Honor - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 29 Aug 2026 04:11:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Honor 600S 5G স্মার্টফোন, 8100mAh ব্যাটারি এবং IP69K রেটিং সহ রয়েছে দারুণ ফিচার https://www.91mobiles.com/bengali/honor-600s-5g-launched-in-hong-kong-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-600s-5g-launched-in-hong-kong-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 29 Aug 2026 05:38:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82461 হংকংয়ে লঞ্চ হল Honor 600S 5G

The post লঞ্চ হল Honor 600S 5G স্মার্টফোন, 8100mAh ব্যাটারি এবং IP69K রেটিং সহ রয়েছে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor অফিসিয়ালি তাদের নতুন মিড-রেঞ্জ 5G স্মার্টফোন Honor 600S 5G লঞ্চ করে দিয়েছে। এই ফোনটিতে 8,100mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং ফিচার, মজবুত বিল্ড কোয়ালিটি, 50MP রেয়ার ক্যামেরা এবং বিভিন্ন AI ফিচার যোগ করেছে। এই ফোনটি হংকং ও তাইওয়ানের বাজারে সেল করা হবে।

Honor 600S 5G ফোনের স্পেসিফিকেশন

Honor 600S 5G ফোনে 1592×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,020nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে DC ও Dynamic Dimming এর সঙ্গে Low Blue Light ও Dark Mode ফিচার যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Honor 600S 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট রয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে RAM Turbo টেকনোলজির মাধ্যমে Virtual RAM যোগ করে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Honor 600S 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 8,100mAh ব্যাটারি। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির ল্যাব টেস্ট অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত ব্যাবহারের পর‌ও এই ফোনে 80 শতাংশের চেয়ে বেশি ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

ফটোগ্রাফির জন্য Honor 600S 5G ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের উভয় ক্যামেরা 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Honor 600S 5G ফোনে একটি ডেডিকেটেড AI Key যোগ করা হয়েছে। এটির সাহায্যে তৎক্ষণাৎ AI Memory, Circle to Search, AI Image Removal ও AI Summaries ফিচার অ্যাক্সেস করা যায়। এই ফোনটির AI Image-to-Video 2.0 ফিচার সাধারণ কথাবার্তার কম্যান্ডের মাধ্যমে ছোট ভিডিও তৈরি এবং এডিট করতে পারে।

ডিউরেবিলিটির দিক থেকেও এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Honor 600S 5G ফোনে IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 2.5 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও এই ফোনে NFC, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের স্পিকারে 400 শতাংশ ভলিউম মোড যোগ করা হয়েছে।

Honor 600S 5G ফোনের দাম

হংকংয়ে Honor 600S 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল HK$1,999 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 24,320 টাকার কাছাকাছি। বিদেশে এই ফোনটি Desert Gold, Misty Purple এবং Velvet Black কালার অপশনে সেল করা হবে।

The post লঞ্চ হল Honor 600S 5G স্মার্টফোন, 8100mAh ব্যাটারি এবং IP69K রেটিং সহ রয়েছে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-600s-5g-launched-in-hong-kong-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
রেয়ার ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ হল Honor Play 20A স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 6.9 ইঞ্চির স্ক্রিন https://www.91mobiles.com/bengali/honor-play-20a-officially-revealed-globally-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-play-20a-officially-revealed-globally-check-features-and-specifications-details-in-bengali/#respond Tue, 25 Aug 2026 15:41:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82295 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Honor Play 20A স্মার্টফোন

The post রেয়ার ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ হল Honor Play 20A স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 6.9 ইঞ্চির স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ মোবাইল কোম্পানি অনার টেক মঞ্চে নতুন Honor Play 20A স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে একটি ছোট স্ক্রিন দেওয়া হয়েছে। স্টাইলিশ ডিজাইন সহ এই ফোনে অ্যাডভান্স ফিচার এবং সুন্দর স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Play 20A ফোনের ডিজাইন

এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির রেয়ার ডিসপ্লে ডিজাইন। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপের সঙ্গেই এই সেকেন্ডারি ডিসপ্লে অবস্থিত। এই ছোট স্ক্রিনে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই স্ক্রিনে নিজেকে দেখে রেয়ার ক্যামেরার সাহায্যেই সেলফি তোলা যায়। এছাড়াও এই ডিসপ্লেতে কল ও ম্যাসেজ অ্যাক্সেস করার পাশাপাশি মিউজিক কন্ট্রোল করা যায়।

