Honor X80 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 06 Feb 2026 18:39:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Honor লঞ্চ করতে চলেছে 10000mAh Battery সহ স্মার্টফোন, দাম হবে বাজেটের মধ্যেই https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-x80-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-x80-specifications-leaked-know-details-in-bengali/#respond Sat, 07 Feb 2026 08:34:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73231 শীঘ্রই লঞ্চ হতে পারে Honor X80

The post Honor লঞ্চ করতে চলেছে 10000mAh Battery সহ স্মার্টফোন, দাম হবে বাজেটের মধ্যেই first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভারতের বাজারে 10000mAh ব্যাটারি সহ 25,999 টাকা দামে realme P4 Power ফোনটি লঞ্চ করা হয়েছে। রিয়েলমির পর এবার টেক কোম্পানি Honor তাদের 10000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই Honor X80 ফোনটি বড় ব্যাটারি এবং Snapdragon 6-series প্রসেসর সহ বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে।

চীনের টিপস্টার চ্যাট স্টেশনের মাধ্যমে Honor X80 ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে জারান হয়েছে কোম্পানি তাদের আপকামিং ফোনের ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি 10,000mAh ব্যাটারি সহ ফোনটি বাজারে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি 3C authority সাইটে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি লিস্টেড হয়েছিল। এখনও পর্যন্ত চার্জিং ফিচার সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Honor X80 ফোনটি কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে স্ন্যাপড্রাগন 6 সিরিজের যেকোনো চিপসেট দেওয়া হতে পারে। কোম্পানি তাদের আপকামিং ফোনটি Snapdragon 6 Gen 5 প্রসেসর সহ পেশ করতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত এই মোবাইল সিপিইউ লঞ্চ করা হয়নি। আগামী মার্চ মাসে অফিসিয়ালি এই প্রসেসর পেশ করা হতে পারে।

Honor X80 ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.81 ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকতে পারে। একইসঙ্গে ফোনটি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনটিতে ওয়েট হ্যান্ড টাচ ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের বাজারে Honor X80 5G ফোনটি লঞ্চ করা হবে কি না, এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে যারা বড় ব্যাটারি সহ ফোন কিনতে চাইছেন, তাদের জানিয়ে রাখি 5 ফেব্রুয়ারি থেকে ভারতে
realme P4 Power ফোনটির সেল শুরু হয়ে গেছে। এই ফোনের 10,001mAh ব্যাটারি আমাদের টেস্টিঙে 21 ঘন্টা, 8 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্ট্যান্ড বায় মোডে 30 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে চার্জ করার জন্য এতে 80W চার্জিং এবং 27W Reverse চার্জিং টেকনোলোজি দেওয়া হয়েছে।

realme P4 Power 5G ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড ⁠6.78 ইঞ্চির ফুলএইচডি + 4D curve+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP IMX882 + 8MP আল্ট্রা ওয়াইড রেয়ার ক্যামেরা এবং 16MP সেলফি সেন্সর রয়েছে। অন্যদিকে ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর রয়েছে। realme P4 Power 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

The post Honor লঞ্চ করতে চলেছে 10000mAh Battery সহ স্মার্টফোন, দাম হবে বাজেটের মধ্যেই first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10000mah-battery-phone-honor-x80-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
10000mAh battery সহ আসতে চলেছে Honor X80, পাওয়া যাবে পাওয়ারব্যাঙ্কের মতো ব্যাক‌আপ https://www.91mobiles.com/bengali/10000mah-battery-smartphone-honor-x80-to-launch-soon-visited-the-cqc-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10000mah-battery-smartphone-honor-x80-to-launch-soon-visited-the-cqc-know-details-in-bengali/#respond Tue, 09 Dec 2025 03:33:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70619 লঞ্চ হবে বড় ব্যাটারি সহ Honor X80

