HotStar - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 20 Aug 2023 09:30:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/#respond Sun, 20 Aug 2023 09:30:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43295 Hotstar-এর দেক্ষা সেরা 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা

The post Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা অনেকেই হিন্দি সিনেমা দেখতে পছন্দ করি। তাই আজকে আপনাদের Disney Plus Hotstar এর কিছু সেরা হিন্দি সিনেমার তালিকা জানানো হল। এই তালিকায় ফারহান আখতারের Bhaag Milkha Bhaag থেকে এবং সুশান্ত সিং রাজপুতের Chhichhore সহ একাধিক হিট সিনেমা রয়েছে। নিম্নলিখিত তালিকাটি সিনেমাগুলির IMDb রেটিং এর ভিত্তিতে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব

Hotstar এর সেরা হিন্দি সিনেমা

  • Chhichhore
  • Raid
  • Bhaag Milkha Bhaag
  • Super 30
  • Bajrangi Bhaijaan
  • Neerja
  • Bhool Bhulaiyaa
  • Tanhaji
  • Badhaai Ho
  • Masaan

1. Chhichhore

সুশান্ত সিং রাজপুতের সেরা সিনেমাগুলির মধ্যে অন্যতম হল এই Chhichhore। সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর এবং বরুণ শর্মা অভিনীত এই সিনেমাটির কিছু কলেজ স্টুডেন্টের জীবনের গল্প, যারা বহু বছর পরে আবার একটি দুর্ঘটনার কারণে একত্রিত হয়।

  • IMDb রেটিং – 8.3
  • কাস্ট – সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, নবীন পলিশেট্টি, প্রতীক বব্বর, তাহির রাজ ভাসিন এবং তুষার পান্ডে।
  • রিলিজ ডেট – 06 সেপ্টেম্বর, 2019

2. Raid

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমাটিতে একজন সৎ পুলিশ অফিসারের কাহিনি দেখানো হয়েছে। Raid অজয় দেবগনের অন্যতম সেরা সিনেমা। এই সিনেমায় অময় পট্টনায়েককে লখনউ শহরের একজন ধনী রাজনীতিবিদের বাড়িতে Raid এর দায়িত্ব দেওয়া হয়। রাজনীতিবিদ রামেশ্বর সিং এর বিরুদ্ধে কালো টাকা মজুদ করার অভিযোগ থাকে এবং অময় লুকানো অর্থ বের করা এবং বাজেয়াপ্ত করার জন্য কাজ করে।

  • IMDb রেটিং – 7.4
  • কাস্ট – অজয় ​​দেবগন, ইলিয়ানা ডি’ক্রুজ, সৌরভ শুক্লা।
  • রিলিজ ডেট – 16 মার্চ, 2018

3. Bhaag Milkha Bhaag

এই সিনেমাটি ভারতের সেরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটদের একজন Milkha Singh এর জীবনের উপর ভিত্তি করে তৈরি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। এই সিনেমায় Milkha Singh এর প্রাথমিক জীবন এবং তার সংগ্রাম দেখানো হয়েছে।

  • IMDb রেটিং – 8.2
  • কাস্ট – ফারহান আখতার, জাপ্তেজ সিং, দিব্যা দত্ত।
  • রিলিজ ডেট – 12ই জুলাই, 2013

4. Super 30

Super 30 সিনেমাটিও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই সিনেমায় বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের জীবন কাহিনী দেখানো হয়েছে যে কীভাবে তিনি 30 জন ছাত্রের একটি ব্যাচ পরিচালনা করেন, যাদের তিনি IIT প্রবেশিকা পরীক্ষায় পাস করানোর জন্য কঠোর পরিশ্রম করেন।

  • IMDb রেটিং – 7.9
  • কাস্ট – হৃতিক রোশন, মৃণাল ঠাকুর, নন্দীশ সিং সান্ধু।
  • রিলিজ ডেট – 12 জুলাই, 2019

5. Bajrangi Bhaijaan

কবির খান পরিচালিত Bajrangi Bhaijaan সালমান খানের এখন পর্যন্ত সেরা বলিউড সিনেমাগুলির মধ্যে অন্যতম। এই সিনেমার কাহিনি হৃদয় ছুঁয়ে যায়। এই সিনেমাটি আসলে একজন কট্টর হিন্দু ব্যক্তির গল্প, যিনি একজন বধির পাকিস্তানী মেয়ে মুন্নিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মিশনে বেরোন।