পলিকার্বনেট বডি সহ এই ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে। এই ফোনের নিচের প্যানেলে স্পিকার এবং ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে Honor Play 20A ফোনটি Midnight Black, Light Blue এবং Starry Purple কালার অপশনে সেল করা হবে।

Honor Play 20A ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Honor Play 20A ফোনে MediaTek G81 চিপসেট যোগ করা হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি MediaTek G81 একটি 4G CPU, যা এন্ট্রি লেভেল স্মার্টফোনে ল্যাগ ফ্রি পারফরমেন্সের জন্য যথেষ্ট সুপরিচিত।

Honor Play 20A 4G ফোনে 6.9-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিনের চারদিকে বেজল এবং চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। স্মুথ স্ক্রলিঙের জন্য এতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট যোগ করা হয়েছে।

এই ফোনের ব্যাটারি বেশ উল্লেখযোগ্য একটি ফিচার। পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor Play 20A 4G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি অনায়াসে গোটা দিন ব্যাবহার করা যাবে।

Honor Play 20A 4G ফোনে ফটোগ্রাফির জন্য সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP ক্যামেরা যোগ করা হয়েছে এবং এই ক্যামেরার পাশেই সেকেন্ডারি ডিসপ্লে অবস্থিত। এই স্ক্রিনের সাহায্যে ফোনটির 13MP ক্যামেরা ব্যাবহার করেই সেলফি তোলা যাবে।

গ্লোবাল ওয়েবসাইটে Honor Play 20A ফোনটি 4GB RAM + 128GB storage সহ লিস্টেড করা হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে Extended RAM ফিচার রয়েছে বলে আশা করা হচ্ছে। এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

The post রেয়ার ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ হল Honor Play 20A স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 6.9 ইঞ্চির স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-play-20a-officially-revealed-globally-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
8560mAh ব্যাটারি, 6000nits AMOLED ডিসপ্লে এবং 24GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor Turbo 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/honor-turbo-5g-unveiled-globally-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-turbo-5g-unveiled-globally-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 18 Aug 2026 12:16:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81808 গ্লোবাল বাজারে পেশ হল Honor Turbo 5G

The post 8560mAh ব্যাটারি, 6000nits AMOLED ডিসপ্লে এবং 24GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor Turbo 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক ব্র্যান্ড Honor তাদের প্রডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Honor Turbo 5G স্মার্টফোন লঞ্চ করেছে। রাশিয়ার বাজারে ফোনটি বড় 8560mAh battery, AMOLED স্ক্রিন, 24GB RAM (8GB+16GB), 256GB Storage এবং Snapdragon 6 Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Honor Turbo 5G ফোনের স্পেসিফিকেশন

Honor Turbo 5G স্মার্টফোনটিতে 1200 x 2640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। Honor Turbo 5G ফোনটি আল্ট্রা থিন বেজল সহ লঞ্চ করা হয়েছে। এর ডিসপ্লের চারদিকে শুধুমাত্র 1.3mm bezels রয়েছে।

Honor Turbo 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটিতে RAM Turbo ফিচার যোগ করা হয়েছে, ফলে 16GB ভার্চুয়াল RAM সহ মোট 24GB RAM (8GB+16GB) উপভোগ করা যায়। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Adreno A810 জিপিইউ দেওয়া হয়েছে।

Honor Turbo 5G ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 8560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার চার্জ করলে সাধারণ ব্যাবহারে 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W Honor SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor Turbo 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে উপস্থিত এআই লেন্সের জন্য অসাধারণ ভিডিওগ্ৰাফি এবং ফটোগ্রাফি পারফরমেন্স পাওয়া যায়।

জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69K রেটিং দেওয়া হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী 2.5মিটার উঁচু থেকে ফোনটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi , Bluetooth 5.2, NFC এবং OTG এর মতো ফিচার যোগ করা হয়েছে।

Honor Turbo 5G স্মার্টফোনের দাম

গ্লোবাল বাজারে Honor Turbo 5G ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM সহ 256GB স্টোরেজ রয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 43,750 টাকার কাছাকাছি। গ্লোবাল বাজারে 5G ফোনটি black, green এবং orange কালার অপশনে সেল করা হবে।