The post 10000mAh battery সহ আসতে চলেছে Honor X80, পাওয়া যাবে পাওয়ারব্যাঙ্কের মতো ব্যাক‌আপ first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। আগে 5,000mAh ব্যাটারিও বড় মনে হত, তবে বর্তমানে 7,000mAh ব্যাটারি খুবই সাধারণ হয়ে গেছে। তবে এই পরিবর্তন এখানেই থেমে থাকবে না, ভবিষ্যতে Honor এই ট্রেন্ড আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। কোম্পানি শীঘ্রই তাদের Honor X80 ফোন লঞ্চ করতে চলেছে, এতে 10,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Honor X80 ফোনটি 10,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। HuaweiCentral ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানা গেছে। রিপোর্ট অনুযায়ী চীনের কোয়ালিটি সার্টিফিকেট সাইটে Honor X80 ফোনটি (CQC) লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে 10,000mAh ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে। এই বড় ব্যাটারি সহ ফোনটি 2025010915830460 সার্টিফিকেশন নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই সার্টিফিকেটের ইস্যু ডেট 28 নভেম্বর।

এই প্রথম এত বড় ব্যাটারি সহ Honor ফোন লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আপকামিং ফোনটি গত জুলাই মাসে লঞ্চ হওয়া Honor X70 ফোনের সাক্সেসার হতে চলেছে। কোম্পানির Honor X70 ফোনটি 8,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এটিও একটি বড় ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। তবে এবার 10,000mAh ব্যাটারি সহ আপগ্রেডেড Honor X80 ফোনটি লঞ্চ হতে চলেছে।

Honor X70 ফোনটিতে বড় ব্যাটারির পাশাপাশি 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছিল। তাই আপকামিং Honor X80 ফোনে 90 ওয়াট বা 120 ওয়াট ওয়ার্ড ফাস্ট চার্জিং থাকতে পারে বলে আশা করা হচ্ছে। Honor X80 5G ফোনটিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। আসন্ন ফোনটিতে বড় ব্যাটারি থাকার জন্য গরম হওয়ার সমস্যার সম্মখিনও হতে পারে। তাই কোম্পানি তাদের আপকামিং Honor X80 5G ফোনটি অ্যাডভান্স কুলিং সিস্টেম সহ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

Honor X80 5G ফোনটি Qualcomm Snapdragon 7 সিরিজের প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে ফোনের টপ ভেরিয়েন্টে 16GB RAM দেওয়া হতে পারে। বড় ব্যাটারির জন্য ফোনটির সাইজও বড় রাখা হবে। এর থিকনেস প্রায় 8mm হতে পারে এবং স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ফ্ল্যাট ডিসপ্লে সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে চাইনিজ টেক কোম্পানি অনার ভারতের বাজারে বেশ ধীরেসুস্থে কাজ করছে। কোম্পানি অ্যাক্টিভ থাকলেও নতুন ফোন লঞ্চ করছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Honor X80 ফোনটি ভারত লঞ্চ হওয়ার পরিকল্পনা নেই বলেই মনে করা হচ্ছে। জানিয়ে রাখি কিছুদিন আগে Honor চীনে তাদের নতুন ‘নাম্বার সিরিজ’ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Honor 500 এবং Honor 500 Pro স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে।

Honor 500 এবং Honor 500 Pro 5G ফোনটিতে 2736 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FullHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রো মডেলে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অন্যদিকে ভ্যানিলা মডেলে ইন-ডিসপ্লে অপটিক্যাল সেন্সর দেওয়া হয়েছে।

উভয় Honor ফোনই Android 16 এবং MagicOS 10.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Honor 500 ফোনটিতে 4nm ফ্যাব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Honor 500 Pro ফোনটি 3nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। Honor 500 ফোনটি 3.2GHz ক্লক স্পীডে এবং Honor 500 Pro ফোনটি 4.32GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

Honor 500 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 200MP 1/4″ OIS সেন্সর এবং 112° ফিল্ড–অফ–ভিউ সহ 12MP Ultra-wide + Macro সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে Honor 500 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে f/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP OIS সেন্সর, 50MP 3X Portrait Telephoto সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে উভয় ফোনেই সেলফির জন্য 50MP ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 3D Depth সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor 500 এবং Honor 500 Pro ফোনদুটিতে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দুটি ফোনেই 80W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া প্রো মডেলে 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। জানিয়ে রাখি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনগুলিতে IP68 + IP69 + IP69K রেটিং যোগ করা হয়েছে।