  • IMDb রেটিং – 8.1
  • কাস্ট – সালমান খান, হারশালি মালহোত্রা, নওয়াজউদ্দিন সিদ্দিকী।
  • রিলিজ ডেট – 17ই জুলাই, 2015

6. Neerja

Neerja ডিজনি প্লাস হটস্টারে উপস্থিত একটি দুর্দান্ত চলচ্চিত্র। এটিও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। এতে নীরজা ভানোটের গল্প দেখানো হয়েছে যিনি একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন কিন্তু যখন ফ্লাইটটি হাইজ্যাক করা হয়, তখন তাকে টেরোরিস্টরা হত্যা করে। নীরজা ভানোটকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অশোক চক্রে ভূষিত করা হয়।

  • IMDb রেটিং – 7.6
  • কাস্ট – সোনম কাপুর, শাবানা আজমি, যোগেন্দ্র টিক্কু।
  • রিলিজ ডেট – ফেব্রুয়ারি 19, 2016

7. Bhool Bhulaiyaa

Bhool Bhulaiyaa মালায়লাম সিনেমা Manichitrathju এর রিমেক। এই সিনেমাটি অক্ষয় কুমারের চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে, কারণ তাকে মঞ্জুলিকার পিছনের রহস্য উদঘাটন করতে বলা হয়েছিল।

  • IMDb রেটিং – 7.4
  • কাস্ট – অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা।
  • রিলিজ ডেট – 12 অক্টোবর, 2007

8. Tanhaji

অজয় দেবগনের সেরা সিনেমা গুলির মধ্যে অন্যতম হল ‘Tanhaji’, এই সিনেমায় অজয় ​​দেবগনের অভিনয় প্রমাণ করেছে যে তিনি কমেডি চরিত্রের পাশাপাশি সিরিয়াস চরিত্রেও দর্শকদের মুগ্ধ করতে পারেন।

  • IMDb রেটিং – 7.5
  • কাস্ট – অজয় ​​দেবগন, সাইফ আলি খান, শরদ কেলকার।
  • রিলিজ ডেট – 10 জানুয়ারী 2020

9. Badhaai Ho

2018 সালে মুক্তিপ্রাপ্ত Badhaai Ho একটি ব্লকবাস্টার সিনেমা। এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে 200+ কোটি টাকার ব্যবসা করেছে। একটি ব্যতিক্রমী কাহিনির উপর এই সিনেমাটি নির্মিত হয়েছে। কমেডিতে ভরপুর এই সিনেমাটি আপনাদের একবার দেখা উচিত।

  • IMDb রেটিং – 7.9
  • কাস্ট – আয়ুষ্মান খুরানা, সানিয়া মালহোত্রা, নীনা গুপ্তা এবং গজরাজ রাও।
  • রিলিজ ডেট – 18 অক্টোবর 2018

10. Massaan

Massaan সিনেমার মাধ্যমে নীরজ ঘায়ওয়ান পরিচালনায় ডেবিউ করেছিলেন, এই সিনেমাটি দর্শকমনে দাগ কাটতে সফল হয়েছিল এবং কানে দুটি পুরস্কারও জিতেছিল। এই ডার্ক, হার্ড-হিটিং সিনেমাটিতে চার ব্যক্তির জীবনের কাহিনি দেখানো হয়েছে যারা ভাগ্য এবং সমাজের বিরুদ্ধে তাদের ব্যক্তিগত লড়াই চালিয়ে গেছে।

  • IMDb রেটিং – 8.1
  • কাস্ট – রিচা চাড্ডা, সঞ্জয় মিশ্র এবং ভিকি কৌশল।
  • রিলিজ ডেট – 24 জুলাই 2015

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/feed/ 0
দেখে নিন Disney Plus Hotstar এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা https://www.91mobiles.com/bengali/disney-hotstar-upcoming-movies-and-shows-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/disney-hotstar-upcoming-movies-and-shows-list-in-bengali/#respond Sat, 22 Jul 2023 02:00:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42532 July মাসে Disney Plus Hotstar এ রিলিজ হয়েছে এইসব সিনেমা এবং সিরিজ