The post 8560mAh ব্যাটারি, 6000nits AMOLED ডিসপ্লে এবং 24GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor Turbo 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-turbo-5g-unveiled-globally-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
7,500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ চীনের বাজারে লঞ্চ হল Honor Play 11T স্মার্টফোন, জেনে নিন প্রাইস ডিটেইলস https://www.91mobiles.com/bengali/honor-play-11t-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-play-11t-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 18 Aug 2026 09:48:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81802 চীনে পেশ হল Honor Play 11T

The post 7,500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ চীনের বাজারে লঞ্চ হল Honor Play 11T স্মার্টফোন, জেনে নিন প্রাইস ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের বাজারে Honor তাদের Play 11 সিরিজের নতুন স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই সিরিজের ফোনটি Honor Play 11T নামে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 7,500mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং Snapdragon 4 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 5G কানেক্টিভিটি, Android 16 বেস্ড MagicOS 10 এবং IP64 রেটিং সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Play 11T স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Honor Play 11T ফোনের স্পেসিফিকেশন

Honor Play 11T ফোনটিতে 6.61 ইঞ্চির TFT LCD প্যানেল দেওয়া হয়েছে। এই ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্মুথ অ্যানিমেশন এবং স্ক্রলিং উপভোগ করা যায়। এই স্ক্রিনে 1,010 নিটস পীক ব্রাইটনেস পাওয়া যায়। Honor এর স্ক্রিনে DC ডিমিং সহ লোড ব্লু লাইট রিডাকশন এবং ই-বুক মোড রয়েছে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে Honor Play 11T Snapdragon 4 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6GB এবং 8GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ রয়েছে।

Honor Play 11T ফোনটিতে Honor এর RAM Turbo ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে ভার্চুয়াল RAM উপভোগ করা যাবে। অর্থাৎ মাল্টিটাস্কিং চলাকালীন অতিরিক্ত মেমরি পাওয়া যাবে।

Honor Play 11T ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 7,500mAh বড় ব্যাটারি। মিড রেঞ্জ সেগমেন্টের কোনো স্মার্টফোনে এত বড় ব্যাটারি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বিষয়। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Honor Play 11T ফোনের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে অটোফোকাস সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ক্যামেরা যোগ করা হয়েছে।

কানেক্টিভিটির জন্য Honor Play 11T ফোনটিতে 5G, Wi-Fi 5 এবং Bluetooth 5.0 রয়েছে। একইসঙ্গে সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রেকগনেশন দেওয়া হয়েছে। Honor Play 11T ফোনটিতে USB Type-C পোর্ট রয়েছে, তবে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি।

ডিউরেবিলিটির জন্য Honor Play 11T ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে, এর ফলে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। এই ফোনটিতে SGS ফাইভ-স্টার ড্রপ এবং কম্প্রেশন রয়েছে। Honor জানিয়েছে ফোনটি 1.8 মিটার উঁচু থেকেও নীচে পড়ে গেলেও কোনো রকম ক্ষতি হবে না। এছাড়া ফোনের ওজন 205 গ্ৰাম এবং ডায়মেনশন 163.9 x 75.9 x 8.29mm রাখা হয়েছে।

Honor Play 11T ফোনের দাম

চীনের বাজারে Honor Play 11T ফোনটি চারটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 20,090 টাকা, 6GB + 256GB স্টোরেজ অপশনের দাম প্রায় 24,395 টাকা, 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 22,960 টাকা এবং 8GB + 256GB টপ ভেরিয়েন্টের দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 27,265 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Black, Gold এবং Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

যেসব চীনের ইউজাররা মিড রেঞ্জে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Honor Play 11T ফোনটি ভালো অপশন হবে। তবে যারা শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন,
তারা বাজারে উপস্থিত realme, OnePlus এবং Oppo ব্রান্ডের কোনগুলি দেখতে পারেন।

The post 7,500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ চীনের বাজারে লঞ্চ হল Honor Play 11T স্মার্টফোন, জেনে নিন প্রাইস ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-play-11t-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
চীনে লঞ্চ হল Honor Robot Phone, রয়েছে 200MP গিম্বল AI ক্যামেরা এবং 7060mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/honor-robot-phone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-robot-phone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 13 Aug 2026 16:29:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81752 চীনে লঞ্চ হল Honor Robot Phone