The post 10000mAh battery সহ আসতে চলেছে Honor X80, পাওয়া যাবে পাওয়ারব্যাঙ্কের মতো ব্যাক‌আপ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10000mah-battery-smartphone-honor-x80-to-launch-soon-visited-the-cqc-know-details-in-bengali/feed/ 0
10000mAh চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Honor X80 স্মার্টফোন, লিক হল ফিচার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/honor-x80-with-10000mah-battery-specs-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x80-with-10000mah-battery-specs-leaked-know-details-in-bengali/#respond Tue, 11 Nov 2025 16:05:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=69426 প্রকাশ্যে এল Honor X80 ফোনের ফিচার

The post 10000mAh চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Honor X80 স্মার্টফোন, লিক হল ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
বেশ কয়েক দিন ধরেই Honor তাদের বড় ব্যাটারি সহ ফোনের জন্য সমালোচনায় রয়েছে। চীনের বাজারে Honor X70 ফোনটি 8300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের X সিরিজের অধীনে Honor X80 ফোনটি 10,000mAh এর চেয়েও বেশি ব্যাটারি সহ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই সম্পর্কে তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X80 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor এর আপকামিং ফোনটি Snapdragon 7 সিরিজের চিপসেট সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে ফ্ল্যাট ডিজাইন এবং রাউন্ডেড কর্নারের প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। পারফরমেন্স এবং ব্যাটারির দিক দিয়ে কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফোন হতে চলেছে।

উপরোক্ত স্পেসিফিকেশন সংক্রান্ত ডিটেইলস সহ একজন চাইনিজ টেক ব্লগার জানিয়েছেন Honor X80 নামক আপকামিং ফোনের ব্যাটারি দেশের 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এই ব্যাটারি ক্যাপাসিটি 9,755mAh হবে বলে জানা গেছে। এর টাইফিকল ভ্যালু 10,000mAh এর চেয়েও বেশি হতে পারে। টাই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের শেয়ার করা তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি Honor X80 হতে পারে।

জানিয়ে রাখি 2025 সালের জুলাই মাসে Honor X70 ফোনটি 8,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 80W ওয়ার্ড এবং 80W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। এখনও পর্যন্ত X80 ফোনের চার্জিং স্পীড সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে টিপস্টারের বক্তব্য অনুযায়ী Honor X80 ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে না।

চীনের বাজারে 2026 সালের জুলাই মাসে মধ্যে Honor X80 ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। লিক হওয়া এই তথ্য সঠিক হলে, কোম্পানির X80 ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ব্যাটারি সম্পন্ন হতে পারে। এই ফোনটি দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং ব ডিসপ্লের জন্য ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

আসন্ন Honor X80 ফোনটি ভবিষ্যতে এত বড় ব্যাটারি সহ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। জানিয়ে রাখি বর্তমানে বেশ কিছু ব্র্যান্ড বড় ব্যাটারি সহ ফোনের কাজ শুরু করে দিয়েছে। এই লিস্টে Xiaomi, realme, Oppo এবং iQOO কোম্পানিগুলি রয়েছে।

লিক স্পেসিফিকেশন সঠিক হলে, আসন্ন ফোনটি ইউজারদের জন্য দারুণ অপশন হতে পারে। এই ফোনটি 2026 সালে আসন্ন সবচেয়ে বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্স সহ ফোনের লিস্টে জায়গা করে নিতে পারে। Honor X80 ফোনটি 10000mAh ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে এবং Snapdragon 7 সিরিজের প্রসেসরের জন্য এগিয়ে থাকতে পারে। তাই ইউজাররা আপকামিং ফোনটির অপেক্ষা করতে পারেন। Honor X80 ফোনের সম্পর্কে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 10000mAh চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Honor X80 স্মার্টফোন, লিক হল ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x80-with-10000mah-battery-specs-leaked-know-details-in-bengali/feed/ 0