The post দেখে নিন Disney Plus Hotstar এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকাল OTT প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্টের কোন অভাব নেই। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে দেশী থেকে শুরু করে বিদেশী সবধরনের কন্টেন্ট রয়েছে। আজকের এই পোস্টে আপনাদের Disney Plus Hotstar এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা দেখানো হল। আপনি যদি হটস্টারের আসন্ন শো এবং সিনেমাগুলি সম্পর্কে জানতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য কার্যকর হতে চলেছে। আরও পড়ুন: 25 জুলাই লঞ্চ হবে OPPO K11 5G স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

Disney Plus Hotstar এ আসন্ন সিনেমা

The Slumber Party

জেন ম্যালোনের জনপ্রিয় YA উপন্যাস দ্য স্লিপওভারের উপর বেস করে তৈরি , The Slumber Party এর কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকজন ভীষণ ভালো বন্ধুদের একটি গ্রুপ। আসলে একটি পার্টির পরে তারা ভুলে যায় যে সেই রাতে কী হয়েছিল তা।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • কাস্ট – ডার্বি ক্যাম্প, টাইটাস বার্গেস, ডালাস লিউ
  • রিলিজ ডেট – 28 জুলাই

IB 71

এই সিনেমায় ইন্টেলিজেন্স ব্যুরো এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়াল। এই সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে ইন্টেলিজেন্স ব্যুরো কৌশলগতভাবে ভারতীয় আকাশসীমা অবরুদ্ধ করে সম্ভাব্য আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য প্রস্তুত করে। আপনি যদি বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা দেখতে চান তাহলে IB71 আপনার বেশ ভালো লাগবে।

  • IMDb রেটিং – 8.5
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – বিদ্যুৎ জাম্মওয়াল, নীহারিকা রাইজাদা, বিশাল জেঠওয়া, অনুপম খের
  • রিলিজ ডেট – 7 জুলাই

Aashiqana Season 4

‘Aashiqana 3’-এর পর এখন OTT-তে ‘Aashiqana 4’ রিলিজের জন্য প্রস্তুত। ‘Aashiqana’-এর তিনটি সিজনই অনেক জনপ্রিয় হয়েছে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – জেইন ইবাদ খান, খুশি দুবে, ইন্দ্রজিৎ মোদী, অনুরাগ ব্যাস
  • রিলিজ ডেট – 24 জুলাই

The Wonderful World of Mickey Mouse Season 2

মিকি এবং তার সবথেকে ভালো বন্ধু – মিনি, ডোনাল্ড, ডেইজি, গোফি এবং প্লুটো – তাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ে। এই সিরিজের দ্বিতীয় সিজন রিলিজের জন্য প্রস্তুত।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – ক্রিস ডায়মান্টোপোলোস, ক্যাটলিন রব্রক, বিল ফার্মার।
  • রিলিজ ডেট – 28 জুলাই

Justified : City Primeval

Justified : City Primeval হল একটি ক্রাইম ড্রামা সিরিজ যা এলমোর লিওনার্ডের বই সিটি প্রাইমভাল: হাই নুন ইন ডেট্রয়েটের উপর বেস করে নির্মিত। এই সিনেমায় টিমোথি অলিফ্যান্ট রায়ান গিভেন্সের ভূমিকায় অভিনয় করেছেন যিনি কেনটাকি ছাড়ার পর থেকে মিয়ামিতে বসবাস করছেন।

  • IMDb রেটিং – 8.9/10
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – টিমোথি অলিফ্যান্ট, আনজানু এলিস-টেলর, ভন্ডি কার্টিস-হল, অ্যাডিলেড ক্লেমেন্স
  • রিলিজ ডেট – 19 জুলাই

The Trail

কোর্টরুম ড্রামা নিয়ে নির্মিত এই সিরিজে কাজলকে একজন সাবলীল আইনজীবী, মা ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এই সিরিজে তিনি নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করবেন, যাকে তার জীবনের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে দেখা যাবে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – কাজল, কুব্রা সাইত, ফ্লোরা সাইনি
  • রিলিজ ডেট – 14 জুলাই

Good Night

2023 সালের মে মাসে সিনেমা হল রিলিজ হয়েছিল Good Night, এই সিনেমায় একজন মধ্যবিত্ত মানুষ মোহনের কাহিনি দেখানো হয়েছে যে নাক ডাকার সমস্যায় ভুগছে। এই সমস্যা উল্লেখযোগ্যভাবে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন প্রভাবিত করে। তার জীবনে হাজারো ত্রুটি থাকা সত্ত্বেও, সে এমন একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয় যে তার বর্তমান পরিস্থিতি জানার পরও তাকে মেনে নেয়।