The post চীনে লঞ্চ হল Honor Robot Phone, রয়েছে 200MP গিম্বল AI ক্যামেরা এবং 7060mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক মাস ধরে সমালোচনার পর Honor চীনে তাদের Robot Phone লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে বিশেষ রোবোটিক ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে, যা এই ফোনটিকে বাজারে উপস্থিত অন্যান্য ডিভাইসের চেয়ে আলাদা করে তোলে। এই ফোনটির ওপরের দিকে একটি মোটরাইজড গিম্বল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ক্যামেরা ভিডিও রেকর্ডিঙের সময় নিজে ঘুরে সাবজেক্টকে ফ্রেমের মধ্যে রাখার চেষ্টা করে। অর্থাৎ এই ফোনের সাহায্যে ট্রাইপড ছাড়াও হাতে ধরেই যথেষ্ট স্টেবল ভিডিও রেকর্ড করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটি সম্পর্কে।

Honor Robot Phone ফোনের গিম্বল ক্যামেরা

Honor Robot Phone এর সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ক্যামেরা সেট‌আপ। এই সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। 1/1.28-ইঞ্চির এই CMOS সেন্সর, f/1.6 অ্যাপার্চার এবং 23mm-এর কাছাকাছি গিম্বল স্টেবিলাইজেশন দিতে সক্ষম। এই ক্যামেরা মডিউল ফোনের ওপর রোবটের মতো ঘুরতে পারে এবং এতে থ্রি-অ্যাক্সিস মেকানিকাল গিম্বল স্টেবিলাইজেশন পাওয়া যাবে।

Honor Robot Phone ফোনের ক্যামেরা AI-বেস্ড ইন্টেলিজেন্ট সাবজেক্ট ট্র্যাকিং সাপোর্ট করে। অর্থাৎ ভিডিও রেকর্ডিং করার সময় ফোনটির ক্যামেরা নিজে থেকেই সাবজেক্টের মুভমেন্ট ট্র্যাক করে নিজের অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে নেয়। এর ফলে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও কল বা সেল্ফ রেকর্ডিঙের সময় ইউজারদের ফোনটি হাতে ধরতে বা আলাদাভাবে ট্রাইপড ব্যাবহারের প্রয়োজন হবে না।

এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে সেকেন্ডারি লেন্স হিসাবে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে, যা 2.7x অপটিক্যাল জুম এবং 200x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সঙ্গে এই সেট‌আপে 122° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 4K 60fps ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটির জন্য ক্যামেরা ও সিনেমেটিক টেকনোলজি কোম্পানি ARRI এর সঙ্গে পার্টনারশিপ করেছে।

Honor Robot Phone ফোনের স্পেসিফিকেশন

Honor Robot Phone-এ 6.31 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1,216 x 2,640 পিক্সেল রেজোলিউশন এবং 460ppi পিক্সেল ডেনসিটি দিতে সক্ষম। এই ডিসপ্লেতে 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্ক্রিনের পীক HDR ব্রাইটনেস 6,800 নিটস্।

প্রসেসিঙের জন্য Honor Robot Phone-এ নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট রয়েছে। এর সঙ্গে এই ফোনে Adreno 840 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনটি MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Honor Robot Phone-এ পাওয়ার ব্যাক‌আপের জন্য 7,060mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে Honor Robot Phone-এ 5G, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, USB Type-C, GPS, NavIC, Galileo, GLONASS এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল যোগ করা হয়েছে। এই ফোনে স্টেরিও স্পিকারের পাশাপাশি চারটি মাইক্রোফোন রয়েছে। এর সঙ্গে ফোনটিতে AI নয়েস রিডাকশন সাপোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Honor Robot Phone-এ এক্সেলেরোমিটার, জায়রোস্কোপ, কম্পাস, প্রক্সিমিটি এবং Hall সেন্সর সহ X-axis linear motor রয়েছে। এই ফোনটির ওজন 248 গ্ৰাম এবং থিকনেস 9.59mm।

Honor Robot Phone ফোনের দাম

চীনে Honor Robot Phone-এর 12GB RAM ও 512GB স্টোরেজ সহ বেস মডেলের দাম রাখা হয়েছে CNY 9,999 (প্রায় 1,42,000 টাকা)। এক‌ইভাবে ফোনটির টপ মডেলে 16GB RAM এর সঙ্গে 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলটি CNY 12,999 দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 1,82,000 টাকার কাছাকাছি। এই ফোনটি Moon Shadow Grey এবং Star Trail Silver কালার অপশনে সেল করা হবে।

