Horwin SK3 E-Scooter 2021 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 10 May 2022 08:16:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Horwin এর 300KM রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার, থাকবে 90kmph টপ স্পিড এবং Cruise Control https://www.91mobiles.com/bengali/300km-range-2022-horwin-sk3-electric-scooter-launched-90kmph-to-speed/ https://www.91mobiles.com/bengali/300km-range-2022-horwin-sk3-electric-scooter-launched-90kmph-to-speed/#respond Thu, 05 May 2022 02:11:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25572 লঞ্চ হল Horwin SK3 E-Scooter এর আপডেটেড ভার্সন

The post লঞ্চ হল Horwin এর 300KM রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার, থাকবে 90kmph টপ স্পিড এবং Cruise Control first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর, চীনের একটি ইলেকট্রিক মোবিলিটি কোম্পানি Horwin তাদের Horwin SK 3 Electric Scooter অটো মার্কেটে পেশ করেছিল। এই ইলেকট্রিক স্কুটারটি দুর্দান্ত লুক এর পাশাপাশি দারুণ সব ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি কোম্পানি সেই ইলেকট্রিক স্কুটারটির আপডেটেড ভার্সন পেশ করেছে। কোম্পানি বর্তমানে তাদের দেশীয় মার্কেটে SK3 ইলেকট্রিক স্কুটারের 2022 ভার্সন (2022 Horwin SK3 ই-স্কুটার) লঞ্চ করেছে। এই স্কুটারটি 300 কিলোমিটারের একটি দুর্দান্ত রেঞ্জ প্রদান করে। গত বছর লঞ্চ হওয়া SK3 এর পুরানো মডেলটি প্রায় 90 কিলোমিটারের রেঞ্জ অফার করেছিল। কিন্তু Horwin এর স্কুটারটিতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, তার পরে এই ইলেকট্রিক স্কুটারটি আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছে।

Horwin SK3 E-Scooter 2022 এর রেঞ্জ

300KM রেঞ্জ দেওয়ার জন্য কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারে দুটি ব্যাটারি দিয়েছে। এই স্কুটারটি সিঙ্গেল ব্যাটারিতে 160 কিমি রেঞ্জ প্রদান করে, যা বর্তমানে ভারতে থাকা বহু ইলেকট্রিক টু হুইলার এর তুলনায় চেয়ে বেশি। কোম্পানি এই ব্যাটারি চালিত স্কুটারটিতে একটি 6.3kW মোটর দিয়েছে, যা 6.3kW পাওয়ার আউটপুট প্রদান করে।

Horwin SK3 E-Scooter 2022 এর ফিচার

Horwin SK3 এর রেঞ্জ ছাড়া অন্যান্য ফিচার সম্পর্কে কথা বললে, এতে আপনি 90kmph এর টপ স্পিড পাবেন। এছাড়াও ফুল টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, চাবিহীন পাওয়ার সিস্টেম এবং ক্রুজ কন্ট্রোলের মত বিশেষ ফিচার দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি তাদের দেশীয় মার্কেট চীন ছাড়া ইউরোপেও Horwin SK3 ইলেকট্রিক স্কুটার সেল করছে। তবে, এই মুহূর্তে স্কুটারটির ভারতীয় মার্কেটে আসার সম্ভাবনা খুবই কম।

Horwin SK3 E-Scooter 2022 এর দাম

এই ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই দাম প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। পুরোনো ভার্সনের মতোই, কোম্পানি ডুয়াল ব্যাটারি সহ তাদের এই নতুন ই-স্কুটারটি পেশ করেছে। অর্থাৎ, এই স্কুটারে দুটি ব্যাটারি পাওয়া যাবে, যার মধ্যে একটির ব্যবহার শেষ হওয়ার সাথে সাথেই অন্যটি ব্যবহার করা যাবে।

Horwin SK3 E-Scooter 2021 এর দাম

এই ইলেকট্রিক স্কুটারটির দাম সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি এটি প্রথম ইউরোপের মার্কেটে লঞ্চ করেছিল। Horwin SK3-এর দাম €3,990, যা ভারতীয় মূল্যে 3.4 লক্ষ টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Horwin এর 300KM রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার, থাকবে 90kmph টপ স্পিড এবং Cruise Control first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/300km-range-2022-horwin-sk3-electric-scooter-launched-90kmph-to-speed/feed/ 0