  • IMDb রেটিং – 8.2
  • কোথায় দেখবেন – Disney Plus Hotstar
  • স্টার কাস্ট – কে. মণিকন্দন, মিঠা রঘুনাথ, রাইচল রেবেকা ফিলিপ, বালাজি শক্তিভেল
  • রিলিজ ডেট – 3 জুলাই

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন Disney Plus Hotstar এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/disney-hotstar-upcoming-movies-and-shows-list-in-bengali/feed/ 0
Jio এর মাস্টার স্ট্রোক, পেশ করলো 251 টাকার ক্রিকেট সিজন ডেটা প‍্যাক https://www.91mobiles.com/bengali/jio-cricket-season-special-data-pack-debuts-to-offer-102gb-data-for-51-days-at-rs-251-2019-world-cup-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-cricket-season-special-data-pack-debuts-to-offer-102gb-data-for-51-days-at-rs-251-2019-world-cup-in-bengali/#respond Wed, 05 Jun 2019 08:20:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6845 জিও লঞ্চ করলো 251 টাকার ক্রিকেট প‍্যাক

The post Jio এর মাস্টার স্ট্রোক, পেশ করলো 251 টাকার ক্রিকেট সিজন ডেটা প‍্যাক first appeared on 91Mobiles Bengali.

]]>
যদি আপনি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন এবং ডেটার অভাবে আপনি আপনার ফোনে ওয়ার্ল্ড কাপ 2019 দেখার সম্ভাবনা না থাকে তবে রিলায়েন্স জিও নিয়ে এসেছে আপনার জন্য একটি দুর্দান্ত উপহার। রিলায়েন্স জিও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর অবসরে নিয়ে এলো সিক্সার প‍্যাক। জিওর এই প‍্যাক যথেষ্ট লাভজনক।

Jio আনতে চলেছে বিশেষ টেকনিক, কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও করা যাবে কল! শুরু হয়ে গেছে টেস্টিং

কোম্পানির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর জন্য পেশ করা বিশেষ প‍্যাকের দাম 251 টাকা। এই প‍্যাক রিচার্জ করলে আপনার ফোনের বর্তমান প‍্যাকের ডেটা শেষ হয়ে গেলেও আপনি ম‍্যাচ লাইভ দেখতে পারবেন। এই প‍্যাকের ভ‍্যালিডিটি 51 দিন এবং এই প‍্যাকে মোট 102 জিবি ডেটা পাওয়া যাবে।

জিও এর আগে আইপিএলসহ অন‍্যান‍্য সমস্ত বড়ো সিরিজ চলাকালীন বিশেষ অফার পেশ করেছিল। জিও এই অফারটিকে সার্থক রূপ দেওয়ার জন্য হটস্টারের সঙ্গে হাত মিলিয়েছে। এই চুক্তি অনুযায়ী সমস্ত জিও গ্ৰাহক বিনামূল্যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর সব ম‍্যাচ লাইভ দেখতে পারবেন।

মাত্র আড়াই বছরে 30 কোটি ইউজার বানিয়ে Jio গড়ল নতুন রেকর্ড

সবচেয়ে বড়ো কথা জিওর এই অফার সম্পূর্ণ ফ্রি। আপনি যদি জিও গ্ৰাহক হয়ে থাকেন তবে আপনিও আপনার ফোন থেকে খুব সহজেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 এর সব ম‍্যাচ বিনামূল্যে দেখতে পারবেন। আপনি জিও টিভি অ্যাপ বা হটস্টারে এই ম‍্যাচ দেখতে পারবেন, তবে এর জন্য আপনার ফোনে জিওর সিম থাকা প্রয়োজন। এছাড়া জিও গ্ৰাহকরা জিওর অত্যন্ত জনপ্রিয় জিও ক্রিকেট প্লে মাই জিও অ্যাপে খেলতে পারবেন এবং জিতলে প্রাইজ‌ও পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio এর মাস্টার স্ট্রোক, পেশ করলো 251 টাকার ক্রিকেট সিজন ডেটা প‍্যাক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-cricket-season-special-data-pack-debuts-to-offer-102gb-data-for-51-days-at-rs-251-2019-world-cup-in-bengali/feed/ 0