যারা চীনে রয়েছেন, মোবাইল ফটোগ্রাফি পছন্দ করেন এবং বাজেটের চিন্তা ছাড়াই ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ একটি স্মার্টফোন কিনতে চাইছেন তাঁরা Honor Robot Phone ফোনটি দেখতে পারেন।

The post চীনে লঞ্চ হল Honor Robot Phone, রয়েছে 200MP গিম্বল AI ক্যামেরা এবং 7060mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-robot-phone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
8100mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor X7e Plus 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/honor-x7e-plus-4g-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x7e-plus-4g-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/#respond Wed, 05 Aug 2026 13:56:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81448 গ্লোবাল বাজারে পেশ হল Honor X7e Plus 4G

The post 8100mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor X7e Plus 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত জুলাই মাসে Honor তাদের 8100mAh battery এবং Snapdragon 4 Gen 4 প্রসেসর সহ Honor X7e Plus 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। তবে কাতারের বাজারে স্মার্টফোনটি প্রাথমিক 26 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের LTE মডেল পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Honor X7e Plus 4G ফোনটি বড় ব্যাটারি, এআই ফিচার এবং ওয়াটার প্রুফিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে।

Honor X7e Plus 4G ফোনের ডিটেইলস 

Honor X7e Plus 4G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 1.9GHz থেকে 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে Honor X7e Plus 4G ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে Honor RAM Turbo ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের সাহায্যে ফোনের 6GB ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM ব্যাবহারে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি আপাতত Honor ফোনটি 256GB সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ব্লুটুথ ও ওয়াইফাই কানেক্টিভিটির পাশাপাশি NFC সাপোর্ট রয়েছে।

Honor X7e Plus 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 8100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি সিঙ্গেল চার্জে দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। কোম্পানির ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Honor X7e Plus 4G ফোনে 45W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Honor X7e Plus 4G ফোনে 1592 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টিএফটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ- হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1020nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই কম দামের ফোনটিতে Low Blue Light এবং Dynamic Dimming এর মতো ফিচার যোগ করা হয়েছে। ফলে অনেকক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের প্রো চোখের ক্ষতি কম হবে।

ফোটোগ্রাফির জন্য Honor X7e Plus 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 108-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে।

Honor X7e Plus 4G ফোনটি SGS সার্টিফায়েড ডিউরেবল বডি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 2.5 মিটার উঁচু থেকে ফোনটি মাটিতে পড়ে গেলে, গরম লিকুইড বা তেলের ওপরে পড়লেও সুরক্ষিত থাকবে। জানিয়ে রাখি Honor X7e Plus ফোনটিতে ডেডিকেটেড AI Button দেওয়া হয়েছে, ফলে সিঙ্গেল কাছে একাধিক এআই ফিচার ব্যবহার করা যাবে।

গ্লোবাল বাজারে Honor X7e Plus 4G স্মার্টফোনটি GB RAM + 256GB স্টোরেজ সহ লিস্টেড হয়েছে। তাই বিভিন্ন বাজারে ফোনটি আলাদা আলাদা দামে সেল করা হবে। এই স্মার্টফোনটি Sunrise Orange, Desert Gold এবং Velvet Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি।

The post 8100mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor X7e Plus 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x7e-plus-4g-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
7000mAh ব্যাটারি এবং 6500nits OLED ডিসপ্লে সহ লঞ্চ হল Honor Play 11 Pro 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/honor-play-11-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-play-11-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 05 Aug 2026 11:54:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81436 চীনের বাজারে পেশ হল Honor Play 11 Pro 5G

The post 7000mAh ব্যাটারি এবং 6500nits OLED ডিসপ্লে সহ লঞ্চ হল Honor Play 11 Pro 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
মে মাসে Honor তাদের Honor Play 11 সিরিজ লঞ্চ করেছিল। চীনের বাজারে এই সিরিজের অধীনে Honor Play 11C এবং Play 11 Plus ফোনগুলি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন Honor Play 11 Pro স্মার্টফোন লঞ্চ করেছ। চীনের Honor Play 11 Pro ফোনে 7000mAh battery, 6500nits স্ক্রিন, 8GB RAM এবং MediaTek Dimensity 6500 প্রসেসর দেওয়া হয়েছে।

