেক ভ্লগার Experience More ফোনের লাইভ ইমেজ এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানিয়েছে। বিশেষত্ব হল আসন্ন ফোনটি সবচেয়ে বড় 8300mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা ছবির মাধ্যমে এই বিষয়ে কনফার্ম জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X70 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Honor X70 এর ডিজাইন (লিক)

  • লিক অনুযায়ী Honor X70 ফোনটির ফ্রন্ট প্যানেলে OLED ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে গোল ক্যামেরা মডিউল থাকতে পারে।
  • প্রকাশ্যে আসা ছবিতে ফোনটির রেয়ার প্যানেলে MTN-AN00 মডেল নাম্বার দেখা গেছে। এর ফলে মডেলটি অফিসিয়াল বলে জানা গেছে।
  • ফোনটিতে বড় ব্যাটারি থাকলেও ওজন মাত্র 193 থেকে 199 গ্রামের মধ্যে হবে বলে জানা গেছে। যার ফলে ফোনটি অত্যন্ত হালকা এবং ইউজার ফ্রেন্ডলি হতে চলেছে।

Honor X70 এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor X70 ফোনটিতে 6.79 ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফোনটিতে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.5K ডিসপ্লে থাকতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm এর Snapdragon 6 Gen 4 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: Honor X70 ফোনটিতে 12GB ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ মোট 24GB পর্যন্ত মেমরি সাপোর্ট পাওয়া যাবে। একইসঙ্গে স্পেসের জন্য 256GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor X70 ফোনটিতে সবচেয়ে বড় 8,300mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারির মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W ওয়্যাড ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। শুধুমাত্র এই ফোনটির 512GB ভেরিয়েন্টেই 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor X70 ফোনটিতে OIS ফিচারযুক্ত একটি 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • সফটওয়্যার: আপকামিং ফোনটি Magic OS 9.0 এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

The post 8300mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Honor X70 স্মার্টফোন, প্রকাশ্যে এল লাইভ ইমেজ এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x70-smartphone-with-8300mah-battery-live-images-and-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor X70 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/honor-x70-design-display-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x70-design-display-specifications-leaked-know-details-in-bengali/#respond Sat, 21 Jun 2025 05:41:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65116 শীঘ্রই পেশ হতে চলেছে Honor X70

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor X70 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আবারও Honor তাদের মিড বাজেটে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে নতুন Honor X70 ফোনটি চীনে লঞ্চ করতে পারে। এটি আগের Honor X60 মডেলের সাক্সেসার হতে চলেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আগেই আপকামিং ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছিল। নিচে এই ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Honor X70 এর স্পেসিফিকেশন (লিক)

লিক অনুযায়ী Honor X70 ফোনটির কোডনেম “Martin” রাখা হয়েছে। এই ফোনটিতে পাওয়ারফুল ফিচার দেওয়া হতে পারে।

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Honor X70 ফোনটিতে 6.79 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। এটি আগের X60 মডেলের LCD ডিসপ্লেয়ের তুলনায় আপগ্রেডেড।
  • প্রসেসর: ফোনটিতে লো-পাওয়ার চিপসেট দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত ফোনের নাম সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি X60 ফোনটিতে 6nm MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর ছিল, তাই X70 ফোনটিতে একই রেঞ্জের চিপসেট থাকতে পারে।
  • ব্যাটারি: Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী ফোনটিতে ‘বড় ব্যাটারি’ থাকতে পারে। তিনি নির্দিষ্ট ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে না জানালেও, Honor এর Power স্মার্টফোনে ব্যাবহৃত 8,000mAh ব্যাটারি এবং বাজারে ক্রমবর্ধমান 8,000mAh ব্যাটারি ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে আপকামিং Honor X70 ফোনেও এই রেঞ্জের কাছাকাছি ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে।

Honor X70 এর ডিজাইন ও কালার অপশন (লিক)

আপকামিং Honor X70 ফোনটির ডিজাইন ব্র্যান্ডের লঞ্চ হওয়া X-সিরিজের মতো হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি স্লিম এবং অত্যন্ত হালকা ডিজাইনে লঞ্চ করা হতে পারে। তবে ফোনটি আগের মডেলের তুলনায় ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে Moon Shadow White, Bamboo Blue এবং Phantom Night Black এর মতো কালার অপশন থাকতে পারে।

Honor X70 এর লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত Honor এর পক্ষ থেকে Honor X70 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, তবে লিক অনুযায়ী জুলাই মাসে ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি, উপরোক্ত সমস্ত ডিটেইলস লিক থেকে পাওয়া গেছে। তাই যতদিন না কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হচ্ছে, ততদিন এইসব তথ্যগুলিকে শুধুমাত্র ধারণা বলেই মনে করা হচ্ছে।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor X70 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x70-design-display-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0