Honor Play 11 Pro ফোনের স্পেসিফিকেশন

Honor Play 11 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। চীনের বাজারে ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

Honor Play 11 Pro 5G ফোনে 6.6 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সহ 6500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে ফোনটি আনলক করার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play 11 Pro 5G ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 6 বছরের ব্যাটারি হেলথ সহ পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1000 বার চার্জ করার পরেও 80% পর্যন্ত ব্যাটারি হেলথ পাওয়া যাবে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য Honor Play 11 Pro ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Honor Play 11 Pro 5G ফোনটি SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্স বডি সহ লঞ্চ করা হয়েছে, ফলে মাটিতে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকবে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66 রেটিং দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই Honor 5G ফোনের থিকনেস 7.34mm এবং ওজন 185 গ্ৰাম।

চীনের বাজারে Honor Play 11 Pro ফোনটি 8GB RAM + 256GB Storage সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম 2099 ইউয়ান রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 29,599 টাকার কাছাকাছি। চীনে নতুন স্মার্টফোনটি Moon Silver, Sunrise Gold এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে। তবে আপাতত Honor Play 11 Pro ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

The post 7000mAh ব্যাটারি এবং 6500nits OLED ডিসপ্লে সহ লঞ্চ হল Honor Play 11 Pro 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-play-11-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল Honor X6e 4G স্মার্টফোন, রয়েছে 7500mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/honor-x6e-4g-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x6e-4g-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 30 Jul 2026 02:31:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81221 মালয়েশিয়াতে লঞ্চ হল Honor X6e 4G

The post লঞ্চ হল Honor X6e 4G স্মার্টফোন, রয়েছে 7500mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor মালয়েশিয়াতে তাদের X-সিরিজের পরিধি বিস্তার করে নতুন Honor X6e 4G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে 7500mAh ব্যাটারি, 45W SuperCharge ফাস্ট চার্জিং, 50MP ক্যামেরা এবং MediaTek Helio G81 Ultra প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে এবং দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Honor X6e 4G ফোনের স্পেসিফিকেশন

Honor X6e 4G ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.61 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে Eye Comfort, Dynamic Dimming এবং 10-পয়েন্ট মাল্টি-টাচ সাপোর্ট যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Aluminosilicate Glass লেয়ার রয়েছে।

প্রসেসিঙের জন্য Honor X6e 4G ফোনে MediaTek Helio G81 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটিতে 4GB Virtual RAM ফিচার রয়েছে, ফলে এতে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Honor X6e 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের ক্যামেরায় 10x ডিজিটাল জুম, Portrait, Beauty, Bokeh, High-Res এবং Video মোড রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 1080p ভিডিও রেকর্ডিং এবং 2D ফেস আনলক সাপোর্ট করে।

এই ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor X6e 4G ফোনে 45W Honor SuperCharge ফাস্ট চার্জিং সাপোর্টেড 7500mAh Li-ion Polymer ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে Magic Capsule, Device Clone সহ বিভিন্ন স্মার্ট ফিচার রয়েছে।

Honor X6e 4G ফোনে IP64 রেটিং, Bluetooth 5.1, USB Type-C, 3.5mm হেডফোন জ্যাক, OTG, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Wi-Fi Direct, Hybrid Dual-SIM এবং HonorSuite ফিচার দেওয়া হয়েছে।

Honor X6e 4G ফোনের দাম

Honor X6e 4G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে RM 699। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 16,000 টাকার কাছাকাছি। এই ফোনটি Sunrise Gold এবং Midnight Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আপাতত Honor Malaysia এর অফিসিয়াল অনলাইন স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে।

যেসব ইউজাররা কম দামে বড় ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Honor X6e 4G ফোনটি সুন্দর বিকল্প। মালয়েশিয়ার বাজারে এই ফোনটিকে Redmi, Realme, Infinix ও TECNO ব্র্যান্ডের বিভিন্ন সস্তা 4G ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা মালয়েশিয়াতে রয়েছেন এবং ফাস্ট চার্জিং ফিচার সহ একটি নতুন এন্ট্রি লেভেল 4G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Honor X6e 4G ফোনটি দেখতে পারেন।

The post লঞ্চ হল Honor X6e 4G স্মার্টফোন, রয়েছে 7500mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x6e-4g-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
12 আগস্ট লঞ্চ হতে চলেছে Honor Robot Phone, থাকবে 200MP ক্যামেরা, AI ট্র্যাকিং এবং রোবোটিক গিম্বল https://www.91mobiles.com/bengali/honor-robot-phone-china-launch-date-12-august-200mp-camera-robotic-gimbal-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-robot-phone-china-launch-date-12-august-200mp-camera-robotic-gimbal-know-details-in-bengali/#respond Wed, 29 Jul 2026 16:18:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81208 লিক হল Honor Robot Phone এর স্পেসিফিকেশন

The post 12 আগস্ট লঞ্চ হতে চলেছে Honor Robot Phone, থাকবে 200MP ক্যামেরা, AI ট্র্যাকিং এবং রোবোটিক গিম্বল first appeared on 91Mobiles Bengali.

]]>
Honor তাদের তথাকথিত Honor Robot Phone এর লঞ্চ ডেট এবং ক্যামেরা টেকনোলজি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 12 আগস্ট Honor Robot Phone স্মার্টফোনটি চীনের বাজার লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই Honor এই ফোনটির ক্যামেরা ডিটেইলস সহ জার্মানির বিখ্যাত সিনেমা ইকুইপমেন্ট কোম্পানি ARRI এর সঙ্গে পার্টনারশিপের তথ্য ঘোষণা করেছে।

তাই কোম্পানির ফোনটি বিশেষ করে প্রফেশনাল মোবাইল ভিডিওগ্রাফই ও কন্টেন্ট ক্রিয়েটারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Robot Phone এর লিক ডিটেইলস সম্পর্কে।

200MP ক্যামেরা এবং 360 ডিগ্রি রোবোটিক গিম্বেল

Honor Robot Phone ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এতে মোটরাইজ থ্রি-অ্যাক্সিস (3-Axis) গিম্বেল দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ করা হবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ক্যামেরা কভার স্লাইড করা মাত্রই টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি রোবোটিক আর্ম মাত্র 0.8 সেকেন্ডের মধ্যেই বেড়িয়ে আসবে। এরপর ক্যামেরা 360 ডিগ্রী পর্যন্ত ঘুরতে এবং স্থির হতে পারে। তবে চলামান কোনো বিষয়বস্তু খুব সহজেই ক্যাপচার করা যায়। ফোনে উপস্থিত AI ট্র্যাকিঙের দৌলতে হাতে ফোনটি না ধরেও খুব সহজেই ভিডিও রেকর্ডিং এবং অটো-ফলো শুটিং করা যায়।

পাওয়া যাবে Honor এর প্রথম ইন-হাউস ইমেজিং চিপ

এই প্রথম Honor এর ফোনে Yuguang H1 Imaging Chip দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপ এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স, গ্লেয়ার রিডাকশন এবং ইমেজ ডিটেইলস এনহ্যান্সমেন্ট করতে সক্ষম।

Honor জানিয়েছেন Honor Robot ফোনের গিম্বল মোটার আগের ফোনের গিম্বল মোটারের তুলনায় 65% ছোট হবে, তবে টার্ক ডেনসিটি 35% বেশি হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ ইমেজিং সিস্টেম উন্নত করার জন্য 100 এর চেয়েও বেশি পেটেন্ট ব্যাবহার করা হয়েছে।

ARRI এর সঙ্গে প্রফেশনাল ভিডিওগ্ৰাফির ওপর ফোকাস

Honor জার্মানির জনপ্রিয় সিনেমা ক্যামেরা কোম্পানি ARRI এর সঙ্গে হাত মিলিয়েছে। তাই আপকামিং Honor Robot Phone ফোনে Log-C ভিডিও রেকর্ডিং, LUT কালার প্রফেশনাল এবং ম্যানুয়াল ফোকাস, এক্সপজার, হোয়াইট ব্যালেন্স কন্ট্রোলের মতো ফিচার দেওয়া হবে। সাধারণত প্রফেশনাল সিনেমা ক্যামেরার ক্ষেত্রে এই ফিচার দেখা যায়।

Honor Robot Phone ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Honor এর পক্ষ থেকে এখনও পর্যন্ত সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগের রিপোর্ট অনুযায়ী ফোনে 6.3 থেকে 6.4-ইঞ্চির 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6,000mAh সাইজ এবং 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

ফোনটি Moon Shadow Gray এবং Star Trail Silver কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে স্টোরেজের জন্য ফোনে 12GB + 512GB এবং 16GB + 1TB ভেরিয়েন্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

Honor Robot Phone সাধারণ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পরিবর্তে একটি বিশেষ ডিভাইস হিসাবে লঞ্চ করা হবে। এই ফোনের রোবোটিক গিম্বল এবং AI ট্র্যাকিং সিস্টেম যদি কোম্পানির কথা মতো কাজ করে, তবে যেসব ইউজাররা কোনো অতিরিক্ত গিম্বল বা ক্যামেরা সেটআপ ছাড়াই প্রফেশনাল কোয়ালিটির ভিডিও শুট করতে চাইছেন, সেইসব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসন্ন ফোনটি একটি দারুণ বিকল্প হতে পারে। যারা চীনের ইউজার এবং একটি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা Honor Robot Phone ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 12 আগস্ট লঞ্চ হতে চলেছে Honor Robot Phone, থাকবে 200MP ক্যামেরা, AI ট্র্যাকিং এবং রোবোটিক গিম্বল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-robot-phone-china-launch-date-12-august-200mp-camera-robotic-gimbal-know-details-in-bengali/feed/ 0
8100mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Honor X7e Plus, করা যাবে Underwater Photography, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/honor-x7e-plus-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-x7e-plus-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 20 Jul 2026 12:16:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80675 কাতারে লঞ্চ হল Honor X7e Plus 5G

The post 8100mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Honor X7e Plus, করা যাবে Underwater Photography, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে অনার গ্লোবাল মার্কেটে তাদের লো বাজেট স্মার্টফোন Honor X7e 5G লঞ্চ করেছিল। এবার এই সিরিজের পরিধি বিস্তার করে কোম্পানি Honor X7e Plus 5G নামের আরেকটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কাতারের বাজারে এই ফোনটি 8100mAh ব্যাটারি, 8GB RAM এবং Snapdragon 4 Gen 4 প্রসেসর সহ সেল করা হবে। এছাড়াও এই ফোনে ডেডিকেটেড AI বাটন রয়েছে, যা সিঙ্গেল ট্যাপে বিভিন্ন এআই ফিচার অ্যাক্সেস করতে সক্ষম।

Honor X7e Plus 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor X7e Plus 5G ফোনে 8100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SuperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Honor X7e Plus 5G ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 613 GPU দেওয়া হয়েছে।

এই ফোনে 1592 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.87-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। Honor X7e Plus 5G ফোনের পাঞ্চ হোল স্ক্রিন TFT LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1020nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Dynamic Dimming ও Eye Comfort মোড রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের ওপর কম চাপ পড়বে।

Honor X7e Plus 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 8X Digital zoom ও f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনে SGS সার্টিফাইড ডিউরেবল বডি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Honor X7e Plus 5G ফোনটি 2.5 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। IP68+IP69+IP69K রেটিঙের দৌলতে ফোনটি জল ও ধূলো থেকে সুরক্ষিত থাকবে। কোম্পানি জানিয়েছে ফোনটি 85 ডিগ্রি গরম জলে পড়ে গেলেও অনায়াসে ব্যাবহার করা যাবে।

Honor X7e Plus 5G ফোনের সাহায্যে Underwater Photography করা যাবে। এই ফোনের স্ক্রিনে জল পড়লেও কাজ করতে কোনো সমস্যা হবে না। এই ফোনে একটি AI বাটন দেওয়া হয়েছে। এই বাটন একবার প্রেস করে Circle to Search সহ বিভিন্ন AI ফিচার অ্যাক্সেস করা যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ওয়াইফাই ও ব্লুটুথ সহ NFC ফিচার যোগ করা হয়েছে।

Honor X7e Plus 5G ফোনের দাম

কাতারে Honor X7e Plus 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেলে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে QAR 999 অর্থাৎ প্রায় 26,350 টাকা। এক‌ইভাবে ফোনটির 8GB RAM + 256GB Storage সহ টপ মডেল QAR 1099 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 29,000 টাকার কাছাকাছি দামে পেশ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Desert Gold, Velvet Black ও Meteor Silver কালার অপশনে সেল করা হবে।

The post 8100mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Honor X7e Plus, করা যাবে Underwater Photography, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-x7e-plus-launched-globally-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0